০৯:২৭ এম
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম. তালহা, যিনি ফ্রান্স ও মোনাকোতে নিযুক্ত রাষ্ট্রদূত, প্রবাসী বাংলাদেশি কমিউনিটির রাজনৈতিক ও সামাজিক প্রতিনিধি এবং সাংবাদিকদের সঙ্গে কনস্যুলার সেবা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এই সভাটি বৃহস্পতিবার (১৬ জুলাই) বাংলাদেশ দূতাবাস, প্যারিসে আয়োজন করা হয়।
এর আলোচনায় কনস্যুলার সেবার মানোন্নয়ন পাশাপাশি পাসপোর্ট প্রদান প্রক্রিয়াকে আরো দ্রুত, স্বচ্ছ ও কার্যকর করার জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলা হয়।
আরও পড়ুন: মোহাম্মদপুরে সাত মামলার আসামি কিশোর গ্যাং লিডার ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার
সভায় রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ সরকারের প্রবাসীবান্ধব নীতির অংশ হিসেবে দূতাবাস কনস্যুলার সেবা আরো সহজ ও কার্যকর করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
চলতি বছরের ৩ জুন থেকে চালু হওয়া অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তি এবং অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, নতুন এ ব্যবস্থা সেবাগ্রহীতাদের জন্য স্বচ্ছ ও সহজ প্রক্রিয়া নিশ্চিত করবে।
তিনি প্রবাসীদের অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার এবং দেশের ভাবমূর্তি রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপস্থিত প্রবাসী কর্মীরা কনস্যুলার সেবার মান আরো উন্নত করার লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
আরও পড়ুন: জাপান বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে
তাদের পরামর্শের ভিত্তিতে রাষ্ট্রদূত কয়েকটি বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করেন।
ঘোষণা অনুযায়ী, ফ্রান্স সরকারের বৈধতা-সংক্রান্ত আবেদনের জন্য যেসব বাংলাদেশি অভিবাসী ইতোমধ্যে ফরাসি প্রেফেকচুর থেকে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের দ্রুত পাসপোর্ট সরবরাহ নিশ্চিত করার জন্য আগামী ২৫ জুলাই, ৮ আগস্ট এবং ২২ আগস্ট বিশেষ কনস্যুলার সেবা কার্যক্রম পরিচালনা করা হবে।
এসব তারিখে বিনা অ্যাপয়েন্টমেন্টে সারাদিন পাসপোর্ট-সংক্রান্ত সেবা প্রদান করা হবে।
প্রতিদিনের মোট স্লটের অর্ধেক অংশ অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য সংরক্ষিত থাকবে এবং বাকি অর্ধেক ১৫ মে-এর আগে ই-মেইলের মাধ্যমে আবেদনকারীদের জন্য সংরক্ষিত থাকবে।
আরও পড়ুন: পঞ্চগড়ে দেড় লাখ টাকাসহ স্থানীয়দের হাতে আটক উপসহকারী প্রকৌশলী
রাষ্ট্রদূতের ঘোষিত এসব উদ্যোগকে স্বাগত জানান সভায় উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা।
তারা আশা প্রকাশ করেন, নতুন পদক্ষেপের ফলে পাসপোর্টসহ বিভিন্ন কনস্যুলার সেবা গ্রহণে প্রবাসীদের ভোগান্তি কমবে এবং দূতাবাসের সেবার প্রতি আস্থা বৃদ্ধি পাবে।
মতবিনিময় সভায় দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন ডিফেন্স অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খায়রুজ্জামান মোল্লা (এনডিসি, পিএসসি), মিনিস্টার (কমার্শিয়াল) মিজানুর রহমান, দূতালয় প্রধান ওয়ালিদ বিন কাশেম, প্রথম সচিব শেখ মারেফাত তারিকুল ইসলাম, দ্বিতীয় সচিব কে. এফ. এম. শারহাদ শাকিলসহ অন্যান্য কর্মকর্তাগণ।
আরও পড়ুন: কক্সবাজার সৈকতে নিখোঁজ অপর পর্যটকের মরদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৫
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন