ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

নেছারাবাদে ১৭ পূজামণ্ডপে বিএনপি নেতা ময়নুল হক রাসেলের অনুদান


নেছারাবাদে ১৭ পূজামণ্ডপে বিএনপি নেতা ময়নুল হক রাসেলের অনুদান

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ৭ নং গুয়ারেখা ইউনিয়নের ১৭টি পূজামণ্ডপে ব্যক্তিগত উদ্যোগে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ময়নুল হক রাসেল।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে উপজেলার ৭৫ নং বাটনাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

আরও পড়ুন: আদালতের নির্দেশের পরও সিলেটের বিরোধপূর্ণ বাড়িতে দখল অব্যাহত

এ সময় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রেবতী রঞ্জন বড়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন গাববাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অপূর্ব মণ্ডল।

 

অনুষ্ঠানে বক্তব্য দেন বাটনাতলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক অরবিন্দু সিকদার, নেছারাবাদ উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক তাপস মণ্ডল, দেবীদাসকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক উত্তম মিস্ত্রি, হোগলাবেতকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মন্টু মিয়া এবং পাটিকেলবাড়ি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. মনসুর। এ ছাড়া গুয়ারেখা ইউনিয়নের ১৭টি পূজামণ্ডপের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হবিগঞ্জে জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন, ১০ যাত্রী আহত

 

বক্তারা বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবই নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানেরও প্রতীক। উৎসবকে আনন্দমুখর ও নির্বিঘ্ন করতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সবার মধ্যে সমন্বয় ও সহযোগিতা জরুরি।

অনুষ্ঠানে ময়নুল হক রাসেল বলেন, “শারদীয় দুর্গোৎসব আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের উৎসব। গুয়ারেখা ইউনিয়নের প্রতিটি পূজামণ্ডপে যেন উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে এবং সবাই শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে প্রত্যাশা থেকেই ব্যক্তিগত উদ্যোগে ১৭টি মন্দিরে আর্থিক অনুদান দিয়েছি। ধর্ম যার যার, উৎসব সবার এই চেতনা ধারণ করে আমাদের সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।”

 

আরও পড়ুন: রাবিতে ডেঙ্গু সচেতনতায় হাল্ট প্রাইজের নতুন কর্মসূচি

তিনি আরও বলেন, “এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পূজার সময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।”

 

অনুষ্ঠানে উপস্থিত পূজামণ্ডপের প্রতিনিধিরা এ উদ্যোগকে স্বাগত জানান এবং শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: বাকেরগঞ্জে সাজসজ্জায় দেবালয়ের পরেই কৈলাশ পূজামণ্ডপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৮ এম


মায়ের সঙ্গে অভিমান করে প্রাণ গেল অষ্টম শ্রেণির ছাত্রীর

নোয়াখালীর সেনবাগে আফরিয়া সুলতানা প্রীয়া (১৪) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।


শনিবার (১৭ অক্টোবর) সকালে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এর আগে শুক্রবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার ইয়ারপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শায়েস্তানগর গ্রামের হাজী এমরাত আলী মিয়া বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত প্রীয়া ওই বাড়ির মো. আবুল কাশেম ড্রাইভারের মেয়ে। সে স্থানীয় শিবপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে প্রীয়ার মা বিলকিস আক্তার ছোট ছেলেকে নিয়ে স্থানীয় ছমির মুন্সির হাট বাজারে যান। বিকেল সাড়ে ৪টার দিকে বাড়িতে ফিরে তিনি বসতঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে মই দিয়ে ঘরের ভেতরে উঁকি দেন। এ সময় মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেন। পারিবারিক কলহের জেরে মায়ের ওপর অভিমান করে প্রীয়া আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় বিজিবি সতর্ক অবস্থানে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ এম


চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে পূজা মন্ডপের নিরাপত্তায় বিজিবি সতর্ক অবস্থানে

চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত অঞ্চলে অবস্থিত পূজা মন্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিজিবি মোতায়েন করা হয়েছে। মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়ন দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের সময় মন্ডপগুলোতে পূজা-অর্চনার নিরাপত্তা জোরদার করেছে।

জেলার সদর, শিবগঞ্জ এবং ভোলাহাটে সীমান্তবর্তী ১৩টি পূজা মন্ডপে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। বিজিবি সদস্যরা দিন ও রাতের বিভিন্ন সময়ে পূজা মন্ডপ পাহারা দিচ্ছে এবং এলাকায় নিয়মিত টহল পরিচালনা করছে। এছাড়া, অতিরিক্ত দুই প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার গোবরাতলা দুর্গা মন্দির পরিদর্শন শেষে জানান, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে উৎসবমুখর, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন করার জন্য বিজিবি সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সীমান্তের প্রতিটি পূজা মন্ডপে বিশেষ ও নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের সার্বক্ষণিক টহল তৎপরতা জোরদার করা হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এবং গুজব প্রতিরোধের জন্য বিশেষ গোয়েন্দা নজরদারি এবং তৎপরতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসন, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে সার্বক্ষণিক সমন্বয় বজায় রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দোহায় শুরু হচ্ছে বিশ্ব কুরআন সম্মেলন, অংশগ্রহণ করবেন বিশিষ্ট গবেষক ও কারিরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৮ এম


দোহায় শুরু হচ্ছে বিশ্ব কুরআন সম্মেলন, অংশগ্রহণ করবেন বিশিষ্ট গবেষক ও কারিরা

কাতারের রাজধানী দোহায় বিশ্ব কুরআন সম্মেলন শুরু হতে যাচ্ছে। এই সম্মেলনটি ওয়াই স্টাডিজ অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন এবং হামদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় আয়োজন করা হয়েছে এবং এটি ১৮ অক্টোবর পর্যন্ত চলবে।

শুক্রবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক কুরআন সংবাদ সংস্থা ইকনারের সূত্রে জানা গেছে, সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘নিশ্চয়ই এই কুরআন সবচেয়ে সঠিক পথের দিশা দেয়’ যা পবিত্র কুরআনের সুরা বনি ইসরাইলের ৯ নম্বর আয়াত থেকে নেওয়া হয়েছে। সম্মেলনে কুরআন বিষয়ে আগ্রহী বিশিষ্ট গবেষক, আলেম, শাইখ ও ক্বারীরা অংশগ্রহণ করবেন।

এ তিন দিনের সম্মেলনে উন্মুক্ত বক্তৃতা, কর্মশালা, গবেষণাভিত্তিক আলোচনা, পর্যালোচিত গবেষণাপত্র উপস্থাপন এবং কুরআনভিত্তিক বিভিন্ন প্রকল্প থাকবে। সম্মেলনের অন্যতম লক্ষ্য হলো কুরআনের শিক্ষা ও নির্দেশনা নিয়ে গভীর অধ্যয়ন, জ্ঞানচর্চা এবং সমাজ সংস্কারে এর প্রয়োগকে উৎসাহিত করা।

সম্মেলনে পাঁচটি প্রধান বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। এই বিষয়গুলো হলো কুরআনি শব্দভাণ্ডার, কুরআনি বিষয়বস্তু, কুরআনি আদর্শ ও দৃষ্টান্ত, পবিত্র কুরআন সম্পর্কে প্রচলিত ভুল ধারণা এবং কুরআনভিত্তিক প্রকল্প। এসব বিষয়ে বিভিন্ন জ্ঞানশাখার গবেষক ও চিন্তাবিদ তাঁদের গবেষণা ও অভিজ্ঞতা তুলে ধরবেন।

আয়োজকদের উদ্দেশ্য হলো কুরআনের নির্দেশনাকে জীবনের বিভিন্ন ক্ষেত্রে কার্যকরভাবে উপস্থাপন করা এবং জ্ঞান সৃষ্টি, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও সমাজ সংস্কারে কুরআনের ভূমিকা আরও জোরদার করা।

এ সম্মেলন প্রতি বছর আন্তর্জাতিক পরিসরে কুরআন বিষয়ে আগ্রহী গবেষক ও বিশেষজ্ঞদের একত্র করার উদ্দেশ্যে আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশ ও জ্ঞানশাখার প্রতিনিধিদের মধ্যে গবেষণা, চিন্তাভাবনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে।

সম্মেলনের মূল ভাবনা হলো, পবিত্র কুরআন কীভাবে মানুষকে জীবনের সর্বোত্তম ও সঠিক পথের দিশা দেয় এবং এর শিক্ষা কীভাবে সমকালীন জ্ঞান ও বাস্তবতার নানা ক্ষেত্রে প্রয়োগ করা যায়, তা নিয়ে গভীর গবেষণা ও আলোচনা করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৫৯ এম


বিমানবন্দরে স্যুটকেস খুলতেই আঁতকে উঠলেন কর্মকর্তা, ভেতরে ৩৭টি বিষধর সাপ!

জার্মানির কোলন বন বিমানবন্দরে ৯০টির বেশি সাপ ও টিকটিকি পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে কাস্টমস কর্মকর্তারা। আটককৃত প্রাণীগুলোর মধ্যে ৩৭টি জীবিত বিষধর সাপ এবং ৫৫টি টিকটিকি অন্তর্ভুক্ত ছিল।

বিমানবন্দরের কাস্টমস বিভাগের কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বয়স ৪৫ বছর এবং তিনি মেক্সিকোর একজন দমকলকর্মী। বিমানবন্দরের ‘ঘোষণা করার মতো কিছু নেই’ লেখা সবুজ সংকেতযুক্ত পথ দিয়ে যাওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। ফলে কাস্টমস কর্মকর্তারা ওই যাত্রীর মাদক পরীক্ষা করেন। পরীক্ষায় কোকেনের উপস্থিতি ধরা পড়লেও পরে তার কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি।

এরপর ওই ব্যক্তির স্যুটকেস তল্লাশি করে শ্যাম্পু ও ক্রিমের বোতল, প্লাস্টিকের পাত্র এবং মোজার ভেতরে লুকানো বিভিন্ন প্রজাতির সাপ ও টিকটিকি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সাপগুলোর মধ্যে ভাইপার ও র‍্যাটলস্নেক অন্তর্ভুক্ত ছিল। এছাড়া বিভিন্ন প্রজাতির টিকটিকিও পাওয়া যায়।

কোলন কাস্টমস বিভাগের মুখপাত্র ইয়েন্স আলান্ড মন্তব্য করেন, ‘স্যুটকেসে আনা বিভিন্ন স্মৃতিসামগ্রী দেখতে বিমানবন্দরে আমার সহকর্মীরা অভ্যস্ত। কিন্তু মেক্সিকো থেকে ৩৭টি জীবিত বিষধর সাপ ও ৫৫টি টিকটিকি আনার ঘটনা আগে কখনো ঘটেনি।’

তিনি আরও জানান, উদ্ধারকৃত প্রাণীগুলোর কয়েকটিকে অমানবিক পরিবেশে রাখা হয়েছিল এবং মেক্সিকো সিটি থেকে ইস্তাম্বুল হয়ে জার্মানিতে আনার পথে কিছু প্রাণী মারা যায়।

জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি কর্মকর্তাদের জানান যে, ব্রাজিলের এক পরিচিত ব্যক্তির অনুরোধে তিনি প্রাণীগুলো নিয়ে এসেছিলেন। তবে ওই ব্যক্তির নাম প্রকাশ করা হয়নি। পরে তাকে জার্মানিতে প্রবেশের অনুমতি না দিয়ে ইস্তাম্বুলে ফেরত পাঠানো হয়। বেঁচে থাকা প্রাণীগুলো বর্তমানে জার্মানির একটি সাপের খামারে রাখা হয়েছে এবং সেগুলোর পরিচর্যা করা হচ্ছে।

ছয় বছর আগে একই বিমানবন্দরে মেক্সিকো থেকে খেলনা ও মিষ্টির প্যাকেটের মধ্যে লুকিয়ে রাখা ২৬টি বিরল সরীসৃপ উদ্ধার করেছিলেন কাস্টমস কর্মকর্তারা। সেগুলোর মধ্যে ১০টি ছিল মৃত।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%