প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ জাতীয় দলের তারকা মিডফিল্ডার শমিত সোমকে যুক্তরাষ্ট্রের ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব নিউইয়র্ক কসমসে দলে ভিড়ানোর তথ্য আনুষ্ঠানিকভাবে জানাল। এই বাংলাদেশি তারকা ফুটবলারকে দলে ভেড়ানো হয়েছে মার্কিন তৃতীয় স্তরের ফুটবল লিগের ক্লাবটি দ্বারা।
মেজর লিগ সকার এবং কানাডিয়ান প্রিমিয়ার লিগে প্রায় এক দশকের পেশাদার অভিজ্ঞতা রয়েছে এই ফুটবলারের। ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি কসমসের মাঝমাঠকে আরো শক্তিশালী করবেন।
নিউইয়র্ক কসমসে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে শমিত জানিয়েছেন, ‘হাই বন্ধুরা, আমি শমিত সোম, সেন্ট্রাল মিডফিল্ডার, নম্বর ১২, কানাডিয়ান-বাঙালি, এবং আমি এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত।’
তিনি ফ্রি এজেন্ট হিসেবে কানাডিয়ান ক্লাব ক্যাভালরি এফসি থেকে যুক্তরাষ্ট্রের এই লিগে যোগ দিয়েছেন। নিউইয়র্ক কসমসের হোম ভেন্যু ঐতিহাসিক হিঞ্চলিফ স্টেডিয়ামে শমিতকে ১২ নম্বর জার্সিতে মাঠে দেখা যাবে।
কানাডায় জন্ম নেওয়া শমিত সোম পূর্বে কানাডা জাতীয় দলের হয়ে প্রীতি ম্যাচ খেললেও, পরবর্তীতে ফিফার নিয়ম মান্য করে বাংলাদেশে জাতীয় ফুটবল দলে খেলার সিদ্ধান্ত নেন। ফুটবল সম্রাট পেলে ও ফ্রাঙ্ক বেকেনবাউয়ারের স্মৃতিবিজড়িত এ ঐতিহাসিক ক্লাবে তার অন্তর্ভুক্তি বাংলাদেশি ফুটবল ভক্তদের মাঝে নতুন উদ্দীপনার সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন