১২:৩৮ এম
আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আর এস ফাহিম চৌধুরী হত্যার অভিযোগ, হত্যাচেষ্টা ও সন্ত্রাসবিরোধী আইনযুক্ত মামলায় জামিনের পর কারামুক্ত হয়েছেন।
তিনি শনিবার (১১ জুলাই) সন্ধ্যায় কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান।
ফাহিমের আইনজীবী মো. রবিউল্লাহ এ বিষয়টি নিশ্চিত করেছেন। আইনজীবী বলেন, মোহাম্মদপুর থানার দুটি মামলা, গুলশান থানার একটি মামলা এবং রমনা থানার একটি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন আর এস ফাহিম। জামিনের আদেশ কারাগারে পৌঁছানোর পর শনিবার সন্ধ্যায় তিনি কারামুক্ত হন। ফাহিমের মুক্তির সময় সেখানে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী
অন্যদিকে, ২৯ মার্চ বিকালে রাজধানীর মিরপুর চিড়িয়াখানা এলাকা থেকে ফাহিমকে আটক করেন জনতা ও একদল শিক্ষার্থী। পরবর্তীতে তাকে রাজধানীর শাহ আলী থানার পুলিশের কাছে সোপর্দ করা হয়। এরপর গুলশান থানায় তার বিরুদ্ধে হস্তান্তর করা হয়।
মো. ইমরান নামে এক ব্যক্তির হত্যা মামলায় ৩০ মার্চ তাকে কারাগারে পাঠানো হয়। এরপর মোহাম্মদপুর থানার তিনটি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন জানানো হয়। আদালত দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেয়, অপর একটি মামলায় আবেদন নামঞ্জুর হয়।
শেষে, তিন মামলায় জামিনের আদেশ পাওয়ার পর রমনা মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইন সংক্রান্ত মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করে। সর্বশেষ এ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হন ফাহিম।
আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন