ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

নওগাঁয় কৃষকদের সহায়তায় চারা ও স্প্রে মেশিন বিতরণ


নওগাঁয় কৃষকদের সহায়তায় চারা ও স্প্রে মেশিন বিতরণ

নওগাঁ, ৩ আগস্ট, ২০২৬ : আজ জেলায় কৃষক ও পেশাদার স্প্রেম্যানদের মধ্যে বিনামূল্যে চারাগাছ ও ‘রিচার্জেবল স্প্রে মেশিন’ বিতরণ করা হয়েছে।

আজ সোমবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব গাছ ও স্প্রে মেশিন বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মনজুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুল ইসলামও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় ২৭ মামলার আসামি পিয়াল আহম্মেদ গ্রেপ্তার, উদ্ধার ছয় ধরনের অস্ত্র

অনুষ্ঠানে দুইশ’জন কৃষকের মধ্যে প্রত্যেককে একটি করে মেহগনি ও আমগাছের চারা প্রদান করা হয়। এছাড়া ৩০ জন প্রান্তিক ও পেশাদার স্প্রেম্যানকে জনপ্রতি একটি ব্যাটারি-চালিত আধুনিক রিচার্জেবল স্প্রে মেশিন প্রদান করা হয়। একই সাথে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্প্রেম্যানদের মধ্যে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী হিসেবে একজোড়া করে হ্যান্ড গ্লাভস, প্রটেক্টিভ গগলস, মাস্ক, পোলো শার্ট ও ক্যাপ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি ও ৫ লাখ টাকা চাঁদা দাবি; প্রবাসী স্বামীর ৩ বোন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


কুলিয়ারচরে সাবেক স্ত্রীর ছবি ভাইরাল করার হুমকি ও ৫ লাখ টাকা চাঁদা দাবি; প্রবাসী স্বামীর ৩ বোন গ্রেপ্তার

রেষারেষি থামেনি সংসার বিচ্ছেদের পরও। সাবেক স্ত্রীর একান্ত ব্যক্তিগত মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে লাখ লাখ টাকা চাঁদা দাবির একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটে। কুলিয়ারচর থানা পুলিশের কাছে এ ঘটনায় অভিযুক্ত প্রবাসী সাবেক স্বামীর তিন বোনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত তিনজন হলো, রিমা বেগম (২৪), আকলিমা বেগম (২২) ও শাপলা বেগম (৩২)। তারা মামলার প্রধান আসামি জামাল হোসেনের বোন।

মামলার নথি ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর সামাজিকভাবে জামাল হোসেনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ভুক্তভোগী নারী। দাম্পত্য কলহের জেরে তাদের আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটে গত ১২ মে।

অভিযোগ রয়েছে, সংসার চলাকালীন সুকৌশলে স্ত্রীর একান্ত মুহূর্তের ছবি ও ভিডিও স্বামী জামাল নিজের মোবাইলে ধারণ করেন। বিচ্ছেদের পর জামাল এবং তার পরিবারের সদস্যরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেসব ছবি পাঠিয়ে ভুক্তভোগী নারীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করেন। ছবিগুলো ফেসবুক ও মেসেঞ্জারে ভাইরাল করে দেওয়ার হুমকি দেন যদি টাকা না দেওয়া হয়।

ক্রমাগত মানসিক নির্যাতন ও সামাজিক মর্যাদাহানির ভয়ে ভুক্তভোগী নারী বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন। গত ১৯ জুলাই তিনি কিশোরগঞ্জ আদালতে সাবেক স্বামী জামাল হোসেন এবং তার সহযোগী চারজনকে আসামি করে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। আদালতের নির্দেশে কুলিয়ারচর থানায় মামলাটি এজাহার (এফআইআর) হিসেবে গ্রহণ করা হয়।

মামলার তদন্ত কর্মকাণ্ড পরিচালনা করেন কুলিয়ারচর থানার উপপরিদর্শক (এসআই) সারফিন মিয়া। গোপন সংবাদের ভিত্তিতে ২ আগস্ট রোববার সকালে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার পিঠাপই গ্রাম থেকে শান্তিগঞ্জ থানা পুলিশের সহায়তায় এজাহারভুক্ত তিন নারী আসামিকে গ্রেপ্তার করা হয়।

"মামলার প্রধান আসামি জামাল হোসেন বর্তমানে গ্রিসে অবস্থান করছেন। তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা সম্ভব না হলেও দেশের আইন অনুযায়ী তাকে ফিরিয়ে এনে আইনের আওতায় আনার জন্য জোর চেষ্টা চলছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।"

সাইবার অপরাধ ও পর্নোগ্রাফি ব্যবহার করে নারীদের হেনস্তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের এই দ্রুত পদক্ষেপ এলাকায় প্রশংসা কুড়িয়েছে। সুশীল সমাজের মতে, প্রবাসী জামালকে দ্রুত দেশে ফেরত এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে তা অপরাধীদের জন্য কড়া বার্তা হয়ে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালু বিক্রির দায়ে কুলাউড়ায় ইউপি সদস্যকে জরিমানা, কারাদণ্ড ১ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


বালু বিক্রির দায়ে কুলাউড়ায় ইউপি সদস্যকে জরিমানা, কারাদণ্ড ১ জনের

 

মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রি, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসন একটি অভিযান পরিচালনা করেছে। এই অভিযানে একটি ইউপি সদস্য ও তার ছেলেকে অর্থদণ্ড এবং অপর এক ব্যক্তিকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে সরকারি রাস্তা দখলমুক্ত করে সীমানা নির্ধারণও করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর এলাকায় মনু নদীর বিভিন্ন স্থানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস।

অভিযানে শরীফপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য লাল মিয়া ও তার ছেলেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং নিজ বাড়িতে বালু মজুদ রাখার দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অবৈধ বালু পরিবহনের দায়ে মো. মাসুম মিয়া নামের একজন চালককে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযান চলাকালে আগে জব্দ করা বালুর সঙ্গে নতুন করে জব্দ করা বালুও স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়। একই অভিযানে শরীফপুর ইউনিয়নের একটি সরকারি রাস্তা দখলমুক্ত করে সড়কের সীমানা (ডিমার্কেশন) নির্ধারণ করে দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস বলেছেন, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন, মজুদ ও পরিবহনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান চলতে থাকবে। পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষার জন্য কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, জব্দ করা বালু জেলা প্রশাসকের সাথে আলোচনা করে বিধি অনুযায়ী নিলামের ব্যবস্থা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসি ল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


এসি ল্যান্ডের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে কেরানীগঞ্জে গ্রেপ্তার ১

কেরাণীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর জালিয়াতির অভিযোগে পুলিশ মো. সুমন (৪০) নামক একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। সোমবার (৩ আগস্ট) দুপুরের দিকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমনের বাসস্থান কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রহমতপুর এলাকায় অবস্থিত। কেরানীগঞ্জ মডেল থানা ভূমি অফিসের সূত্রে জানা যায়, মান্দাইল মৌজার ৫২ শতাংশ জমিসংক্রান্ত একটি মিসকেসের আবেদন ফাইলে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়ার স্বাক্ষর জাল করে সুমন সোমবার দুপুরে সেটি তার অফিসে জমা দেন।

শুনানির সময় ফাইলটি যাচাই করতে গিয়ে সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া দেখতে পান, ফাইলে তার একটি স্বাক্ষর রয়েছে যা তিনি কখনও করেননি। পরে তিনি নিশ্চিত হন যে, স্বাক্ষরটি সম্পূর্ণ নকল।

এ ঘটনায় তিনি তৎক্ষণাৎ কেরানীগঞ্জ মডেল থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ খবর পেয়ে আটিবাজার পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল জলিলের নেতৃত্বে একটি দল ভূমি অফিসে গিয়ে মো. সুমনকে আটক করে।

কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া এ বিষয়ে বলেন, ‘এরা একটি প্রতারকচক্র। এরা আমার সই এবং তার প্রতিপক্ষের সই জালিয়াতি করে প্রায় ১৫ কোটি টাকার সম্পদ আত্মসাৎ করার চেষ্টা করেছিল। তার আগেই আমার কাছে ধরা পড়েছে।’

গ্রেপ্তার সুমনের বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় নিয়মিত মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৮ পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


৮ পুলিশ কর্মকর্তার কর্মস্থল বদল

বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত আট কর্মকর্তাকে বদলি করা হয়েছে, তারা হলেন অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি)। সোমবার (৩ আগস্ট) পুলিশ সদর দপ্তরের পার্সোনেট ম্যানেজমেন্ট-১ বিভাগের অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খান সই করা একটি প্রজ্ঞাপনে এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন– পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. সেলিম, যিনি বর্তমানে নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন, তাকে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। গাজীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুর রহমানকে নরসিংদী এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) মোহাম্মদ রবিউল ইসলামকে চট্টগ্রাম জেলা পুলিশে পেহাচান করা হয়েছে।

এছাড়া র‌্যাবের সহকারী পুলিশ সুপার (এএসপি) স্বপ্না বেগমকে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি), মাদারীপুরের সহকারী পুলিশ সুপার (অপস) বিমল চন্দ্র বর্মনকে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ সার্কেলে এবং ফরিদপুর মধুখালী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আজম খানকে খুলনা রেঞ্জে ডিআইজির কার্যালয়ের সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বদলি করা হয়েছে।

এছাড়া চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরীকে কক্সবাজার মহেশখালী সার্কেল এবং শিল্পাঞ্চল পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) এস এম মাসুদুজ্জামানকে ফরিদপুর মধুখালী সার্কেলে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আগামী ১৭ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্ব অর্পণ করতে হবে। অন্যথায় ১৮ আগস্টের মধ্যে তাদের তাৎক্ষণিক অবমুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%