ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড


বাংলাদেশ থেকে কর্মী নেবে থাইল্যান্ড

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে।

বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়। সাক্ষাৎকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে মন্ত্রী আরিফুল হক চৌধুরী এই উদ্যোগকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে উল্লেখ করে বলেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কের ৫৪তম বার্ষিকী উদযাপন হয়েছে। তিনি বলেন, বাংলাদেশি নাগরিকদের জন্য কর্মী নিয়োগের সম্ভাব্য ও কার্যকর পথ উন্মোচনে থাইল্যান্ডের উদ্যোগকে বাংলাদেশ গভীরভাবে প্রশংসা করে।

আরও পড়ুন: স্পিকার মেজর হাফিজ: বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে

তিনি বলেন, একটি নৈতিক ও দায়িত্বশীল শ্রমিক নিয়োগ ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব আরোপ করছেন। তিনি বলেন, এমন একটি ব্যবস্থা প্রয়োজন যেখানে নিয়োগের প্রাথমিক ব্যয় নিয়োগকর্তা বহন করবেন, স্থানীয় ভাষায় প্রমিত কর্মসংস্থান চুক্তি নিশ্চিত করা হবে এবং কর্মীদের কল্যাণ, ন্যায্য মজুরি, আবাসন ও চিকিৎসা বীমার কার্যকর সুরক্ষা থাকবে।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেন, থাইল্যান্ডের দক্ষ জনশক্তির প্রয়োজন রয়েছে এবং বাংলাদেশের রয়েছে জনশক্তির অফুরন্ত ভান্ডার। তিনি বরাবর বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার জন্য থাই প্রতিনিধি দলকে আহ্বান জানান।

মন্ত্রণালয়ের সচিব মো. মোখতার আহমেদ বলেন, থাইল্যান্ডে ‘ব্লু কলার’ জবের পাশাপাশি ‘হোয়াইট কলার’ জবের জন্যও বাংলাদেশে উপযুক্ত কর্মী রয়েছে। সাংস্কৃতিক ও আবহাওয়াগত দিক বিবেচনায় থাইল্যান্ড বাংলাদেশের কর্মীদের জন্য একটি উৎকৃষ্ট গন্তব্য হতে পারে বলে মনে করেন তিনি।

তবে তিনি বলেন, স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া, কম খরচে কর্মী প্রেরণ এবং কর্মীদের অধিকার নিশ্চিত করতে দুই দেশকে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেছেন।

আরও পড়ুন: মানব পাচারকারীদের ৪৬ লাখ টাকা দিয়েও স্বপ্নের ইতালিতে যেতে পারেননি সোহেল

থাইল্যান্ডের শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান নিতরুত্তি সুথিনন বলেন, থাইল্যান্ড বর্তমানে কর্মী নিয়োগের জন্য চারটি দেশের সঙ্গে চুক্তিবদ্ধ। তবে কম্বোডিয়ার সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার কারণে দেশটির নির্মাণ, হালাল ফ্যাক্টরি ও কৃষি খাতে কর্মী নেওয়া বন্ধ রয়েছে।

তিনি জানান, ফলে সৃষ্ট কর্মী সংকট কাটাতে পঞ্চম দেশ হিসেবে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে থাইল্যান্ড আগ্রহী। তবে নিতরুত্তি সুথিনন বলেছেন, বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার ক্ষেত্রে ভিসার মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান, থাইল্যান্ডকে অন্য দেশে যাওয়ার ট্রানজিট হিসেবে ব্যবহার এবং মানবপাচারের মতো বিষয়গুলো নিয়ে উদ্বেগ রয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী থাই প্রতিনিধি দলের প্রস্তাব সানন্দে গ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন, থাইল্যান্ডের চিহ্নিত উদ্বেগের বিষয়গুলো দ্রুত সমাধান করে অচিরেই দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করা সম্ভব হবে।

প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে শ্রম বিষয়ক সিনেট স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান চিনাচট সেনস্যাঙ্ক ও শ্রম বিষয়ক ওয়ার্কিং কমিটির সদস্য ড. পিরাসিথ কুনলার্তারিপন উপস্থিত ছিলেন। এ ছাড়া প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক, যুগ্মসচিব দেবজিৎ সিংহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ১

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিল্লিফেরত ফ্লাইটে সিআইআইডির নজরদারি, দুই যাত্রীর ব্যাগেজে ১৫ লিটার বিদেশি মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩০ পি.এম


দিল্লিফেরত ফ্লাইটে সিআইআইডির নজরদারি, দুই যাত্রীর ব্যাগেজে ১৫ লিটার বিদেশি মদ জব্দ

ঢাকা, ১২ আগস্ট, ২০২৬ : গোপন সংবাদের ভিত্তিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের (সিআইআইডি) সি-শিফট অভিযান চালিয়ে দুই যাত্রীর ব্যাগেজ থেকে মোট ১৫ লিটার বিদেশি মদ আটক করেছে। আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

এনবিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজ বুধবার দিল্লি থেকে আগত এয়ার ইন্ডিয়া-এর এআই২৩৭ ফ্লাইটের যাত্রীদের ওপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ নজরদারি চালানো হয়।

এ সময় দোহা থেকে আগত যাত্রী প্রশান্ত লাল দাস-এর ব্যাগেজ তল্লাশি করে ১০ লিটার জনি ওয়াকার রেড লেবেল এবং একই ফ্লাইটের যাত্রী জাহাঙ্গীর আলম-এর ব্যাগেজ তল্লাশি করে আরও ৫ লিটার স্কটিশ লিডার ও গ্র্যান্টস ব্র্যান্ডের মদ আটক করা হয়।

দুই যাত্রীর কাছ থেকে আটককৃত বিদেশি মদের মোট পরিমাণ ১৫ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চোরাচালান ও অবৈধভাবে পণ্য আনার প্রচেষ্টা প্রতিরোধে সিআইআইডি’র গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি তারকা মিডফিল্ডারকে দলে ভেড়াল নিউইয়র্ক কসমস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩২ পি.এম


বাংলাদেশি তারকা মিডফিল্ডারকে দলে ভেড়াল নিউইয়র্ক কসমস

বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার শমিত সোমকে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমসে দলে ভিড়ানোর তথ্য আনুষ্ঠানিকভাবে জানাল। এই বাংলাদেশি তারকা ফুটবলারকে দলে ভেড়ানো হয়েছে মার্কিন তৃতীয় স্তরের ফুটবল লিগের ক্লাবটি দ্বারা।

মেজর লিগ সকার এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কসমসের মাঝমাঠকে আরো শক্তিশালী করবেন।

নিউইয়র্ক কসমসে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শমিত জানিয়েছেন, ‘হাই বন্ধুরা, আমি শমিত সোম, সেন্ট্রাল মিডফিল্ডার, নম্বর ১২, কানাডিয়ান-বাঙালি, এবং আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’

তিনি ফ্রি এজেন্ট হিসেবে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসি থেকে যুক্তরাষ্ট্রের এই লিগে যোগ দিয়েছেন। নিউইয়র্ক কসমসের হোম ভেন্যু ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামে শমিতকে ১২ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে।

কানাডায় জন্ম নেওয়া শমিত সোম পূর্বে কানাডা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও, পরবর্তীতে ফিফার নিয়ম মান্য করে বাংলাদেশে জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন। ফুটবল সম্রাট পেলে ও ফ্রাঙ্ক বেকেনবাউয়ারের স্মৃতিবিজড়িত এ ঐতিহাসিক ক্লাবে তার অন্তর্ভুক্তি বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৪ পি.এম


রাজবাড়ীর বালিয়াকান্দিতে বিদ্যুৎস্পৃষ্ট, প্রাণ গেল কিশোরের

রাজবাড়ীর বালিয়াকান্দির ইসলামপুর ইউনিয়নের করমচাঁদপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মোকাররম মোল্লা (১৩) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এ ঘটনা বুধবার (১২ আগস্ট) মাগরিবের আজানের কিছুক্ষণ আগে ঘটে।

মোকাররম মোল্লা করমচাঁদপুর গ্রামের মোঃ শহিদুল মোল্লার পুত্র এবং সে রাজধরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির চলমান শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলবেলা ফুটবল খেলে বাড়িতে ফিরে মোকাররম হাত-পা ধুয়ে ঘরে যাওয়ার সময়, টেবিল ফ্যানের বাতাস উপভোগ করার জন্য ফ্যানের সুইচ দিতে গেলে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেঝেতে পড়ে যায়। বিষয়টি তার মা মমতাজ তখনই দেখতে পান এবং তিনি চিৎকার শুরু করেন।

পরিবারের সদস্যরা দ্রুত মোকার্রমকে উদ্ধার করার প্রয়াস চালান এবং রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার প্রাণহানি ঘটে। পরে স্থানীয় পল্লী চিকিৎসক ডাক্তার মাফিজুর রহমান তাকে মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পাওয়ার পর বালিয়াকান্দি থানায় জানানো হলে, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব তালুকদারের সুবাদে সাব-ইন্সপেক্টর মোঃ কাঞ্চন মিয়া ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।

মোকাররমের আকস্মিক মৃত্যুতে তার পরিবার, স্বজন, সহপাঠী এবং স্থানীয়দের মধ্যে শোকের একটি গভীর ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জবি বাসে হামলার ঘটনায় উপাচার্য থানায়, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

১০:৩৯ পি.এম


জবি বাসে হামলার ঘটনায় উপাচার্য থানায়, ২৪ ঘণ্টার আল্টিমেটাম

মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলায় সড়ক দুর্ঘটনার পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসে হামলা ও ভাঙচুরের ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. রইছ উদ্দীন।

বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় সিংগাইর থানায় গিয়ে পুলিশ ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে নিজেদের দাবি তুলে ধরেন তিনি।

এর আগে, বিকেল ৬ টার দিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২২০ থেকে ২৫০ শিক্ষার্থী ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকায় জড়ো হয়ে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও মিছিল করেন। পরে তারা সিংগাইর থানায় অবস্থান করেন।

এ বিষয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা জেলার হেমায়েতপুর এলাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্টাফ পরিবহনকারী বাসটির সঙ্গে একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলের আরোহী ছিলেন সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ভূমদক্ষিণ এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে কাউসার।

পরবর্তীতে, কাউসার বাসটিকে অনুসরণ করে সিংগাইর উপজেলার ভূমদক্ষিণ এলাকায় পৌঁছালে, বাসের গতিরোধ করে তিনিসহ অজ্ঞাত ৩-৪ জন গিয়ে বাসটির দুই পাশের সব কাচ ভাঙচুর করেন। এতে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির কথা মামলায় উল্লেখ করা হয়েছে।

ভাঙা কাচের আঘাতে তিন শিক্ষার্থী- পূর্ণিমা (২১), আখি আক্তার (২১) ও রিনভি (১৯) আহত হন। এ ছাড়া, হামলা ঠেকাতে গেলে বাসচালক মো. সাজ্জাদ হোসেনের ঘাড়ে আঘাত করা হয় এবং তার ডান কনুইয়ের নিচে কামড় দেওয়ার অভিযোগ রয়েছে। ছাত্র উদয় চক্রবর্তীও ডান হাতের কনুইয়ের ওপর আঘাত পেয়ে আহত হন।

পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এ বিষয়ে বাসচালক বাদী হয়ে মঙ্গলবার (১১ আগস্ট) সিংগাইর থানায় মামলা করেন। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪১, ৩২৩, ৩২৪ ও ৩২৭ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলার প্রধান অভিযুক্ত কাওছার বর্তমানে পলাতক রয়েছেন।

বুধবার থানায় উপজেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে উপাচার্য ড. মো. রইছ উদ্দীন হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে বলেন, তিনি ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তারের দাবি করেছেন।

এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম জানিয়েছেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সবাইকে আমরা আশ্বস্ত করেছি যে, এই ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদেরকে দ্রুতই আইনের আওতায় নিয়ে আসব।

এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসির উদ্দিন, ট্রেজারার ড. ছাবিনা শারমিন, প্রক্টর ড. আজম খান, সিংগাইর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ফাহিম আসজাদ, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিব ছামছুল আরিফসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তাগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%