ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

সপ্তাহে দুই দিন অফিসে, বাকি তিন দিন ‘উধাও’ সরকারি কর্মকর্তা


সপ্তাহে দুই দিন অফিসে, বাকি তিন দিন ‘উধাও’ সরকারি কর্মকর্তা

লক্ষ্মীপুরের রামগতি উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে সেবা নিতে আসা সাধারণ মানুষের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, সাব-রেজিস্ট্রার ধীমান সেন সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে মাত্র দুই দিন অফিসে উপস্থিত থাকেন।

 

অফিসের বাকি তিন দিন তিনি উপস্থিত থাকেন না। এর ফলে দলিল নিবন্ধনসহ গুরুত্বপূর্ণ কাজের জন্য ক্রেতা-বিক্রেতা ও জমি-সংশ্লিষ্টদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।

আরও পড়ুন: নওগাঁ জেলা পুলিশের ঝটিকা অভিযান গত সন্ধ্যায় মহাদেবপুরের ০৯ লক্ষ ১৩ হাজার টাকা ছিনতাই, রাতের মধ্যেই ৩ জন ছিনতাইকারীকে গ্রেফতার ও ছিনতাইকৃত ০৯ লক্ষ ৩ হাজার টাকা উদ্ধার

দলিল লেখক এবং সেবাপ্রত্যাশীদের অভিযোগ, সাব-রেজিস্ট্রারের অনিয়মিত উপস্থিতির কারণে দলিল সম্পাদনা ও নিবন্ধনের প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা সৃষ্টি হচ্ছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষ অফিসে কখন সাব-রেজিস্ট্রার থাকবেন এবং কখন দলিল সম্পাদন হবে—এ বিষয়ে অনিশ্চয়তায় পড়ছেন।

 

এতে তাদের সময় ও অর্থ দুটিই অপচয় হচ্ছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) সরেজমিনে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে গিয়ে দেখা যায়, সাব-রেজিস্ট্রারের অফিসের পাশের কক্ষে মোহরার (নথি রক্ষক) জল্পনা রানী দাস ও রুনু প্রভা দাস বসে আছেন। তারা জানান, সাব-রেজিস্ট্রার সপ্তাহে দুই দিন অফিসে আসেন। প্রতি সপ্তাহের মঙ্গলবার ও বৃহস্পতিবার তিনি কার্যালয়ে উপস্থিত থাকেন।

আরও পড়ুন: দুদক মহাপরিচালকের কাছে বরিশালের বাকেরগঞ্জের সাবেক কৃষি অফিসার রাসেল সিকদারসহ তিন জনের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

 

অফিসে উপস্থিত না থাকার বাকি সময় তিনি কখনো লক্ষ্মীপুরে, আবার কখনো চট্টগ্রামে থাকেন।

অফিসের বাইরে অপেক্ষমাণ সেবাপ্রত্যাশী ইলিয়াস ও আতর জামান বলেন, জমি কেনাবেচার দলিল সম্পাদনের জন্য তারা অনেক আগেই প্রস্তুতি নিয়ে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে এসেছেন। কিন্তু কর্মকর্তা অফিসে না থাকায় পুরো প্রক্রিয়া আটকে যাচ্ছে। বিশেষ করে নির্ধারিত তারিখে দলিল সম্পাদন করতে না পারায় ক্রেতা-বিক্রেতাদের মধ্যে বিরোধ এবং আর্থিক ক্ষতির আশঙ্কা তৈরি হচ্ছে। তারা জানান, গত তিন দিন ধরে অফিসে এসে ফিরে যেতে হচ্ছে।

 

আরও পড়ুন: সাদামাটির স্বর্গভূমি দুর্গাপুর: অতীত, আদিবাসী জীবন ও আগামীর উন্নয়ন ভাবনা

আরেক সেবাপ্রার্থী ইসমাইল হোসেন বলেন, ‘এভাবে আর কতদিন আসব? অফিসে এলে শুনি সাব-রেজিস্ট্রার নেই, দলিল নিবন্ধন হবে না। মানুষের এই ভোগান্তি দেখার কেউ নেই?’

সেবাপ্রত্যাশী এবং কয়েকজন দলিল লেখক জানান, সাব-রেজিস্ট্রারের অনিয়মিত উপস্থিতির কারণে কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। একদিকে সরকারি সেবা নিতে আসা মানুষের দুর্ভোগ বাড়ছে, অন্যদিকে দলিল নিবন্ধন-সংক্রান্ত কাজেও জট তৈরি হচ্ছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন দলিল লেখক অভিযোগ করেন, সাব-রেজিস্ট্রার তাঁর ইচ্ছামতো অফিস করেন। তিনি মন চাইলে আসেন, না চাইলে আসেন না। তাদের দাবি, সপ্তাহে যে দুই দিন তিনি অফিস করেন, ওই দুই দিনে প্রায় দুই শতাধিক দলিল নিবন্ধন করা হয়। প্রতিটি দলিলের জন্য তিনি দুই হাজার টাকা করে নেন বলেও অভিযোগ করেন তারা। কোনো দলিলে জটিলতা থাকলে টাকার অঙ্ক আরো বেড়ে যায় বলে দাবি করেন তারা।

তবে টাকা নেওয়ার অভিযোগ সাব-রেজিস্ট্রার ধীমান সেন অস্বীকার করেছেন।

আরও পড়ুন: নিয়ামতপুর থেকে গোমস্তাপুরে সার পাচারের সময় ১৬ বস্তা সার আটক, ১৫ হাজার টাকা জরিমানা

অভিযোগগুলোর বিষয়ে জানতে একাধিকবার তাঁর মুঠোফোনে কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে হোয়াটসঅ্যাপে ক্ষুদে বার্তা পাঠানো হলে রাত ৯টা ২০ মিনিটে তিনি ফোনে কথা বলেন। এ সময় তিনি সপ্তাহে দুই দিন অফিস করার কথা স্বীকার করে বলেন, বাকি তিন দিন তিনি অফিসের কাজে ব্যস্ত থাকেন। তবে টাকা নেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন সপ্তাহে দুই দিন অফিস করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঘটনা সত্য। আমার জানামতে, তিনি সপ্তাহে দুই দিন অফিস করেন। বিষয়টি আমি খতিয়ে দেখব।’

লক্ষ্মীপুর জেলা সাব-রেজিস্ট্রার নীরোদ বরণ বিশ্বাস বলেন, ‘প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত অফিস করা বাধ্যতামূলক। তিনি কেন অনিয়মিত অফিস করছেন, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সেবাপ্রত্যাশীদের দাবি, সরকারি কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার অনুপস্থিতির কারণে একটি উপজেলার বিপুলসংখ্যক মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আরও পড়ুন: রহনপুরে নিয়মবহির্ভূতভাবে সার বিক্রি, ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা ও ম্যানেজারের ৭ দিনের কারাদণ্ড

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। 

বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট প্রদান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে বিলটি সংসদে প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ এ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ গ্রহণ করায় কমিটির পক্ষ থেকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

বৈঠকে কমিটির সদস্য নূরুল ইসলাম এবং আব্দুল বাতেন ওয়াকআউট করেন। এ বিষয়ে কমিটির সভাপতি বলেন, “কমিটির সদস্য হিসেবে কোনো সংশোধনী বা মতামত থাকলে তা সভায় উপস্থাপন করা, পরামর্শ দেওয়া এবং প্রয়োজন হলে বিরোধিতা করার সুযোগ রয়েছে। এটিই কমিটির সদস্যদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির মধ্যে পড়ে না।”

বৈঠকে আরও উল্লেখ করা হয়, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটেনি। একই সময়ে মব তৈরির চেষ্টা চললেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি বলেও সভায় উল্লেখ করা হয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ করেনি বলেও সভায় জানানো হয়।

মিরাজ শেখের অপহরণের দায় সরকারের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে বলেও বৈঠকে আলোচনা হয়। এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ পরিহার করা উচিত বলে সভায় মত প্রকাশ করা হয়।

বৈঠকে কমিটির সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী সালাহউদ্দিন আহমদ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, শিরীন সুলতানা, নুরুল ইসলাম এবং আব্দুল বাতেন অংশগ্রহণ করেন।

বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন অধিদপ্তরসমূহের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সংশ্লিষ্ট সংস্থাসমূহের প্রধানগণ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২১

ব্রাহ্মণবাড়িয়ার নয়টি থানায় মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধবিরোধী অভিযানে গত ২৪ ঘণ্টায় ২১ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

রবিবার (৩০ আগস্ট) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের মিডিয়া উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার নয়টি থানায় দিনব্যাপী মাদকবিরোধী ও বিভিন্ন অপরাধবিরোধী অভিযান চালানো হয়। এসব অভিযানে পরোয়ানাভুক্ত নয়জন, নিয়মিত মামলায় নয়জন এবং অন্যান্য অপরাধে তিনজনসহ মোট ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পর আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. আব্দুর রউফ বলেন, মাদকবিরোধী অভিযান ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে আটটি অস্ত্র উদ্ধার, দুজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মহেশখালীতে আটটি অস্ত্র উদ্ধার, দুজন আটক

কক্সবাজারের ‎মহেশখালীতে অভিযান চালিয়ে আটটি অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে মহেশখালী থানা মাঠে এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শনিবার রাতে উপজেলার ছোটমহেশখালী ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাতে তল্লাশি চালিয়ে ব্যাগের ভেতর থেকে ৮টি অস্ত্র উদ্ধার করা হয়। একই সঙ্গে আটক করা হয় দুই ব্যক্তিকে।

আটকরা হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরের হরিনখাইন দীঘির পাড় এলাকার মোতাহের হোসেনের ছেলে মো. রুবেল মিয়া এবং মহেশখালী উপজেলার ছোটমহেশখালীর ঠাকুরতলা এলাকার মৃত মনিন্দ্র দের ছেলে মানিক দে।

জব্দ করা অস্ত্রের মধ্যে আছে দেশে তৈরি দুইটি রাইফেল, পাঁচটি একনলা বন্দুক ও একটি এলজি।

‎থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সুলতান জানান, গত ২১ আগস্ট উপজেলার শাপলাপুর মিঠাছড়ি এলাকার গহিন পাহাড়ের ভেতরে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও সরঞ্জামাদিসহ একজনকে আটক করা হয়েছিল। এরপর থেকে জেলা পুলিশ সুপারের নির্দেশে অস্ত্র উদ্ধারে মহেশখালী বিভিন্ন পয়েন্টে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়। তারই ধারাবাহিকতায় ঠাকুরতলা চৌরাস্তার মোড়ে বিশেষ পুলিশ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়েছে।

‎মহেশখালীতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে ওসি অস্ত্র উদ্ধারে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্ণিমা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৩০শে আগস্ট, ২০২৬ ইং

০৫:৫৯ পি.এম


পূর্ণিমা সন্ধ্যায় রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায়

রবীন্দ্রসংগীত শিল্পী ড. অণিমা রায় পূর্ণিমা সন্ধ্যায়

 

বিশ্বসাহিত্য কেন্দ্র রবীন্দ্রনাথ ঠাকুরের গানের মাধ্যমে পূর্ণিমার রাত উদযাপনের জন্য একটি বিশেষ আয়োজন করেছে। শনিবার (২৯ আগস্ট) রাতে প্রতিবছরের মতো এবারও ‘পূর্ণিমা সন্ধ্যা’ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

 

বৃষ্টির কারণে অনুষ্ঠানটি ছাদ থেকে স্থানান্তরিত হয়ে কেন্দ্রের অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এই মনোমুগ্ধকর আয়োজনে শিল্পী হিসেবে উপস্থিত ছিলেন ড. অণিমা রায়।

‘আলোর ইশকুল, চৈতন্যের আলোকযাত্রা’ শীর্ষক এই অনুষ্ঠানে দর্শক ও শ্রোতা ভরপুর ছিলো বিশ্বসাহিত্য কেন্দ্রের অডিটরিয়াম।

ড. অণিমা রায় জানান, দুই ঘণ্টা ধরে গান পরিবেশন চলাকালীন অডিটরিয়াম শ্রোতাদের দ্বারা পূর্ণ ছিল।

 

রবীন্দ্রনাথের গান মানুষের মধ্যে কতটা জনপ্রিয়, তা গতকাল আবার প্রমাণিত হলো।

শিল্পীর পরিবেশনায় রবীন্দ্রনাথের ২০টি কালজয়ী গান অন্তর্ভুক্ত ছিল। উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে– চোখরে আলোয়, ⁠যদি তোমার দেখা না পাই প্রভু, ⁠অমল ধবল পালে লেগেছে, খেলাঘর বাঁধতে লেগেছে, ⁠আমার মন মানেনা, তোমাকেই করিয়াছি, কিছুই তো হলো না, ⁠আমার প্রাণের পরে চলে গেলো, ⁠আগুনরে পরশমনি ইত্যাদি।

অনুষ্ঠানে যন্ত্রানুসঙ্গে ছিলেন- বাঁশিতে গাজী আব্দুল হাকিম, কি-বোর্ডে কৌশিক আহমেদ অন্তর, তবলায় গৌতম, গিটারে নাসির ও অক্টোপ্যাডে প্রদীপ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%