০৭:৩৯ পি.এম
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে যোগ দিয়ে ধ্বংসযজ্ঞের অভিযোগে প্রকাশ্যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।
মঙ্গলবার ভোরে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য ফাঁসিতে ঝুলিয়ে নিশ্চিত করা হয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট নিউজ এজেন্সি (এইচআরএএনএ) জানায়, ইস্ফাহানের আলি খানি স্কয়ারে আব্দুলফজল সিপাহী বাদজানি এবং আমিরহোসেন সাফারি হোসেইনাবাদী নামে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও পড়ুন: মুম্বাইয়ে বাংলাদেশি স্ত্রী সোনিয়া খাতুনকে হত্যা: স্বামী রঞ্জিত গ্রেপ্তার
গত বছরের শেষদিকে ইরানে শুরু হওয়া সরকারবিরোধী আন্দোলন ৭ ও ৮ জানুয়ারি ব্যাপকভাবে তীব্র হয়ে ওঠে। ওই দুই দিনে ইরানি নিরাপত্তাবাহিনী ব্যাপক শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমনে। এরপর থেকেই বিক্ষোভকারীদের বিরুদ্ধে ধরপাকড় শুরু করে সে সরকার।
যে দু’জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে তাদের বিরুদ্ধে ইরান সরকারের অভিযোগ, তারা ইস্ফাহানে ওই আন্দোলনে অংশ নিয়েছিল। সরকারবিরোধী আন্দোলনে অংশ নেওয়ার কারণে সেখানে মোট ১৪ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
তাদের বিরুদ্ধে নিরাপত্তাবাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী সহিংসতা, মারণাস্ত্র, ধারাল বস্তু এবং বোমা ব্যবহারসহ নিহতদের মরদেহে আগুন দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সংস্থাটির তরফ থেকে বলা হয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্তদের পক্ষে যেসব আইনজীবী ছিল, তাদের এই মামলার অ্যাকসেস পুরোপুরি দেওয়া হয়নি। এছাড়া দণ্ডপ্রাপ্তদের আত্মীয়-স্বজনদেরও পুরো রায় শোনানো হয়নি।
আরও পড়ুন: বিএনপি নেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগে অব্যাহতি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন