ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

১৭ বছর পর কনস্যুলার সেবা চালু করছে ভেনেজুয়েলা-ইসরায়েল


১৭ বছর পর কনস্যুলার সেবা চালু করছে ভেনেজুয়েলা-ইসরায়েল

ভেনেজুয়েলা এবং ইসরায়েল, এই দুই দেশের মধ্যে আবার কনস্যুলার সেবা চালু হতে যাচ্ছে। মঙ্গলবার উভয় দেশের সরকার এই তথ্য নিশ্চিত করেছে।

২০০৯ সাল থেকে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার পর ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে এটি একটি উল্লেখযোগ্য পরিবর্তন হিসাবে ধরা হচ্ছে।

১৭ বছর আগে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিবাদে ভেনেজুয়েলা ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিল। এরপর থেকে দুই দেশের সম্পর্ক দীর্ঘ সময় ধরে বন্ধ হয়ে যায়। কিন্তু সাম্প্রতিক সময়ে ভেনেজুয়েলার পররাষ্ট্রনীতিতে একটি পরিবর্তন দেখা যাচ্ছে।

আরও পড়ুন: কংগ্রেসকে পরজীবী ও রাহুলকে ব্যর্থ পণ্য আখ্যা দিলেন নরেন্দ্র মোদি

জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর, ভেনেজুয়েলার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়ে উঠেছে। এর ফলে ইরানের সঙ্গে ভেনেজুয়েলার দীর্ঘদিনের সম্পর্কেও প্রভাব পড়েছে। বর্তমানে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেসের নেতৃত্বে ভেনেজুয়েলা সরকার পরিচালিত হচ্ছে। জুন মাসে একটি প্রাণঘাতী ভূমিকম্পের পর ইসরায়েল ভেনেজুয়েলায় একটি মানবিক সহায়তা দল পাঠিয়েছিল।

ওই দলের সফরের পর, দুই দেশের জ্যেষ্ঠ শীর্ষ কর্মকর্তাদের মধ্যে আলোচনা শুরু হয়।

এই আলোচনা শেষে, দুই দেশ আবার কনস্যুলার সেবা চালুর বিষয়ে একমত হয়েছে। কনস্যুলার সেবা হলো, বিদেশে বা অন্য রাষ্ট্রে অবস্থিত কোনো দেশের দূতাবাস বা কনস্যুলেট অফিস থেকে ওই দেশের নাগরিক ও প্রবাসীদের প্রদানের জন্য বিভিন্ন দাপ্তরিক ও আইনগত সহায়তা।

এর মাধ্যমে পাসপোর্ট নবায়ন, জন্ম নিবন্ধন, নথিপত্র সত্যায়ন, এবং জরুরি ভ্রমণ অনুমতিপত্রও প্রদান করা হয়। ভেনেজুয়েলা সরকার এক বিবৃতিতে বলেছে, ইসরায়েল রাষ্ট্র ও ভেনেজুয়েলার ইহুদি সম্প্রদায়ের মধ্যকার সম্পর্কের গুরুত্ব দুই দেশই স্বীকার করে।

আরও পড়ুন: পাকিস্তানের গোয়াদরে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৩ সন্ত্রাসী

দুই সরকারের মতে, এই সম্পর্ক দুই দেশের মধ্যে বন্ধুত্বের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক সেতু।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ও একই বক্তব্য প্রকাশ করেছে। এর মাধ্যমে দীর্ঘদিনের বৈরিতার পর দুই দেশের মধ্যে আবার যোগাযোগ বাড়ানোর সম্ভাবনা দেখা যাচ্ছে। ভেনেজুয়েলার সঙ্গে ইরানের বহু বছরের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তেল উৎপাদনকারী দেশ হিসেবে, ভেনেজুয়েলা দীর্ঘ সময় ধরে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার সম্মুখীন রয়েছে। এসব নিষেধাজ্ঞার কারণে দেশটির অর্থনীতি ও তেল খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হস্তক্ষেপের বিরুদ্ধে ইরান সমালোচনা করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বাকা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৩ এম


হাঙ্গেরির নতুন প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টের সাবেক প্রধান বাকা

হাঙ্গেরির পার্লামেন্ট মঙ্গলবার দেশের নতুন প্রেসিডেন্ট হিসেবে সুপ্রিম কোর্টের সাবেক প্রধান আন্দ্রাস বাকারাকে নির্বাচিত করেছে। তার এই নির্বাচনকে দেশটির রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতীকী পরিবর্তন হিসেবে গ্রহণ করা হচ্ছে।

এর কারণ হলো, নতুন প্রধানমন্ত্রী পেতের মাগিয়ার সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবান দীর্ঘদিনের ক্ষমতার প্রভাব কমানোর চেষ্টা করছেন।

বাকা মূলত আনুষ্ঠানিক ক্ষমতাসম্পন্ন প্রেসিডেন্ট পদে ক্ষমতাসীন মধ্য-ডানপন্থী তিসা পার্টির ভোটে নির্বাচিত হন। উল্লেখযোগ্য হলো, বিরোধী ফিদেস পার্টির সংসদ সদস্যরা ভোটে অংশ নেননি। শপথ গ্রহণের পর দেওয়া বক্তব্যে বাকা আগের সরকারের কঠোর সমালোচনা করেছেন।

তিনি বলেছেন, অরবানের শাসনামলে একটি দল রাষ্ট্রের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল। রাষ্ট্রের বিভিন্ন ক্ষমতার শাখার মধ্যে প্রয়োজনীয় স্বাধীনতা ছিল না। একইসঙ্গে, ক্ষমতার ভারসাম্য ও একে অপরকে নিয়ন্ত্রণের ব্যবস্থাও কার্যকর ছিল না।

তবে নতুন প্রেসিডেন্ট বলেছেন, হাঙ্গেরির জন্য নতুন ভবিষ্যৎ তৈরি করতে হলে ন্যায়বিচারের পাশাপাশি আত্মসংযমও অত্যন্ত প্রয়োজন।

তার মতে, প্রেসিডেন্টের দায়িত্ব হলো দেশের সব নাগরিকের প্রতিনিধিত্ব করা, এমনকি যারা তার সঙ্গে ভিন্নমত পোষণ করেন তাদেরও। বাকা বলেছেন, নতুন হাঙ্গেরি কোনোভাবেই প্রতিশোধের ভিত্তিতে গড়ে তোলা যাবে না। তার মতে, দেশের রাজনৈতিক পরিবর্তনের পর প্রতিশোধ নেওয়ার পথে না গিয়ে ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সঙ্গে এগিয়ে যেতে হবে।

এপ্রিলের নির্বাচনে পেতের মাগিয়ারের জয় ভিক্টর অরবানের ১৬ বছরের শাসনের অবসান ঘটায়। ক্ষমতা নিয়েই মাগিয়ার হাঙ্গেরিতে গণতান্ত্রিক মানদণ্ড ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন।

একই সঙ্গে, অরবানের দল ফিদেসের মাধ্যমে নিয়োগ বা নির্বাচিত গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের পদত্যাগ করার আহ্বান জানান তিনি। সাবেক প্রেসিডেন্ট তামাশ শুইয়ককে পদ থেকে সরানোও মাগিয়ারের অন্যতম প্রধান রাজনৈতিক লক্ষ্য ছিল। মাগিয়ার তাকে অরবানের ‘পুতুল’ হিসেবে বর্ণনা করেছিলেন। গত মাসে শুইয়ক তিসা পার্টির পাস করা একটি সংবিধান সংশোধনীতে স্বাক্ষর করেন। এর পরই তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হয়।

নতুন সংবিধান কার্যকর না হওয়া পর্যন্ত আন্দ্রাস বাকা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন। তবে সংবিধান সংশোধনী অনুযায়ী, এই মেয়াদ সর্বোচ্চ পাঁচ বছর হতে পারবে। এদিকে, বিরোধী ফিদেস পার্টির সংসদ সদস্যরা প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে অংশ নেননি। ভোটের আগে দেওয়া এক বিবৃতিতে দলটি অভিযোগ করেছে, তিসা পার্টি ‘ইচ্ছামতো এবং বেআইনিভাবে’ শুইয়ের মেয়াদ শেষ করেছে। দলটি ক্ষমতাসীন তিসা সরকারকে ‘স্বৈরাচারী’ বলেও অভিযোগ করেছে। এর আগে ফিদেস মাগিয়ারের সরকারকেও কর্তৃত্ববাদী বলে অভিযোগ করেছিল। তবে তিসা পার্টি এই অভিযোগ অস্বীকার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের জন্য পাঠানো অত্যাধুনিক রেলকোচ উন্মোচন করল ভারত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৪ এম


বাংলাদেশের জন্য পাঠানো অত্যাধুনিক রেলকোচ উন্মোচন করল ভারত

বাংলাদেশ রেলওয়ের জন্য তৈরি ১৯টি সর্বাধুনিক এলএইচবি ব্রডগেজ যাত্রীবাহী কোচের প্রথম চালানটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে ভারতের কাপুরথালাস্থ রেলকোচ ফ্যাক্টরি (আরসিএফ)। বুধবার (১২ আগস্ট) ভারতের পাঞ্জাবে আরসিএফ কারখানায় এই নতুন রেকটি চালুর মাধ্যমে দুই দেশের রেল যোগাযোগের অংশীদারিত্বে নতুন একটি মাইলফলক যুক্ত হলো।

এই উন্মোচিত প্রথম রেকটিতে রয়েছে ৩টি এসি স্লিপার কার, ৩টি এসি চেয়ার কার, ১১টি নন-এসি চেয়ার কার ও ২টি পাওয়ার কার। বাংলাদেশের যাত্রী চাহিদা ও বিশেষ পরিবেশ বিবেচনা করে কোচগুলোতে প্রথমবারের মতো বেশ কিছু প্রযুক্তিগত উদ্ভাবন ও আধুনিক সুবিধা যুক্ত করা হয়েছে।

যাত্রীদের স্বাচ্ছন্দ্য বাড়াতে কোচগুলোতে রাখা হয়েছে স্টেইনলেস স্টিলের হাতল ও পাদানিসহ হেলান দেওয়া আধুনিক চেয়ার। এ ছাড়া নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা, জরুরি অ্যালার্ম সিস্টেম, এসি কোচে অতিরিক্ত ফ্যান, সুবিধাজনক জানালা, বিশেষ প্রার্থনা কক্ষ ও শিশু পরিচর্যা কক্ষ (চাইল্ড কেয়ার রুম) রাখা হয়েছে।

প্রযুক্তিগত দিক থেকে কোচগুলোতে আনা হয়েছে একাধিক পরিবর্তন। উৎসব বা অতিরিক্ত যাত্রীচাপের সময়ে ছাদে যাত্রীদের অতিরিক্ত ভার সামলাতে এর ছাদের কাঠামো অনেক শক্তিশালী করা হয়েছে। পাশাপাশি ইউরোপীয় মানদণ্ড মেনে এটি ‘সংঘর্ষ-সহনশীল’ প্রযুক্তিতে নতুন করে তৈরি করা হয়েছে, যা ট্রেন দুর্ঘটনায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঝুঁকি কমাবে। আগের ৭৫০ ভোল্টের পরিবর্তে এই কোচটি বাংলাদেশের বিদ্যুৎ কাঠামোর উপযোগী করে ৪১৫ ভোল্ট সিস্টেমে চালনাযোগ্য করা হয়েছে।

এর আগে ২০১৫-১৬ সালে বাংলাদেশ রেলওয়েকে ১২০টি কোচ সফলভাবে সরবরাহ করেছিল বাংলাদেশের আরসিএফ। ওই সফল চুক্তির ওপর ভিত্তি করে ২০২৪ সালে ভারতীয় সংস্থা ‘রাইটস’-এর মাধ্যমে মোট ২০০টি নতুন কোচ তৈরির কার্যাদেশ দিয়েছিল বাংলাদেশ রেলওয়ে। আজকের ১৯টি কোচের এই চালানটি মূলত সেই চুক্তিরই প্রথম হস্তান্তর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৬ এম


চাঁদ দেখা কমিটির সভা বৃহস্পতিবার

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) কবে পালিত হবে, তা নির্ধারণের জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রতিষ্ঠিত সময় অনুযায়ী এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ইসলামিক ফাউন্ডেশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের রবিউল আউয়াল মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করে সভায় ঈদে মিলাদুন্নবীর তারিখ চূড়ান্ত করা হবে।

এতে আরো বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মুকাররম সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি।

বাংলাদেশের আকাশে কোথাও রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেলে তা জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য ইসলামিক ফাউন্ডেশন অনুরোধ করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, চাঁদ দেখা কমিটি ছাড়াও সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানো যাবে। চাঁদ দেখার তথ্য জানাতে ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ ও ০২-২২৩৩৮৩৩৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১১:৪৮ এম


খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. মাসুম বিল্লাহ (৩০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তিনি ছিলেন একটি মসজিদের মুয়াজ্জিন।

মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাতে এই দুর্ঘটনাটি ঘটেছিল। গুরুতর আহত অবস্থায় মো. মাসুম বিল্লাহকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর রাত সাড়ে ১২টায় তাকে মৃত ঘোষণা করেন।

এই বিষয়ে শাহজাহানপুর থানার উপপরিদর্শক এসআই প্রণজিত মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় কাভার্ড ভ্যানটিকে জব্দ করা হয়েছে।

মঙ্গলবার রাতে মো. মাসুম বিল্লাহ মোটরসাইকেলে খিলগাঁও ফ্লাইওভার দিয়ে বাসায় যাওয়ার পথে কাভার্ড ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন। রাস্তায় পড়ে থাকতে দেখে অন্য একটি গাড়ির চালক শাহজাহানপুর থানায় খবর দেন। এরপর শাহজাহানপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

উল্লেখ্য, মাসুম বিল্লাহ ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কান্দুলিয়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%