০৪:০৭ পি.এম
দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে টোল আদায়ের প্রকৃত তথ্য গোপন করার অভিযোগে অভিযান শুরু করেছে। রাজস্ব ফাঁকির এই অভিযোগের তদন্তের জন্য কমিশনটি কাজ করছে।
রোববার (২২ নভেম্বর) সংস্থাটির সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলামের নেতৃত্বে তিন সদস্যের একটি টিম অভিযান পরিচালনা করছে।
দুদকের অভিযোগে উল্লেখ করা হয়েছে, ব্যস্ত সময়ে টোল বুথের পাশাপাশি বিভিন্ন লেনে কর্মীরা হাতে টিকিট নিয়ে দাঁড়িয়ে থাকেন। এই টিকিট নেওয়া গাড়িগুলোর নম্বর ইলেকট্রনিক বোর্ডে প্রতিফলিত হয় না।
আরও পড়ুন: মিরপুরে নাশকতার পরিকল্পনায় যুবলীগ নেত্রী পাপিয়া গ্রেপ্তার
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের চুক্তি অনুযায়ী, যদি দৈনিক যানবাহনের সংখ্যা টানা ১৫ দিন ৮০ হাজারের বেশি হয়, তবে অতিরিক্ত যানবাহনের টোল থেকে প্রাপ্ত অর্থের ২৫ শতাংশ বাংলাদেশ সরকার পাবে। অন্যদিকে, যদি দৈনিক যানবাহনের সংখ্যা সাড়ে ১৩ হাজারের নিচে থাকে, তাহলে পরিচালনাকারী প্রতিষ্ঠান ভর্তুকি পাবে।
অভিযোগ উঠেছে যে, বর্তমানে দিনে এক লাখের বেশি যানবাহন চলাচল করছে, কিন্তু সরকারকে রাজস্ব প্রদান করা হচ্ছে না। তবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দিনে ৭০ থেকে ৭৫ হাজার গাড়ি চলাচল করে। এই অভিযোগের ভিত্তিতে অভিযানে নথিপত্র খতিয়ে দেখছেন সংস্থাটির কর্মকর্তারা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন