ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জামায়াত-শিবির-এনসিপি একাকার হয়ে গেছে: পানিসম্পদ মন্ত্রী


জামায়াত-শিবির-এনসিপি একাকার হয়ে গেছে: পানিসম্পদ মন্ত্রী

পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, যারা স্বাধীনতার সময় বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা নাসীরুদ্দীন পাটওয়ারীদের সৃষ্টি করেছে। তিনি মন্তব্য করেন, কেউ যদি বলে বাংলাদেশে বিরোধী দলে একটি-দুইটি-চারটি দল, আমরা এটা বিশ্বাস করি না। তাঁর মতে, বিরোধী দল একটি, সেটি হলো জামায়াত-শিবির। নতুন যে ছাত্র সংগঠন করে জাতীয় রাজনীতিতে এনসিপি নামক দল তারা সৃষ্টি করেছে। তিনি দাবি করেছেন, এরা একে-একাকার হয়ে গেছে ওই জামায়াত-শিবিরের নেতৃত্বে। মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে জুলাই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সমাবেশ জেলা বিএনপির ব্যানারে শহরের এন আহম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়। পানিসম্পদমন্ত্রী বলেন, বাংলাদেশে ফ্যাসিস্টের বাইরে দুটো পক্ষ রয়েছে। এক পক্ষ জামায়াত-শিবির এবং আরেক পক্ষ হলো জিয়াউর রহমান-খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশি জাতীয়তাবাদী পক্ষ। তিনি অভিযোগ করেন, এরা কী ভাষায় কথা বলছে। প্রতিদিন তারা গায়ে পড়ে ঝগড়া-ঝাঁটি করে। প্রতিনিয়ত তারেক রহমানকে নিয়ে অশালীন ভাষায় বক্তব্য দিচ্ছে। এখনো দেশের মানুষ ধৈর্য ধরে আছে। তিনি বলেন, আমাদের ধৈর্যের বাঁধ এখনো ভেঙে যায়নি কারণ আমরা রাজনীতি করতে করতে এখানে এসেছি। তিনি আরও জানান, বিএনপির রাজনীতি শুরু হয়েছে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্বে। বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল, এর একটি গঠনতন্ত্র আছে, নিয়ম আছে। নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো কেউ যদি অশালীন ভাষায়, রুচিহীন কথা আমাদের পার্টিতে বলতে চায়, ওই সুযোগ বিএনপিতে নেই। তাঁর মতে, তারেক রহমান এ ব্যাপারে খুব সজাগ এবং সতর্ক। তিনি জানান, এ পর্যন্ত কতজনকে বহিষ্কৃত ও বাদ দিয়েছেন, হিসাব দেখলে বোঝা যায়, কোনো বেয়াদবের প্রশ্রয় এ পার্টিতে নেই। শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ৫ তারিখের পর এরা শুধুমাত্র জুলাইকে বিভক্তি করেছে, তারা বাংলাদেশকে বিভক্তি করেছে। বাংলাদেশের রাজনীতিকে বিভক্তি করেছে। এরা বাংলাদেশের ফ্যাসিস্টবিরোধী ঐক্যের মধ্যে ফাটল ধরিয়েছে। তিনি উল্লেখ করেন, ২০২৩ সালের ১৮ জুলাই লক্ষ্মীপুরে আমাদের সামনে থেকে কৃষকদল নেতা সজীবকে হত্যা করেছে। তিনি প্রশ্ন করেন, আপনাদের তখন কোথায় ছিলেন? তিনি বলেন, এটা শুধু লক্ষ্মীপুরের চিত্র নয়, সারা বাংলাদেশের চিত্র। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা হাফিজুর রহমান, নিজাম উদ্দিন ভূঁইয়া, হারুনুর রশিদ বেপারী এবং লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধের ইতি টানতে আলোচনায় অগ্রগতি হয়েছে : কাতার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:০১ পি.এম


যুদ্ধের ইতি টানতে আলোচনায় অগ্রগতি হয়েছে : কাতার

কাতার জানিয়েছে যে, ইরান ও যুক্তরাষ্ট্রের চলমান যুদ্ধ অবসানের প্রচেষ্টায় মধ্যস্থতাকারীরা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে দুই দেশের মধ্যে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে, কিন্তু তেহরান তা অস্বীকার করেছে।

গত সোমবার হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সাথে এক বিবৃতিতে ট্রাম্প বলেন, আলোচনা এই মুহূর্তেই চলছে। এটি ইরানের জন্য একটি ভালো চুক্তিতে সই করার শেষ সুযোগ। তিনি বলেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে এই আলোচনা হচ্ছে। তবে ইরানের কর্মকর্তারা জোর দিয়ে বলছেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছেন না।

তারা কেবল হরমুজ প্রণালি সম্পর্কে ওমানের সাথে কথা বলছেন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি বলেছেন, কূটনৈতিক যোগাযোগ ‘অত্যন্ত অগ্রসর পর্যায়ে’ পৌঁছেছে। তিনি জানান, কাতার, পাকিস্তান ও ওমানসহ মধ্যস্থতাকারীরা ওয়াশিংটন ও তেহরানের মধ্যে খসড়া প্রস্তাবের আদান-প্রদানে ঘনিষ্ঠভাবে কাজ করছেন।

পাকিস্তানের একজন জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, ‘নেপথ্যে অনেক কিছুই ঘটছে। আমরা দুই পক্ষের সঙ্গেই কথা বলছি। আমাদের একমাত্র লক্ষ্য হলো, অন্তত আলোচনা শুরু করার জন্য দুই পক্ষকে রাজি করানো।’

এদিকে, ওমানের উপকূলে হরমুজ প্রণালির কাছে একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের হামলার খবর দিয়েছে ইউকেএমটিও। রিপোর্ট অনুযায়ী, জাহাজটির নাবিকদের সেটি ছেড়ে চলে যেতে হয়েছে এবং একজন নাবিক নিখোঁজ রয়েছেন।

ইরান দীর্ঘদিন ধরে দাবি করে আসছে যে, হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ওমানের সঙ্গে ভাগাভাগি করতে হবে। কিন্তু গত সপ্তাহে ওমানের একটি প্রস্তাব তারা প্রত্যাখ্যান করেছে। ইরানের এক সূত্র জানিয়েছে, তারা প্রণালির ভেতরে আসা জাহাজগুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ চায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


নদী দূষণ রোধে নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

ঢাকার চারপাশের নৌপথ সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের একটি অংশ হিসেবে নদী দূষণ প্রতিরোধ ও পরিবেশ সংরক্ষণে পরিবেশ অধিদপ্তর আজ নারায়ণগঞ্জ ও দক্ষিণ কেরাণীগঞ্জের এলাকায় শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন নিয়েছে এবং তরল বর্জ্যের নমুনা সংগ্রহ কার্যক্রম পরিচালনা করেছে।

আজ পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চল কার্যালয়ের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা, নামাপাড়া, সস্তাপুর ও কুতুবপুর এলাকায় অবস্থিত ছয়টি শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়েছে।

পরিদর্শিত প্রতিষ্ঠানগুলো হলো- ইউরোটেক্স নিটওয়্যার লিমিটেড, কর্ণফুলী টেক্সটাইল মিল, ঢাকা টেক্সটাইল মিলস, এম এম ডাইং, মেসার্স শাহীন টেক্সটাইল মিল এবং আই এফ এস টেক্সওয়্যার।

এই পরিদর্শনের সময় প্রতিষ্ঠানগুলোর নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। সংগৃহীত নমুনাগুলো পরীক্ষার জন্য পরিবেশ অধিদপ্তরের পরীক্ষাগারে পাঠানো হবে।

যদি পরীক্ষায় দূষণের প্রমাণ পাওয়া যায়, তবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে, পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের অধীন ঢাকা জেলা কার্যালয়ের একটি পরিদর্শন দল দক্ষিণ কেরাণীগঞ্জে আজান ওয়াশিং ও আল আমিন ওয়াশিং নামের দুটি কারখানা পরিদর্শন করে।

এ পরিদর্শনে দেখা যায়, প্রতিষ্ঠ দুটি পরিবেশগত ছাড়পত্র গ্রহণ এবং ইটিপি স্থাপন ছাড়াই ওয়াশিং কার্যক্রম পরিচালনা করছে।

প্রতিষ্ঠান দুটির কাছ থেকে তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই এলাকার অন্যান্য ওয়াশিং কারখানা পরিদর্শনের সময় বন্ধ অবস্থায় পাওয়া যায়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, নদী ও জলাশয় দূষণ রোধ, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের পরিদর্শন, নজরদারি ও আইনগত কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
হাইকোর্টের রুল

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয়

 

বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ ও সংবিধানবিরোধী ঘোষণা করা হবে না, তা জানার জন্য সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

একই সঙ্গে প্রাপ্তবয়স্ক দুই ব্যক্তির সম্মতিমূলক সম্পর্ককে ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’ হিসাবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধান কেন অকার্যকর ও বাতিল করা হবে না, তাও জানতে চেয়েছেন আদালত।

মঙ্গলবার (৪ আগস্ট) বিচারক হাবিবুল গনির নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের শুনানিতে এই রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান।

এর আগে একই বিষয়ে রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট প্রাথমিক রুল জারি করেছিল। আজ সম্পূরক রুলের মাধ্যমে আদালত ‘নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন, ২০২৬’-এর মাধ্যমে সংযোজিত এই নতুন বিধানটির সাংবিধানিক বৈধতার প্রশ্নটি স্পষ্টভাবে নির্ধারণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাব দিতে নির্দেশ দেয়।

আদালতে পেশকৃত রিট আবেদনে উল্লেখ করা হয়েছে, দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সম্মতিমূলক ব্যক্তিগত সম্পর্ককে কেবল ‘বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি’র অজুহাতে এককভাবে ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করার বিধানটি অত্যন্ত অস্পষ্ট, বৈষম্যমূলক এবং সংবিধানের অনুচ্ছেদ অনুযায়ী প্রদত্ত নাগরিকদের মৌলিক অধিকারের সাথে সরাসরি সাংঘর্ষিক। আইনের চোখে নারী-পুরুষের সমতা রক্ষার স্বার্থে এই ধারাটির বৈধতা চ্যালেঞ্জ করে এই আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার ভার্চুয়াল বক্তব্যে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই: নয়াদিল্লি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


হাসিনার ভার্চুয়াল বক্তব্যে ভারতের কোনো সংশ্লিষ্টতা নেই: নয়াদিল্লি

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যকে কেন্দ্র করে, নয়াদিল্লিতে আয়োজিত অনুষ্ঠানটির সঙ্গে ভারতের সরকার কোনো সংযুক্তি নেই, এটি স্পষ্ট করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে একটি বেসরকারি প্রতিষ্ঠান। এই অনুষ্ঠানটির সঙ্গে ভারতের সরকারের কোনো সম্পর্ক নেই বলে উল্লিখিত হয়েছে।

আগামী ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে, দক্ষিণ এশিয়ার ফরেন করেসপন্ডেন্টস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্য দেওয়ার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ভারত সরকারের অবস্থান জানার জন্য নয়াদিল্লির সঙ্গে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছিল বাংলাদেশ সরকারের পক্ষ থেকে।

সূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%