ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

​জোরারগঞ্জে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


​জোরারগঞ্জে ২৪ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে ২৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মো. ফারুক হোসেন (৩৩)।
পুলিশ জানায়, জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে এসআই (নি.) মো. আকরামুল হকসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান পরিচালনা করেন। অভিযানে বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর খালপাড় এলাকার ‘জাহেদ স্টোর এন্ড ভাতঘর’-এর সামনে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে ফারুক হোসেনের হেফাজত থেকে ২৪ হাজার পিস ইয়াবা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত মো. ফারুক হোসেন খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি থানার ৪ নম্বর মাইচছড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের নুনছড়ি (বাহারটিলা) এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে। তার মায়ের নাম পেয়ারা বেগম।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(গ) ধারায় জোরারগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-৩০, তারিখ: ১৯/১১/২০২৬)। মামলাটির তদন্তভার এসআই (নি.) মো. সাদ্দাম হোসেনকে দেওয়া হয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১২ পি.এম


গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে আইজিপি আলী হোসেন ফকির

গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও অস্থিরতার প্রেক্ষাপটে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনের উদ্দেশ্যে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির গোপালগঞ্জে গেছেন। তিনি শুক্রবার (২০ নভেম্বর) সকালে সেখানে পৌঁছান।

আইজিপির সফরসঙ্গী হিসেবে রয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।

এই সফরের সময় তিন বাহিনীর প্রধানরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করবেন। তাঁরা স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনরত সদস্যদের কার্যক্রম সম্পর্কে তথ্য সংগ্রহ করবেন।

এছাড়া, জেলা পুলিশের উদ্যোগে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করার পরিকল্পনাও রয়েছে তাঁদের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ের কারণে আটকা ৬৫ রাবি শিক্ষক-শিক্ষার্থী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


সেন্টমার্টিনে ঘূর্ণিঝড়ের কারণে আটকা ৬৫ রাবি শিক্ষক-শিক্ষার্থী

ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সেন্টমার্টিনে আটকা পড়ে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ৬৫ জন শিক্ষক-শিক্ষার্থী।

জানা গেছে, সাগরের উত্তাল পরিস্থিতির কারণে নৌরুটে পর্যটকবাহী জাহাজের চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। ফলে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেন্টমার্টিনে অবস্থান করতে হবে।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মানিকুল ইসলাম এ বিষয়ে মন্তব্য করেন, "আমরা এখানে ভয়াবহ ঘূর্ণিঝড়ের মধ্যে আটকা পড়েছিলাম। এতে শিক্ষার্থীরাও আতঙ্কিত হয়ে পড়ে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্বয়ং উপাচার্যের সার্বিক খোঁজখবর এবং সহযোগিতার আশ্বাস তাদের মনোবল বাড়িয়েছে।" তিনি আরও জানান, ট্রিপ বাতিল হওয়ার কারণে শিক্ষার্থীরা সাময়িক আর্থিক সংকটে পড়েছেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে। তিনি স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, "বিষয়টি শোনার সঙ্গে সঙ্গেই আমি কক্সবাজার সার্কেলের পুলিশ সুপারের (এসপি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে আশ্বস্ত করেছেন, সাগরের ঢেউ কমে এলেই শিক্ষার্থীদের সর্বোচ্চ প্রটোকল দিয়ে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন।" তিনি উল্লেখ করেন, অনাকাঙ্ক্ষিতভাবে অতিরিক্ত দুই দিন অবস্থান করতে হওয়ায় শিক্ষার্থীদের আর্থিক বিষয়টিও বিবেচনায় নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, "আমি বিভাগের শিক্ষক ড. মানিকুল ইসলামের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। সাগরে ঢেউয়ের পরিস্থিতি অনুকূলে না থাকলে শিক্ষার্থীদের আগামীকালও সেখানে অবস্থান করতে হতে পারে।" তবে তিনি সতর্ক করেন, উত্তাল সাগরে যেন শিক্ষার্থীরা যাতায়াত না করেন, সে বিষয়ে বিভাগের শিক্ষকদের সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফ্রিকাকে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান ব্রিটিশ-সুদানি ধনকুবের মো ইব্রাহিম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


আফ্রিকাকে নিজেদের ভবিষ্যৎ গড়ার আহ্বান ব্রিটিশ-সুদানি ধনকুবের মো ইব্রাহিম

বিদেশি সহায়তা কমে যাওয়ার ফলে আফ্রিকার দেশগুলোর নিজেদের উন্নয়নের দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছেন ব্রিটিশ-সুদানি ধনকুবের মো ইব্রাহিম। তিনি কর ফাঁকি ও মূলধন পাচার বন্ধ করার পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ উন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন।

বুধবার (১৮ নভেম্বর) রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ইব্রাহিম উল্লেখ করেন, আফ্রিকার দেশগুলোর উচিত নিজেদের অর্থনীতি ও ভবিষ্যতের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া। মৌলিক সেবা যেমন স্বাস্থ্যসেবা ও শিক্ষার নিশ্চয়তা দেওয়ার দায়িত্বও সরকারের।

টেলিযোগাযোগ খাতে ব্যবসা করে বিপুল সম্পদের মালিক হন মো ইব্রাহিম। পরবর্তীতে তিনি জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত হন। তাঁর প্রতিষ্ঠিত ফাউন্ডেশন আফ্রিকার শাসনব্যবস্থার একটি সূচক প্রকাশ করে, যেখানে মানবাধিকার, নিরাপত্তা, আইনের শাসন এবং সশস্ত্র সংঘাতসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হয়।

ফাউন্ডেশনের ২০২৬ সালের সূচকে দেখা যায়, গত এক দশকে আফ্রিকার সামগ্রিক শাসনব্যবস্থায় সামান্য উন্নতি ঘটেছে। তবে নিরাপত্তা, আইনের শাসন এবং নাগরিক অধিকার রক্ষার ক্ষেত্রে অবনতি হয়েছে।

ইব্রাহিম বলেন, আটলান্টিক মহাসাগর থেকে সাহেল অঞ্চল হয়ে আফ্রিকার হর্ন পর্যন্ত বিস্তৃত সংঘাতপ্রবণ বলয়ের দেশগুলো ক্রমশ ‘শাসন অযোগ্য’ হয়ে উঠছে। তবে তিনি বিশ্বাস করেন, আফ্রিকার পর্যাপ্ত সম্পদ রয়েছে এই পরিস্থিতি মোকাবিলার জন্য।

তিনি আরও বলেন, ‘আফ্রিকাকে নিজের ভবিষ্যৎ ও নিজের অর্থনীতির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে হবে।’ তাঁর মতে, ‘অপরিচিতদের দয়ার ওপর নির্ভর করা বন্ধ করতে হবে।’

আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়ার শাসনব্যবস্থার চারটি প্রধান ক্ষেত্রেই উদ্বেগজনক অবনতি হয়েছে বলে এবারের সূচকে উঠে এসেছে। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার অবস্থারও ধারাবাহিক পতন ঘটছে।

তবে সামগ্রিকভাবে অর্থনৈতিক সুযোগ ও মানব উন্নয়নের অগ্রগতি নিরাপত্তা পরিস্থিতির অবনতির প্রভাব কিছুটা পুষিয়ে দিয়েছে। অবকাঠামো, স্বাস্থ্য ও শিক্ষার ক্ষেত্রেও উন্নতি হয়েছে। বিদেশি সহায়তায় বড় ধরনের কাটছাঁটের পরও এ অগ্রগতি ধরে রাখা সম্ভব বলে মনে করেন ইব্রাহিম।

বিশ্বের ধনী দেশগুলোর বৈদেশিক উন্নয়ন সহায়তা ২০২৫ সালে ২৩ দশমিক ১ শতাংশ কমেছে। এক বছরে এ ধরনের সহায়তা কমার ক্ষেত্রে এটি সর্বোচ্চ রেকর্ড। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইউএসএআইডিকে সরকারি সংস্থা হিসেবে বিলুপ্ত করার পর এ পতন ঘটে।

ইব্রাহিম বলেন, এত কঠোরভাবে সহায়তা কমানোর ফলে মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। চিকিৎসাধীন রোগীদের মাঝপথে সহায়তা বন্ধ করে দেওয়ার বিষয়টিকে তিনি অক্সিজেনের মাস্ক খুলে নেওয়ার সঙ্গে তুলনা করেন।

তাঁর মতে, মূলধন পাচার, অবৈধ আর্থিক প্রবাহ এবং বহুজাতিক কোম্পানির কর ফাঁকির কৌশল বন্ধ করতে পারলে বিদেশি সহায়তা কমে যাওয়ার ক্ষতি পুষিয়ে নিতে পারবে আফ্রিকা। এসব কোম্পানি কম করের দেশে মুনাফা স্থানান্তরের মাধ্যমে কর এড়ানোর চেষ্টা করে।

ইব্রাহিম ফাউন্ডেশনের ২০২৫ সালের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মূলধন পাচারের কারণে আফ্রিকা থেকে প্রতিবছর আনুমানিক ৯০ বিলিয়ন ডলার বেরিয়ে যায়। এই অর্থের পরিমাণ মহাদেশটির সরকারি উন্নয়ন সহায়তা হিসেবে যা পায়, তার চেয়েও বেশি। এর প্রায় অর্ধেকই স্বর্ণের মতো খনিজসম্পদ উত্তোলন খাতের সঙ্গে সংশ্লিষ্ট।

ইব্রাহিম বলেন, কর আদায়ব্যবস্থা শক্তিশালী করা, কর অবকাশের মতো সুবিধা বন্ধ করা এবং আফ্রিকার পেনশন ও সার্বভৌম সম্পদ তহবিলের অর্থ মহাদেশটির ভেতরে বিনিয়োগের উদ্যোগ নিলে উন্নয়নে অর্থের জোগান বাড়বে।

তিনি বলেন, ‘আমি যদি নিজের অর্থনীতির ওপর আস্থা না দেখাই, তাহলে অন্যদের কীভাবে এখানে এসে বিনিয়োগ করার প্রত্যাশা করতে পারি?’ তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৌদি আরবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জোটের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


সৌদি আরবে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি জোটের

ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট দাবি করেছে যে, তারা ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দুটি ড্রোন প্রতিহত করেছে। শুক্রবার এই হামলাগুলো দেশের দক্ষিণাঞ্চলকে লক্ষ্য করে চালানো হয়েছিল বলে জানায় জোট।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এই জোট ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের পক্ষে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াই করছে। জুলাই মাসে দুই পক্ষের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার পর থেকে সৌদি আরবে হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে।

জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি শুক্রবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে উল্লেখ করেন, ‘হুতি সন্ত্রাসী গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে আসছিল। দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি শনাক্ত করে ধ্বংস করেছে।’

তিনি আরও জানান, হুতিদের দুটি ড্রোনও সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যা ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার সকালে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ দেশের দক্ষিণাঞ্চলীয় জিজান ও আবহা শহর এবং খামিস মুশাইত এলাকায় সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে।

পরে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে হুতি বিদ্রোহীরা সৌদি আরবের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলাগুলোর মধ্যে রয়েছে বিমানবন্দর, জ্বালানি অবকাঠামো, সামরিক স্থাপনা এবং রাজধানী রিয়াদের আর্থিক ও বাণিজ্যিক এলাকা।

বৃহস্পতিবার হুতিদের হামলায় রাজধানীর বাণিজ্যিক এলাকায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়। এই এলাকা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে তেলসমৃদ্ধ দেশের অর্থনীতি ও অবকাঠামো আধুনিকায়নের পরিকল্পনার অন্যতম প্রতীক হিসেবে পরিচিত।

কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত ভবনটির নাম প্রকাশ করেনি। তবে বেসামরিক প্রতিরক্ষা সংস্থার প্রকাশিত ছবিতে দেখা যায়, ভবনটির জানালার কাচ ভাঙা এবং বাইরের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছবিগুলোতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিতে ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। এই ভবনে সৌদি আরবের রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ‘পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড’-এর কার্যালয় অবস্থিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%