ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

লালমনিরহাটে আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড


লালমনিরহাটে আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার আলোচিত ওয়াজেদ আলী প্রধান হত্যার মামলা দীর্ঘ ১৫ বছর পর রায় ঘোষিত হয়েছে। এই মামলায় প্রধান আসামি মামুনুর রশীদ সুমনকে (২৫) যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন আদালত। আদালত মাামনুর রশীদ সুমনকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দিয়েছেন এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ করেছেন।

মঙ্গলবার (১৪ জুলাই, ২০২৬) এ কান্ডের রায় ঘোষণা করেন লালমনিরহাটের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিচারক এস এম শফিকুল ইসলাম। একই মামলায় খালাস পেয়েছেন অন্যান্য সাত আসামি, যারা অভিযোগ প্রমাণিত না হওয়ায় মুক্তি পেয়েছেন।

মামলা সূত্রে জানা যায় যে, ২০১১ সালে পাটগ্রামে ওয়াজেদ আলী প্রধানকে হত্যার ঘটনাটি ঘটে ও এর পর দীর্ঘ সময় ধরে আদালতে উপস্থাপিত হয় সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক। বিজ্ঞ আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করার পর এবং সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে প্রধান আসামি মামুনুর রশীদ সুমনের বিরুদ্ধে দণ্ডবিধির ৩০২ ধারাতে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায় প্রদান করেন।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

মামলায় অভিযুক্ত অন্য আসামিরা হলেন মোঃ শাহিন পিচ্চি, মোঃ ফরিদুল ইসলাম ভুট্টু, মোঃ নুর আলম, মোঃ লিটন মিয়া, মোঃ রবিউল ইসলাম এবং পলাতক আসামি মোঃ হাফিজুল ইসলাম। আদালত তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন এবং জামিনদারের মুচলেকা থেকে তাদের অব্যাহতি দেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি মামুনুর রশীদ সুমন আদালতে উপস্থিত ছিলেন। আদালত इसी সঙ্গে তাকে সাজা পরোয়ানা মূলে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

এছাড়া, ফৌজদারি কার্যবিধির ৩৫এ ধারা অনুযায়ী, মামলার আসামি যেহেতু কারাবন্দি ছিলেন, তা তার সাজা থেকে কর্তনযোগ্য উল্লেখ করা হয়েছে। এছাড়া, আদালত মামলার আলামত বিধি মোতাবেক নিষ্পত্তির নির্দেশ দেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী মোঃ গোলাম মোস্তফা সন্তোষ প্রকাশ করেন। অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রায়ের বিষয়ে আইনি প্রক্রিয়ার কথা জানিয়েছেন।

আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খানসামায় কৃষকদের মাঝে রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৬ এম


খানসামায় কৃষকদের মাঝে রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ

মঙ্গলবার (১৪ জুলাই) দিনাজপুরের খানসামা উপজেলায় রোপা আমন চাষ সম্প্রসারণের লক্ষ্যে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মাঝে বিভিন্ন জাতের রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

এ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, জেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন। সাবেক উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, সাবেক জেলা পরিষদ সদস্য উপজেলা বিএনপির অন্যতম নেতা সরিফুল ইসলাম প্রধান, এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ কর্মসূচির আওতায় মোট ১,৫৮০টি বিভিন্ন জাতের রোপা আমনের চারা, গোবর সার ও বাঁশের খুঁটি বিতরণ করা হয়। প্রতিটি উপকারভোগী কৃষককে ৫টি করে রোপা আমনের চারা, ২৫ কেজি গোবর সার এবং ৫টি বাঁশের খুঁটি প্রদান করা হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইয়াসমিন আক্তার বলেন, কৃষি বিভাগের এ ধরনের প্রণোদনা কর্মসূচি খানসামার কৃষকদের উন্নত জাতের রোপা আমন চাষে উৎসাহিত করবে এবং উৎপাদন বৃদ্ধি করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফুলবাড়ীর খাড়িবাড়ী বাজারে ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের বর্ণাঢ্য উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৪৯ এম


ফুলবাড়ীর খাড়িবাড়ী বাজারে ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের বর্ণাঢ্য উদ্বোধন

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খড়িবাড়ী বাজারে পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সরকারের সারাদেশে ক্যাশলেস ব্যাংকিং বাস্তবায়নের যে মহতি উদ্যোগ নেওয়া হয়েছে, তার অংশ হিসেবে এই ক্যাশলেস ব্যাংকিং পয়েন্টের উদ্বোধন করা হয়। এটি 'এক দেশ, এক কিউআর, লেনদেনে বাংলা কিউআর' স্লোগানকে সামনে রেখে করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে খড়িবাড়ী বাজারে অনুষ্ঠানের মাধ্যমে এই পয়েন্টের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা প্রশাসক দিলারা আকতার। উদ্বোধন অনুষ্ঠানের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফুলবাড়ী শাখার ব্যবস্থাপক সফিকুল ইসলাম।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও দিলারা আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির রংপুর জোনের এডিসি হুমায়ুন কবীর এবং কুড়িগ্রাম শাখা ব্যবস্থাপক আলমগীর কবীর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার কমলেন্দু রায়।

আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‌্যালী খড়িবাড়ী বাজার প্রদর্শন করে। র‌্যালীতে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির ক্যাশলেস ব্যাংকিংয়ের সঙ্গে জড়িত শতশত গ্রাহক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, ক্যাশলেস ব্যাংকিংয়ের জন্য বিনামূল্যে গ্রাহকদের হিসাব নং খুলে দেয়া হবে। তারা বিনামূল্যে ডেবিট কার্ডও পাবেন। গ্রাহকরা টাকা নন-নহদ জমা দিতে পারবেন। বাংলা কিউআর-এর মাধ্যমে পেমেন্ট, ফান্ড ট্রান্সফার, বিদ্যুৎ, পানি বিল প্রদানসহ মোবাইল রিচার্জ করা সহজ হবে। এই ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেনে দেশের টাকা নিজ দেশে থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্ষতিগ্রস্থ গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৪ এম


ক্ষতিগ্রস্থ গাইবান্ধা শহর রক্ষা বাঁধ পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ঘাঘট নদীর অব্যাহত ভাঙনের ফলে গাইবান্ধা শহর রক্ষা বাঁধের একটি অংশ বর্তমানে চরম ঝুঁকিতে পড়েছে। স্থানীয়দের মতে, নদীর সঙ্গে বাঁধের দূরত্ব এখন মাত্র দুই থেকে আড়াই ফুটের মধ্যে রয়েছে। এই পরিস্থিতিতে যে কোনো মুহূর্তে বাঁধ ভেঙে শহরের বিস্তীর্ণ এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরী হয়েছে। ফলে এলাকার মানুষ দ্রুত প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে ঝুঁকিপূর্ণ বাঁধের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন গাইবান্ধার জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এই সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ.কে.এম. হেদায়েতুল ইসলাম, উপ-পরিচালক (স্থানীয় সরকার) মোঃ মুফিকুর রহমান, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক, গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ শরিফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ, জেলা প্রশাসনের নাজির মোঃ আশরাফুজ্জামান নাহিদ, এবং পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এবং পরিদর্শনকালে জেলা প্রশাসক ঝুঁকিপূর্ণ বাঁধের বর্তমান অবস্থা সম্পর্কে পর্যবেক্ষণ করেন এবং স্থানীয়দের কাছ থেকে নদীভাঙনের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এছাড়া তিনি সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, প্রতিবছর বর্ষা মৌসুমে ঘাঘট নদীর ভাঙনের ফলে শহররক্ষা বাঁধটি অভূতপূর্ব হুমকির মুখে পড়ে। যদি দ্রুত স্থায়ী নদীশাসন প্রকল্প বাস্তবায়ন না করা হয় এবং ঝুঁকিপূর্ণ অংশে টেকসই প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা না যায়, তাহলে ভবিষ্যতে বড় ধরনের দুর্যোগ দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোড়াঘাটে দিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৩:৫৯ এম


ঘোড়াঘাটে দিনব্যাপী সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত

সাম্প্রতিক সময়ের প্রেক্ষাপটে যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য, জনসাধারণকে হয়রানিসহ বিভিন্নভাবে তাদের আর্থীকভাবে ক্ষতিগ্রস্থ্য করার বিষয়ক জনসেচতনা নিয়ে দিনব্যাপি একটি আলোচনা সভার আয়োজন করা হয়। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, ঘোড়াঘাট থানা প্রেসক্লাবের সেক্রেটারী শাহ আলম এবং সাংবাদিক আব্দুল লতিফসহ অন্যান্য বক্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%