ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী


অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী

বর্তমান সরকার অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘রাজস্ব সম্মেলন-২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সেখানে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের রাজস্বসহ অর্থনৈতিক পুরো বিষয়টার কী অবস্থা বা বিগত একযুগে কেমন ছিল, কী ছিল, কীভাবে হয়েছে? যাদের এনবিআরের সঙ্গে সম্পৃক্ত নয়, আপনারা আমাদের থেকে অনেক বেশি ভালো জানেন। ডিপার্টমেন্টের কিছু ফ্যাসিলিটির কথা আপনারা বলেছেন। এটি অবশ্যই প্রয়োজন। কারণ, এফিশিয়েন্সি বাড়াতে হলে সাপোর্টিং কিছু বিষয় প্রয়োজন। তবে একই সঙ্গে এটাও কিছুটা বিবেচনা করতে হবে— আপনারা নিশ্চয়ই দেখেছেন যে, আমরা চেষ্টা করছি সরকারের বিভিন্ন জায়গা থেকে অনেক খরচ কমিয়ে ফেলতে। যেগুলো আমাদের কাছে মনে হয়েছে প্রয়োজন নেই। এরকম অনেকগুলো জায়গায় আমরা দেখছি খরচ হচ্ছে, সেখান থেকে খরচ কমানোর চেষ্টা করছি।

আরও পড়ুন: গাইবান্ধায় রাস্তা বিরোধে পিটিয়ে হত্যা, চিকিৎসাধীন অবস্থায় ব্যক্তির মৃত্যু

তবে যেখানে প্রয়োজন আছে, সেখানে অবশ্যই অর্থ ব্যয় করা জরুরি। যেখানেই সেই ফ্যাসিলিটি বা যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেটি আমরা অবশ্যই করবো। যেহেতু এই সবকিছুই হবে ট্যাক্সপেয়ারের পয়সা দিয়ে এবং ট্যাক্সপেয়ারের কাছ থেকে সরকারের প্রযোজ্য ট্যাক্স, যেটা সে রাষ্ট্রকে দেবে, সেটিকে সুন্দর করে তার কাছ থেকে আদায়ের দায়িত্বটা আপনাদেরকেই পালন করতে হবে।

তিনি বলেন, আপনাদেরকে এখানে অনেক চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কতগুলো পারসেপশন তৈরি হয়েছে, সেটাই আমাদের চ্যালেঞ্জ। সেজন্যই বর্তমান সরকার বারবার বলার চেষ্টা করছে যে, আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি।

সবাই মিলে আমরা একটা পরিবর্তনের চেষ্টা করি। যে পরিবর্তনটি সবাই ভালো পরিবর্তন বলবে। এখানে আমাদের সবার কন্ট্রিবিউট করার মতো অবস্থান আছে। কন্ট্রিবিউট করার মতো স্পেস আছে। আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমরা যদি যার যার কাজ, দায়িত্ব সঠিকভাবে পালনের চেষ্টা করি— সেখানেই আমরা চেঞ্জটা আনতে পারবো। এক্ষেত্রে আমরা আপনাদেরকে সহযোগিতা করবো। আপনাদেরকে সরকারকে দয়া করে সহযোগিতা করতে হবে।

তবে এখানে একটি ভুল পারসেপশন আছে যে, এনবিআর মানুষের ওপরে ট্যাক্সের জন্য চাপ দেয়। এটি একটি ভুল-ভ্রান্ত ধারণা। এই ধারণা ভাঙতে প্রত্যেককে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্বকে অগ্রাধিকার

তিনি আরও বলেন, যারা ট্যাক্স দেবেন তাদের সহযোগিতা করতে হবে। ট্যাক্সপেয়ারদের ওপর যেন কোনও চাপ না হয়। বরং তাদের অনুপ্রাণিত করতে হবে। মানুষ যেন অনুপ্রাণিত হয় যে, আমার ট্যাক্সটা দিতে হবে। আমার ট্যাক্সটা দিলে আমরা স্বাস্থ্য সেবা পাবো। ট্যাক্সটা দিলে আমাদের সন্তানেরা শিক্ষা সুবিধা পাবে। ট্যাক্সটা দিলে আরও সোশ্যাল বেনিফিট, অর্থাৎ মানুষের জন্য সরকার বা রাষ্ট্র বিভিন্ন ভালো কাজের উদ্যোগ গ্রহণ করবে। এই বিষয়গুলো যাতে মানুষের মধ্যে আসে, সেই জন্য আপনাদেরকেও মনোযোগী হতে হবে।

অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। সম্মেলন মঞ্চে উপস্থিত আছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


ভুয়া তথ্য ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান তথ্যপ্রযুক্তি মন্ত্রীর

ভুয়া তথ্য, অপতথ্য এবং ক্ষতিকর কনটেন্ট প্রতিরোধের জন্য গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সব পক্ষকে একত্রিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম।

তিনি বলেন, মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত তথ্যের বিশ্বাসযোগ্যতা ও সামাজিক সংহতি বিষয়ক আলোচনা সভায় তিনি এ বিষয়ে কথা বলেন।

মন্ত্রী জানান, বিভিন্ন মন্ত্রী, সংসদ সদস্য এবং সাধারণ মানুষের কাছ থেকে নিয়মিত ভুয়া ও সন্দেহজনক কনটেন্ট নিয়ে অভিযোগ আসছে। এসব কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে, এসব কনটেন্ট যাচাই-বাছাই করার পাশাপাশি প্রচারের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।

বিশেষ করে শিশুদের জন্য অনলাইনে ক্ষতিকর কনটেন্ট থেকে সুরক্ষা নিশ্চিত করতে গণমাধ্যম, ইউএনডিপি, ইউনেস্কো এবং তথ্যপ্রযুক্তি বিভাগের সমন্বিত উদ্যোগের ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:২৯ পি.এম


মাদারীপুরে ১৫০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মাদকের বিরুদ্ধে চলমান সাঁড়াশি অভিযানে মাদারীপুর সদর থানা এলাকা থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (১৮ আগস্ট) মাদারীপুর জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তা ও সদস্যদের সমন্বয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

এর ধারাবাহিকতায় সোমবার (১৭ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে মাদারীপুর সদর থানাধীন উত্তর ঝিকরহাটি এলাকায় এনামুল দর্জির বাড়ির সামনে পাকা সড়কে অভিযান চালানো হয়। এ সময় সন্দেহভাজন মো. এনামুল দর্জি (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তার দখল থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ইয়াবাগুলো জব্দ করা হয়।

গ্রেপ্তার এনামুল দর্জি উত্তর ঝিকরহাটি এলাকার ইব্রাহিম দর্জির ছেলে। পুলিশের দাবি, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মাদারীপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী, চাঁদাবাজসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার

বিশ্ব অর্থনীতির সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশের আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ক্রমাগত বিস্তৃত হয়ে চলেছে। এই বর্ধিত বাণিজ্যিক লেনদেনকে সচল রাখতে ওঠানামা করছে বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার।

বাজারে চাহিদামতো বৈদেশিক মুদ্রার জোগান থাকার পরও গত মাসে আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ) শর্ত বাস্তবায়ন করতে পর্যায়ক্রমে ডলারের দাম বাড়ানো এবং টাকার মান কমানো হয়েছিল। সেই হিসেবে, গত মাসে দেশের আন্ত ব্যাংক বৈদেশিক মুদ্রা বাজারে ডলারের দাম গড় হিসেবে প্রায় ১ টাকা বেড়েছিল। তবে সম্প্রতি ডলারের দাম আগের জায়গায় ফিরে এসেছে।

কেন্দ্রীয় ও বাণিজ্যিক ব্যাংক সূত্রে জানা যায়, গত মাসের শুরুতে আন্ত ব্যাংকে ডলারের সর্বোচ্চ ও সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সায় স্থিতিশীল ছিল।

এরপর সেটি বেড়ে সর্বোচ্চ ১২৩ টাকা ৮২ পয়সায় পৌছেছে। তবে বর্তমানে আগের জায়গায় ফিরে এসেছে।

 

বাংলাদেশ ব্যাংক এবং দেশের বাণিজ্যিক ব্যাংকগুলোর তথ্য অনুযায়ী আজকের (১৮ আগস্ট ২০২৬) সর্বনিম্ন মুদ্রা বিনিময় হারের একটি সার্বিক চিত্র নিচে তুলে ধরা হলো—

মুদ্রার নাম বাংলাদেশি টাকা

ইউএস ডলার : ১২২ টাকা ৭৫ পয়সা

ইউরো : ১৪১ টাকা ৪৬ পয়সা

পাউন্ড : ১৬৫ টাকা ৪৫ পয়সা

কানাডিয়ান ডলার : ৮৮ টাকা ০৩ পয়সা

অস্ট্রেলিয়ান ডলার : ৮৬ টাকা ৭৭ পয়সা

চায়নিজ ইয়েন : ১৮ টাকা ১১ পয়সা

সিঙ্গাপুরি ডলার : ৯৫ টাকা ৫৮ পয়সা

ভারতীয় রুপি : ১ টাকা ২৭ পয়সা

মালয়েশিয়ান রিঙ্গিত : ৩০ টাকা ২৭ পয়সা

সৌদি রিয়াল : ৩২ টাকা ৭৭ পয়সা

কাতারি রিয়াল : ৩৩ টাকা ৫৭ পয়সা

কুয়েতি দিনার : ৩৯৭ টাকা ৬৭ পয়সা

আরব আমিরাতের দিরহাম : ৩৩ টাকা ৪৩ পয়সা

*মুদ্রার বিনিময় হার পরিবর্তন হতে পারে।

আর্থিক খাতের বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয় ব্যাংকের কঠোর মনিটরিং এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহ ইতিবাচক থাকায় খোলাবাজার ও অফিশিয়াল রেটের মধ্যকার ব্যবধান অনেকটাই কমে এসেছে।

যদিও আইএমএফের শর্ত বাস্তবায়ন করতে গিয়ে গত মাসে ডলারের দাম কিছুটা বেড়েছিল। তবে বর্তমাসে সেটি পূর্বের জায়গায় ফিরে এসেছে।

 

কেন্দ্রীয় ব্যাংকের হিসাব মতে, গত মাসের শুরুতে ডলারের সর্বনিম্ন দাম ১২২ টাকা ৮৫ পয়সা থাকলেও মাসের শেষ দিকে সেটি ১২৩ টাকা ৮২ পয়সায় পৌঁছেছিল। তবে আজ ১২২ টাকা ৭৫ পয়সায় বিনিময় হচ্ছে। আমদানিকারক ও সাধারণ ব্যবসায়ীদের জন্য এটি কিছুটা স্বস্তিদায়ক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরছেন জনি ডেপ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ ইং

১২:৩৫ পি.এম


‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিনেমায় ফিরছেন জনি ডেপ

জনপ্রিয় ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের ষষ্ঠ চলচ্চিত্রে দেখা যেতে পারে হলিউডের তারকা জনি ডেপকে। এই ফ্র্যাঞ্চাইজির ষষ্ঠ সিনেমাতে ‘ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ চরিত্রে তার ফিরে আসার বিষয়ে জনি ডেপের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রযোজক জেরি ব্রুকহাইমার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্রুকহাইমার বলেছেন, তারা ডেপের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং সিনেমাটির চিত্রনাট্য তৈরির কাজ চলছে। এর আগে, সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে আইনি বিবাদের কারণে ডিজনি তাকে এই প্রজেক্ট থেকে বাদ দিয়েছিল। সেই ঘটনার পর, ২০২২ সালে মামলার শুনানিতে জনি ডেপ জানিয়েছিলেন যে, তিনি আর এই চরিত্রে অভিনয় করবেন না। কিন্তু আইনি জটিলতা কেটে যাওয়ার পর পরিস্থিতি পরিবর্তিত হয়েছে।

২০০৩ সালে শুরু হওয়া ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ফ্র্যাঞ্চাইজিটি বিশ্বজুড়ে ৪.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছে। দীর্ঘ বিরতির পর, বর্তমানে নতুন চলচ্চিত্রের মাধ্যমে আবারও পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছেন এই হলিউডের তারকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%