ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

তেলের বাজারে অস্থিরতা, পাকিস্তানে বাড়তে পারে জ্বালানির দাম


তেলের বাজারে অস্থিরতা, পাকিস্তানে বাড়তে পারে জ্বালানির দাম

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকার কারণে পাকিস্তানে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা সৃষ্টি হয়েছে। দেশটির সংবাদমাধ্যম এআরওয়াই নিউজের রিপোর্ট অনুযায়ী, পেট্রোলের দাম প্রতি লিটার ১৩ রুপি এবং হাই-স্পিড ডিজেলের দাম ১৪ রুপি বাড়তে পারে।

প্রতিবেদন অনুসারে, নতুন জ্বালানি মূল্যের নির্ধারণের পর প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ চূড়ান্ত অনুমোদন দেওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে, ২৮ জুন আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও পাকিস্তান সরকার পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের ওপর পেট্রোলিয়াম শুল্ক বাড়িয়েছিল। তবে সেই সময় খুচরা জ্বালানির দাম অপরিবর্তিত রাখা হয়েছিল।

পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের তথ্য অনুযায়ী, হাই-স্পিড ডিজেলের ওপর শুল্ক প্রতি লিটার ৬.৫৭ রুপি বাড়িয়ে ৭৯.৫৪ রুপি করা হয়েছে। একই সময়ে, পেট্রোলের ওপর শুল্ক ৩৯ পয়সা বাড়িয়ে ৬৬.৬৪ রুপি নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়তে থাকলে পাকিস্তানে জ্বালানির দাম আরো বৃদ্ধি পেতে পারে, যার ফলে পরিবহন ব্যয় এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ওপর প্রভাব পড়তে পারে। পাকিস্তানে কেরোসিন তেলের ওপর পেট্রোলিয়াম শুল্ক প্রতি লিটার ২০.৩৬ রুপি অপরিবর্তিত রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও সেই সুবিধা সাধারণ ভোক্তাদের কাছে পুরোপুরি পৌঁছাতে পারেনি।

সরকার আগামী সপ্তাহের জন্য পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়ার পর শুল্ক কাঠামোতে এই পরিবর্তন আনা হয়। তবে কেরোসিন তেলের দামে কিছুটা স্বস্তি দিয়েছে সরকার। দেশটির তেল ও গ্যাস নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (ওজিআরএ) কেরোসিনের দাম প্রতি লিটার ৬.৮৫ রুপি কমিয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, কেরোসিন তেলের দাম প্রতি লিটার ২৩৩.৯০ রুপি থেকে কমে ২২৭.০৫ রুপি নির্ধারণ করা হয়েছে। পাকিস্তানের পেট্রোলিয়াম বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, পেট্রোলিয়াম শুল্ক বৃদ্ধি শুধুমাত্র পেট্রোল ও হাই-স্পিড ডিজেলের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। কেরোসিন তেলের ওপর শুল্কে কোনো পরিবর্তন আনা হয়নি।

সর্বশেষ এই সিদ্ধান্তের ফলে ভোক্তাদের পেট্রোল ও ডিজেলের জন্য আগের মতোই খুচরা মূল্য পরিশোধ করতে হবে। তবে পেট্রোল ও ডিজেলের ওপর শুল্ক বাড়ানোর কারণে সরকারের রাজস্ব আয় বাড়বে।

আরও পড়ুন: ফরিদপুর জেলা পরিষদ নিজেদের চাহিদা মিটিয়ে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দেবে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপরিকল্পিত নগরায়ণের জন্য নিয়ম না মানার প্রবণতাই দায়ী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


অপরিকল্পিত নগরায়ণের জন্য নিয়ম না মানার প্রবণতাই দায়ী: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, রাজনৈতিক ব্যক্তি নয়, বরং প্রকৌশলীদের পরিকল্পনার ভিত্তিতেই যেকোনো মেগা প্রকল্পের ব্যয় নির্ধারিত হয়। তবে সাধারণ মানুষের নিয়ম না মানার প্রবণতাই অপরিকল্পিত নগরায়ণের জন্য দায়ী।

আজ শনিবার (১১ জুলাই) সকালে রাজধানীতে প্রকল্প ব্যবস্থাপনার সফলতা ও ব্যর্থতা বিষয়ক এক সেমিনারে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী আরও বলেন, রাজধানীর অনেক এলাকায় পরিকল্পনা না মেনেই সড়ক ও অন্যান্য অবকাঠামো ঘিরে আবাসন গড়ে উঠেছে। যেগুলো ডিটেইল্ড এড়িয়ে প্লান বাস্তবায়নে বড় সীমাবদ্ধতা তৈরি করছে।

তিনি জানান, বিপুল জনগোষ্ঠীর চাহিদা পূরণে ছোট পরিসরের পরিবর্তে সরকার এখন দীর্ঘমেয়াদি ও সমন্বিত নগর পরিকল্পনার দিকে এগোচ্ছে।

এ সময় তিনি সবাইকে বিধিমালা মেনে ঘরবাড়ি নির্মাণের আহ্বান জানান। পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ওপরও সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে জানান মন্ত্রী। সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারদের বসতবাড়ির নকশায় সোলার সিস্টেম রাখার নির্দেশ দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেতু ধসে বিচ্ছিন্ন বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


সেতু ধসে বিচ্ছিন্ন বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে।

এর ফলে বান্দরবান-রাঙামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সেতু ধসে পড়ার কারণে কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। তারা দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা এবং নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন।

খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ঘরে নেয় যুবক, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


চকলেটের প্রলোভন দেখিয়ে শিশুকে ঘরে নেয় যুবক, অতঃপর...

পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে বৈদ্য নাথ (৪৪) নামে এক যুবককে পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে অভিযুক্ত বৈদ্য নাথকে গ্রেপ্তার করা হয়। উল্লিখিত বৈদ্য নাথ দেবীগঞ্জ উপজেলার পামুলী ইউনিয়নের বৈরাগীপাড়া গ্রামের একজন বাসিন্দা।

ভুক্তভোগী শিশুর পরিবারের দায়ের করা এজাহার থেকে জানা যায় যে, ৯ জুলাই বিকাল বেলায় শিশুটি বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। সেই সময় বৈদ্য নাথ তাকে চকলেট ও ফলমূল দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের বসতবাড়ির শয়নকক্ষে নিয়ে যান। সেখানে শিশুটির ওপর ধর্ষণের ঘটনা ঘটে। পরে ভুক্তভোগী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে ভয়ভীতি দেখিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

শিশুটির পরিবার জানায়, সে বাড়িতে ফিরে এসে তার মা ও প্রতিবেশীদের কাছে ঘটনার সকল বিবরণ তুলে ধরে। প্রথমে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পরের দিন তাকে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া জানান, অভিযোগ পাওয়ার পর পরই পুলিশি তৎপরতা শুরু করা হয়। তথ্যপ্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং বোদা উপজেলার ময়দানদীঘি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তাকে শুক্রবার আদালতে সোপর্দ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর ৩০ কোটি ডলারের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৮ পি.এম


যুদ্ধে ইরানের গবেষণা অবকাঠামোর ৩০ কোটি ডলারের ক্ষতি

সাম্প্রতিক যুদ্ধের কারণে ইরানের গবেষণা অবকাঠামোর ক্ষতি হয়েছে ৩০ কোটি (৩০০ মিলিয়ন) মার্কিন ডলারের। এটি সম্পর্কে দেশটির বিজ্ঞান, প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক অর্থনীতি বিষয়ক উপ-প্রেসিডেন্ট হোসেইন আফশিন জানিয়েছেন।

আফশিন বলেন, ইরান বিভিন্ন উদীয়মান প্রযুক্তি নিয়ে গবেষণা করছিল, যা কোনও সামরিক ব্যবহার নেই। তবে, প্রতিপক্ষ দেশের বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। তিনি বলেন, "তারা আমাদের গবেষণা অবকাঠামো ক্ষতিগ্রস্ত করেছে। তবে আমরা আরও শক্তিশালীভাবে তা পুনর্গঠন করব।"

হোসেইন আফশিন জানান, ইরান বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অগ্রগতিকে জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি হিসেবে মনে করে। তার বক্তব্যে বলা হয়েছে, "আমরা বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তিতে শীর্ষস্থানীয় দেশগুলোর একটি হতে চাই। কারণ, যে দেশ এ খাতে বিনিয়োগ করবে, ভবিষ্যতে তারাই নেতৃত্ব দেবে।"

তিনি আরও বলেন, গবেষণা অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি হলেও দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতের অগ্রযাত্রা থেমে থাকবে না। ক্ষতিগ্রস্ত গবেষণা কেন্দ্র ও অবকাঠামো পুনর্নির্মাণে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%