০৮:৩৭ পি.এম
সাতকানিয়ায়
ভুক্তভোগী পক্ষ সংবাদ সম্মেলন করেছে জমি দখল বুঝে পেতে এবং মধ্যস্থতাকারীকে প্রদত্ত কোটি টাকা ফেরত পাওয়ার দাবিতে। ২৮ নভেম্বর শনিবার সকালে কেরানিহাট আল আকসা রেস্টুরেন্টে আয়োজিত একটি জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন কেঁওচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড় মিয়া পাড়ার লিয়াকত আলী এবং সাতকানিয়া পৌরসভার গোয়াজর পাড়ার মোহাম্মদ শাহজাহান। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, সাতকানিয়া উপজেলার ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আব্দুস সালাম কেরানিহাট গরুর বাজার সংলগ্ন একটি জায়গা মূল মালিকের কাছ থেকে কিনে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাধিক চুক্তির মাধ্যমে প্রায় এক কোটি টাকা ১১ সদস্য বিশিষ্ট লিয়াকত আলী গং হতে গ্রহণ করেন। কিন্তু জমি বুঝিয়ে না দিয়ে উল্টো নিজেই তা দখলে রাখার চেষ্টা করে আসছেন।
লিয়াকত আলী গং জানান, আব্দুস সালামের প্রতারণার কারণে তারা ২০২৩ সালের ৮ জানুয়ারি সিরাজুল ইসলাম চৌধুরী ও বৈধ আমমোক্তারনামাধারীদের কাছ থেকে ১৫১ ও ১৫২ নম্বর দলিলমূলে ১৬ শতক জমি ক্রয় করেন। পরবর্তীতে ৪৬২৮ নম্বর বিএস নামজারি খতিয়ানও সৃজন করা হয়। তারা আরও জানান, জমির মূল মালিকগণ রেজিস্ট্রি দিয়ে জমির দখল বুঝিয়ে দেয়ার পরও আব্দুস সালাম এবং তার ছেলে নাজিম সাতকানিয়া উপজেলা আওয়ামর লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের প্রভাব খাটিয়ে উক্ত জমি জবরদখল করে রেখেছিল। পাশাপাশি জমির বাকি অংশের রেজিস্ট্রি ও ভোগদখলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছিল।
আরও পড়ুন: স্কুলছাত্রীর ছবি সরাতে বলায় ঈশ্বরদীতে ভাইকে কুপিয়ে গুরুতর আহত
ফ্যাসিস্ট সরকারের পতনের পরও আব্দুস সালাম গং তাদের দখলবাজি অব্যাহত রেখেছে বলে অভিযোগ করা হয়। প্রায় এক কোটি টাকা গ্রহণ ও জমি বুঝিয়ে না দেয়ার অভিযোগের নিরপেক্ষ তদন্ত, জমির দলিল ও নামজারি যাচাই, বৈধ ভোগদখল নিশ্চিত করা এবং হুমকির ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি দাবি জানান লিয়াকত গং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন