ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

এবার মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার


এবার মিস ওয়ার্ল্ডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার

বাংলাদেশের সামানজার সাঈদ ‘মিস ওয়ার্ল্ড ২০২৬’-এর আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করার জন্য ভিয়েতনামের উদ্দেশে রওনা দিচ্ছেন।

তিনি শনিবার ঢাকা ছাড়বেন এবং রবিবার দেশটির রাজধানী হ্যানয়ে শুরু হতে যাওয়া বৈশ্বিক এই আসরে যোগ দেবেন।

যাত্রার আগে, বৃহস্পতিবার বনানীতে আয়োজক প্রতিষ্ঠান ‘আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প’-এর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে তিনি নিজের প্রস্তুতি এবং লক্ষ্য সম্পর্কে আলোচনা করেন।

আরও পড়ুন: আসামে মুসলিমদের ১১০০ ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার নিন্দা নাহিদ ইসলামের

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি ও বায়োটেকনোলজি বিভাগে স্নাতক সম্পন্ন করা সামানজার কৌতুহলবশত এই প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। প্রথমবারেই তিনি বিজয়ীর গৌরব অর্জন করেন।

বিশ্বমঞ্চে নিজের লক্ষ্যের কথা জানাতে গিয়ে সামানজার সাঈদ বলেন, ‘আমার একটাই চাওয়া, মঞ্চে উঠে যেন আত্মবিশ্বাস না হারাই।

এখন পর্যন্ত যা শিখেছি এবং যেসব দক্ষতা অর্জন করেছি, তা বিশ্বের সামনে তুলে ধরতে চাই। গর্বের সঙ্গে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করাই এখন আমার মূল লক্ষ্য।’

তিনি আরো যোগ করেন, মুকুট জয়ের পর থেকে ব্যক্তিত্ব উন্নয়ন ও আন্তর্জাতিক উপস্থাপনা নিয়ে নিবিড় গ্রুমিং সেশনে অংশগ্রহণ করেছেন, যা তার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

আরও পড়ুন: ঢাকা-সৌদি আরব রুটে ১৩৪ ফ্লাইট বাতিল, ২০ হাজার যাত্রী আটকে

সামানজার শৈশব থেকেই গান, নাচ এবং খেলাধুলার প্রতি আগ্রহী। তিনি টানা চার বছর কথক ও ভরতনাট্যম শিখেছেন। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার চাপের কারণে সৃজনশীল এসব কাজ থেকে কিছুটা দূরে থাকতে হয়েছিল তাঁকে।

এখন, পড়াশোনা শেষ করার পর ফের নিজের শখগুলোতে মনোযোগ দিতে চান। এমনকি, ভালো গল্প ও চরিত্রের প্রস্তাব পেলে ভবিষ্যতে অভিনয়ের জগতে প্রবেশ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

উল্লেখ্য, গত ১১ জুলাই জমকালো আয়োজনের মাধ্যমে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর নাম ঘোষণা করা হয়।

সামানজার সাঈদ বিদায়ী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫ আকলিমা আতিকা কনিকার কাছ থেকে বিজয়ীর মুকুট গ্রহণ করেন।

আরও পড়ুন: ভারতে যাওয়ার পথে যুব মহিলা লীগ নেত্রী সুলতানা বেগম আটক

এই প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপের খেতাব জিতেছেন লাবিবা মনজুর।

ভিয়েতনামের হো চি মিন সিটিতে আগামী ৫ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালের মাধ্যমে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর পর্দা নামবে। বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের জন্য সম্মান বয়ে আনাই বর্তমানে সামানজারের প্রধান চ্যালেঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মক্কা-মদিনায় আজ জুমা পড়াবেন যারা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:২১ পি.এম


মক্কা-মদিনায় আজ জুমা পড়াবেন যারা

পবিত্র জুমার দিন। বিশ্বের কোটি কোটি মুসলমানের দৃষ্টি আজও নিবদ্ধ পবিত্র মক্কা ও মদিনার দিকে।

আজ ৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, সৌদি আরবের হিসেবে ১৪ সফর ১৪৪৮ হিজরি—সফর মাসের চতুর্থ জুমা। এদিন পবিত্র মসজিদুল হারাম ও মসজিদে নববিতে জুমার নামাজের ইমামতি করবেন সৌদি আরবের প্রখ্যাত দুই আলেম।

দুই পবিত্র মসজিদে তাঁদের সুললিত কণ্ঠে কোরআন তিলাওয়াত ও খুতবা শুনবেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত মুসল্লিরা। সৌদি আরবের পাশাপাশি অনলাইনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে তাঁদের তিলাওয়াত ও খুতবা শুনবেন বিশ্বের অসংখ্য মুসলমান।

মসজিদুল হারামে শায়খ ফয়সাল গাজ্জাবী

আজ পবিত্র মসজিদুল হারামে জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত আলেম ও কারি শায়খ ফয়সাল গাজ্জাবী। শায়খ ফয়সাল গাজ্জাবীর বাবার নাম জামিল এবং দাদার নাম হাসান। তিনি ১৯৬৫ সালে পবিত্র নগরী মক্কায় জন্মগ্রহণ করেন। উচ্চশিক্ষা সম্পন্ন করেন মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে।

সেখান থেকে ১৯৯৬ সালে মাস্টার্স এবং ২০০২ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

ইসলামি শিক্ষা ও কোরআন গবেষণায় দীর্ঘদিনের অভিজ্ঞতাসম্পন্ন এই আলেম ২০০৮ সালে পবিত্র মসজিদুল হারামের ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন। পরবর্তী সময়ে ২০১৬ সালে তাঁকে মসজিদুল হারামের খতিব হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

বর্তমানে তিনি উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের কোরআন তিলাওয়াত অনুষদের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। জ্ঞান, গবেষণা ও সুললিত কোরআন তিলাওয়াতের কারণে তিনি সৌদি আরবসহ মুসলিম বিশ্বে পরিচিত একজন আলেম।

মসজিদে নববিতে শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান

অন্যদিকে, মদিনা মুনাওয়ারার পবিত্র মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত আলেম ও কারি শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান। শায়খ আব্দুল্লাহ আল-বুওয়াইজান ২০১৩ সালে মসজিদে নববির ইমাম হিসেবে দায়িত্ব লাভ করেন। ২০১৬ সালে তাঁকে মসজিদে নববির খতিব হিসেবে নিয়োগ দেওয়া হয়।

সুমধুর ও হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াতের জন্য শায়খ আল-বুওয়াইজান মুসলিম বিশ্বের কাছে বিশেষভাবে জনপ্রিয়। কোরআনের কেরাতের ক্ষেত্রেও রয়েছে তাঁর বিশেষ দক্ষতা। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কেরাত বিভাগের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।

পবিত্র মসজিদে নববিতে তাঁর কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে প্রতিবছর অসংখ্য মুসল্লি আগ্রহী হয়ে থাকেন। তাঁর তিলাওয়াতের সুর ও মাধুর্য মুসল্লিদের হৃদয়ে বিশেষ আবেগ ও প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে।

পবিত্র দুই মসজিদে জুমার প্রস্তুতি

মুসলিম বিশ্বের হৃদয়ের কেন্দ্র পবিত্র মক্কা ও মদিনায় প্রতি শুক্রবারের মতো আজও জুমার নামাজকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইমামদের কণ্ঠে কোরআন তিলাওয়াত, খুতবা ও জুমার নামাজের দৃশ্য বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য হয়ে উঠবে ঈমানি অনুভূতির এক অনন্য মুহূর্ত।

পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের কণ্ঠে জুমার খুতবা ও নামাজের তিলাওয়াত সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘরে বসেও শুনতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।

সূত্র : ইনসাইড দ্য হারামাইন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:২২ পি.এম


ক্যানসারের সঙ্গে লড়াই শেষে না-ফেরার দেশে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সিডনি

নিজের লড়াইয়ের অভিজ্ঞতা স্বাক্ষর করে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিতি পাওয়া জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সিডনি টাওল মারা গেছেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ২৬ বছর।

এবং খবরটি প্রকাশ করেছে বিবিসি।

বৃহস্পতিবার (৬ আগস্ট) তার পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে মৃত্যুর সংবাদ জানানো হয়। পরিবার জানায়, পিত্তনালির ক্যানসার (বাইল ডাক্ট ক্যানসার) শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ার জটিলতার কারণে তার মৃত্যু হয়েছে।

 

টিকটকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় সিডনির ভাই অস্টিন টাওল, মায়ের উপস্থিতিতে জানান, ‘প্রায় তিন বছর ধরে কোলাঞ্জিওকারসিনোমার (পিত্তনালির ক্যানসার) সঙ্গে লড়াই করার পর গত রাতে সিডনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে।’

মৃত্যুর কয়েক দিন আগে সিডনিকে হসপিস কেয়ারে নিয়ে যাওয়া হয়। মৃত্যুর সময় তিনি নিউইয়র্ক সিটিতে বাস করছিলেন। তার টিকটক অনুসারীর সংখ্যা ছিল ১০ লাখেরও বেশি এবং ইনস্টাগ্রামে তার অনুসারী ছিল ২ লাখেরও বেশি।

গত তিন বছর ধরে তিনি কেমোথেরাপি নিচ্ছিলেন। ক্যানসারের সঙ্গে প্রতিদিনের লড়াই, আশা, আনন্দ এবং সংগ্রামের নানা মুহূর্ত তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত শেয়ার করতেন।

সিডনির এই যাত্রা লাখো মানুষের কাছে অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল।

পরিবার এক বিবৃতিতে জানায়, ‘সিডনি যেভাবে সাহসিকতার সঙ্গে লড়াই করেছে এবং এত মানুষকে নিজের যাত্রা ভাগ করে নিয়েছে, তা নিয়ে আমরা অনেক গর্বিত।’

বিবৃতিতে আরো বলা হয়, ‘দুর্লভ ধরনের ক্যানসার সম্পর্কে সচেতনতা তৈরি করা এবং মানুষকে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন ও সোচ্চার হতে উৎসাহিত করা ছিল সিডনির প্রধান লক্ষ্য। আমরা তার পরম্পরা ধরে রাখব এবং সবসময় তাকে সম্মানের সঙ্গে স্মরণ করব।’

সিডনির মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর তার সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টগুলোতে হাজার হাজার অনুসারী শোক প্রকাশ করেন।

অনেকে সিডনির পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি তার সাহসিকতা ও অনুপ্রেরণামূলক জীবনের প্রতি শ্রদ্ধা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে যাওয়ার আগে তরুণদের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: ববি হাজ্জাজ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৫ পি.এম


জাপানে যাওয়ার আগে তরুণদের দক্ষতা ও ভাষা শিক্ষায় প্রস্তুত করা হবে: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, বাংলাদেশের তরুণদের আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনায় প্রস্তুত করতে ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা এবং প্রযুক্তিগত জ্ঞান অর্জনের মাধ্যমে আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি করা হবে। তিনি বলেন, সরকার বিদেশে জনশক্তি পাঠানোর লক্ষ্যেই নয়, বরং দক্ষ, ভাষাজ্ঞানসম্পন্ন এবং বিশ্বমানের মানবসম্পদ গড়ে তোলা তাও বিবেচনায় নিয়ে কাজ করছে। আজ ওসাকার একটি স্থানীয় কমিউনিটি সেন্টারে ওসাকা ও কোবেতে অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থী, পেশাজীবী ও কমিউনিটি প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ববি হাজ্জাজ বলেন, ‘বাংলাদেশের তরুণরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের গড়ে তুলতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে, যাতে তারা আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা, কারিগরি দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পারে। জাপানের মতো উন্নত দেশের শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি করা গেলে তা দেশের অর্থনীতি, কর্মসংস্থান এবং বৈদেশিক আয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।’ তিনি জানান, ভাষা শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং মানসম্মত কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় নীতিগত এবং প্রাতিষ্ঠানিক উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসী বাংলাদেশিদের অভিজ্ঞতা ও সুপারিশগুলোকে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সঙ্গে সমন্বয় করে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। মেধাবী শিক্ষার্থীদের যেন অর্থের অভাবে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ হারাতে না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়ার আশ্বাস প্রদান করে ববি হাজ্জাজ বলেন, বিদেশে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের অভিজ্ঞতা এবং বাস্তব পরামর্শ ভবিষ্যতে শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও মানবসম্পদ গঠনের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মতবিনিময়ে অংশগ্রহণকারীরা ভাষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য জাতীয় মাননিয়ন্ত্রণ (অ্যাক্রেডিটেশন) ব্যবস্থা চালু, জাপানি ভাষার শিক্ষার মানোন্নয়ন এবং ভাষা শিক্ষকদের জন্য বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠানে গুরুত্ব আরোপ করেন। তারা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা (টিভিইটি) এবং তথ্যপ্রযুক্তি শিক্ষার সমন্বয়ের প্রয়োজনীয়তা জানান দিয়েছিলেন। একই সঙ্গে বক্তারা জাপান থেকে প্রশিক্ষণ পেয়ে দেশে ফিরে আসা তরুণদের অর্জিত দক্ষতার প্রকৌশল, প্রযুক্তি ও অটোমোটিভ শিল্পে কাজে লাগানোর জন্য নীতিগত সহায়তার প্রস্তাব দেন। অংশগ্রহণকারীদের এসব সুপারিশের প্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, সরকার জাপানি ভাষা শিক্ষার মানোন্নয়ন, মাননিয়ন্ত্রণ ব্যবস্থা প্রণয়ন, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কারিগরি শিক্ষার সম্প্রসারণে গুরুত্ব সহকারে কাজ করবে। এ ছাড়া দেশে ফিরে আসা প্রবাসীদের অর্জিত জ্ঞান দেশের শিল্প ও উৎপাদন খাতে কাজে লাগানোর নীতিগত সহায়তা নিশ্চিত করা হবে। মতবিনিময় সভায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, প্রবাসী পেশাজীবী, ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণমাধ্যমের ওপর গোয়েন্দা সংস্থার কোনো চাপ নেই: তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


গণমাধ্যমের ওপর গোয়েন্দা সংস্থার কোনো চাপ নেই: তথ্যমন্ত্রী

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্য মিডিয়া লাগে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে টেলিভিশন এডিটরস কাউন্সিল আয়োজিত ‌‘টেকসই গণতন্ত্রে, গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবে বিবেচনা করা যায় কিনা, সেটার ওপর সরকার চিন্তা করছে। বিনিয়োগকারীদের ধরে রাখার জন্য একটি ইকোসিস্টেম তৈরি করতে হবে। মিডিয়া ইকোসিস্টেমকে একটি প্রতিষ্ঠানিক রূপ দিতে হবে। তবে মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া প্রয়োজন। আর এই কারণেই মিডিয়াতে একটি সিন্ডিকেট তৈরি হচ্ছে।

এখনকার পরিস্থিতি থেকে বের হতে সরকার কাজ করছে জানিয়ে তিনি বলেন, পুরো ব্যবস্থাকে রেগুলেশনের মধ্যে আনতে পারলে তখন স্বয়ংক্রিয়ভাবেই সাংবাদিকরা ওয়েজবোর্ডের মধ্যে চলে আসবেন এবং সাংবাদিকরা মর্যাদাপূর্ণ জীবন পাবেন। আমরা খুব দ্রুত টেকসই, স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠায় দৃঢ় প্রত্যয়ী।

তথ্যমন্ত্রী দাবি করেন, বর্তমানে গণমাধ্যমের ওপর কোনো গোয়েন্দা চাপ নেই। জুলাইয়ের মধ্য দিয়ে আমাদের সামনে নতুন সম্ভাবনার সুযোগ এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%