ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস


সংবাদ সম্মেলনে ট্রাম্পের ‘ঝিমুনি’: ‘কমান্ডার-ইন-স্লিপ’ বলে ডেমোক্র্যাটদের উপহাস

ওভাল অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলন চলাকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 'ঘুমিয়ে পড়েছেন' বলে অভিযোগ উঠেছে। এই ঘটনা নিয়ে ট্রাম্পকে 'দ্য কমান্ডার-ইন-স্লিপ' উপাধিতে ভূষিত করে ডেমোক্র্যাটরা তীব্রভাবে উপহাস করছে।

বৃহস্পতিবার বিকালে হোয়াইট হাউসে 'ক্লিন কোল' বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষা সংস্থার (ইপিএ) প্রশাসক লি জেলডিন এবং ইন্টেরিয়র সেক্রেটারি ডগ বারগাম যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন প্রেসিডেন্ট ট্রাম্পকে তার চেয়ারে হেলান দিয়ে বেশ কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে 'তন্দ্রাচ্ছন্ন' অবস্থায় দেখা গেছে বলে বিরোধীদের দাবি।

ট্রাম্পের এই ঝিমুনির সুযোগ লুফে নিতে ডেমোক্র্যাট ও লিবারেলরা দেরি করেনি। ডেমোক্র্যাটিক পার্টির অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট থেকে ব্যাঙ্গাত্মকভাবে বলা হয়, 'দ্য কমান্ডার-ইন-স্লিপ ডিউটিতে যোগ দিয়েছেন।'

আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নিউইয়র্কের গভর্নর ক্যাথি হচুলের প্রেস অফিস থেকে মন্তব্য করা হয়, 'লি জেলডিনের কথা শোনার চেয়ে ঘুমানো অনেক ভালো।'

অন্যদিকে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজমের টিম লিখেছে, 'ডোজি ডন (ঝিমুনি ডন) ফিরে এসেছেন।'

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনও এই বিতর্কে যোগ দিয়েছেন। উল্লেখ্য, ট্রাম্প প্রায়ই জো বাইডেনকে 'স্লিপি জো' বলে কটাক্ষ করতেন। হান্টার বাইডেন উপহাস করে লিখেছেন, 'দেখুন... আমি তো আগেই বলেছিলাম ওটা একটা ক্লোন। তারা মনে হয় ব্যাটারি চার্জ দিতে ভুলে গেছে।'

তবে হোয়াইট হাউস এই অভিযোগ অত্যন্ত আক্রমণাত্মকভাবে প্রত্যাখ্যান করেছে। হোয়াইট হাউস-এর র‍্যাপিড রেসপন্স অ্যাকাউন্ট থেকে একটি প্রগ্রেসিভ অ্যাকাউন্টের পোস্টের জবাবে লেখা হয়, 'তোমরা যারা এসব বলছ, তোমাদের পোস্ট করা ক্লিপেই দেখা যাচ্ছে তার চোখ খোলা রয়েছে।'

আরও পড়ুন: কড়া নিরাপত্তা উপেক্ষা করে ফ্রান্সের রাজপথে লাখ লাখ বিক্ষোভকারী

এর আগে গত ১১ মে-ও ট্রাম্পের চোখ বন্ধ করা একটি ছবি নিয়ে একই বিতর্ক উঠেছিল। সে সময় হোয়াইট হাউস দাবি করেছিল প্রেসিডেন্ট কেবল 'চোখ পিটপিট' করছিলেন। এবারও 'হেডকোয়ার্টার্স' নামক অ্যাকাউন্টটি যখন ট্রাম্পের ঘুমিয়ে পড়ার দাবি করে, তখন হোয়াইট হাউস সেটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।

এই ঘটনাটি ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে। সাবেক ভাইস প্রেসিডেন্ট ডিক চেনির হৃদরোগ বিশেষজ্ঞ জোনাথন রেইনার একে 'অস্বাভাবিক' বলে অভিহিত করেছেন এবং তিনি বলেছেন, 'প্রেসিডেন্টের সাম্প্রতিক শারীরিক পরীক্ষায় তার ঘুমের ব্যাঘাতের বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে। এটা মোটেও স্বাভাবিক নয়।'

ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক রিপ্রেজেন্টেটিভ টেড লিউ দাবি করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ নন। তিনি বলেন, 'তিনি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে এবং ক্যাবিনেট মিটিংয়ে জেগে থাকতে পারছেন না। হোয়াইট হাউসের পরিষ্কার করা উচিত কেন ট্রাম্পকে বারবার হাসপাতালে যেতে হয় এবং ডাক্তাররা কেন তাকে বারবার কগনিটিভ টেস্ট (মানসিক সক্ষমতা যাচাই) দিচ্ছেন।' লিউ আরও যোগ করেন, কোনো কোম্পানির সিইও যদি বোর্ড মিটিংয়ে এভাবে ঘুমিয়ে পড়তেন, তবে তাকে বরখাস্ত করা হতো।

বুধবার এক শুনানিতে টেড লিউ পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে এ বিষয়ে প্রশ্ন করেন এবং তিনি জানতে চান, রুবিও কি ট্রাম্পকে কখনো কোনো বৈঠকে ঘুমিয়ে পড়তে দেখেছেন কি না। জবাবে রুবিও বলেন, 'আমি তাকে কখনোই ঘুমাতে দেখিনি। বরং তিনি একদমই ঘুমান না।'

আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর

তবে হোয়াইট হাউসের চিকিৎসক ড. শন বারবাবেলা সম্প্রতি এক স্বাস্থ্য পরীক্ষার পর জানিয়েছেন, ট্রাম্প 'চমৎকার স্বাস্থ্যের' অধিকারী এবং তার হৃৎপিণ্ড, ফুসফুস ও স্নায়বিক অবস্থা অত্যন্ত শক্তিশালী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী আনন্দ র‌্যালি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০২:০০ এম


বগুড়ায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের ব্যতিক্রমী আনন্দ র‌্যালি

বিশ্ব ফুটবলে আর্জেন্টিনা ও ব্রাজিলের লড়াই যত পুরোনো, ততটাই আলোচিত তাদের সমর্থকদের প্রতিদ্বন্দ্বিতা। কিন্তু বগুড়ায় সেই প্রতিদ্বন্দ্বিতাটি এখন সম্প্রীতি ও বন্ধুত্বের উৎসবে পরিণত হয়েছে। আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে দুই দলের সমর্থকেরা মিলে একসঙ্গে আনন্দ র‌্যালি করে সৌহার্দ্যের এক ব্যতিক্রমী বার্তা প্রদান করেছেন।

শুক্রবার (৫ জুন) বিকালে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে এমন এক দৃশ্য দেখা যায়। এদিন দুপুর থেকে খেলাধুলার মাঠে জড়ো হন দুই দলের সমর্থকরা। উভয় দলের সমর্থকরা নিজেদের দেশের জার্সি পরে একসাথে আনন্দ র‌্যালির আয়োজন করেন।

এই র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা, ঘোড়ার গাড়ি, বিভিন্ন ফেস্টুন প্রদর্শন করা হয়েছে। পুরো র‍্যালিজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।

অন্যদিকে, স্থানীয়রা এই ঘটনার স্মারক হিসেবে ফুটবলপ্রেমীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির একটি প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ফুটবল শুধুমাত্র প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং এটি বন্ধুত্ব ও সৌহার্দ্যের নামও।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নরসিংদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০২:০৭ এম


নরসিংদীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুই কিশোরের

নরসিংদীর বেলাবতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় সোহান (১৪) ও নাহিদ (১৪) নামে দুই কিশোর নিহত হয়েছে। শুক্রবার (৫ জুন) রাতে বেলাব-পোড়াদিয়া সড়কের পাটুলি ইউনিয়নের বটতলী বাজার সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সোহান উপজেলায় বাজনাব ইউনিয়নের বীরবাঘবের গ্রামের ইতালিপ্রবাসী মামুন মিয়ার ছেলে এবং নাহিদ একই গ্রামের নুরুল ইসলামের ছেলে। তারা উভয়ই স্থানীয় হাড়িসাংগান উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

এই দুর্ঘটনায় অপর মোটরসাইকেলের দুই আরোহী যুবক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে রয়েছে উপজেলার বেলাব গ্রামের প্রয়াত শাহজাহান মিয়ার ছেলে শুভ (৩০) এবং বীরবাঘবের গ্রামের সুমন মিয়ার ছেলে সিয়াম (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে সোহান ও নাহিদ মোটরসাইকেল নিয়ে পোড়াদিয়া বাজার থেকে বাড়ির দিকে ফিরছিল। অপর দিকে, শুভ ও সিয়ামের মোটরসাইকেলটি পোড়াদিয়ার দিকে যাচ্ছিল। মোটরসাইকেল দুটি বটতলী বাজার সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই সোহানের মৃত্যু ঘটে। স্থানীয় লোকজন বাকিদের উদ্ধার করে দ্রুত বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় গুরুতর আহত শুভকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য নরসিংদী জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আহত সিয়ামের আঘাত গুরুতর না হওয়ায় তাঁকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেছেন, 'মোটরসাইকেল দুর্ঘটনায় দুই কিশোর নিহত হওয়ার খবর পেয়েছি। দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, তা আমরা তদন্ত করে দেখছি। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০২:০৮ এম


শাহজালালের কার্গো শেডে আগুনে ফ্লাইং অপারেশনে সমস্যা হয়নি: নির্বাহী পরিচালক

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ৯ নম্বর গেট সংলগ্ন কুরিয়ার অপারেশনের কন্টেইনারের ভিতরে এবং পাশে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোন সমস্যা হয়নি বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগিব সামাদ।

শুক্রবার দিবাগত রাতে গণমাধ্যমকে তিনি এই তথ্য দিয়েছেন এবং এটি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশের কুরিয়ার অপারেশনের স্থানে একটি কন্টেইনারের ভিতরে ও পাশে আগুনের সূত্রপাত ঘটে। এই আগুন রাত আনুমানিক ১১ টা ২৪ মিনিটে শুরু হয়। আগুনের রিপোর্ট আসার পর, সঙ্গে সঙ্গেই শাহজালাল বিমানবন্দরের ফায়ার ইউনিট, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এবং পাশের বিমান বাহিনীর একে খন্দকার ঘাঁটি দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বর্তমানে সেখানে আর কোনো আগুন নেই। অন্য কোনো উৎস থেকে আগুন আসছে কিনা সেটিও দেখা হচ্ছে।

নির্বাহী পরিচালক আরও বলেন, এই অগ্নিকাণ্ডের কারণে আমাদের বিমানবন্দরের ফ্লাইং অপারেশনে কোন প্রকার সমস্যা সৃষ্টি হয়নি এবং ফ্লাইং অপারেশন বর্তমানে চলমান রয়েছে।

শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটে বিমানবন্দরের কার্গো শেডে এই আগুনের সূত্রপাত ঘটে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২ ইউনিট ঘটনাস্থলে এসে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, শুক্রবার রাত ১১টা ২৪ মিনিটের দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের ৯ নম্বর গেটের পাশে কার্গো শেডের মালামাল রাখার স্থানে আগুন লাগে। এরপর ৩ মিনিটের মধ্যে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এক পর্যায়ে রাত ১১টা ৩৮ মিনিটের দিকে ২ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৬ দফা দাবিতে রংপুরে সংহতি সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৬ই জুন, ২০২৬ ইং

০২:২৩ এম


তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৬ দফা দাবিতে রংপুরে সংহতি সভা

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে ৬ দফা দাবি জানিয়ে রংপুরে এক সংহতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে রংপুর শিল্পকলা একাডেমির মিলনায়তনে "তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ" এর আয়োজনে এই সভার আয়োজন করা হয়। সভায় বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, যেমন রাজনীতিবিদ, আইনজীবী, সাংবাদিক, ছাত্র, যুবক, শ্রমিক, কৃষক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা বলেন, উত্তরের দুই কোটি মানুষের জীবন-জীবিকার পাশাপাশি প্রাণ-প্রকৃতি ও জলবায়ুর বিরূপ প্রভাব রক্ষায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। দীর্ঘ এক যুগ ধরে "তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ" এবং তিস্তা নদী রক্ষা আন্দোলনসহ কয়েকটি সংগঠন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবিতে আন্দোলন করে যাচ্ছে। এই দাবির প্রেক্ষিতে, ফ্যাসিস্ট সরকার প্রতিশ্রুতি দিয়েও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকরী পদক্ষেপ নেয়নি। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে চীন রাষ্ট্রদূত রংপুরে এসে জানিয়েছিলেন প্রকল্প বাস্তবায়নের কোনও বাধা নেই। চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে এই প্রকল্পের কাজ শুরু করার কথা থাকলেও তা বাস্তবায়ন হয়নি।

বক্তারা আরও বলেন, বর্তমান নির্বাচিত সরকারপ্রধান নির্বাচনের আগে রংপুরে জনসভায় বলেছিলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। কিন্তু বিপুল পরিমাণ অর্থে নির্মিতব্য পদ্মা ব্যারেজ প্রকল্প একনেকের অনুমোদন পাইলেও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। এক্ষেত্রে, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হওয়ায় প্রতি বছর বন্যা-ভাঙনে হাজার হাজার মানুষ ভিটে-মাটি ও জীবিকার পথ হারাচ্ছে। আবার শুষ্ক মৌসুমে পানি না পেয়ে ফসল উৎপাদন করতে পারছে না। এই পরিস্থিতির প্রভাব পড়ছে উত্তরের প্রাণ-প্রকৃতিতে।

সংহতি সভায় বক্তারা ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে বিশেষ বরাদ্দ, একনেক সভায় প্রকল্প অনুমোদন ও সময়বদ্ধ রোডম্যাপ ঘোষণা, প্রকল্পে কাজের তদারকির জন্য অভিজ্ঞ নদী প্রকৌশলী, জলবায়ু বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ এবং তিস্তা আন্দোলনে যুক্ত প্রতিনিধিদের সমন্বয়ে "তিস্তা কর্তৃপক্ষ" গঠনের দাবি জানান। এছাড়া, তিস্তা প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য দক্ষ প্রকল্প পরিচালক নিয়োগ, সরকারিভাবে সঞ্চয়পত্রের মতো তিস্তা বন্ড চালু করার, তিস্তার বালু ও পাথর উত্তোলনে সরকারি ব্যবস্থাপনার, তিস্তা বন্ড এবং বালু-পাথর বিক্রির আয় প্রকল্পে বিনিয়োগ এবং প্রকল্পের আওতায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, কৃষক সমবায় এবং কৃষিভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলার জন্য ৬ দফা দাবি জানান "তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ"।

এই সভাটিতে সভাপতিত্ব করেন "তিস্তা বাঁচাও, নদী বাঁচাও সংগ্রাম পরিষদ" এর সভাপতি নজরুল ইসলাম হক্কানী। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, স্ট্যান্ডিং কমিটির সদস্য আব্দুর রউফ দুলাল, মোহাম্মদ আলী, রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান, কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম সাইফ, রংপুর মহানগর জাসদের সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ, বাংলার চোখের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তানবীর হোসেন আশরাফী, এনসিপি নেতা আলমগীর কবির, এনসিপি জেলা আহ্বায়ক আল মামুন এবং জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জু প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%