ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন


বান্দরবানে বন্ধ সকল পর্যটন কেন্দ্র, নাফাখুমে আটকা ৮৭ জন

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢল কারণে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকার কারণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জেলাটিতে প্রবল স্রোতে ভেসে এক শিশুর মৃত্যু ঘটে। এদিকে, থানচির দুর্গম নাফাখুম জলপ্রপাতে ৭৮ জন পর্যটক ও ৯ জন গাইডসহ মোট ৮৭ জন আটকা পড়েছেন। পরিস্থিতি বিবেচনায় জেলা প্রশাসন আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করেছে।

স্থানীয় সূত্রের খবর থেকে জানা গেছে, অব্যাহত ভারী বর্ষণে থানচিতে সাঙ্গু নদীর পানি বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ার ফলে উপজেলা সদর থেকে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের নৌযোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। এর ফলে নাফাখুম জলপ্রপাত এলাকায় পর্যটক ও গাইডরা আটকা পড়েন। জননিরাপত্তার স্বার্থে, জেলা প্রশাসন আগামী ১০ জুলাই পর্যন্ত জেলার সব পর্যটন কেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ ও দুর্গম এলাকায় ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।

সবচেয়ে করুণ ঘটনাটি সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়িতে ঘটেছে। সেখানে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ভেসে আলিয়া সোলতানা নামে পাঁচ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: রাজশাহীতে ৬ মাদক কারবারি সহ গ্রেফতার ২০

লামা ও আলীকদমে পাহাড়ি ঢল এবং মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পাওয়ার ফলে ব্যাপক নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আলীকদমের প্রধান সড়ক তলিয়ে যাওয়ার ফলে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া, ফাইতং ইউনিয়নে পাহাড়ধসে একটি বসতবাড়ির অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

অতিবৃষ্টির কারণে বান্দরবান জেলা সদরের কালাঘাটা, বালাঘাটা, বনরূপা পাড়া ও সিদ্দিক নগরসহ বিভিন্ন এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। নিচু এলাকার অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়ার কারণে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুকনো খাবার ও বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের নিরাপদে সরে যেতে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে।

ভারী বর্ষণের ফলে মাটি নরম হয়ে বান্দরবান-কেরানীহাট সড়কের গ্রীনপিক রিসোর্ট সংলগ্ন এলাকায় ৩৩ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইনের একটি খুঁটি হেলে পড়ে। এর ফলে, বান্দরবান সদর, রোয়াংছড়ি, রুমা ও থানচি উপজেলায় টানা ১৫ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে হাসপাতাল, ব্যবসাপ্রতিষ্ঠানসহ মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা মারাত্মকভাবে বিঘ্নিত হয়।

বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, খুঁটি হেলে পড়ার পরপরই নিরাপদে বিদ্যুৎ সরবরাহ চালু করতে সর্বোচ্চ চেষ্টা করা হয় এবং প্রায় ১৫ ঘণ্টা পরে বিদ্যুৎ সরবরাহ সচল করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: মীরসরাইয়ে হাসপাতালের লাইনে দাঁড়িয়ে স্বর্ণালংকার চুরির চক্রের ৭ নারী গ্রেফতার, স্বর্ণ উদ্ধার

বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস জানান, পরিস্থিতি মোকাবিলায় জেলার সাতটি উপজেলায় ২২০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। বিভিন্ন উপজেলায় সড়কের ওপর মাটি ও পাথর ধসে পড়ার কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয়দের সহযোগিতায় সড়কগুলো সচল রাখতে প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে ঝুঁকিপূর্ণ এলাকায় ভ্রমণ না করার অনুরোধ জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অকশন বিভাগের ম্যানেজার পরিচয়ে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৭ পি.এম


অকশন বিভাগের ম্যানেজার পরিচয়ে প্রতারণা, মূলহোতা গ্রেপ্তার

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অকশন বিভাগের ম্যানেজার পরিচয় দিয়ে স্বল্পমূল্যে আইফোন, ল্যাপটপ ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্য সরবরাহের প্রলোভন দেখিয়ে প্রায় ৩১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি প্রতারক চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

মঙ্গলবার সিআইডির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদার (২৮)। সিআইডির সাইবার পুলিশ সেন্টারের (সিপিসি) একটি দল সোমবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে উত্তর বাড্ডার কমিশনার গলি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত একটি আইফোনসহ পাঁচটি মোবাইল ফোন ও সাতটি সিম কার্ড জব্দ করা হয়।

সিআইডি জানায়, মামলার বাদী ঢাকার একটি বেসরকারি জীবনবীমা প্রতিষ্ঠানের কর্মী। প্রতারক চক্রের সদস্যরা প্রথমে হোয়াটসঅ্যাপে তাঁর সঙ্গে যোগাযোগ করে নিজেদের বিমানবন্দরের অকশন বিভাগের কর্মকর্তা এবং পরে অপারেশন ম্যানেজার হিসেবে পরিচয় দেয়। তারা দাবি করে, বিমানবন্দরের অকশনে জব্দ বা অব্যবহৃত আইফোন, স্যামসাং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বিক্রি করা হবে।

ভুক্তভোগীর আস্থা অর্জনের জন্য চক্রটি আরও দাবি করে, তাদের প্রতিষ্ঠানের প্রায় ৫০ জন কর্মকর্তা-কর্মচারী জীবনবীমার পলিসি নিতে আগ্রহী। পরে ব্যবসার বৈধতা প্রমাণের নামে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের জাল অনুমোদনপত্র, কথিত সরকারি নথি, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের (সিএএবি) ভুয়া কাগজপত্র এবং পুলিশ ক্লিয়ারেন্স সরবরাহ করা হয়।

এসব নথিতে বিশ্বাস করে ভুক্তভোগী ১১০টি আইফোন, ৭০টি স্যামসাং মোবাইল ও ৫৪৩টি ল্যাপটপ কেনার জন্য দুইটি ব্যাংক হিসাব এবং তিনটি মোবাইল আর্থিক সেবার (এমএফএস) অ্যাকাউন্টে বিভিন্ন ধাপে মোট ৩০ লাখ ৮৭ হাজার টাকা পাঠান। তবে টাকা নেওয়ার পর কোনো পণ্য সরবরাহ না করে প্রতারক চক্র যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়।

এ ঘটনায় গত ২২ জুন পল্টন থানায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়। পরে মামলার তদন্তভার গ্রহণ করে সিআইডির সাইবার পুলিশ সেন্টার। প্রযুক্তিগত বিশ্লেষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইব্রাহিম হোসেন ওরফে রবিন শিকদারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়ার পর তাঁকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পেরেছে, সংঘবদ্ধ চক্রটি সরকারি প্রতিষ্ঠানের নাম ও জাল নথিপত্র ব্যবহার করে সাধারণ মানুষের বিশ্বাস অর্জন করত। এরপর বিমানবন্দরের অকশনে কম দামে মূল্যবান ইলেকট্রনিক্স পণ্য দেওয়ার প্রলোভন দেখিয়ে ব্যক্তি ও ব্যবসায়ীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিত।

সিআইডি আরও জানায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি ভাটারা থানার একটি ডিজিটাল প্রতারণা মামলার চার্জশিটভুক্ত আসামি। তাঁর বিরুদ্ধে আরও কোনো মামলা বা অভিযোগ রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

একই সঙ্গে সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রির প্রলোভনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে সিআইডি। কোনো ধরনের বিনিয়োগ বা আর্থিক লেনদেনের আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তথ্য যাচাই এবং সন্দেহজনক ঘটনার ক্ষেত্রে দ্রুত থানা বা সিআইডির সাইবার পুলিশ সেন্টারে অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


চাঁদপুরে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের এক অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মিলে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর হাজীগঞ্জ উপজেলার রামপুর বাজারে একটি অভিযান পরিচালনা করে এবং সেই অভিযানের ফলস্বরূপ এই জরিমানা করেন।

অভিযান চলাকালীন ভোক্তা সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না করে খাদ্যদ্রব্য তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করার কারণে মায়ের দোয়া বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ ঔষধ বিক্রয় করার অপরাধে জনসেবা ফার্মেসীকে ৬ হাজার টাকা জরিমানা এবং একই অপরাধে পাঠান ফার্মেসীকে ৪ হাজার টাকাসহ মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সমস্যার নিষ্পত্তির জন্য চাঁদপুর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে। পরবর্তীতে, এই প্রতিষ্ঠানসমূহ প্রতিশ্রুতি দেয় যে তারা আবার এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকবে।

অভিযানের সময়, বিভিন্ন প্রতিষ্ঠানসমূহ পরিদর্শনের পাশাপাশি জনসচেতনামূলক লিফলেট বিতরণও করা হয়েছিল। অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৮ পি.এম


৫ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তিতে উদ্যোগ

পাঁচ বছরের অধিক পুরনো মামলাগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ নেওয়ার বিষয়টি জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান। মঙ্গলবার, ৭ জুলাই, ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ২০তম দিনে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহারের লিখিত জবাবে আইনমন্ত্রী এসব কথা বলেন।

এই অধিবেশনে সভাপতিত্ব করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

লিখিত প্রশ্নের জবাবে আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান উল্লেখ করেন, “দীর্ঘদিন বিচারাধীন বন্দিদের মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আইন ও বিচার বিভাগ কর্তৃক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ফৌজদারি মামলার ক্ষেত্রে ঘটনাস্থল পরিদর্শন, আলামত জব্দ ও সংরক্ষণ, সাক্ষীদের জবানবন্দি গ্রহণ, ফরেনসিক ও বিশেষজ্ঞ রিপোর্ট সংগ্রহসহ মামলার তদন্ত কার্যক্রম যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কগনিজেন্স ম্যাজিস্ট্রেটগণ কর্তৃক তদন্ত কার্যক্রম নিয়মিতভাবে তদারকি করা হচ্ছে। পাঁচ বছরের অধিক পুরাতন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে চিহ্নিত করে দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।”

এছাড়া, জেলা আইনশৃঙ্খলা মিটিং এবং পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্সের মাধ্যমে বিচারাধীন বন্দিদের মামলাগুলো দ্রুত নিষ্পত্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হচ্ছে বলে আইনমন্ত্রী জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ জেলায় বন্যার পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


১৬ জেলায় বন্যার পূর্বাভাস

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দেশের কয়েকটি নদীর পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। ভারি বৃষ্টি এবং নদীর পানি বৃদ্ধির কারণে দেশের ১২ জেলায় বন্যার পূর্বাভাস দিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

পূর্বাভাসে বলা হয়েছে, ৭২ ঘণ্টার মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে। এ ছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালী জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

অন্যদিকে, ২৪ থেকে ৭২ ঘণ্টার মধ্যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার কিছু কিছু স্থানের নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সহকারী প্রকৌশলী মোস্তফা কামাল জিহানের সই করা পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় তিস্তা নদী বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির উদ্ভব হতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন স্থানে অতি ভারি বৃষ্টি হয়েছে। অপরদিকে, সিলেট ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং উজানে ভারতের মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাত ঘটেছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, আগামী চার দিন চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের পাশাপাশি তৎসংলগ্ন উজানে ভারতের ত্রিপুরা, আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%