ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলো ‘স্মরণকালের সেরা গোল’


ভিএআরের সিদ্ধান্তে বাতিল হলো ‘স্মরণকালের সেরা গোল’

ফুটবল ম্যাচে মুহূর্তের আনন্দ কীভাবে নিমিষে হতাশায় রূপ নিতে পারে, তার বড় সাক্ষী হয়েছে ২০২৬ ফিফা বিশ্বকাপের পর্তুগাল বনাম উজবেকিস্তান ম্যাচটি। হিউস্টনের মাঠে উজবেকিস্তানের আজিজ গানিয়েভের দ্বারা করা ২৫ গজ দূরের বুলেট গতির এক গোল দর্শকদের চোখ ধাঁধিয়ে দিয়েছিল। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) সেই অসাধারণ মুহূর্তটি কেড়ে নিল।

ঘটনাটি ঘটেছিল ম্যাচের ২৯তম মিনিটে। উজবেকিস্তানের ফায়জুল্লাহয়েভ পর্তুগিজ ডিফেন্ডার জোয়াও ক্যানসেলোর কাছ থেকে বল কেড়ে নেওয়ার জন্য ফাউল করেন। ঠিক সেই সুযোগে বল পেয়ে আজিজ গানিয়েভ প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত এক শটে বল জালে প্রবেশ করান। স্টেডিয়ামে উপস্থিত হাজার হাজার দর্শক অবিশ্বাস্য গোল দেখে উল্লাসে ফেটে পড়েন। তাদের অনেকেই এই গোলটিকে 'স্মরণকালের সেরা গোল' হিসেবেও আখ্যায়িত করার প্রস্তুতি নিচ্ছিলেন।

কিন্তু গোল উদযাপনের রেশ কাটনার আগেই ভিএআর (VAR) চেক শুরু হয়। রেফারি জালাল জায়েদ রিপ্লে দেখে নিশ্চিত হন যে, বলটি পাওয়ার মুহূর্তে ফায়জুল্লাহয়েভ ফাউল করেছিলেন। ফলে নিয়মানুযায়ী রেফারি গোলটি বাতিল ঘোষণা করেন। এক অত্যাশ্চর্য মুহূর্ত বাতিল হয়ে যাওয়ায় উজবেকিস্তান শিবির ও তাদের সমর্থকদের জন্য এটি ছিল এক বড় আফসোসের বিষয়। কারণ, তখন পর্তুগাল ২-০ ব্যবধানে এগিয়ে থাকলেও খেলার মোড় ঘুরিয়ে দেওয়ার মত এক সুযোগ তাদের হাতছাড়া হয়ে গেল।

আরও পড়ুন: মুস্তাফিজ বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসে খেলার প্রস্তাব পেয়েছেন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসি-পেলে না পারলেও সেই কীর্তি গড়লেন রোনালদো

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:৫৬ এম


মেসি-পেলে না পারলেও সেই কীর্তি গড়লেন রোনালদো

ফুটবল বিশ্বের বড় বড় সব রেকর্ড যাদের পায়ের নিচে সামনে এসেছে, তাদের মধ্যে পেলে কিংবা লিওনেল মেসির মতো মহাতারকারাও যা কখনো করতে পারেননি—বিশ্বমঞ্চে ঠিক তেমনই এক অনন্য ও অবিশ্বাস্য কীর্তি নিজের নামে করে নিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০২৬ ফিফা বিশ্বকাপে উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নেমেই ফুটবল ইতিহাসের প্রথম এবং একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ছয়টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার অবিস্মরণীয় বিশ্বরেকর্ড গড়লেন এই পর্তুগিজ সুপারস্টার, যাঁর বয়স ৪১ বছর।

যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে গ্রুপ ‘কে’-এর ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হয়ে ম্যাচটির শুরুতেই, অর্থাৎ ঠিক ৬ মিনিটে, জোয়াও ক্যানসেলোর পাস থেকে দুর্দান্ত এক গোল করে দলটিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি এই ঐতিহাসিক মাইলফলক নিজের নামে তুলে নেন রোনালদো। পরবর্তীতে ম্যাচের ৩৯ মিনিটে আরো একটি গোল এনে দেন তিনি, যা তাঁর পা থেকে আসে।

ফুটবলের ইতিহাসে কিংবদন্তি ব্রাজিলিয়ান পেলে কিংবা চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি—দুজনেই ৫টি ভিন্ন বিশ্বকাপ আসরে গোল করার গৌরব অর্জন করে দেখিয়েছেন। মেসি তাঁর ক্যারিয়ারের ২০০৬, ২০১৪, ২০১৮, ২০২২ এবং চলমান ২০২৬ বিশ্বকাপে গোল পেয়েও ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে একটি গোল পাননি। অন্যদিকে পেলে তাঁর ক্যারিয়ারে ১৯৫৮ থেকে ১৯৭০ সালের মধ্যে ৪টি বিশ্বকাপে গোল করেছিলেন। ফলে, ভিন্ন ছয়টি আসরে অংশ নিয়ে সবকটিতেই গোল করার এই অবিশ্বাস্য ধারাবাহিকতা ও কীর্তি কেবল রোনালদোরই অক্ষুণ্ণ রইল।

এই জোড়া গোলের মাধ্যমে আন্তর্জাতিক টুর্নামেন্টে দীর্ঘদিনের গোল খরা কাটানোর পাশাপাশি পর্তুগালের ফুটবল ইতিহাসে ইউসেবিওকে (৯ গোল) ছাড়িয়ে বিশ্বকাপে দেশের হয়ে সর্বোচ্চ গোলদাতার (১০ গোল) রেকর্ডটিও এখন ক্রিশ্চিয়ানো রোনালদোর দখলে বিদ্যমান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আক্রমণ–পাল্টা আক্রমণে জমে উঠেছে ইংল্যান্ড–ঘানা লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০২:৫৭ এম


আক্রমণ–পাল্টা আক্রমণে জমে উঠেছে ইংল্যান্ড–ঘানা লড়াই

যুক্তরাষ্ট্রের বোস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ২০২৬ এর গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ড এবং ঘানার মধ্যে জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই। ম্যাচের ৩৮ মিনিট পর্যন্ত কোনো দলই গোলের দেখা পায়নি। আক্রমণ এবং পাল্টা আক্রমণে উত্তেজনা থাকলেও শেষ পর্যন্ত প্রথমার্ধে স্কোরলাইন একই রয়ে গেছে ০-০ তে।

ম্যাচের শুরু থেকেই বল দখলে ইংল্যান্ড এগিয়ে ছিল। মাঝমাঠে একের পর এক আক্রমণ সাজালেও ঘানার রক্ষণভাগটি ছিল বেশ সংগঠিত। অন্যদিকে, ঘানা সুযোগ পেলেও ইংল্যান্ডের রক্ষণ ভাঙতে পারেনি।

৩৮ মিনিটে এসে ম্যাচের গতি কিছুটা বাড়লেও এখন পর্যন্ত কোনো দলই জালের ঠিকানা খুঁজে পায়নি। ফলে প্রথমার্ধে গোলশূন্য সমতায় বিরতিতে যাওয়ার দিকে এগোচ্ছে দুই দল।

বোস্টন স্টেডিয়ামে দর্শকরাও অপেক্ষায় আছেন ম্যাচের প্রথম গোল দেখার জন্য, তবে এখনো পর্যন্ত রক্ষণদ্বয়ের দৃঢ়তায় তা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:০৭ এম


শান্তিগঞ্জে অনুষ্ঠিত হলো আন্তঃধর্মীয় সংলাপ

সুনামগঞ্জের শান্তিগঞ্জ পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজির উদ্যোগে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে শান্তিগঞ্জ মুক্তিযোদ্ধ কমপ্লেক্স সম্মেলন কক্ষে দি হাঙ্গার প্রজেক্টে’র এমআইপিএস প্রকল্পের ধর্মীয় ও রাজনৈতিক সহিষ্ণুতা ও সম্প্রীতি সুদৃঢ়করণের লক্ষ্যে এ সংলাপ অনুষ্ঠিত হয়। তবে, সংলাপে পিএফজির পক্ষ থেকে ১১দফা ঘোষণা করা হয়েছে।

শান্তিগঞ্জ পিএফজির পিস এম্বাডের সিরাজ মিয়ার সভাপতিত্বে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর মাঠ সমন্বয়কারী কুদরত পাশার সঞ্চালনায় সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাসলিমা আক্তার লিমা। তিনি বক্তব্যে বলেন, একটি সত্যিকারের গণতান্ত্রিক, মানবিক বাংলাদেশ গড়তে হলে প্রত্যেক নাগরিককে দায়িত্ব নিতে হবে। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ড. নাজমুন নাহার নূর (লুবনা)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অলি উল্লাহ, শান্তিগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, এমআপিএস প্রজেক্টের জেন্ডারে এস্ড ইয়থ এমপাওয়ারমেন্ট এক্সপার্ট শারমিন সুলতানা লাবণ্য।

সভাটি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত দ্বারা শুরু করা হয় মাওলানা তাকবির হোসেনের মাধ্যমে এবং গীতা পাঠ করেন বিনয় চক্রবর্তী। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্টের আঞ্চলিক সমন্বয়কারী নাজমুল হুদা মিনা।

এ ছাড়াও, উক্ত সংলাপে বক্তব্য রাখেন বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী সভাপতি মওলানা খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, পিএফজির সমন্বয়কারী দোলন রানী তালুকদার, পিস এম্বাসাডর জিয়াউর রহমান জিয়া, মতিউর রহমান, সুরঞ্জিত চৌধুরী টপ্পা, জয়ন্ত তালুকদার, বদরুল আলম টিপু, প্রেসক্লাব সভাপতি আবু সাইদ, মাওলানা জুবায়ের আহমদ, মাওলানা আহমদ উসমান, প্রেমানন্দ দাস, রাসেন্দ্র কুমার, নাজমা আক্তার, জেসনি আক্তার, শিউলী রানী দেবী এবং ইয়থ পিস এম্বাসাডর মানসুর আহমদসহ অন্যান্যরা।

প্রধান অতিথির বক্তব্যে তাসলিম আক্তার লিমা বলেন, ধর্ম, বর্ণ, ভাষা, জাতিগত পরিচয় এর কারণে কোনো মানুষ যেন সহিংসতা, বৈষম্য বা আতঙ্কের শিকার না হয়-এ দায়িত্ব রাষ্ট্র, সমাজ এবং আমাদের সবার।

তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, প্রত্যেক নাগরিক আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব নিলে আমরা সবাই মিলে শান্তি সম্প্রীতির দেশ গঠন করতে পারবো। তিনি প্রকল্পের কাজ চলমান রাখতে কর্তৃপক্ষকে আহ্বান জানান এবং এমন ভাল কাজের সাথে তিনি সব সময় থাকবেন।

সভায় দি হাঙ্গার প্রজেক্ট এবং পিএফজি কার্যক্রমের প্রয়োজনীয়তা ও এযাবৎকালে পরিচালিত কার্যক্রমের বিবরণ তুলে ধরা হয়। ধর্মীয়, জাতিগত এবং রাজনৈতিক সংঘাত-সহিংসতা পরিহার করে একটি শান্তি ও সম্প্রীতির জামালগঞ্জ গড়তে সকলের দায়িত্বশীল ভূমিকা কামনা করেন।

धर्मীয় নেতারা জানান, নিজ নিজ ধর্মীয় বিধান থেকে সম্প্রীতির বাণী সকলের কাছে পৌঁছে দিতে হবে। ধর্মের নামে অধর্ম করা যাবে না। যারা ধর্মীয় অনুসাসন মেনে চলে, তারা সংঘাত ও সংঘর্ষে লিপ্ত হতে পারে না।

অংশগ্রহণকারীগণ শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় করণীয় বিষয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এছাড়া, ঘোষণাপত্র পাঠে সংহতি প্রকাশ করে, এতে স্বাক্ষর করেন উপস্থিত সকলে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাজেট আলোচনায় হবিগঞ্জ-৪ আসনের উন্নয়ন দাবি তুলে ধরলেন এমপি ফয়সল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৩:০৮ এম


বাজেট আলোচনায় হবিগঞ্জ-৪ আসনের উন্নয়ন দাবি তুলে ধরলেন এমপি ফয়সল

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে এম.পি এস. এম. ফয়সল তিনি বলেন, হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের গতিশীল উদ্যোগ এবং সমস্যাগুলো সমাধান করার জন্য উন্নয়ন প্রকল্প গ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

বাজেট আলোচনায় তিনি তাঁর নির্বাচনী এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা উল্লেখ করে জানান, হবিগঞ্জ জেলার মাধবপুর ও চুনারুঘাট উপজেলার বিপুল জনগণের স্বাস্থ্যসেবা উন্নয়ন জরুরি। অবকাঠামো, চিকিৎসা সরঞ্জাম এবং চিকিৎসক সংকটের কারণে লক্ষ লক্ষ জনসাধারণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই তিনি সরকারকে মাধবপুর এবং চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি করেন। স্বাস্থ্যসেবার মানোন্নয়নের মাধ্যমে এ অঞ্চলের মানুষের চিকিৎসা সংকট অনেকাংশে দূর হবে বলে আশা প্রকাশ করেন।

তিনি বলেন, দেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানকে পর্যটন এলাকা হিসেবে ঘোষণার আহ্বান জানান। তিনি বিশ্রাম, খাবার এবং অন্যান্য পর্যটন সুবিধা সম্প্রসারণের মাধ্যমে স্থানীয় অর্থনীতি সমৃদ্ধ হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে উল্লেখ করেন।

এম.পি এস. এম. ফয়সল চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নের বিষয়টিও গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। তিনি বলেন, চা-বাগান অধ্যুষিত এই অঞ্চলে শ্রমিকদের আবাসন, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

তিনি আরও বলেন, দীর্ঘদিনের যানজট সমস্যায় ভোগা চুনারুঘাট সদর এলাকার জনদুর্ভোগ লাঘবে একটি বিকল্প সড়ক নির্মাণের দাবি জানান। তাঁর বক্তব্যে উল্লেখ রয়েছে যে, নতুন সড়ক নির্মিত হলে চুনারুঘাট সদরের যানজট কমবে, যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে।

শেষে এম.পি তাঁর বক্তব্যের শেষাংশে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষের প্রতি এসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন যে প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হলে হবিগঞ্জ-৪ আসনের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%