১২:০৪ পি.এম
বিশ্বকাপের হতাশা কাটিয়ে ক্লাব ফুটবলে ফিরেই নেইমার তার প্রভাব প্রদর্শন করলেন। তিনি ভিলা বেলমিরো স্টেডিয়ামে শাপেকোয়েন্সের বিরুদ্ধে ব্রাজিলিয়ান সিরি ‘এ’ ম্যাচে জোড়া গোল করে সান্তোসকে ২–২ গোলের ড্র এনে দিলেন। তার মধ্যে ৯০তম মিনিটে পেনাল্টি থেকে করা গোলটি নিশ্চিত করেছে দলের এক পয়েন্ট।
ম্যাচের ৩৬তম মিনিটে একটি দারুণ আক্রমণ থেকে নেইমার গোলের খাতা খোলেন। সতীর্থের সঙ্গে দ্রুত বলের আদান-প্রদান করে তিনি কোনাকুনি শটে জাল খুঁজে পান। গোল উদ্যাপন করতে গিয়ে তাস বাঁটার ভঙ্গি করে সাম্প্রতিক ‘ব্রাজিলিয়ান পোকার চ্যাম্পিয়নশীপে’ অংশগ্রহণ নিয়ে হওয়া সমালোচনার জবাবও দেন।
বিরতির পর ম্যাচের চিত্র বদলে যায়। লিগের তলানিতে থাকা শাপেকোয়েন্স একটি আত্মঘাতী গোলসহ দুই গোল করে ২–১ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের মাঝামাঝি সময়ে প্রতিপক্ষের খেলোয়াড়দের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন নেইমার। এ কারণে তিনি হলুদ কার্ড দেখেন। আগের কার্ডের কারণে পরবর্তী লিগ ম্যাচে খেলার সুযোগ পাবেন না এই ফরোয়ার্ড।
আরও পড়ুন: সন্দ্বীপের মাইটভাঙ্গায় যুব বিভাগের আন্তঃহাউস ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
কিন্তু শেষ মুহূর্তে নেইমারের পিএনাল্টি ফাউল করার পর সান্তোস পেনাল্টি পায়। স্পট কিক থেকে নিখুঁত শটে তিনি নিজের দ্বিতীয় গোল করে দলকে হার থেকে রক্ষা করেন।
এই ড্রয়ের ফলে ২২ পয়েন্ট নিয়ে সান্তোস ১৪তম স্থানে উঠে এসেছে। অপরদিকে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে নিচে অবস্থান করছে শাপেকোয়েন্স।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন