০৮:৫২ পি.এম
কুয়েত সরকারকে উপহার হিসেবে পাঠানোর উদ্দেশ্যে ২০ মেট্রিক টন মাছ কিনেছিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি), যার মধ্যে গলদা, বাগদা চিংড়ি ও রূপচাঁদা অন্তর্ভুক্ত রয়েছে।
তবে বিভিন্ন জটিলতা দেখা দেওয়ায় মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। অতএব, টিসিবি এই মাছগুলো নিলামে বিক্রির ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: দুদকের মামলায় সাবেক ফার্মাস ব্যাংক পরিচালক সিদ্দিকী নাজমুল আলম
জানা যায়, টিসিবি ১৮ আগস্ট একটি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ আছে, সরকারের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে খাদ্যপণ্য উপহার হিসেবে পাঠানোর জন্য তারা ২০ মেট্রিক টন মাছ কিনেছিল। এর মধ্যে রয়েছে ১০ মেট্রিক টন গলদা চিংড়ি এবং ৫ মেট্রিক টন করে বাগদা ও রূপচাঁদা।
তবে গোল বাধে ফ্লাইট জটিলতায়। কুয়েত সরকারের পক্ষ থেকে ফ্লাইট পাঠানোর কারণে বিভিন্ন সমস্যা দেখা দেয় এবং মাছগুলো কুয়েতে পাঠানো সম্ভব হয়নি। এই মাছগুলো বর্তমানে খুলনার ট্রাস্ট সি ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রসেসিং প্ল্যান্টে সংরক্ষিত রয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশে মাছগুলো নিলামের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
টিসিবি নিলামে অংশ নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে ২৫ তারিখের মধ্যে অংশগ্রহণের আবেদন চেয়ে গেছে। তবে মাছ নিতে রাজি যারা, তাদের কমপক্ষে ৫০০ কেজি মাছ ক্রয় করতে হবে। আর নিলামে অংশ নিতে হলে ফেরতযোগ্য ১৫ হাজার টাকা জামানত প্রদান করতে হবে। অংশগ্রহনকারীরা ২৩ ও ২৪ আগস্ট মাছের নমুনা পরিদর্শনের সুযোগ পাবেন, এমনটি বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে টিসিবি।
টিসিবি নিলাম সম্পর্কিত বিভিন্ন শর্তে জানায়, নিলামের পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে অর্থ পরিশোধ করতে হবে এবং পরবর্তী ৩ কার্যদিবসের মধ্যে মাছের সরবরাহ গ্রহণ করতে হবে।
আরও পড়ুন: বিদেশে বাংলাদেশিদের বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য সরকারকে জানানোর প্রত্যাশা ঢাকা: হুমায়ুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন