১২:১৯ পি.এম
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে যুক্তরাষ্ট্রভিত্তিক দাতব্য সংস্থা ডিরেক্ট রিলিফ থেকে বায়োলজিক ড্রাগ অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালান পৌঁছেছে।
বুধবার সকালে হাসপাতাল কর্তৃপক্ষ ৬৯৬টি সিরিঞ্জ গ্রহণ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস।
হাসপাতাল সূত্র থেকে জানা গেছে, এই অত্যন্ত ব্যয়বহুল ওষুধটি রামেক হাসপাতালে ভর্তি হওয়া ল্যাবরেটরি-নিশ্চিত অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, সোরিয়াটিক আর্থ্রাইটিস ও ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজের মতো কয়েকটি জটিল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের বাজারমূল্য আনুসারে এ চালানের ওষুধের মূল্য প্রায় ২৮ কোটি টাকা।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদ রোগী নির্বাচন ও ওষুধ প্রয়োগ কার্যক্রম তদারকি করবেন। রোগের ধরন, পরীক্ষার ফলাফল এবং চিকিৎসা নির্দেশনা অনুযায়ী উপযুক্ত রোগীদের কাছে এই ওষুধ সরবরাহ করা হবে।
হাসপাতাল সূত্র আরও জানায়, অধ্যাপক ডা. মো. আজিজুল হক আজাদের সরাসরি সম্পৃক্ততা এবং হাসপাতাল পরিচালকের সহযোগিতায় ডিরেক্ট রিলিফের এ সহায়তা রামেকে পৌঁছেছে।
রামেক হাসপাতালের মুখপাত্র শংকর কে বিশ্বাস বলেছেন, ডিরেক্ট রিলিফ থেকে অ্যাডালিমুমাবের দ্বিতীয় চালানের ৬৯৬টি সিরিঞ্জ হাসপাতালে পৌঁছেছে। নির্ধারিত নীতিমালা অনুযায়ী যোগ্য রোগীদের বিনামূল্যে এ ওষুধ প্রদান করা হবে। উচ্চমূল্যের কারণে সাধারণ রোগীদের জন্য এ ওষুধ গ্রহণ করা কঠিন হয়ে দাঁড়িয়েছে। তাই বিনামূল্যে এ ওষুধ পাওয়ার সুযোগ রোগীদের জন্য একটি বড় সহায়তা হিসেবে বিবেচিত হবে।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন