ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

ঢাবিতে ভর্তির আবেদন শুরু কবে, কোন ইউনিটের পরীক্ষা কখন


ঢাবিতে ভর্তির আবেদন শুরু কবে, কোন ইউনিটের পরীক্ষা কখন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের জন্য আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তির জন্য অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হবে আগামী ১১ নভেম্বর দুপুর ১২টায়। এই কার্যক্রম শেষ হবে আগামী ২৫ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে।

রোববার (২ আগস্ট) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ ভর্তি কমিটির সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বিভিন্ন ইনস্টিটিউটের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন: জঙ্গিবাদ ও উগ্রবাদের স্থান নেই: বিএনপির এমপি শাহজাহান

২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে ৫টি ইউনিটের মাধ্যমে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ইউনিটগুলো হলো - ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’, ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’।

সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষার সময়সূচি নির্ধারিত হয়েছে। সময়সূচি অনুযায়ী ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১৯ ডিসেম্বর, ‘বিজ্ঞান ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ১২ ডিসেম্বর, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা আগামী ২৬ ডিসেম্বর, ‘চারুকলা ইউনিট’-এর ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অঙ্কন) আগামী ২২ ডিসেম্বর এবং ‘আইবিএ ইউনিট’-এর পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

‘আইবিএ ইউনিট’ ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘আইবিএ ইউনিট’-এর ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ এবং ‘আইবিএ ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। বিভাগীয় কেন্দ্রগুলো হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

সভায় চারুকলা ইউনিট এবং আইবিএ ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের MCQ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের MCQ এবং ৬০ নম্বরের অঙ্কন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আইবিএ ইউনিটের পরীক্ষায় ৭০ নম্বরের MCQ এবং ৩০ নম্বরের বর্ণনামূলক পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। চারুকলা ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং অঙ্কন/লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। আইবিএ ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৯০ মিনিট এবং বর্ণনামূলক পরীক্ষার জন্য ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

আরও পড়ুন: পিএসসিকে দলীয়করণের অপচেষ্টা জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থি: ছাত্রশিবির

অন্যান্য ইউনিটের MCQ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এর মাঝে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০২১ থেকে ২০২৪ সনের মধ্যে মাধ্যমিক/সমমান এবং ২০২৬ সনের উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষার জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের মানবিক ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং বাণিজ্য শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

আরও পড়ুন: দেশে কোনো সংখ্যালঘু নেই, আমরা সবাই বাংলাদেশি: চিফ হুইপ

‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে। তবে উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বিজ্ঞান ও মানবিক শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তির জন্য আবেদন করতে পারবে। সেক্ষেত্রে শিক্ষার্থীর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০, আলাদাভাবে ন্যূনতম ৩.৫ এবং মানবিক শাখার জন্য ন্যূনতম ৭.৫, আলাদাভাবে ন্যূনতম ৩.০ থাকতে হবে।

‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ক্ষেত্রে ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী আলাদা প্রশ্নপত্র প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

সভায় ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ক্লাস ২৮ মার্চ ২০২৭ তারিখে শুরুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী: দেশ গড়ার সংগ্রামে ধর্ম নয়, নাগরিক পরিচয়ই মুখ্য

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘পাখি’ নয়, এখানে সবাই যেন আমাকে ‘চামেলি’ নামে চেনে: মধুমিতা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


‘পাখি’ নয়, এখানে সবাই যেন আমাকে ‘চামেলি’ নামে চেনে: মধুমিতা

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার সম্প্রতি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন। ওপার বাংলার দর্শকদের কাছে ‘পাখি’ নামেই পরিচিত এই অভিনেত্রী এবার ঢাকাই সিনেমায় আগমন করতে যাচ্ছেন।

মোহাম্মদ ইকবাল পরিচালিত সিনেমা ‘গুলশানের চামেলি’-তে তাঁকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে।

শুক্রবার ঢাকায় এসে তিনি সন্ধ্যায় রাজধানীর একটি পাঁচ তারকা রেস্তোরাঁয় সিনেমাটির মহরত অনুষ্ঠানে অংশ নেন। প্রথমবার বাংলাদেশে এসে উষ্ণ অভ্যর্থনা পেয়ে তিনি সত্যিই মুগ্ধ হয়েছেন।

মধুমিতা বলেন, ‘এই এক বেলার মধ্যেই এত আন্তরিকতা পেয়েছি যে মনেই হচ্ছে না আমি প্রথমবার কোথাও এসেছি। সবাই আমাকে যেভাবে আদর করে স্বাগত জানিয়েছেন, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। আমি এত সুন্দর একটি টিমের সঙ্গে কাজ করছি, তাই নিজেকে প্রচণ্ড ভাগ্যবতী মনে করছি।’

তিনি নতুন সিনেমায় নিজের চরিত্র ও গল্প নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। মধুমিতা জানান, ‘ছবিটির গল্পঅনেকটাই আলাদা এবং ইউনিক। কলকাতায় আমি এর আগে এমন ধরনের চরিত্র করিনি। তাই সিনেমাটি নিয়ে আমি ভীষণ এক্সাইটেড।’

এছাড়া, তিনি শুটিংয়ের জন্য আবারও বাংলাদেশে আসার কথা জানান। তিনি বলেন, শুটিংয়ের সময় বাংলাদেশকে আরও কাছ থেকে জানার ও চেনার সুযোগ হবে। এখানকার মানুষের ভালোবাসা ও সহযোগিতায় তাঁর কাজের অভিজ্ঞতা আরো সুন্দর হবে বলেও আশা প্রকাশ করেন।

‘গুলশানের চামেলি’র চরিত্রটি তাঁর জনপ্রিয় ‘পাখি’ চরিত্রকে ছাড়িয়ে যেতে পারবে কি না, এমন প্রশ্নের জবাবে মধুমিতার প্রতিক্রিয়া ছিল আবেগঘন। তাঁর বক্তব্য, ‘বোঝে না সে বোঝে না’র ‘পাখি’ চরিত্রটির জন্য আমি এত ভালোবাসা পেয়েছি, যা অভাবনীয়। আপনারা সবাই যখন আমাকে ‘পাখি’ বলে ডাকেন, তখন আমি চাইব বাংলাদেশে এমন একটি প্রজেক্ট হোক, যেটার নামেই সবাই আমাকে ন্যাচারালি চিনুক। আমি চাই এই সিনেমার চামেলি হয়ে সকলের ভালোবাসা পেতে। পাখি নয়, আমি চাই সবাই যেন এখানে আমাকে চামেলি হিসেবে চিনে, ভালোবাসা দেয়। সবার কাছ থেকে ভালোবাসা চাই, যেন আমি এখান থেকে নতুন একটি নামে পরিচিত হতে পারি।’

অ্যাক্সেল ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আবদুল্লাহ জহির বাবু। এই সিনেমায় মধুমিতা সরকার ছাড়াও অভিনয় করছেন রোজিনা, আমিন খান, আজমেরী হক বাঁধন, ওমর সানী, মিশা সওদাগর, আশীষ খন্দকার ও মুকিত জাকারিয়া সহ অনেকেই। সিনেমাটির শুটিং আগামী নভেম্বর থেকে শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মডেল ডিস্টিলেশন দিয়ে নিজস্ব সামরিক এআই তৈরি করছে চীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


মডেল ডিস্টিলেশন দিয়ে নিজস্ব সামরিক এআই তৈরি করছে চীন

চীনের সামরিক গবেষকেরা ওপেনএআই ও অ্যানথ্রোপিক–এর মতো মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেলের আউটপুট ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা–উপযোগী এআই সিস্টেম তৈরি করে চলেছেন।

এর জন্য তারা ব্যবহৃত প্রযুক্তিটির নাম হলো ‘মডেল ডিস্টিলেশন’, যার মাধ্যমে শক্তিশালী একটি এআই মডেলের উত্তর বা আউটপুট ব্যবহার করে ছোট, দ্রুত এবং স্থানীয়ভাবে পরিচালনা করা যায় এমন নতুন মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয়।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের একটি অনুসন্ধানী প্রতিবেদনে তথ্যটি উঠে এসেছে। রয়টার্স ৮০টিরও বেশি চীনা গবেষণাপত্র ও পেটেন্ট পর্যালোচনা করেছে এবং দেখেছে যে, চীনের সেনাবাহিনী-সংশ্লিষ্ট বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান এই পদ্ধতিতে মার্কিন এআই মডেলের সক্ষমতা কাজে লাগিয়ে নজরদারি, সাইবার যুদ্ধ, লক্ষ্য শনাক্তকরণ এবং সামরিক সিদ্ধান্ত গ্রহণের মতো কাজে ব্যবহারের জন্য নিজস্ব এআই তৈরি করছে।

এছাড়া প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, যুক্তরাষ্ট্র উন্নত চিপ ও কৌশলগত প্রযুক্তি চীনের নাগালের বাইরে রাখতে নানা বিধিনিষেধ আরোপ করলেও চীনা গবেষকেরা বিকল্প পথ হিসেবে মডেল ডিস্টিলেশন ব্যবহার করছেন।

এই প্রযুক্তির মাধ্যমে তারা বিশাল কম্পিউটিং অবকাঠামো ছাড়াই তুলনামূলক ছোট ও নিরাপদ এআই মডেল তৈরি করতে সক্ষম হচ্ছেন।

রয়টার্সের যাচাই করা একটি গবেষণাপত্রে দেখা যাচ্ছে, চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) একটি গোয়েন্দা ও সাইবার ইউনিট সংবেদনশীল সামরিক সফটওয়্যার কোড বিশ্লেষণে জিপিটি-৩.৫ ব্যবহার করে। পরে ওই বিশ্লেষণের ভিত্তিতে একটি দেশীয় এআই মডেল প্রশিক্ষণ দেওয়া হয়, যা সম্পূর্ণরূপে চীনের সামরিক নেটওয়ার্কের মধ্যেই পরিচালিত হতে পারে।

একটি অন্য গবেষণায় দেখা গেছে, চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজি ডিস্টিলেশন প্রযুক্তি ব্যবহার করে একটি ইমেজ প্রসেসিং মডেলকে ছোট আকারে রূপান্তর করেছে। এর ফলে, ড্রোন যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও তাৎক্ষণিকভাবে ভিডিও বিশ্লেষণ, নেভিগেশন ও লক্ষ্য নির্ধারণের মতো কাজ করতে সক্ষম হচ্ছে।

এছাড়া চীনের অ্যাকাডেমি অব মিলিটারি সায়েন্সেস ড্রোন, যুদ্ধজাহাজ ও চালকবিহীন সাবমেরিনের যৌথ অভিযানে লক্ষ্য শনাক্তকরণের জন্য একই ধরনের প্রযুক্তি নিয়ে কাজ করছে বলেও প্রতিবেদনে উল্লিখিত হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, তবে ডিস্টিলেশন প্রযুক্তিরও কিছু সীমাবদ্ধতা আছে। যদিও এটি মূল মডেলের কিছু নির্দিষ্ট দক্ষতা স্থানান্তর করতে পারে, তবে সম্পূর্ণ সক্ষমতা বা বুদ্ধিমত্তা  উপর নির্ভরশীলভাবে হুবহু অনুকরণ করতে সক্ষম নয়। সুতরাং এটি উন্নত এআইয়ের বিকল্প নয়, বরং বিভিন্ন কাজের জন্য কম খরচে স্থানীয়ভাবে ব্যবহারযোগ্য একটি সমাধান।

এদিকে এআই প্রযুক্তির মধ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হচ্ছে এবং মডেল ডিস্টিলেশন এখন দুই দেশের মধ্যে নতুন বিতর্কের বিষয় হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, কিছু চীনা প্রতিষ্ঠান মার্কিন এআই মডেলের সক্ষমতা অনুমতি ছাড়াই কাজে লাগাচ্ছে। তবে চীন এ অভিযোগ অস্বীকার করেছে এবং জানিয়েছে যে, যুক্তরাষ্ট্র এআই খাতে আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩১ পি.এম


হরমুজ প্রণালী খুলে দিতে সম্মত হলো ইরান

হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের তৈরি একটি সমঝোতা প্রস্তাবে সম্মতি দিয়েছে ইরান। এ তথ্য নিশ্চিত করেছেন আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুজন কূটনীতিক। ইসরায়েলি সম্প্রচারমাধ্যম এন১২-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির এই সম্মতিতে রাজি হয়েছেন। এই কারণে ডোনাল্ড ট্রাম্প তেহরানে বিরুদ্ধে পরিকল্পিত সামরিক হামলা বাতিল করতে সম্মত হয়েছেন।

প্রস্তাব অনুযায়ী, ইরান এবং ওমানের জলসীমার মধ্যে জাহাজ চলাচল ভাগ করা হবে। প্রস্তাবিত ব্যবস্থায়, হরমুজ প্রণালী হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করা জাহাজগুলো ইরানের আঞ্চলিক জলসীমা দিয়ে চলাচল করবে। অন্যদিকে, প্রণালীটি দিয়ে উপসাগর থেকে বেরিয়ে যাওয়া জাহাজগুলো ওমানের আঞ্চলিক জলসীমা ব্যবহার করবে।

কূটনীতিকরা জানিয়েছেন, ওমানও এই প্রস্তাবে সম্মতি দিয়েছে তবে তারা ইরানের কাছে এ বিষয়ে কিছু স্পষ্টতা চেয়েছেন। এন১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, অর্জিত সমঝোতার প্রতি আইআরজিসি গার্ডের সমর্থন নিশ্চিত করতে কাতারি মধ্যস্থতাকারীরা ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন।

ট্রাম্প রবিবার বলেছেন, তিনি ইরানের বিরুদ্ধে নতুন কোনো সামরিক হামলা আপাতত স্থগিত রাখবেন। তিনি এই সিদ্ধান্ত গ্রহণ করেন দেশটি এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর কাছ থেকে অনুরোধ পাওয়ার পর; যেসব দেশ একটি চুক্তির ‘রূপরেখা’ চূড়ান্ত করার জন্য সময় চেয়েছিল।

ট্রাম্প 'ট্রুথ সোশ্যাল'-এ লিখেছেন, ইসলামিক রিপাবলিক অফ ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্র সম্পূর্ণ প্রস্তুত এবং সজ্জিত। তিনি জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে এমন সামরিক শক্তি এবং সক্ষমতা আর দেখা যায়নি। ট্রাম্প জানিয়েছেন, ইরান এবং আঞ্চলিক অন্যান্য দেশ যুক্তরাষ্ট্রকে হামলা বিলম্বিত করার অনুরোধ জানিয়েছিল কারণ একটি চুক্তির কাঠামো বা রূপরেখা নিয়ে সমঝোতা হয়েছে।

ট্রাম্প বলেছেন, এই অনুরোধের পরিপ্রেক্ষিতে এবং বিশ্বের ভবিষ্যৎ কল্যাণের স্বার্থে আমি দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর শর্তে হামলাটি বাতিল করার বিষয়ে সম্মত হয়েছি। চুক্তির মাধ্যমে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া হবে এবং পারমাণবিক কর্মসূচির বিষয়টিও সুরাহা হবে।

মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, প্রস্তাবিত চুক্তিতে হরমুজ প্রণালী ‘অবিলম্বে ও সম্পূর্ণভাবে’ পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক হুমকির অবসান ঘটানোর বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে। তিনি জানিয়েছেন, আলোচনা এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের নেওয়া অবস্থানের সঙ্গে ইসরায়েলও একমত হয়েছে। সবাই কাজে লেগে পড়ুন এবং কাজটি সম্পন্ন করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে নিজ বাড়ির পেছনে গাঁজার চাষ, পুলিশের অভিযানে উদ্ধার গাছ ও গ্রেফতার অভিযুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ২ই আগস্ট, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


গোমস্তাপুরে নিজ বাড়ির পেছনে গাঁজার চাষ, পুলিশের অভিযানে উদ্ধার গাছ ও গ্রেফতার অভিযুক্ত

গোমস্তাপুর উপজেলার চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজার গাছ উদ্ধার করা হয়েছে এবং এক ব্যক্তিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গোমস্তাপুর থানা পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত ৮টার সময় গোমস্তাপুর থানার রাধানগর ইউনিয়নের সিদ্ধিগ্রাম মুসলমানপাড়া এলাকায় পুলিশের অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস-এর নির্দেশনা এবং গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. আলমগীর এবং সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে অংশ নেয়।

এ সময় মাহবুবুর রহমান (৩৫), পিতা—মৃত শামসুদ্দিন, সাং-সিদ্ধিগ্রাম মুসলমানপাড়া, থানা-গোমস্তাপুর, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে গ্রেফতার করা হয়।

অভিযানকালে, তার নিজ দখলীয় জমিতে থাকা প্রায় ৪ ফুট উচ্চতার একটি গাঁজার গাছ উদ্ধার হয়। পরে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত চাঁপাইনবাবগঞ্জ গড়তে মাদকসংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানাতে অনুরোধ করা হচ্ছে। তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%