ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন


গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর গোমস্তাপুরে এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন, রহনপুর পৌরসভা ও বনায়ন বিভাগ আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছ রোপণ করা হয়।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

রহনপুর পৌরসভার পীড়াসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, বনায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর পুলিশ তদন্তের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যরা।

পরে পীড়াসন সড়কে রহনপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর ইউনিয়নের জনতা স্কুলমোড় টু লক্ষীপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে বিভিন্ন ধরণের চারা গাছ রোপণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী

শনিবার, রাজধানীর আইইবি ভবনে আয়োজিত হয় আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশনের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে দেশের উন্নয়ন ও শিল্পায়নে তাদের মেধা এবং উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।

আজ শনিবার, রাজধানীর আইইবি ভবনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে আয়োজিত “আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার এই লক্ষ্য অর্জনের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবন বান্ধব কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা তাদের মেধা, প্রজ্ঞা, শ্রম, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হলো, উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলী বিদেশে স্থায়ীভাবে চলে যাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য এসব মেধাবী জনশক্তিকে দেশে ধরে রাখা অপরিহার্য। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মন্ত্রী প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা দেশের ভেতরে থেকেও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে, শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি যোগ করেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি কর্মপরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রকৌশলীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। এই উদ্দেশ্যে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উপর জোর দেওয়া হবে।

আইনমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়-সাশ্রয়ের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পগুলো পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা মেনে চলতে হবে।

মন্ত্রী আরও ব্যাখ্যা করেন, উন্নয়ন প্রকল্পের ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার বিষয়েও বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা, নিরাপত্তা, আলো-বাতাস ও পরিবেশগত বিষয়সমূহ নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয়।

মন্ত্রী বলেন, একটি স্বপ্নের বাংলাদেশ গঠনে প্রকৌশলীরা সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের মানবসম্পদকে বিশ্বমানের সম্পদে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ যাত্রায় প্রকৌশলীদের সহযোগিতা অপরিহার্য।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. সাব্বির মোস্তফা খান, জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং উপ-কমিটির কো-আহ্বায়ক প্রকৌশলী সাবির আহমেদ ওসমানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-কমিটির সদস্য সচিব প্রকৌশলী ইসরাত জাহান (জেসমিন)।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬-এর মাধ্যমে তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনার সুযোগ সৃষ্টি করা হয়েছে। বক্তারা বলেন, দেশের প্রকৌশল খাতের উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

বাংলাদেশের বিএনপি’র চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পাবনার চাটমোহর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৩ জুন) সকালবেলা চাটমোহর পৌরসভার বালুচর খেলার মাঠের পূর্ব সড়কে এই কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল মাহমুদ।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক মন্তব্য করেন, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং প্রধানমন্ত্রী ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে চাটমোহর পৌরসভা এই উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় পৌরসভার প্রধান নিবাহী কর্মকর্তা ও সহকারী প্রকৌশলী রাফিউল বারী, উপ-সহকারী প্রকৌশলী আঃ আজিজ, বিশিষ্ট সমাজসেবক আঃ সালাম সরকার, চাটমোহর প্রেসক্লাবের সভাপতি হেলালুর রহমান জুয়েল, পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ বাকিবিল্লাহ, নিরাপদ খাদ্য পরিদর্শক আবুল কালাম আজাদ দুলাল, প্রেসক্লাবের সহ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, সাইদুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপকে ঘিরে নিউ জার্সিতে হোটেল ভাড়ায় কয়েকগুণ বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


বিশ্বকাপকে ঘিরে নিউ জার্সিতে হোটেল ভাড়ায় কয়েকগুণ বৃদ্ধি

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের পর্দা ওঠার আগে আয়োজক শহরগুলোর মধ্যে অন্যতম নিউ জার্সিতে শুরু হয়েছে ‘বিশ্বকাপ অর্থনীতি’। যদিও প্রত্যাশিত দর্শক ঢল এখনো নামেনি, তবে হোটেল ভাড়া, পার্কিং ফি এবং আবাসন খরচ ইতোমধ্যেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে।

নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের আটটি ম্যাচ, যার মধ্যে ফাইনালও অন্তর্ভুক্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে আশপাশের হোটেলগুলো রুমভাড়া কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। স্টেডিয়ামের কাছে অবস্থিত ‘ওয়ার্ল্ড অব ব্লু’ হোটেল ফাইনালের রাতে শুধু পার্কিংয়ের জন্য নিচ্ছে ৪৫০ ডলার। ওই রাতে একটি রুম ভাড়া নিতে লাগবে প্রায় ২ হাজার ৩০০ ডলার, যা সাধারণ সময়ের তুলনায় প্রায় সাত গুণ বেশি।

নিউইয়র্ক ও ফিলাডেলফিয়ার মাঝামাঝি গুদামঘর, মহাসড়ক আর জলাভূমি ঘেরা এই অঞ্চল সাধারণত পর্যটকদের প্রধান গন্তব্য নয়। বরং অনেকেই নিউ ইয়র্কে থাকার খরচ বাঁচাতে এখানে রাত কাটান। কিন্তু বিশ্বকাপকে কেন্দ্র করে স্থানীয় হোটেল ব্যবসায়ীরা বিপুল দর্শক সমাগমের আশা করে আগেভাগেই দাম বাড়িয়েছেন।

কিন্তু বাস্তবতা এখনো প্রত্যাশার সঙ্গে মেলেনি। ‘ওয়ার্ল্ড অব ব্লু’ হোটেল, যেখানে প্রায় ১০০ মিলিয়ন ডলার ব্যয়ে বিলাসবহুল রূপ দেওয়া হয়েছে, গ্রুপপর্বের ম্যাচগুলোর সময় রুম ভাড়ার হার মাত্র ৮ থেকে ৩০ শতাংশের মধ্যে রয়েছে। এমনকি ফাইনালের জন্যও মাত্র ৪ শতাংশ রুম বুকিং হয়েছে। পার্কিংয়ের জন্য সংরক্ষণ করা হয়েছে মাত্র একটি জায়গা।

বিশেষজ্ঞদের মতে, দর্শক উপস্থিতি প্রত্যাশার চেয়ে কম হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বকাপের টিকিটের উচ্চ মূল্য, বিমান ভাড়ার ঊর্ধ্বগতি এবং স্বল্প খরচে আবাসনের অভাব। সবকিছু মিলিয়ে অনেক সমর্থক তাদের পরিকল্পনা বদলাচ্ছেন।

পরিস্থিতি এমন যে, চার লেনের সড়কের পাশে অবস্থিত সাধারণ দুই তারকা মানের একটি মোটেলে ফাইনালের রাতে রুমভাড়া দাঁড়িয়ে গেছে প্রায় ৫০০ ডলার। অন্যদিকে তুলনামূলক সাশ্রয়ী আবাসন হিসেবে পরিচিত একটি অ্যাপার্টমেন্ট হোটেলে সেই ভাড়া ৯০০ ডলারেরও বেশি। নিয়মিত ব্যবসায়িক সফরে আসা ক্রিস আন্দ্রাকা জানান, যে হোটেলে তিনি সাধারণত ৩০০ ডলার খরচ করেন, বিশ্বকাপের সময় সেই একই রুমের ভাড়া বেড়ে ৫ হাজার ৩০০ ডলারে পৌঁছে গেছে। ফলে তিনি ওই সপ্তাহে সফর বাতিল করতে বাধ্য হয়েছেন।

স্টেডিয়ামের কাছাকাছি থাকার সুবিধাও খুব বেশি নয়। পার্কিংয়ের জন্য অর্থ খরচ করলেও দর্শকদের স্টেডিয়ামে পৌঁছাতে হবে শাটল বাস বা ভাড়ার গাড়িতে। আয়োজকদের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, স্টেডিয়ামসংলগ্ন সড়কে হেঁটে যাওয়া বিপজ্জনক এবং অনেক ক্ষেত্রে আইনত নিষিদ্ধ।

অনেকে নিউ জার্সির পরিবর্তে নিউ ইয়র্কে থাকার পরিকল্পনা করছেন। তবে সেখানে এখনও প্রত্যাশিত বুকিং দেখা যাচ্ছে না। বাজার বিশ্লেষণ প্রতিষ্ঠান কোস্টারের তথ্য অনুযায়ী, ১৯ জুলাই ফাইনালের রাতের জন্য নিউ ইয়র্ক শহরের হোটেল রুম ভাড়া মাত্র ২৮ শতাংশ বুক হয়েছে, যা এক বছর আগের একই সময়ের তুলনায় কম। তবে আতিথেয়তা খাতের বিশ্লেষকদের আশা, টুর্নামেন্ট যত এগোবে এবং জনপ্রিয় দলগুলো নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে, ততই বাড়বে সমর্থকদের ভ্রমণ আগ্রহ এবং হোটেল বুকিং। আপাতত বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচের ভেন্যুর আশপাশে আকাশছোঁয়া দাম কিন্তু প্রত্যাশিত ভিড়ের দেখা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:২৬ পি.এম


রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী

বাংলাদেশ সরকারের পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী বলেছেন, রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে দেশ নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। এবং তিনি মনে করেন, রাজনৈতিকভাবেই দেশকে সামনে এগিয়ে নিতে হবে। সাকী বলেন, জনগণের ইচ্ছা ও গণতান্ত্রিক মূল্যবোধকে ধারণ করেই দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা নিশ্চিত করতে হবে।

শনিবার (১৩ জুন) বিকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বাঞ্ছারামপুর ডিগ্রি কলেজের সাবেক ভিপি মরহুম আব্দুল মান্নানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকী বলেন, একসময় টেলিভিশন খুললেই মানুষের মানসিকভাবে স্থির থাকা কঠিন হয়ে পড়ত। ভিপি আব্দুল মান্নান শুধু দেশের রাজনীতি নয়, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও গভীরভাবে চিন্তা করতেন। বিভিন্ন সময় তিনি আমার সঙ্গে আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছিলেন। দেশে গণতান্ত্রিক আন্দোলন কীভাবে গড়ে উঠবে এবং তরুণ সমাজ কীভাবে জেগে উঠবে, সে বিষয়ে তিনি সবসময় গুরুত্বারোপ করতেন।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক সমীকরণের পাশাপাশি জনগণের মনোভাবই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাকী বলেন, ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। জনগণের সমর্থনই রাজনীতির মূল শক্তি।

বাঞ্ছারামপুরের উন্নয়ন প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধনের পাশাপাশি সেগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, এগুলো জনগণের সম্পদ, তাই সকলকে এগুলোর যত্ন নিতে হবে। সামষ্টিক স্বার্থকে অগ্রাধিকার দিয়ে কাজ করতে হবে।

তিনি পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত নদীটির পরিবেশগত গুরুত্ব তুলে ধরে বলেন, একসময় এই নদী এলাকার অন্যতম সৌন্দর্য ছিল। কিন্তু অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার কারণে তা আজ প্রায় ভাগাড়ে পরিণত হয়েছে। নদীটি সংরক্ষণ করে সেখানে ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা করা গেলে একটি মনোরম পরিবেশ গড়ে তোলা সম্ভব হবে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিষয় উল্লেখ করে তিনি বলেন, ঢাকার সঙ্গে মেঘনা সেতুর মাধ্যমে সংযোগ স্থাপিত হলে এলাকার মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি বলেন, কর্মজীবী মানুষ সহজেই রাজধানীতে যাতায়াত করতে পারবে। এটি বাঞ্ছারামপুরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা।

স্বাস্থ্যসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, আগামী সপ্তাহ থেকে বাঞ্ছারামপুর সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সুবিধা চালু হবে। বর্তমানে নরমাল ডেলিভারি সেবা চালু রয়েছে। ফলে স্থানীয় মানুষকে আর এ ধরনের চিকিৎসার জন্য ঢাকামুখী হতে হবে না।

শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বাঞ্ছারামপুরের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার গুণগত মান উন্নয়নের মাধ্যমে আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

শেষে তিনি মরহুম আব্দুল মান্নানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, বাঞ্ছারামপুরের উন্নয়ন ও অগ্রগতির জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, সামষ্টিক স্বার্থকে প্রাধান্য দিয়ে এগিয়ে গেলেই একটি সমৃদ্ধ ও উন্নত বাঞ্ছারামপুর গড়ে তোলা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য জিয়া উদ্দিন জিয়া, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম সাজ্জাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালেহ মূসাসহ যুবদল, শ্রমিকদল, স্বেচ্ছাসেবক দল এবং গণসংহতি আন্দোলনের নেতাকর্মীরা।

পরে দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণকারীরা মরহুম আব্দুল মান্নানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। অনুষ্ঠানে বিপুল সংখ্যক নেতাকর্মী, সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%