ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আমতলীতে হামের প্রার্দুভাব। হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট


আমতলীতে হামের প্রার্দুভাব। হাসপাতালে এন্টিবায়েটিক ও ডিএনএস স্যালাইন সঙ্কট

আমতলী উপজেলায় হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত ১৩ দিনে ৩০ জন শিশু হামে আক্রান্ত হয়ে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ভর্তি হয়েছে। মঙ্গলবার পর্যন্ত ১৫ শিশু চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও ১৫ শিশু এখনো হাসপাতালে ভর্তি আছে। কিন্তু হাসপাতালে এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইন সংঙ্কট রয়েছে। সঙ্কট থাকায় বাহির থেকে স্বজনদের এন্টিবায়োটিক ও স্যালাইন ক্রয় করতে হচ্ছে। দ্রুত হাসপাতাল এন্টিবায়োটিক ও স্যালাইন সরবরাহের দাবী শিশুর স্বজনদের। জানাগেছে, সারা দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিলেও আমতলী উপজেলায় ছিল ভিন্ন চিত্র। জুন মাস পর্যন্ত তেমন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়নি। কিন্তু সেই চিত্র জুলাই মাসে ভেঙ্গে গেছে। গত ১৩ দিনে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০ জন শিশু হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ইতিমধ্যে ১৫ জন শিশু চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে। তবে এখনও ১৫ শিশু হাসপাতালে ভর্তি আছে। এদিকে হাসপাতালে এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের সঙ্কট রয়েছে। এন্টিবায়োটিক ও স্যালাইন সঙ্কট থাকায় শিশুদের সরবরাহ করতে পারছে না হাসপাতাল কর্তৃপক্ষ বলে জানান শিশুর স্বজন রাবেয়া ও তাজিনুর। ফলে স্বজনদের বাহির থেকে এন্টিবায়োটিক ও স্যালাইন ক্রয় করতে হচ্ছে। এতে হামে আক্রান্ত শিশুর স্বজনদের আর্থিক সমস্যা হচ্ছে। দ্রুত হাসপাতাল এন্টিবায়োটিক ও স্যালাইন সরবরাহের দাবী হামে আক্রান্ত শিশুর স্বজনদের। অপর দিকে হামে আক্রান্ত শিশুদের আলাদা ইউনিটে রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। ওই ইউনিটে বেড না থাকায় ফ্লোরে বিছানা পেতে শিশু ও শিশুর স্বজনদের থাকতে হচ্ছে। এতেও তাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। মঙ্গলবার দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে, হাসপাতালের আলাদা ফ্লোরে হাতে আক্রান্ত শিশু ও শিশির স্বজনরা বিছানা পেতে থাকছেন। এ ইউনিটে আলাদা কোন বেড নেই। শিশুর স্বজন রাবেয়া ও তাজিনুর বলেন, হাসপাতাল থেকে এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইন দিচ্ছে না। এগুলো বাহির থেকে কিনতে হচ্ছে। এতে আমাদের আর্থিক সমস্যায় পড়তে হচ্ছে। দ্রুত হাসপাতালে এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইন সরবরাহের দাবী তাদের। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হুমায়ুন আহমেদ সুমন বলেন, হাসপাতালে হামে আক্রান্ত শিশুদের যথাযথ চিকিৎসা দেয়া হচ্ছে। তবে এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের সঙ্কট রয়েছে। তিনি আরো বলেন, হতদরিদ্র শিশুদের এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইন সরবরাহ করা হচ্ছে। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, নতুন অর্থ বছরের কারনে এন্টিবায়োটিক ও ডিএনএস স্যালাইনের কিছুটা সঙ্কট থাকলেও কিছুদিনের মধ্যে সেই সঙ্কট কেটে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১ কোটি ৬১ লাখ পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


১ কোটি ৬১ লাখ পরিবারকে দেওয়া হবে ‘ফ্যামিলি কার্ড’

দেশের নিম্নআয় ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে সামাজিক সুরক্ষার আওতায় আনতে ২০২৯–৩০ অর্থবছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, জানিয়েছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।

তিনি এই প্রসঙ্গে আরও বলেন, এই মহাপরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে চলতি ২০২৬-২৭ অর্থবছরেই দেশব্যাপী ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, মাঠপর্যায়ে প্রকৃত উপকারভোগী নির্ধারণে দেশজুড়ে একটি সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করে আধুনিক ডাটাবেজ তৈরির কাজও শুরু হচ্ছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনের এক প্রশ্নের জবাবে অ্যাপোলো জাফর মো. জাহিদ হোসেনের পক্ষে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল সংসদকে এই তথ্য জানান।

সংসদে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে সমাজসেবা অধিদপ্তরের আওতায় দেশের ৪৪টি জেলার ৫৫টি উপজেলায় তিন ধাপে পাইলট প্রকল্প হিসেবে ৬৯ হাজার ৩৮৭ জন নারী-প্রধান পরিবারের মাঝে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা বিতরণ করা হয়েছে। এ ব্যাপারে মাঠপর্যায়ের তথ্য নিয়মিত হালনাগাদ করা হচ্ছে।

তিনি জানান, চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরুতেই সারাদেশে সমন্বিত পরিবার শুমারি পরিচালনা করা হবে, যার মাধ্যমে ৪ কোটি ১০ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করা হবে। এই শুমারির ওপর ভিত্তি করে আগামী ৪ বছরের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবারকে আধুনিক ডাটাবেজের আওতায় এনে ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়া হবে। মাঠপর্যায়ের জরিপ এবং প্রক্সি মিনস টেস্ট বা পিএমটি স্কোরের মাধ্যমে শতভাগ স্বচ্ছতার সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের নির্বাচন করা হবে।

তিনি আরও জানান, সরকারের প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন কার্ড দেওয়া হবে। এই লক্ষ্যে তথ্য সংগ্রহকারী নিয়োগের জন্য ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং 'ফ্যামিলি কার্ড শুমারি নির্দেশিকা, ২০২৬' জারি করা হয়েছে। এর পাশাপাশি, ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’-এর খসড়া মন্ত্রিসভা কমিটির অনুমোদন শেষে চূড়ান্ত গেজেট প্রকাশের জন্য মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরে পাঠানো হয়েছে।

ঢাকা-১৮ আসনের ফ্যামিলি কার্ডের অগ্রগতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, পাইলট প্রকল্প হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কড়াইল, সাততলা, ভাষানটেক, অলিমিয়ার টেক ও বাগানবাড়ী বস্তি এলাকার কেউ অংশে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। তবে উত্তরা ও এর সংলগ্ন এলাকায় পরিবার শুমারি সম্পন্ন করার পর চলতি অর্থবছরেই ব্যাপকভাবে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। শুমারি সম্পন্ন হওয়ার পর, ওয়ার্ডভিত্তিক উপকারভোগীদের তালিকা সংশ্লিষ্ট সংসদ সদস্যের দপ্তরে সরবরাহ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন।

প্রসঙ্গত, বিএনপির নির্বাচনী ইশতেহারের অন্যতম প্রধান সামাজিক সুরক্ষা কর্মসূচি ছিল এই ‘ফ্যামিলি কার্ড’। ইশতেহারে নিম্নআয়ের পরিবারগুলোকে একটি একক ডিজিটাল ফ্যামিলি কার্ডের আওতায় এনে সব ধরনের সরকারি ভাতা, খাদ্য সহায়তা ও সামাজিক নিরাপত্তা সুবিধা সমন্বিতভাবে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সরকার গঠনের পর, প্রথমে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালু করা হলেও এখন ধাপে ধাপে উপকারভোগী নির্বাচন, কেন্দ্রীয় এমআইএস ডাটাবেজ তৈরি এবং দেশব্যাপী সম্প্রসারণের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।

বর্তমান সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২৯–৩০ অর্থবছরের মধ্যে যোগ্য ১ কোটি ৬১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় এনে সামাজিক সুরক্ষা কার্যক্রম সম্পূর্ণ একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থায় পরিচালনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিএনপি সরকারে এসেছে বলেই অবহেলিত জনগোষ্ঠীর মুখে হাসি ফুটেছে- আব্দুর রউফ রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


বিএনপি সরকারে এসেছে বলেই অবহেলিত জনগোষ্ঠীর মুখে হাসি ফুটেছে- আব্দুর রউফ রুবেল

- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকারে এসেছে বলেই নন্দীগ্রামের অবহেলিত জনগণের মুখে হাঁসি ফুটেছে।

উপজেলাবাসীর উদ্দেশ্যে কথাটি বলেছেন বগুড়ার নন্দীগ্রাম উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও নন্দীগ্রাম উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রউফ রুবেল।

মঙ্গলবার (১৪ই জুন) তার নিজ কার্যালয়ে এক মত-বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, জন্ম লগ্ন থেকে উপজেলার এক বিশাল জনগোষ্ঠী উন্নত যোগাযোগ ব্যবস্থার আওতার বাহিরে মানবেতর জীবন যাপন করছিলেন। দায়িত্বগ্রহণের পর প্রথম বারের মত সেসব অবহেলিত জনগণের আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনার সকল কার্যক্রম সম্পন্ন করেছেন বিএনপি সরকার। যেমন, চাঙ্গুইর টু পাশুন, গুলিয়া টু নাগড়কান্দি, চাকলমা টু কুন্দার ইত্যাদী নতুন রাস্তার কাজ চলমান।

যার সমস্ত কৃতিত্ব বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য জননেতা আলহাজ্ব মোশারফ হোসেনের উল্লেখ করে তিনি বলেন, আলহাজ্ব মোশারফ হোসেন উপজেলার সর্বস্তরের জনগণের জন্য আশীর্বাদ। উপজেলাবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে একজন যোগ্য ব্যক্তিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। ইতিমধ্যে যার ফল পেতে শুরু করেছেন উপজেলা বাসী।

তিনি উল্লেখ করেন, দেশের প্রতিটি নাগরিকের সকল মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার বদ্ধ পরিকর। যেমন, আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করণ, স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণ, নিরাপত্তা নিশ্চিত করণ, দূর্যোগ মোকাবেলা নিশ্চিত করণ, নিরাপদ খাদ্য ব্যবস্থা নিশ্চিত করণ ইত্যাদী। রাষ্ট্রের সেসব মৌলিক অধিকার নিশ্চিত করতে বিএনপি সরকার জনাব তারেক রহমানের নির্দেশে মাত্র ৬ মাসে উপজেলাতে উল্লেখযোগ্য কার্য্য সম্পন্ন করেছেন জননেতা আলহাজ্ব মোশারফ হোসেন। যেমন- আধুনিক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করতে কয়েকটি নতুন পাকা রাস্তা নির্মাণ সহ উপজেলার সকল রাস্তা রিপেয়ারিং কাজ চলমান। স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি নন্দীগ্রামে ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল চালুর সকল প্রক্রিয়া সম্পন্ন। দুর্যোগ মোকাবেলায় সকল কার্যক্রম সম্পন্ন। জলাবদ্ধতা নিরসনে পানি নিষ্কাশনের জন্য খাল খনন কাজ সম্পন্ন। ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ-মন্দিরের উন্নয়নে কয়েক কোটি টাকা বরাদ্দ কাজ সম্পন্ন। জন-নিরাপত্তায় কঠোর অবস্থান গ্রহণ ইত্যাদি। ইনশা-আল্লাহ আগামী ৪ বছরে উপজেলাতে জনগণের সকল মৌলিক অধিকার নিশ্চিত করবে বিএনপি সরকার, যার নেতৃত্বে থাকবে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এক দিনের মধ্যেই শেয়ার কেনাবেচার নতুন সুবিধা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৮ পি.এম


এক দিনের মধ্যেই শেয়ার কেনাবেচার নতুন সুবিধা

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জকে (সিএসই) ইন্ট্রা-ডে ট্রেডিং বা আন্তঃদৈনিক লেনদেন চালুর অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এর ফলে একই দিনে শেয়ার কিনে আবার সেদিনই বিক্রি করার সুযোগ তৈরি হবে।

মঙ্গলবার (১৪ জুলাই) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

তবে এই প্রক্রিয়া চালু হতে কিছুটা সময় লাগবে। বেশ কিছু শর্ত সাপেক্ষে এই প্রক্রিয়ায় শেয়ার দিনে-দিনে লেনদেন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের পুঁজিবাজারে লেনদেন ব্যবস্থাকে অধিকতর গতিশীল, দক্ষ ও আধুনিক করার লক্ষ্যে স্ক্রিপ নেটিং বা ইন্ট্রাডে ট্রেডিং চালুর জন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নিশ্চিত সাপেক্ষে স্টক এক্সচেঞ্জ দুটিকে সম্মতি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বাংলাদেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বর্তমানে টি+২ সেটেলমেন্ট সাইকেল বা নিষ্পত্তি প্রক্রিয়া কার্যকর রয়েছে।

এ কারণে এতদিন শেয়ার কিনে বিক্রির জন্য দুই কর্মদিবস সময় লাগত।

জেড ক্যাটাগরির শেয়ার কিনে বিক্রির জন্য সময় লাগত মোট তিন কর্মদিবস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনের হামলার মুখে আজভ সাগরে বিকল্প নৌপথের খোঁজে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


ইউক্রেনের হামলার মুখে আজভ সাগরে বিকল্প নৌপথের খোঁজে রাশিয়া

ইউক্রেনের হামলা ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ায় আজভ সাগরে বিকল্প নৌপথের পরিকল্পনা করছে রাশিয়া। পাশাপাশি, একই সময়ে ওই সাগরে জাহাজ চলাচল সীমিত করার সম্ভাবনা রয়েছে, যা মঙ্গলবার মস্কোর পক্ষ থেকে জানানো হয়েছে।

কিয়েভ মহল থেকে প্রকাশিত তথ্য অনুযায়ী, গত নয় দিনে ইউক্রেন সেখানে শতাধিক জাহাজে হামলা চালিয়েছে। আজভ সাগরটি রাশিয়ার মূল ভূখণ্ড, ইউক্রেনের দক্ষিণাঞ্চল ও রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়ার মধ্যে অবস্থিত এবং এটি কৃষিপণ্য রপ্তানির জন্য একটি গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে গন্য।

এই সমুদ্রপথের মধ্য দিয়ে দখলকৃত ইউক্রেন থেকে শস্য রপ্তানি করা হয়, যা কিয়েভ 'চুরি করা' শস্য হিসেবে চিহ্নিত করেছে। এছাড়া, ক্রিমিয়ায় প্রয়োজনীয় সরবরাহ পাঠানোর জন্যও এই পথটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

ইউক্রেনের হামলাগুলোর পাশাপাশি, রাশিয়া গভীরে দূরপাল্লার ড্রোন হামলার উদ্যোগও জোরদার করেছে, যাতে দেশজুড়ে জ্বালানি সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে।

রাশিয়ার কৃষি মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, সংশ্লিষ্ট সংস্থাগুলি ও ব্যবসায়ী মহলের সাথে সমন্বয় করে তারা বর্তমানে 'বিকল্প নৌপথ নির্ধারণের কাজ' করছে। তবে, মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে যে তাদের রপ্তানি কার্যক্রম অব্যাহত থাকবে।

মন্ত্রণালয়ের বক্তব্য অনুসারে, 'আজভ সাগরের পরিস্থিতি দেশের অভ্যন্তরীণ খাদ্য সরবরাহ বা রপ্তানি সক্ষমতার ওপর কোনো প্রভাব ফেলবে না।' যদি প্রয়োজন হয়, তারা সরবরাহ ব্যবস্থার পথ পরিবর্তন করার কথাও জানায়।

রাশিয়ার পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজভ সাগরে বেসামরিক জাহাজগুলোতে শত্রুপক্ষের হামলা বৃদ্ধি পাওয়ার কারণে পণ্য পরিবহনের জন্য 'সব প্রয়োজনীয় ব্যবস্থা' নেওয়া হচ্ছে। তারা আরও উল্লেখ করেছে যে, 'প্রয়োজনে' কিছু পণ্য অন্য পরিবহন ব্যবস্থায় সরিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার মঙ্গলবার দাবি করেছেন, গত নয় দিনে তারা ইউক্রেন '১১৬টি জাহাজে হামলা' পরিচালনা করেছে। এর মধ্যে আজভ সাগরে থাকা কয়েকটি তেলবাহী ও পণ্যবাহী জাহাজও অন্তর্ভুক্ত রয়েছে। তিনি আরও বলেছেন, এর উদ্দেশ্য হচ্ছে রাশিয়ার 'ছায়া নৌবহর' ক্ষতিগ্রস্ত করা এবং মস্কোর নিয়ন্ত্রণাধীনে থাকা ক্রিমিয়ায় রাশিয়ার জ্বালানি সরবরাহ সীমিত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%