০৮:৩৮ পি.এম
চাঁদপুর শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত
ঐতিহ্যবাহী লেডি দেহলভি বালিকা উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ফজলুল করিম বাসেত ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষা-২০২৬’। এবারের বৃত্তি পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৭২৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। পরীক্ষাকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে সৃষ্টি হয় এক মনোরম পরিবেশ।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষক-শিক্ষিকা, সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে। উক্ত বৃত্তি পরীক্ষায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক ও সমাজসেবক মোঃ আশিকুর রহমান খান। এ সময় আরও উপস্থিত ছিলেন ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের সভাপতি জনাব মোহাম্মদ আইয়ুব খান, সহ-সভাপতি জনাব বাবুল চন্দ্র দে, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, বালিয়া আদর্শ কিন্ডারগার্টেনের পরিচালক জনাব মো. মনিরুল ইসলাম, ব্রাইট স্টার কিন্ডারগার্টেনের জনাব মো. শরিফুল ইসলাম, আল ফাতেহা কিন্ডারগার্টেনের আ. আজিজ, মেধা বিকাশ কিন্ডারগার্টেনের পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, আমেনা একাডেমির পরিচালক রায়হান গাজি, বাবুরহাট মডেল একাডেমির পরিচালক পপি রানি দে, সকদী কিন্ডারগার্টেনের পরিচালক রুমা আক্তার, ছায়েরা একাডেমির প্রধান শিক্ষক জনাব আল আমীনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষকবৃন্দ।
আরও পড়ুন: স্কুলছাত্রীর ছবি সরাতে বলায় ঈশ্বরদীতে ভাইকে কুপিয়ে গুরুতর আহত
আয়োজক সূত্রে জানা যায়, অল্প সময়ের মধ্যেই পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। পরবর্তীতে কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননা প্রদান করা হবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ, সৃজনশীলতা বৃদ্ধি এবং শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টির লক্ষ্যে ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের এ উদ্যোগ ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক প্রতিটি ঘরে, মেধার বিকাশে এগিয়ে যাক আগামীর প্রজন্মÑএই প্রত্যাশায় ফজলুল করিম বাসেত ফাউন্ডেশনের পথচলা অব্যাহত থাকুক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন