ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী


ডিজিটাল নকলকে প্রতিহত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি অনেক আগেই। এটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু এখনও নকল হচ্ছে ডিজিটালি। সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক চালুর বিষয়ে শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘আমাদের দেশে শুধু উচ্চ শিক্ষা আর উচ্চ শিক্ষা, সবাই খালি অনার্স খুলতে চায়। এর কি দরকার?’

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে খাতা দেখার বিষয়ে তিনি বলেন, ‘সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে জোর দিচ্ছে সরকার: চিফ হুইপ

শিল্প বিশেষজ্ঞ ও রাজনৈতিক নেতা হিসেবে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি জানিয়ে দিয়েছেন, জ্বালানি সংকট নিরসনের দিকে নজর দিয়ে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তরের লক্ষ্যে সরকার প্রচেষ্টা চালাচ্ছে। তিনি উল্লেখ করেন যে, সরকারের উদ্যোগে সব সরকারি অফিস এবং ফ্যাক্টরিতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার শুরু করার চেষ্টা করা হচ্ছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফরে আছেন এবং সেখানে সৌরবিদ্যুৎ নিয়ে বড় কিছু চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত সেমিনারে তিনি এই কথা বলেন। ওই সেমিনারে জাতীয় বাজেটের প্রেক্ষাপটে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা এবং করণীয় বিষয়ক আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় বিশেষভাবে পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরা হয়। বক্তারা বলেন, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভর না করে, ব্যক্তিগত বিনিয়োগ এবং অর্থায়নের মাধ্যমে পাকিস্তান অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে।

বক্তাগণ আরও জানান, জাতীয় গ্রিডের বিদ্যুতের ঘাটতি পূরণে সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প উৎস হতে পারে। পাশাপাশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমাতে এবং দীর্ঘমেয়াদে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০ শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলায় নিহত ১০ শিক্ষার্থী

ফিলিপাইনের মধ্যাঞ্চলে একটি স্কুলে বন্দুক হামলার ঘটনায় অন্তত তিন জন শিক্ষার্থী নিহত হয়েছে। এর পাশাপাশি আরও সাতজন আহত হয়েছে। সোমবার (২২ জুন) সকালে দেশটির লেইতে প্রদেশের তাকলোবান শহরে এই ঘটনা ঘটে। বার্তা সংস্থা এএফপি এ সম্পর্কে তথ্য প্রদান করেছে।

পুলিশের লেফটেন্যান্ট ইভালিন দিয়াজ জানান, ১৫ ও ১৪ বছর বয়সী দুই শিক্ষার্থী স্কুলের ভিতরে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টার দিকে লেইতে প্রদেশের টাকলোবান শহরের সান হোসে ন্যাশনাল হাইস্কুলে এই ঘটনার সূত্রপাত হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, গুলির শব্দে আতঙ্কিত শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে আশ্রয় নিচ্ছে। এই সময় তাদের কান্নার আওয়াজ ও চিৎকার শোনা যায়। ঘটনার পর অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

ইভালিন দিয়াজ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সহপাঠীদের দ্বারা নির্যাতন বা বুলিংয়ের শিকার হওয়ার কারণে তারা এ ঘটনা ঘটিয়েছে। তবে বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। তিনি আরো জানিয়েছেন, হামলায় ব্যবহৃত অস্ত্রগুলো কিভাবে সংগ্রহ করা হয়েছে এবং কীভাবে স্কুলের ভিতরে আনা হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। অস্ত্রগুলো জব্দের প্রক্রিয়াও চলছে।

গ্রেফতার হওয়া দুজনই অপ্রাপ্তবয়ন বয়সী হওয়ায় তাদের অভিভাবকদের উপস্থিতিতে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ফিলিপাইনে স্কুলে বন্দুক হামলার ঘটনা তুলনামূলকভাবে বিরল, তবে রাজনৈতিক ও লক্ষ্যভিত্তিক সশস্ত্র সহিংসতার ঘটনাগুলি প্রায়ই ঘটে থাকে দেশটির বিভিন্ন অঞ্চলে। সূত্র: রয়টার্স, বিবিসি, আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামান হত্যা মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


জামান হত্যা মামলায় খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের

কিশোরগঞ্জের করিমগঞ্জে জামান হত্যা মামলায় বিচারিক আদালতে খালাস পাওয়া ৮ আসামিকে আত্মসমর্পণের জন্য নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসাথে বিচারিক আদালতের দেওয়া খালাসের রায় কেন বাতিল করা হবে না, সেই বিষয়ে রুল জারি করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) জামানের বোন হাওয়া আক্তারের করা রিভিশনের প্রাথমিক শুনানি শেষ হওয়ার পর বিচারপতি মো. আতোয়ার রহমান এবং বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ এই আদেশটি প্রদান করেন।

আইনজীবী জানিয়েছেন, কিশোরগঞ্জের করিমগঞ্জের দেওপুর এলাকায় বরজু মিয়ার ছেলে জামান ২০০৭ সালের ২৩ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের কারণে হত্যাকাণ্ডের শিকার হন। পরদিন বরজু মিয়া থানায় এই হত্যার বিষয়ে মামলা করেন।

এরপর, ২০১১ সালের ২২ ফেব্রুয়ারি ৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। বিচার শেষে, ২০২৫ সালের ৩ জুন অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক সাবরিনা আলী সকল আসামিকে খালাস করে রায় প্রদান করেন।

পরে জামানের বোন ও মামলার সাক্ষী হাওয়া আক্তার নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন করেন। আদালত রুল জারি করে আসামিদের আত্মসমর্পণ করতে নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে

আন্তর্জাতিক ডেস্ক

কুড়িগ্রাম প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


উলিপুরে বাইপাস সড়কের দাবিতে মানববন্ধন জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে

কুড়িগ্রামের উলিপুর উপজেলার তীব্র যানজট নিরসন, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং জনদুর্ভোগ কমানোর লক্ষ্যে উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

আজ মঙ্গলবার (২৩ জুন) দুপুরে উলিপুরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, উলিপুর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রধান সড়কগুলোতে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। এর ফলে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও জরুরি চিকিৎসা সেবাগ্রহণকারীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

শহরের ভেতরের যানবাহনের চাপ কমাতে এবং দুর্ঘটনার ঝুঁকি হ্রাস করতে দ্রুত একটি বাইপাস সড়ক নির্মাণ করা এখন সময়ের দাবি। মানববন্ধনে বক্তব্য রাখেন— উলিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হায়দার আলী, উলিপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আবুল আলা চৌধুরী এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা বলেন, "উলিপুর হ্যালিপ্যাড থেকে আমিন মোড় পর্যন্ত বাইপাস সড়ক বাস্তবায়ন হলে দূরপাল্লার ভারী যানবাহনগুলো মূল শহরের বাইরে দিয়ে চলাচল করতে পারবে। এতে শহরের ভেতরের সড়কে যানজট কমবে, সময় ও জ্বালানি সাশ্রয় হবে এবং স্থানীয় জনজীবনে স্বস্তি ফিরে আসবে।"

অনতিবিলম্বে এই বাইপাস সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানানো হয় মানববন্ধন থেকে। একই সঙ্গে দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%