ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আলিয়া-অনন্যার পর একই পথে হাঁটলেন শ্রদ্ধা কাপুর


আলিয়া-অনন্যার পর একই পথে হাঁটলেন শ্রদ্ধা কাপুর

বলিউডের অভিনেত্রী শ্রদ্ধা কাপুর এবার বাবা-মায়ের বাড়ি ছেড়ে আলাদা বাড়ি নেওয়ার পথে হাঁটলেন। বিগত সময় ধরে তিনি মা-বাবা এবং দাদার সঙ্গে একই বাড়িতে বসবাস করছিলেন। তবে এবার তিনি জুহুর কাছে একটি আবাসনে বাড়ি ভাড়া নিয়েছেন। ‘স্ত্রী ২’ সিনেমার অভিনেত্রী হিসেবে পরিচিত শ্রদ্ধা কাপুর এখন একা থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে আলিয়া ভাট এবং অনন্যা পান্ডে বাবার বাড়ি ছেড়ে আলাদা বসবাস শুরু করেছেন। শ্রদ্ধা কাপুরের নতুন ভাড়া নেওয়া বাড়িটি একই সময়ে হৃতিক রোশনও ভাড়া নিয়ে ছিলেন। শ্রদ্ধা কাপুরের প্রতিবেশীরা হলেন খিলাড়ি অক্ষয় কুমার এবং সাজিয়া নাদিয়াদওয়ালা।

এছাড়া শ্রদ্ধা নতুন বাড়িতে থাকাকালীন নিজের মত করে ঘর সাজিয়ে ফেলেছেন। যদিও এতদিন তিনি বলেছিলেন যে, তিনি পরিবারকে সঙ্গে রেখেই থাকতে চান। কিন্তু এখন অবশ্যম্ভাবীভাবে তিনি একা এই বাড়িতে থাকবেন। মাঝে মাঝে তার মা তার সঙ্গে থাকতে আসবেন।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

বলিউডে আর্থিকভাবে স্বাবলম্বী হলে মা-বাবার থেকে আলাদা থাকার প্রবণতা রয়েছে, যা সব অভিনেতাদের পছন্দ নয়। বরুণ ধাওয়ান সম্প্রতি বিবৃত করেছেন যে, তিনি ব্যক্তিগত পরিসরের জন্য মা-বাবার থেকে আলাদা থাকার পক্ষে নন।

একবার অভিনেত্রী ঐশ্বরিয়া রাইকে প্রশ্ন করা হয়েছিল যে, তিনি কি এখনও মা-বাবার সঙ্গে একই বাড়িতে আছেন? জবাবে তিনি বলেছিলেন, 'হ্যাঁ, মা-বাবার সঙ্গে দেখা করতে আমাদের আলাদা করে সময় নিতে হয় না।'

এছাড়া শ্রদ্ধা কাপুর ‘স্ত্রী ২’ সিনেমার সফলতার পর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছেন এবং ধরা পড়েছে যে তিনি শিগগিরই বিয়ের পরিকল্পনা করছেন।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির কারণেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:১৩ এম


মেসির কারণেই আর্জেন্টিনার প্রতি ভালোবাসা বেড়েছে: পূর্ণিমা

বিশ্বকাপ ফুটবলের আমেজে গোটা বিশ্ব মুগ্ধ। সেই উচ্ছ্বাসের ছোঁয়া লেগেছে বাংলাদেশের বিনোদন জগতেও। প্রিয় দলকে সমর্থন জানাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের অনুভূতি প্রকাশ করছেন অনেক তারকা। তাদের মধ্যে জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা অন্যতম।

অস্ট্রিয়ার বিরুদ্ধে আর্জেন্টিনার জয়ের পর তিনি নিজের ফেসবুক পেজে আর্জেন্টিনার জার্সি পরে দুটি ছবি প্রকাশ করেন। ছবিগুলোর ক্যাপশনে লিখেছেন, ‘মেসির প্রতি ভালোবাসা আমাকে আর্জেন্টিনার সমর্থক বানিয়েছে, আর আর্জেন্টিনাই আমাকে চিরদিনের জন্য ভালোবাসায় আটকে রেখেছে।’

তিনি মেসির প্রতি তার ভালোবাসা থেকে আর্জেন্টিনার সমর্থক হন। এবং সময়ের সঙ্গে সেই ভালোবাসা পুরো দলের প্রতি ছড়িয়ে পড়ে। তাঁর পোস্টে ব্যাপক সাড়া পাওয়া যায়। লাখেরও বেশি মানুষ প্রতিক্রিয়া জানান, হাজারো মন্তব্য আসে এবং শত শতবার পোস্টটি শেয়ার করা হয়।

পূর্ণিমার স্বামী আশফাকুর রহমানও আর্জেন্টিনার সমর্থক। জানা গেছে, সোমবার রাতে তিনি ঢাকার শাহীনবাগের একটি রেস্তোরাঁয় বসে স্বামী ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ উপভোগ করেছেন।

এক সাক্ষাৎকারে পূর্ণিমা জানান, ছোটবেলা থেকেই তিনি আর্জেন্টিনার খেলা দেখে আসছেন। কিন্তু দলের প্রতি তার আবেগ আরও গভীর হয়েছে মেসির কারণে। আর্জেন্টাইন অধিনায়কের খেলা ও অসাধারণ নৈপুণ্য তাকে বরাবরই মুগ্ধ করেছে। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচে মেসির দুই গোল তাকে দারুণ আনন্দ দিয়েছে বলে তিনি জানান।

পূর্ণিমার মতে, শুরুতে মেসির প্রতি মুগ্ধতা থেকেই আর্জেন্টিনাকে সমর্থন করা শুরু করলেও, সময়ের সঙ্গে দলের ইতিহাস, সংস্কৃতি ও ফুটবল ঐতিহ্যের প্রতিও তার ভালোবাসা তৈরি হয়েছে।

পোস্ট করা ছবিগুলোর একটিতে দেখা যায়, আর্জেন্টিনার জার্সি পরে টেলিভিশনের সামনে বসে খেলা দেখছেন পূর্ণিমা। অন্য ছবিতে ফুল ও কেক নিয়ে দলের জয় উদ্‌যাপন করতে দেখা যায়। সোমবার রাতে টেক্সাসের ডালাস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আর্জেন্টিনা অস্ট্রিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে। দলের হয়ে দুটি গোলই করেন লিওনেল মেসি, যা সমর্থকদের আনন্দ আরও বাড়িয়ে দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খাবারের কেকের ভিতরে সিগারেটের শেষ অংশ মিলল, জিয়াউদ্দিনের বেকারির মধ্যে

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:২৭ এম


খাবারের কেকের ভিতরে সিগারেটের শেষ অংশ মিলল, জিয়াউদ্দিনের বেকারির মধ্যে

২৩ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে রোজ মঙ্গলবার, নারায়ণগঞ্জ জেলা পাইকপাড়ায় বড় কবরস্থানে জিয়াউদ্দিনের বেকারি থেকে দশ পিস কেক ক্রয় করার পর বাসায় নিয়ে যায় পাইকপাড়ার বাসিন্দার মোঃকবির হোসেন, কেক ভাঙ্গার পর, কেকের ভিতর সিগারেটের শেষ অংশটি মিললো কেকের ভিতরে, উক্ত বিষয়ে বেকারির মালিকে অবগত করা হইলে, মালিকপক্ষ সাব জানিয়ে দেন যে দুই একটু হইতেই পারে সমস্যা কিসের, তাই ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তাদেরকে জানানো যাচ্ছে যে এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগী মোহাম্মদ কবির হোসেন, এইধরনের খাদ্যে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশের নিকট দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেস্টিনেট’ প্রধান আমিনুলকে হস্তান্তরের বাংলাদেশের কোনো অনুরোধ পায়নি মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৪২ এম


‘বেস্টিনেট’ প্রধান আমিনুলকে হস্তান্তরের বাংলাদেশের কোনো অনুরোধ পায়নি মালয়েশিয়া

বেস্টিনেট প্রতিষ্ঠাতা আমিনুল ইসলামকে হস্তান্তরের বিষয়ে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক অনুরোধ মালয়েশিয়া পায়নি, এমনটি জানিয়েছেন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।

মঙ্গলবার (২৩ জুন) পার্লামেন্টের সুবাংয়ের এমপি ওং চেনের এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, গণমাধ্যমে বাংলাদেশ পুলিশ পক্ষ থেকে মালয়েশিয়ার কাছে আমিনুল এবং তার সহযোগীকে গ্রেফতারের বিষয়ে দুই বছর আগে সাহায্য চাওয়ার বিষয়টি প্রচারিত হলেও, এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের তরফে বা তাদের কূটনৈতিক প্রতিনিধিদের কাছ থেকে বন্দি হস্তান্তরের বিষয়ে কোনো অফিসিয়াল আবেদন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসেনি।

মালয়েশিয়ার নাগরিকত্ব প্রাপ্ত বাংলাদেশি বংশোদ্ভূত আমিনুল ইসলাম আব্দুল নর হলেন বেস্টিনেট এসডিএন বিএইচডি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি মালয়েশিয়ায় বিদেশি কর্মী নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করে, বিশেষ করে বাংলাদেশ থেকে কর্মী নিয়ে আসার কার্যক্রম পরিচালনা করে 'ফরেন ওয়ার্কার সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম' (এফডব্লিউসিএমএস) এর মাধ্যমে।

এর আগে ২০২৪ সালের নভেম্বরের একটি প্রতিবেদনে ব্লুমবার্গ জানিয়েছিল, অভিবাসী শ্রমিকদের কাছ থেকে প্রতারণামূলকভাবে অর্থ আদায়ের অভিযোগে আমিনুল ইসলামের হস্তান্তর এবং মালয়েশিয়াকে এফডব্লিউসিএমএস প্ল্যাটফর্মটি ব্যবহার বন্ধ করার জন্য বাংলাদেশি কর্তৃপক্ষ অনুরোধ জানিয়েছিল। পরবর্তীতে ২০২৫ সালের অক্টোবরে স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন জানিয়েছিলেন এই বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে সরকারের জিটুজি এবং পুলিশি পিটুপি পর্যায়ে খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই আইনি প্রক্রিয়ার সর্বশেষ অবস্থান পরিষ্কার করে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দেশের বিদ্যমান প্রত্যর্পণ কাঠামোর সমস্ত আইনি শর্ত পূরণ হওয়ার পরেই মালয়েশিয়া কাউকে হস্তান্তরের বিষয়ে বিবেচনা করতে পারে।

তিনি আবার উল্লেখ করেন, বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সরাসরি কোনো বন্দি প্রত্যর্পণ চুক্তি না থাকলেও, মালয়েশিয়ার 'এক্সট্রাডিশন অ্যাক্ট ১৯৯২' এর ৩ নম্বর ধারা অনুযায়ী এই হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করা সম্ভব। তবে উক্ত আইনের ১২ নম্বর ধারা অনুযায়ী যেকোন ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশকে অবশ্যই তাদের কূটনৈতিক প্রতিনিধির মাধ্যমে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক আবেদন জমা দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০৪:৪৪ এম


রক্ষণে দৃঢ়তা দেখিয়ে ইংল্যান্ডকে রুখে দিল ঘানা

ফুটবল মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘানা তাদের রক্ষণনৈপুণ্য ব্যবহার করে একটি সমান অঙ্কে পৌঁছেছে। মঙ্গলবার জিলেট স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপের ‘এল’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ম্যাচটি ছিল প্রাণহীন ও আকর্ষণহীন, যেখানে ইংল্যান্ডের প্রধান খেলোয়াড়েরা যেমন জুড বেলিংহ্যাম, অ্যান্থনি গর্ডন এবং হ্যারি কেইন নিজেদের সেরাটা দিতে পারেননি। এর ফলে, ইংল্যান্ডের জন্য গ্রুপের শীর্ষস্থান দখলের সুযোগ হাতছাড়া হয়েছে।

এই ড্রয়ের ফলে ইংল্যান্ডের জন্য পরিস্থিতি কিছুটা জটিল হয়ে দাঁড়িয়েছে। যদি ক্রোয়েশিয়া তাদের পরবর্তী ম্যাচগুলোতে জয়ী হয়, তবে ইংল্যান্ডের ভাগ্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে ফলাফলের ওপর নির্ভর করবে।

ইংল্যান্ড দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, আর ঘানা দুইয়ে আছে। পানামা এবং ক্রোয়েশিয়া এখনও একটি ম্যাচ করে খেলে পয়েন্টের মুখোমুখি হয়নি।

ম্যাচে ইংল্যান্ড ৭৯ শতাংশ পজেশন পেয়ে ১৯টি শট নেয়, কিন্তু কেবল তিনটি শট লক্ষ্যে রাখতে সক্ষম হয়। ঘানার গোলরক্ষককে তারা তেমন কোনো পরীক্ষার মুখোমুখি করতে পারেনি, অপরদিকে ঘানার দুজনের একটি শট লক্ষ্যে ছিল।

মাঠে নামার সময় জুড বেলিংহ্যাম ইংল্যান্ডের হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ম্যাচ খেলার ফিফটি পূর্ণ করলেন (২২ বছর, ৩৫৯ দিন)। তিনি ওয়েইন রুনিকে (২৩ বছর, ১৫৯ দিন) ছাড়িয়ে যান।

বৃষ্টিবিহীন ও মেঘলা আবহাওয়ায় বোস্টনে ৬৭ হাজারেরও বেশি সমর্থক জিলেট স্টেডিয়ামে হাজির হয়েছিল, যেন টি সাময়িকভাবে ওয়েম্বলির রূপ নেয়। ইংলিশ সমর্থকদের উপস্থিতি দলের জন্য ছিল একটি বড় অনুপ্রেরণা।

ক্রোয়েশিয়ার বিপক্ষে রক্ষণভাগের দুর্বলতায় অসন্তুষ্ট টুখেল এই ম্যাচে দুটি পরিবর্তন আনেন। জন স্টোনস ও ও’রাইলির পরিবর্তে দলে স্থান পান মার্ক গুয়েহি ও স্পেন্স। বিশেষ করে গুয়েহি দুর্দান্ত পারফরম্যান্স করে রক্ষণভাগের নেতৃত্বের দাবিদার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তার নেতৃত্বে ইংল্যান্ডের রক্ষণভাগ পুরো ম্যাচে দৃঢ়তা  করে।

তবে ইংল্যান্ডের আক্রমণে হতাশা ছিল উল্লেখযোগ্য। ম্যাচের শুরু থেকেই ঘানা শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ইংল্যান্ড বলের দখল রাখলেও গোলের দেখা পায়নি। প্রথমার্ধে একমাত্র উল্লেখযোগ্য সুযোগটি আসে ম্যাচের ১৫ মিনিটের পর, যখন ডেকলান রাইসের জোরালো শট ক্রসবারের অল্প উপরে চলে যায়।

ঘানার মিডফিল্ডার থমাস পার্টি দলের প্রেসিং ও রক্ষণভাগকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেন। ইংল্যান্ড প্রথমার্ধে মোট ৬টি শট নেয়, কিন্তু কোনোটিই লক্ষ্যে রাখতে পারেনি।

বিরতির পর ম্যাচ পুরোপুরি কুইরোজের পরিকল্পনার আওতায় চলে যায়। ঘানা রক্ষণাত্মক কৌশল বজায় রেখে ড্র নিশ্চিত করার চেষ্টা করে, আর মাঝে মাঝে পাল্টা আক্রমণে ইংল্যান্ডকে চাপে ফেলে। জর্ডান আইয়ুর কিছু বিপজ্জনক আক্রমণ থেকে ঘানা গোলের কাছাকাছি পৌঁছালেও গুয়েহি ও পরে এজরি কনসা তা প্রতিহত করেন।

দ্বিতীয়ার্ধে ম্যাচে আক্রমণাত্মক ফুটবলের তুলনায় বাস্তববাদী কৌশলই বেশি প্রাধান্য পায়। ক্রোয়েশিয়ার বিপক্ষে নায়ক বেলিংহাম এদিন পুরোপুরি নিষ্প্রভ ছিলেন। তার মাঝমাঠে প্রভাব ছিল নেই বললেই চলে। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তাকে তুলে নিয়ে মাঠে নামানো হয় মরগান রজার্সকে, তবে মাঠ ছাড়ার সময় সমর্থকদের করতালিতে সিক্ত হন তরুণ এই তারকা।

তবে ম্যাচের ৮৬ মিনিটে বুকায়ো সাকার প্রচেষ্টা ঘানার গোলরক্ষক ঠেকিয়ে দেন। একই আক্রমণে বল একবার লাগে পোস্টে। পরবর্তীতে ম্যাচের ৮৭ মিনিটে ‘পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ’ থেকে গোল করতে ব্যর্থ হন ইংলিশ অধিনায়ক হ্যারি কেইন।

ব্যক্তিগতভাবে দিনটি বেলিংহামের জন্য হতাশাজনক হলেও ইংল্যান্ড এখনও তার কাছ থেকে বিশ্বকাপের বাকি ম্যাচগুলোতে বড় কিছু প্রত্যাশা করছে। অন্যদিকে এই ড্র ঘানাকে নকআউট পর্বে ওঠার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। গ্রুপের শেষ রাউন্ডে বাংলাদেশ সময় আগামী শনিবার রাত তিনটায় পানামার মুখোমুখি হবে ইংল্যান্ড। একই সময়ে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে ঘানা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%