ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন


কলম্বিয়ার কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থীকে ট্রাম্পের সমর্থন

ঢাকা, ৩ জুন, ২০২৬ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার কলম্বিয়ার দ্বিতীয় দফার নির্বাচনের আগে লাতিন আমেরিকার দেশটিতে কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লাকে সমর্থন দিয়েছেন। নির্বাচনের দিন ২১ জুন।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন, ‘এই নির্বাচনের ফলাফল কলম্বিয়ার ভবিষ্যৎ এবং যুক্তরাষ্ট্রের সাথে এর সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবেলার্দোর জীবনের অসাধারণ সাফল্য ও ব্যক্তিগতভাবে আমার প্রতি তার রাজনৈতিক সমর্থনের কারণে, তার প্রতি আমার পূর্ণ ও সর্বাত্মক সমর্থন জানাতে পেরে আমি নিজেকে সম্মানিত বোধ করছি।’

গত সপ্তাহান্তে অনুষ্ঠিত কলম্বিয়ার প্রথম দফা নির্বাচনে আবেলার্দো দে লা এসপ্রিয়েল্লা অপ্রত্যাশিতভাবে বিজয়ী হন। দ্বিতীয় দফার নির্বাচনে তিনি বামপন্থী সিনেটর ইভান সেপেদার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আরও পড়ুন: ইসরাইলে নির্বাচন: ৮৫ শতাংশ ভোট গণনা শেষ, চূড়ান্ত ফলাফল দুই দিনে আসবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে সুন্দরবনে নেওয়ার সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:১১ পি.এম


খানজাহান আলী মাজারের দীঘি থেকে সেই কুমিরকে সুন্দরবনে নেওয়ার সিদ্ধান্ত

বাগেরহাটের খানজাহান আলী (রহ.) এর মাজার সংলগ্ন দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা প্রশাসন মঙ্গলবার রাত ১০টায় অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করে।

জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন। সভা শেষে তিনি জানান, মাজার এলাকায় আসা দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আপাতত দীঘিতে থাকা কুমিরটিকে সুন্দরবনের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে মাজার এলাকায় পুলিশ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা এবং নজরদারি আরও জোরদার করা হবে।

বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী জানান, মাজারের দীঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করতে বুধবার খুলনা থেকে বিশেষজ্ঞদের একটি দল বাগেরহাটে আসবে। তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করে কুমিরটি ধরার কৌশল, স্থানান্তরের সময় এবং প্রয়োজনীয় অন্যান্য বিষয় নির্ধারণ করবেন।

এর আগে, গত সোমবার রাত ৮টার দিকে মাজার সংলগ্ন দীঘিতে গোসল করতে নেমে সাত বছর বয়সী শিশু ফাতেমা আক্তার কুমিরের আক্রমণের শিকার হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:১৬ পি.এম


সন্ধ্যার মধ্যে ৪ জেলায় ঝড়ের শঙ্কা

দেশের চার জেলায় সন্ধ্যার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দগুলোকে সতর্কবার্তা দিয়েছে।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে, তাতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, রংপুর, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব অঞ্চল সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালকিনিতে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:২২ পি.এম


কালকিনিতে দৈনিক মতপ্রকাশের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, কেক কাটা ও র‌্যালি অনুষ্ঠিত

‘দেশ ও দশের প্রতিধ্বনি’ স্লোগানকে ধারণ করে মাদারীপুরের কালকিনিতে দৈনিক মতপ্রকাশ পত্রিকার ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
বুধবার সকাল ১০টায় কালকিনি মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ উপলক্ষে কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালকিনি মডেল প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, সহ-সভাপতি বি এম হানিফ, সাধারণ সম্পাদক আশরাফুর রহমান হাকিম ও কার্যকারী সদস্য খন্দকার শামীম হোসেন, কালকিনি রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ. এম. মিলন, ভূরঘাটা প্রেসক্লাবের সভাপতি জাফরুল হাসান, সাধারণ সম্পাদক ম. ম. হারুন অর রসিদ, কালকিনি উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজালাল সরদার,কালকিনি সাংবাদিক ফোরামের সভাপতি শেখ লিয়াকত, বাংলা ভিশন টেলিভিশনের চিত্র সাংবাদিক আতিক হাসানসহ কালকিনি মডেল প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
দৈনিক মতপ্রকাশ পত্রিকার স্টাফ রিপোর্টার ইব্রাহিম সবুজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন ম. ম. হারুন অর রসিদ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দৈনিক মতপ্রকাশ দীর্ঘ এক যুগ ধরে পাঠকের আস্থা অর্জন করেছে। আগামী দিনেও পত্রিকাটি দেশ, সমাজ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নিতে কেক কাটা হয় এবং অংশগ্রহণকারীরা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বেড়ে গেছে তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় ফের বেড়ে গেছে তেলের দাম

যুদ্ধ শেষ করার লক্ষ্যে সপ্তাহজুড়ে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলা আলোচনা ব্যর্থ হওয়ার পর যখন যুদ্ধবিরতি আলোচনা থমকে গেছে, তখন নতুন করে পাল্টাপাল্টি হামলার ঘটনা নতুন উত্তেজনা ছড়িয়ে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে প্রভাব পড়েছে।

ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা এবং কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বেড়ে গেছে। আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের সর্বশেষ সংঘাতের ফলে বুধবার সকালে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এক শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।

মূলত, ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা, কুয়েত ও বাহরাইনের দিকে ইরানের ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎক্ষেপণ, সেই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইরান কূটনৈতিক আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ার কারণে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে।

এবং এর প্রভাব পড়েছে বৈশ্বিক তেলের বাজারেও। বুধবারের লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ০৫ ডলার বা ১ দশমিক ০৯ শতাংশ বেড়ে ৯৭ দশমিক ০৫ ডলারে পৌঁছেছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ০১ ডলার বা ১ দশমিক ০৮ শতাংশ বেড়ে ব্যারেল প্রতি ৯৪ দশমিক ৭৭ ডলারে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%