ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

খুলনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি পার্থসহ গ্রেফতার ৩৯জন


খুলনায় বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি পার্থসহ গ্রেফতার ৩৯জন

মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ কর্তৃক বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। 

এই বিশেষ অভিযানে গতকাল শনিবার (৬ জুন) সন্ধ্যা থেকে আজ সকাল ১০টা পর্যন্ত বিভিন্ন অপরাধের সাথে যুক্ত মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারকৃতদের মধ্যে খুলনা সদর থানায় ৯ জন, সোনাডাঙ্গা মডেল থানায় ৫ জন, লবণচরা থানায় ১ জন, হরিণটানা থানায় ৬ জন, খালিশপুর থানায় ৪ জন, দৌলতপুর থানায় ২ জন, আড়ংঘাটা থানায় ৭ জন এবং খানজাহান আলী থানায় ৫ জনকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

এই বিশেষ অভিযানে সন্ত্রাসী পলাশ গ্রুপের চিংড়ি বাবুর সহযোগী, খুলনা সদর থানা এলাকার চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজি ও হত্যাসহ একাধিক মামলার আসামি কাজী রাফসান মাহমুদ পার্থ (৩০) কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বাসসকে জানিয়েছেন, খুলনা মেট্রোপলিটন পুলিশ মহানগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ দমন এবং শান্তিপূর্ণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করে যাবে।

আরও পড়ুন: সুন্দরবনে কোস্ট গার্ডের সঙ্গে ‘দাদা ভাই বাহিনী’র বন্দুকযুদ্ধে ৫ জেলে উদ্ধার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি ও সম্পাদক সামির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:০৭ পি.এম


সাভার থানা ছাত্রদলের সভাপতি মাশফি ও সম্পাদক সামির

ফয়সাল আহমেদ মাশফিকে সভাপতি এবং মাহবুব হোসেন সামিরকে সাধারণ সম্পাদক হিসেবে সাভার থানা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

ছাত্রদলের ঢাকা উত্তর জেলা শাখার সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক মাহফুজ উদ্দিন শুক্রবার (৫ জুন) এই কমিটি ঘোষণার করেছেন।

আংশিক পূর্ণাঙ্গ এ কমিটিতে মোট ১৮৮ জন স্থান পেয়েছেন। এর মধ্যে সিনিয়র সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম নোমান। সহ-সভাপতি করা হয়েছে ৬৬ জনকে।

এছাড়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ মিজানুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ৮১ জন।

এদিকে, সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. রাকিব হাসান নিয়োগ পেয়েছেন। সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে জায়গা পেয়েছেন ২৫ জন।

এছাড়া, প্রচার সম্পাদক ও সহ-প্রচার সম্পাদক হিসেবে যথাক্রমে শিশির হাসান ও নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি, দফতর সম্পাদক ও সহ-দফতর সম্পাদক হিসেবে মো. শারাফাত হোসাইন ও জাহিদ হাসানকে নির্বাচন করা হয়েছে।

পাশাপাশি, নতুন কমিটিতে সাতজন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, সঠিক চেহারা দেখাতে প্রয়োজন বস্তুনিষ্ঠতা: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:১১ পি.এম


গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না, সঠিক চেহারা দেখাতে প্রয়োজন বস্তুনিষ্ঠতা: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র, সমাজ এবং আধুনিক সভ্যতার এক অপরিহার্য আয়না। এটি কেবল ব্যাংকিং খাতেই নয়, বরং সমাজ ও রাষ্ট্রকে স্বচ্ছ করার পিছনে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, ‘গণমাধ্যমের এই আয়না বা সিস্টেমের মধ্যে যদি কোনো গুণগত ত্রুটি থাকে, তবে তা সঠিক প্রতিবিম্ব দেখাতে পারে না। তাই নিজেদের সঠিক চেহারা এবং সমাজকে স্বচ্ছভাবে তুলে ধরতে গণমাধ্যমের একমাত্র মানদন্ড ও শক্তি হতে হবে ‘বস্তুনিষ্ঠতা’। ফ্যাক্ট চেকিং বা তথ্য যাচাইয়ের মেকানিজম ছাড়া গণমাধ্যমের বিশ্বস্ততা অর্জন সম্ভব নয়।’

আজ রোববার সকালে রাজধানীর পল্টনে ইআরএফ মিলনায়তনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত ‘ব্যাংকখাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সম্পর্কিত সেমিনারটি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর সহযোগিতায় আয়োজন করা হয়েছিল এবং এটি সভাপতিত্ব করেন ইআরএফ প্রেসিডেন্ট দৌলত আকতার মালা। সেমিনারে সঞ্চালনা করেন সংগঠনের জেনারেল সেক্রেটারি আবুল কাশেম।

সেমিনারে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার, ডেইলি ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)-এর মহাপরিচালক ড. মো. এজাজুল ইসলাম, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ড. মাসরুর রিয়াজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং অ্যান্ড ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান জাহিদ এবং ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ।

তথ্যমন্ত্রী বলেন, ‘রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত করতে না পারে বা সমাজ যদি ব্যর্থ হয়, তবে বিচ্ছিন্নভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটি সুস্থ ব্যাংকিং খাতে সুশাসন বজায় থাকবে- এটা আশা করা যায় না। এটি অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের রাজনৈতিক প্রক্রিয়া, রাষ্ট্র এবং সমাজের সুশাসনের প্যারামিটার অনুযায়ী ব্যাংকিং খাতে গণমাধ্যমের ভূমিকা নির্ধারিত হবে।’

রাষ্ট্রীয় ব্যবস্থা মেরামতের প্রতিশ্রুতি দিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতা গ্রহণের আগে বলেছিলেন- ‘আই হ্যাভ এ প্ল্যান’। তাঁর সেই দূরদর্শী কণ্ঠকে প্রতিধ্বনিত করে আমাদের সরকার কাজ করছে। যদি আমরা প্রশাসন, গণমাধ্যম এবং দুর্নীতি দমনের জন্য সংস্কার কমিশন গঠন করতে পারি, তবে অর্থনীতির মূল প্রবাহ তথা ব্যাংকিং খাতের সংস্কার কেন করব না? ব্যাংকিং খাতের ত্রুটি ও ক্ষতগুলো দূর করতে ‘ব্যাংকিং কমিশন’ গঠন করব।’

অর্থনৈতিক বিকাশের জন্য কেবল ব্যাংকের ওপর চাপ না বাড়িয়ে পুঁজিবাজার বা শেয়ার বাজারকে পুঁজির অন্যতম প্রধান উৎস হিসেবে গড়ে তোলার জন্য তাগিদ দিয়ে তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের অর্থনীতিতে বেসরকারি খাতের যে দিগন্ত উন্মোচন করেছিলেন, তা আজ অনেক দূর বিস্তৃত হয়েছে। কিন্তু বর্তমানে একটি শ্রেণীর ‘নন-পারফর্মার’ আমানতকারী এবং শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ টার্গেট করে অনিয়ম করছে, যাদের কঠোর হাত দিয়ে দমন করা প্রয়োজন।

সাংবাদিকদের কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশের ওপর সাম্প্রতিক কড়াকড়ির প্রতি ইঙ্গিত করে তথ্যমন্ত্রী বলেন, ‘আপনারা কে ব্যাংকের ফার্স্ট ফ্লোর, থার্ড ফ্লোর নাকি লাস্ট ফ্লোরে ঢুকলেন- সেটা আমার কাছে বড় প্রশ্ন নয়। আমার কাছে মূল প্রশ্ন হলো ‘এক্সেস টু ইনফরমেশন’ বা তথ্যের অবাধ প্রাপ্তি। তথ্যিকোথাও থাকুক, সাংবাদিকদের সেখানে গিয়ে পৌঁছানোর অধিকার থাকতে হবে। সব তথ্য যাতে উন্মুক্ত ও স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করাই সুশাসনের প্রথম শর্ত।’

তিনি অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের প্রশংসা করে বলেন, অর্থনৈতিক সাংবাদিকতাই ব্যাংকিং সুশাসনের একমাত্র পাহারাদার হিসেবে কাজ করছে। মানুষের জানার অধিকার রক্ষা এবং নীতি-পরিকল্পনা প্রণয়নে সাংবাদিকদের অনুসন্ধানী তৎপরতা ও বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

সেমিনারে ইআরএফ-এর কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, দেশের শীর্ষস্থানীয় অর্থনৈতিক প্রতিবেদক, ব্যাংকিং খাতের বিশেষজ্ঞ এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবারও হাইকোর্টে জয়া আহসান, রুল জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


আবারও হাইকোর্টে জয়া আহসান, রুল জারি

হাতির ওপর নির্যাতন বন্ধের জন্য রিটের পর সম্প্রতি ঘোড়ার মাংসের বাণিজ্য বন্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী জয়া আহসান। তার এই আবেদনের প্রেক্ষিতে ঘোড়ার মাংস খাওয়া যাবে কি না এবং এ বিষয়ে কোনো কার্যকরী পদক্ষেপ কেন নেয়া হয়নি, তা জানতে হাইকোর্ট রুল জারি করেছেন।

একইসঙ্গে ঘোড়ার মাংসের বাণিজ্যিক ব্যবহার ও সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ন্ত্রণে আগামী ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির নির্দেশ দেয়াও হয়েছে।

রোববার (৭ জুন) জয়া আহসানের রিট আবেদনের শুনানি শেষে হাইকোর্ট এ আদেশ প্রদান করেন।

গত ১১ মে রিটটি দায়ের করেন জয়া আহসান। রিটে অসুস্থ প্রাণীকে মানুষের খাদ্য হিসেবে প্রতারণামূলকভাবে বাজারজাত করার অভিযোগে উচ্চ আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়েছে। পূর্ববর্তী অনুরোধের পরেও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় পিটিশনকারীরা আদালতের শরণাপন্ন হয়েছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।

আবেদনে মন্ত্রণালয়ে পাঠানো পূর্ববর্তী অভিযোগগুলোর নিষ্পত্তি, যথাযথ আইনি প্রক্রিয়া শুরু এবং গাজীপুরে উন্মোচিত অবৈধ ঘোড়ার মাংসের বাণিজ্যের বিষয়ে পুঙ্খানুপুঙ্খ এবং সময়সীমাবদ্ধ তদন্তের নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে তদন্ত প্রতিবেদন হাইকোর্টে দাখিলের নির্দেশনাও চাওয়া হয়েছে।

পিটিশনকারীরা আরও অনুরোধ করেছেন যে, এ ধরনের কার্যক্রম বন্ধে ৬০ দিনের মধ্যে একটি জাতীয় নির্দেশিকা ও কর্মপরিকল্পনা প্রণয়ন করা হোক, বাজেয়াপ্ত ও অসুস্থ ঘোড়ার নিলাম অবিলম্বে বন্ধ করা হোক এবং উদ্ধারকৃত প্রাণীর পরিচর্যা ও পুনর্বাসনের জন্য যথাযথ সুবিধা বা অভয়ারণ্য—বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন স্থাপনের নির্দেশনা প্রদানের জন্য অনুরোধ জানানো হয়েছে।

পিটিশনকারীদের মতে, তাৎক্ষণিক বিচারিক হস্তক্ষেপ ছাড়া এই অবৈধ কার্যক্রম জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে থাকতে পারে এবং প্রাণীর প্রতি নিষ্ঠুরতা অব্যাহত থাকতে পারে।

এর আগে, বন্দি হাতির সার্কাস, হাতির পিঠে ভ্রমণ, বিয়েবাড়িতে শোভাবর্ধন, বাণিজ্যিক ও রাজনৈতিক প্রতিষ্ঠানের র‌্যালিতে বিজ্ঞাপনের মতো বা বিনোদন কাজে হাতি ব্যবহার করার এবং এই ব্যবহারের জন্য হাতিকে বাধ্য করতে নির্যাতনের মাধ্যমে প্রশিক্ষণ বন্ধ করতে ২০২৪ সালের ১৮ ফেব্রুয়ারি হাইকোর্টে রিট দায়ের করেছিলেন অভিনেত্রী জয়া আহসান এবং প্রাণী অধিকার নিয়ে কাজ করা সংগঠন পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পিএডব্লিউ)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার আশ্রয় শিবিরে শৌচাগার সংকটে ভুগছেন লাখো ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৭ই জুন, ২০২৬ ইং

০২:১৭ পি.এম


গাজার আশ্রয় শিবিরে শৌচাগার সংকটে ভুগছেন লাখো ফিলিস্তিনি

গাজায় বাস্তুচ্যুত লাখো ফিলিস্তিনির জন্য নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগারের সংকট এখন একটি বড় মানবিক সমস্যায় পরিণত হয়েছে। উপত্যকার বিভিন্ন এলাকায় গড়ে ওঠা বিশাল অস্থায়ী আশ্রয় শিবিরে বসবাসকারী মানুষ প্রতিদিনই এই দুর্ভোগের মুখোমুখি হচ্ছেন। বর্তমানে গাজায় প্রায় ১৭ লাখ বাস্তুচ্যুত ফিলিস্তিনি আশ্রয় শিবিরে বসবাস করছেন। যুদ্ধ ও সংঘাতের কারণে ঘরবাড়ি হারিয়ে তারা তাবুতে দিন কাটাচ্ছেন। তবে খাদ্য ও পানির সংকটের পাশাপাশি শৌচাগারের অভাবও তাদের দৈনন্দিন জীবনের অন্যতম বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

দক্ষিণ গাজার একটি তাবুশিবিরে বসবাসকারী ৩৮ বছর বয়সী মোস্তফা শাবান পরিবারের জন্য নিজেই একটি অস্থায়ী শৌচাগার তৈরি করেছেন। পরিবারের সদস্যদের গণশৌচাগার ব্যবহার থেকে রক্ষা করতেই তিনি এই উদ্যোগ নেন। শাবান প্রথমে বালুমাটিতে একটি অগভীর গর্ত খনন করেন। পরে গর্তের চারপাশে কংক্রিটের আস্তরণ দেন, যাতে সেটি কিছুটা টেকসই হয়। এরপর গর্তের ওপর তলাবিহীন একটি প্লাস্টিকের বালতি বসান। সবশেষে পুরোনো একটি প্লাস্টিকের টয়লেট সিট লাগিয়ে শৌচাগারটি ব্যবহারের উপযোগী করেন।

তবে এই শৌচাগার ব্যবহারের অভিজ্ঞতাও সুখকর নয়। গর্ত থেকে সব সময় তীব্র দুর্গন্ধ বের হয়। সেখানে মাছি ও মশার উপদ্রবও রয়েছে। সবচেয়ে বড় সমস্যা হলো, শৌচাগারটি পরিবারের ঘুমানোর জায়গা এবং খাবার রান্নার স্থানের খুব কাছেই অবস্থিত। ফলে স্বাস্থ্যঝুঁকি আরো বেড়ে যায়।

শাবান জানান, প্রতি সপ্তাহে তাকে গর্তে জমে থাকা মলমিশ্রিত কাদা নিজ হাতে পরিষ্কার করতে হয়। অস্বাস্থ্যকর এই কাজ তার জন্য কষ্টকর হলেও পরিবারের সদস্যদের কিছুটা গোপনীয়তা ও স্বস্তি দিতে তিনি এটি করে যাচ্ছেন। তার মতে, এই অস্থায়ী শৌচাগার আশ্রয় শিবিরের গণশৌচাগারগুলোর তুলনায় ভালো। কারণ সেই সাধারণ শৌচাগারগুলো শত শত মানুষ ভাগাভাগি করে ব্যবহার করেন। অতিরিক্ত ব্যবহারের কারণে সেগুলো খুবই নোংরা হয়ে থাকে এবং সেখান থেকে তীব্র দুর্গন্ধ ছড়ায়।

মোস্তফা শাবান বলেন, 'আমি চাইনি আমার স্ত্রী ও সন্তানরা গণশৌচাগার ব্যবহার করুক। সেখানে গোপনীয়তা নেই, আর পরিস্থিতিও খুব খারাপ। এটি তাদের জন্য অপমানজনক।' দুই বছর আগে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে তাকে নিজের বাড়ি ছেড়ে যেতে হয়। দক্ষিণ গাজার রাফাহ থেকে সরে গিয়ে তিনি বর্তমানে খান ইউনিস এলাকায় আশ্রয় নিয়েছেন। সেখানে একটি তাবু শিবিরে পরিবারের সঙ্গে বসবাস করছেন। নিজের তৈরি শৌচাগার সম্পর্কে শাবান বলেন, পরিস্থিতি খুবই খারাপ এবং অস্বাস্থ্যকর। কিন্তু অন্তত সেখানে তার পরিবারের মর্যাদা ও ব্যক্তিগত গোপনীয়তা কিছুটা হলেও বজায় থাকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%