ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং

মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড


মুন্সীগঞ্জে মাদকবিরোধী অভিযানে দুই ব্যক্তির কারাদণ্ড

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা এলাকায় মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের দায়ে দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জুন) রাত ৮টা ৩০ মিনিটের দিকে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে মিরকাদিম পৌরসভা এলাকায় অভিযানে পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদক সেবনরত অবস্থায় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক দুই ব্যক্তিকে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেন।

সাজাপ্রাপ্তরা হলেন- মিরকাদিম পৌরসভার দক্ষিণ কাগজীপাড়া এলাকার আ. জব্বারের ছেলে রাজীব (২৮) এবং অপরজন গোয়ালঘুন্নি এলাকার কাদিরের ছেলে মো. মাসুদ।

আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালিত হচ্ছে। জনস্বার্থে আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানানো হয়েছে।

অভিযানে উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ড্রয়ে আসর শুরু ব্রাজিলের, টানা ২১ আসর প্রথম ম্যাচে রইল অপরাজিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:১৫ এম


ড্রয়ে আসর শুরু ব্রাজিলের, টানা ২১ আসর প্রথম ম্যাচে রইল অপরাজিত

ম্যাচের ভাগ্য প্রথমার্ধের গোলেই নির্ধারিত হলো। ম্যাচের শেষ মুহূর্তে অ্যালিসন বেকারের দারুণ সেভ ব্রাজিলকে এনে দিল মূল্যবান পয়েন্ট। সেই সঙ্গে টুর্নামেন্টের প্রথম ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড টানা ২১ আসরে বজায় রাখল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

রোববার (১৪ জুন) নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ সি'র প্রথম ম্যাচে ব্রাজিল মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। ম্যাচের প্রথমার্ধেই ঘটে যায় দুইটি গোল।

২১ মিনিটের মাথায় মরক্কো লিড পেতে সক্ষম হয় ইসমাইল সারবারির গোলে। তবে ৩১ মিনিটে ভিনিসিউস জুনিয়র সেই গোল শোধ করে দেন।

(বিস্তারিত আসছে)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন ডিবিএ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৩৭ এম


২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছেন ডিবিএ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন (ডিবিএ)। পুঁজিবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব অর্থনীতি গঠনে গৃহীত নানা সংস্কারমূলক উদ্যোগকে সংগঠনটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে এবং সময়োপযোগী বলেও উল্লেখ করেছে।

শনিবার (১৩ জুন) ডিবিএ থেকে পাঠানো একটি বার্তায় সংগঠনের সভাপতি সাইফুল ইসলাম ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনের জন্য অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানান।

একই সঙ্গে দেশের অর্থনীতি পুনর্গঠন, পুঁজিবাজার সংস্কার, বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টি, এবং আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠায় সাহসী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারকেও ডিবিএর পক্ষ থেকে অভিনন্দন জানান। সাইফুল ইসলাম বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, শিল্পায়ন এবং দীর্ঘমেয়াদি বিনিয়োগ অর্থায়নের জন্য একটি শক্তিশালী, স্বচ্ছ ও আস্থাভিত্তিক পুঁজিবাজার গড়ে তোলার যে অঙ্গীকার এবারের বাজেটে প্রতিফলিত হয়েছে, তা নিঃসন্দেহে দেশের পুঁজিবাজারের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।

তিনি বলেন, বাজেট বক্তৃতায় পুঁজিবাজারকে দীর্ঘমেয়াদি মূলধন সংগ্রহের কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলার যে সুস্পষ্ট নীতি ঘোষণা দেয়া হয়েছে, ডিবিএ তা গভীর সন্তুষ্টির সঙ্গে গ্রহণ করছে। বিশেষ করে পুঁজিবাজারের নিয়ন্ত্রক কাঠামোকে আরও শক্তিশালী করার উদ্যোগ, বিনিয়োগকারীদের স্বার্থ ও সুরক্ষা নিশ্চিত করার প্রতিশ্রুতি, বাজারের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি বৃদ্ধির পরিকল্পনা, বাজারে বিনিয়োগকারীদের আস্থা পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ, দীর্ঘমেয়াদি বিনিয়োগের বিকল্প উৎস হিসেবে বন্ড বাজারের সম্প্রসারণ, করপোরেট বন্ড, মিউচুয়াল ফান্ড, গ্রিন বন্ড ও সুকুকের উন্নয়নে অগ্রাধিকার প্রদান, যোগ্য ও সম্ভাবনাময় কোম্পানিগুলোর তালিকাভুক্তি সহজতর করতে লিস্টিং প্রক্রিয়া পর্যালোচনা ও সরলীকরণ, তথ্য প্রকাশ ও রিপোর্টিং ব্যবস্থাকে আরও স্বচ্ছ, বাস্তবসম্মত ও ব্যবসাবান্ধব করার পরিকল্পনা, করপোরেট বন্ড বাজার সম্প্রসারণের পাশাপাশি মিউনিসিপ্যাল বন্ড চালুর কাঠামো তৈরির উদ্যোগ, ব্যাংকনির্ভর অর্থায়নের পরিবর্তে ইক্যুইটি-ভিত্তিক অর্থায়নের প্রসার ঘটানোর নীতিগত সিদ্ধান্ত, শক্তিশালী পুঁজিবাজারের মাধ্যমে বেসরকারি খাতনির্ভর বিনিয়োগ ও টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি নিশ্চিত করার পরিকল্পনা-এসব উদ্যোগ দেশের পুঁজিবাজারের বিকাশে নতুন দিগন্ত উন্মোচন করবে।

ডিবিএ সভাপতি বলেন, বাংলাদেশের পুঁজিবাজার দীর্ঘদিন ধরে আস্থার সংকট, সীমিত বিনিয়োগ পণ্য এবং ব্যাংকনির্ভর অর্থায়নের চাপে প্রত্যাশিত ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। এবারের বাজেটে পুঁজিবাজারকে অর্থনীতির অন্যতম চালিকাশক্তি হিসেবে প্রতিষ্ঠার যে নীতিগত প্রতিশ্রুতি দেয়া হয়েছে, তা বাস্তবায়িত হলে বাজারে দেশি-বিদেশি বিনিয়োগ বাড়বে। নতুন উদ্যোক্তারা মূলধন সংগ্রহের সুযোগ পাবেন এবং কর্মসংস্থান ও শিল্পায়ন ত্বরান্বিত হবে।

সাইফুল ইসলাম বলেন, আমরা বিশ্বাস করি, সরকার ঘোষিত সংস্কার কার্যক্রম দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশের পুঁজিবাজার একটি আধুনিক, গভীরতা সম্পন্ন ও আস্থাভিত্তিক বাজারে পরিণত হবে এবং জাতীয় অর্থনীতির টেকসই উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

পুঁজিবাজার সংশ্লিষ্ট সকল অংশীজন, সরকার, নিয়ন্ত্রক সংস্থা, স্টক এক্সচেঞ্জ, ব্রোকারেজ হাউস, তালিকাভুক্ত কোম্পানি এবং বিনিয়োগকারীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে দেশের পুঁজিবাজারকে একটি শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্পন্ন বাজারে উন্নীত করার আহ্বানও জানিয়েছেন ডিবিএ সভাপতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিদ্ধিরগঞ্জে যুবলীগের এক নেতা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৬:৪৪ এম


সিদ্ধিরগঞ্জে যুবলীগের এক নেতা গ্রেফতার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক বিশেষ অভিযান পরিচালনা করে যুবলীগের একটি নেতাকে থানা পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনা সংক্রান্ত তিনটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

শুক্রবার (১২ জুন) রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল নয়াপাড়া এলাকার তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ব্যক্তি হলেন গোদনাইল নয়াপাড়ার মো. ফজলুল হকের ছেলে মো. রফিকুল ইসলাম বাবু, যার বয়স ৪৮ বছর। তিনি সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয় এবং তাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, গ্রেফতারকৃত আসামি রফিকুল ইসলাম বাবুকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

০৭:০৯ এম


রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ থাকবে

রাজধানীর বাসিন্দাদের প্রতিদিনের জীবনে নানা প্রয়োজন হতে পারে। অনেক সময় তারা মার্কেট বা শপিংমলে যেতে বাধ্য হয়ে থাকেন। কিন্তু তারা যদি গিয়ে দেখতে পান, সেখানে সব মার্কেট এবং দোকানপাট বন্ধ, তাহলে তাদের কাজ তো সম্পন্ন হয়ই না, বরং সময় নষ্ট হয় এবং তাদের মনও খারাপ হয়ে যায়।

সুতরাং, এই ব্যস্ত শহরের মানুষের জন্য এটা খুবই উপকারী হবে যদি তারা জানেন রোববার (১৪ জুন) কোন কোন মার্কেট এবং শপিংমল বন্ধ থাকবে।

বন্ধ থাকবে যেসব মার্কেট:

বিসিএস কম্পিউটার সিটি (আইডিবি), পল্লবী সুপার মার্কেট, মিরপুর বেনারসি পল্লি, ইব্রাহীমপুর বাজার, রজনীগন্ধা মার্কেট, ইউএই মৈত্রী কমপ্লেক্স, বনানী সুপার মার্কেট, ডিসিসি মার্কেট গুলশান-১ এবং ২, গুলশান পিংক সিটি, মোল্লা টাওয়ার, আল-আমিন সুপার মার্কেট, রামপুরা সুপার মার্কেট, মালিবাগ সুপার মার্কেট, তালতলা সিটি করপোরেশন মার্কেট, কমলাপুর স্টেডিয়াম মার্কেট, গোরান বাজার, আবেদিন টাওয়ার, ঢাকা শপিং সেন্টার, আয়েশা মোশারফ শপিং কমপ্লেক্স, মিতালি অ্যান্ড ফ্রেন্ড সুপার মার্কেট।

বন্ধ থাকবে যেসব এলাকার দোকানপাট:

আগারগাঁও, তালতলা, শেরেবাংলা নগর, শেওড়াপাড়া, কাজীপাড়া, পল্লবী, মিরপুর-১০, মিরপুর-১১, মিরপুর-১২, মিরপুর-১৩, মিরপুর-১৪, ইব্রাহীমপুর, কচুক্ষেত, কাফরুল, মহাখালী, নিউ ডিওএইচএস, ওল্ড ডিওএইচএস, কাকলী, তেজগাঁও পুরাতন বিমানবন্দর এলাকা, তেজগাঁও শিল্প এলাকা, ক্যান্টনমেন্ট, গুলশান-১, ২, বনানী, মহাখালী কমার্শিয়াল এরিয়া, নাখালপাড়া, মহাখালী ইন্টার সিটি বাস টার্মিনাল এলাকা, রামপুরা, বনশ্রী, খিলগাঁও, গোড়ান, মালিবাগের একাংশ, বাসাবো, ধলপুর, সায়েদাবাদ, মাদারটেক, মুগদা, কমলাপুরের একাংশ, যাত্রাবাড়ী একাংশ, শনির আখড়া, দনিয়া, রায়েরবাগ, সানারপাড়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%