০৩:৪৯ পি.এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার দাবি করেছেন, ইরানের কাছে এখনও ‘২১ থেকে ২২ শতাংশ’ ক্ষেপণাস্ত্র অবশিষ্ট আছে।
চলমান যুদ্ধবিরতির মধ্যেই যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান তার মিত্র আঞ্চলিক প্রতিবেশী দেশগুলোকে লক্ষ্য করে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ছুড়ে দিয়েছে।
এমন কঠিন পরিস্থিতির মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দাবিটি তুলে ধরেন।
আরও পড়ুন: নায়ক মান্নার গাড়িতে আগুন, গ্রেফতার দুজন কারাগারে
এ তথ্য বার্তা সংস্থা এএফপি আগেই জানায়।
শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, যদিও সম্প্রতি ইরান আঞ্চলিক দেশগুলোর দিকে কয়েক ডজন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, তাদের সামরিক সক্ষমতা পুরোপুরি শেষ হয়ে যায়নি।
তিনি বলেন, ‘তাদের এখনও সক্ষমতা আছে। কিছু ক্ষেপণাস্ত্র ও কিছু ড্রোন রয়েছে। শতাংশের হিসেবে বললে, হয়তো ২১ থেকে ২২ শতাংশ ক্ষেপণাস্ত্র তাদের হাতে আছে।’
এদিকে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদের এই পরিসংখ্যানটি ট্রাম্পের মে মাসে দেওয়া ১৮ শতাংশের চেয়ে বেশি। ট্রাম্প এর আগেও একাধিকবার দাবি করেছেন যে, ইরানের যুদ্ধ করতে সক্ষমতা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে।
আরও পড়ুন: লুলার বিজয়ে ট্রাম্প প্রশাসনের জন্য বড় ধাক্কা, ভূরাজনীতির নতুন সমীকরণ
এদিকে, শুক্রবার ইরানের সামরিক বাহিনী দাবি করেছে যে, তারা ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের দুটি ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে ‘সতর্কতামূলক ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে।
তবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ইরানের এই দাবি অস্বীকার করেছে।
এর দুই দিন আগে কুয়েত জানায় যে, তারা ইরান থেকে নিক্ষিপ্ত ৩০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে এবং এটি তারা ‘জঘন্য ইরানি আগ্রাসন’ হিসেবে উল্লেখ করে।
আরও পড়ুন: ঘিওরের ধলেশ্বরী নদীতে দুই দিন নিখোঁজ বৃদ্ধার মরদেহ উদ্ধার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন