ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মাছ-মুরগি-ডিমের বাজারে দামের ঊর্ধ্বগতি


মাছ-মুরগি-ডিমের বাজারে দামের ঊর্ধ্বগতি

চলতি সপ্তাহে মাছ, ব্রয়লার মুরগি ও ডিমের দাম আরও এক দফা বেড়ে গেছে। শুক্রবার (৩১ জুলাই) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে।

সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতি কেজি মাছের দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বর্তমানে পাঙাশের কেজি ২০০ টাকা ছাড়িয়ে গেছে। তেলাপিয়া, রুই, কাতলা, মৃগেল ও পোয়া মাছের দাম কেজিতে ২০-৩০ টাকা বেড়েছে।

বাজারে মানভেদে প্রতি কেজি চিংড়ি ৮০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩৫০ থেকে ৪০০ টাকা, ওজন ভেদে রুই মাছ ৩০০ থেকে ৪৫০ টাকা এবং টেংরা ৭০০ টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা, বাইম ৬০০ থেকে ৮০০ টাকা, দেশি কই ৭০০ থেকে ৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা, পোয়া ২৬০ টাকা এবং শোল মাছ ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। আকারভেদে চাষের শিং মাছ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকার মধ্যে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মাছের পাশাপাশি ডিমের দামেও বৃদ্ধি লক্ষ্য করা গেছে। গত সপ্তাহের তুলনায় ডজনে ১০ থেকে ১৫ টাকা বেড়ে বর্তমানে ফার্মের মুরগির ডিম বিক্রি হচ্ছে ১৪৫ থেকে ১৫৫ টাকায়। গরুর মাংসের দাম স্থির থাকলেও তা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা দরে। আর খাসির মাংস কিনতে গেলে কেজিতে গুনতে হচ্ছে ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা।

অন্যদিকে মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার ১৯০ টাকা এবং সোনালি মুরগি ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজার করতে আসা খন্দকার সাজ্জাদ হোসেন নামে এক ক্রেতা বলছেন, নিত্যপণ্যের দাম আগেই বেশি ছিল। এখন বৃষ্টি ও বন্যার কারণে প্রায় প্রতিটি পণ্যের দাম আরো বেড়ে গেছে। সীমিত আয়ে সংসার চালানো দিন দিন কঠিন হয়ে উঠছে।

খাত সংশ্লিষ্টরা বলছেন, বাজারে নিয়মিত তদারকি জোরদার করা এবং সরবরাহব্যবস্থা স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নিলে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি কিছুটা হলেও নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনিদের দমনে কুমির, বুনো শূকর ও হিংস্র কুকুর ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২০ পি.এম


ফিলিস্তিনিদের দমনে কুমির, বুনো শূকর ও হিংস্র কুকুর ব্যবহারের অভিযোগ ইসরায়েলের বিরুদ্ধে

নতুন করে ফিলিস্তিনি বন্দিদের নিয়ন্ত্রণে নীল নদ অঞ্চলের হিংস্র কুমির ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করেছে ইসরায়েল। দেশটির জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভিরের ঘোষণা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের দীর্ঘদিনের প্রাণীভিত্তিক সংঘাত (অ্যানিমেল ওয়ারফেয়ার) নতুন আলোচনায় নিয়ে এসেছে। দেশটির বৃহত্তম কারাগার 'কেতজিওত'-এর চারপাশে পরিখা খনন করে সেখানে কুমির ছাড়া দেওয়ার এই প্রক্রিয়া বাস্তবায়নে পরিবেশ মন্ত্রণালয় ইতোমধ্যে প্রজাতিটিকে কৃষিজ বন্যপ্রাণী হিসেবে নতুন শ্রেণিবিন্যাস করেছে। মূলত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত অভিবাসী আটক কেন্দ্রের অনুসরণে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এটি ফিলিস্তিনিদের ওপর একটি নতুন মনস্তাত্ত্বিক ও শারীরিক নিপীড়নের চক্রান্ত।

ঐতিহাসিক ও রাজনৈতিক দিক থেকে ফিলিস্তিনিদের ওপর আধিপত্য বিস্তারে বন্যপ্রাণী ও গবাদিপশুকে ব্যবহার করার কৌশল ইসরায়েলের জন্য নতুন কিছু নয়। জায়োনিস্ট আন্দোলনের সূচনা থেকেই ফিলিস্তিনের মূল অধিবাসীদের অবমাননা করতে তাদের প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। সাবেক ইসরায়েলি নেতাদের কথার মাধ্যমে ফিলিস্তিনিদের উদ্দেশ্যে কুকুর, গিরগিটি, তেলাপোকা অথবা সাম্প্রতিক গাজায় গণহত্যার সময় মানব পশু অভিধার ব্যবহার সেই মানসিকতার প্রতিফলন। কিন্তু শুধু রূপক বা গালিগালাজে সীমাবদ্ধ না থেকে, ইসরায়েল বাস্তব জীবনে বিভিন্ন প্রাণীকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে অস্ত্র হিসেবে প্রয়োগ করে আসছে।

ইসরায়েলের এই প্রাণীভিত্তিক নিপীড়নের ইতিহাস অনেক পুরনো। ব্রিটিশ আমলে ফিলিস্তিনি বিপ্লবীদের বিরুদ্ধে হিংস্র কুকুর হাজির করা হতো। ১৯৬৭ সালের পর বাইবেলে উল্লিখিত বিভিন্ন প্রাণীকে ফিলিস্তিনের প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে আনার অজুহাত হিসেবে বেদুইনদের প্রথাগত চারণভূমি ও পানির উৎস থেকে বিতাড়িত করা হয়। অন্যদিকে, ফিলিস্তিনিদের মালিকানাধীন শতকরা গবাদিপশু ও উট জব্দ করে ভারী জরিমানা আরোপ করা হয়েছে। এমনকি তারা নিজেদের জাতীয় সাপ হিসেবে ফিলিস্তিনের নিজস্ব প্রজাতির বিষধর সাপকে নিবন্ধিত করার মতো ঘটনাও ঘটিয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জনজীবন ও কৃষিকাজ ধ্বংস করতে নিয়মিতভাবে বুনো শূকর মুক্ত করা হচ্ছে। দখলীকৃত পশ্চিম তীরের বিভিন্ন গ্রামে বন্দোবস্তকারী ও ইসরায়েলি বাহিনী ট্রাক থেকে শত শত হিংস্র বুনো শূকর ছেড়ে দেয়, যা শুধু ফিলাস্তিনিদের ফসল ধ্বংসই করেনা, বরং তাদের ওপর আক্রমণ চালানোও করে। গাজায় চলমান সামরিক অভিযানকালে প্রায় সব ধরনের গবাদিপশু ও গৃহপালিত প্রাণী ধ্বংস করা হয়েছে এবং বেঁচে থাকা গাধা ও ঘোড়াগুলোকে ছিনিয়ে নিয়ে সাধারণ মানুষের জীবনযাত্রার শেষ সম্বলটুকু কেড়ে নেওয়া হয়েছে।

কারাগার ও আটক কেন্দ্রে ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের ওপর ইউরোপ থেকে আমদানিকৃত প্রশিক্ষণপ্রাপ্ত হিংস্র কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা একটি নিয়মিত চিত্র। ইসরায়েলি সেনাবাহিনীর বিশেষ ক্যানাইন ইউনিট দীর্ঘ দিন ধরে অভিযান ও বন্দিশালায় সাধারণ মানুষকে আতঙ্কিত করতে এবং গুরুতর নির্যাতন চালানোর জন্য এই কুকুরগুলো ব্যবহার করে আসছে। অথচ এর বিপরীত, ২০০৩ সালে ইসরায়েলের সর্বোচ্চ আদালত হাঁস ও রাজহাঁসের ওপর নিষ্ঠুরতা রোধে বিশেষ আইন করলেও, ফিলিস্তিনি রাজনৈতিক বন্দিদের ওপর জোরপূর্বক খাদ্য খাওয়ানো এবং অমানবিক নির্যাতনকে বৈধতা দেয়া হয়েছে।

বেন গভিরের সর্বশেষ সিদ্ধান্তটি মূলত ফিলিস্তিনিদের ভূখণ্ড, জীববৈচিত্র্য ও মানবিক মর্যাদা হরণের এক শতবর্ষী আগ্রাসনের নতুন সংযোজন। প্রাণীদের সুরক্ষার অসাধারণ অজুহাত দেখিয়ে ফিলিস্তিনের নিজস্ব পরিবেশ পুনর্গঠন করা হচ্ছে, অন্যদিকে সেই একই প্রাণীর কৃতিত্বে ফিলিস্তিনিদের নিশ্চিহ্ন ও নিপীড়ন করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জের চৌডালা রোডে রাতে পুলিশের বিশেষ তৎপরতা, পেট্রোল পার্টিকে ব্রিফিং ও খাবার বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২২ পি.এম


শিবগঞ্জের চৌডালা রোডে রাতে পুলিশের বিশেষ তৎপরতা, পেট্রোল পার্টিকে ব্রিফিং ও খাবার বিতরণ

দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ধারাবাহিক নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে শিবগঞ্জ থানাধীন চৌডালা রোডে ডিউটিরত পেট্রোল পার্টিকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও ব্রিফিং দেওয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস মহোদয়ের সার্বিক নির্দেশনায় ৩০ জুলাই ২০২৬ খ্রি. রাতে চৌডালা রোডে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ব্রিফিং করেন জনাব মোঃ ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার, নবাবগঞ্জ সার্কেল, চাঁপাইনবাবগঞ্জ।

ব্রিফিংকালে তিনি দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের সতর্কতা, দায়িত্বশীলতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি দস্যুতা ও রোড ডাকাতি প্রতিরোধে সর্বোচ্চ সতর্ক থাকার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

এসময় দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি ও উৎসাহিত করতে তাদের মাঝে শুকনো খাবার ও পানীয় বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা, সড়কে অপরাধ প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রজ্ঞাপনের এক সপ্তাহেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার

আন্তর্জাতিক ডেস্ক

বেরোবি প্রতিবেদক

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


প্রজ্ঞাপনের এক সপ্তাহেও যোগ দেননি বেরোবির নতুন ট্রেজারার

নিয়োগের প্রজ্ঞাপন জারির এক সপ্তাহ পেরিয়ে গেলেও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার এখনো দায়িত্বে যোগদান করেননি। এদিকে তাঁর যোগদানকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তাঁকে ট্রেজারার হিসেবে না মানার ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একটি ব্যানার টানিয়েছে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরাম।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সহকারী সচিব মো. সুলতান আহমেদের স্বাক্ষরিত গত ২৩ জুলাইয়ের এক প্রজ্ঞাপনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ট্রেজারার (কোষাধ্যক্ষ) হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা ৬৭ বছর বয়স পূর্ণ হওয়া যেটি আগে হবে পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।


তবে বৃহস্পতিবার (৩০ জুলাই) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ে তিনি যোগদান করেননি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এদিকে ট্রেজারারের যোগদান প্রজ্ঞাপন দেখেই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয়তাবাদী কর্মকর্তা ফোরামের ব্যানার টানানো হয়েছে। ব্যানারে লেখা হয়েছে, “কট্টর বিএনপিবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষের শিক্ষক প্রফেসর ড. মো. আবু হানিফ সরকারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার হিসেবে মানি না।”ব্যানারটি ঘিরে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।

জাতীয়তাবাদী ফোরামের এক কর্মকর্তা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক এবং সেখানকার জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে আমাদের কাছে বলা হয়েছে তিনি জাতীয়তাবাদী বিশ্বাসের লোক না। আমাদের কাছে তাদের স্টেটমেন্ট আছে। আমি ক্যাম্পাসে কি করি কোন দল করি এটা আমার ক্যাম্পাসের মানুষরা ভালো জানে, তেমনি জবির ক্যাম্পাস থেকে আমাদের কে জানানো হয়েছে তিনি জাতীয়তাবাদী বিশ্বাসের কেউ নন৷

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বলেন, সরকার প্রজ্ঞাপন জারি করার পরও কেন যোগদান করছে না সেটা তিনি ভালো বলতে পারবে৷ আমি জানি না ঠিক কী কারণে তিনি প্রজ্ঞাপন হওয়ার পরও যোগদান করছে না৷

অন্যদিকে নবনিযুক্ত ট্রেজারার অধ্যাপক ড. মো. আবু হানিফ সরকার বলেন, আপাতত প্রশাসনের তরফ থেকেই কে বিষয়টা হেল্ডআপ হয়ে আছে, যখন আমাকে দেওয়া তখন যোগদান করব৷

কট্টর বিএনপিবিরোধী ও স্বাধীনতাবিরোধী শক্তির পক্ষের শিক্ষক বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, যারা এই অভিযোগ করছে তারা কি কোনো প্রমাণ দেখাতে পেরেছে৷ এমন অভিযোগ আমিও আপনার বিরুদ্ধে করতে পারি। আমাকে সরকারি যাচাই বাছাই ছাড়া কি মনোনয়ন দিয়েছে৷ এসব ভিত্তিহীন কথাবার্তা। যারা আমার বিরুদ্ধে অভিযোগ করছে তাদের কে জিজ্ঞেস করুন প্রমাণ চান আমি সেটার উত্তর দিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল-গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

‎মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ ইং

১২:২৭ পি.এম


বাঘাইছড়ি সীমান্তে বিজিবির অভিযান: বিদেশি পিস্তল-গুলি ও ১০ কার্টন সিগারেট জব্দ

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও সিগারেট বহনকারী দুই অজ্ঞাত ব্যক্তি পাহাড়ি এলাকায় পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল ৩০ জুলাই দিবাগত রাতে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ তথ্যের ভিত্তিতে ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিজিবির একটি আভিযানিক দল সীমান্ত সড়কের মাঝিপাড়া ১৬ কিলোমিটার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
‎
‎অভিযান চলাকালে রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে বিজিবি সদস্যরা দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখতে পান। তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে ওই দুই ব্যক্তি পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
‎
‎পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি (চায়না) পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ সিগারেট উদ্ধার করা হয়।
‎
‎বিজিবি জানিয়েছে, উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও বিদেশি সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
‎
‎মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে মারিশ্যা জোন নিয়মিত গোয়েন্দা নজরদারি ও আভিযানিক টহল পরিচালনা করে আসছে। চোরাকারবারীরা বিভিন্ন অভিনব কৌশল অবলম্বন করে চোরাচালানের চেষ্টা করলেও বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে তা প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
‎
‎তিনি বলেন, সীমান্তে চোরাচালান দমনে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%