ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল


চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর প্রাণ গেল

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত এবং দুইজন আহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের কানসাট পল্লী বিদ্যুৎ অফিসের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

নিহত ব্যক্তির নাম শিহাব (২৬), তিনি শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের গুলজার আলীর ছেলে। আহতদের মধ্যে রয়েছেন একই ইউনিয়নের আব্বাস বাজার এলাকার মকুল আলীর ছেলে পিয়াস (২৭) এবং খাসপাড়া মানু মোড় এলাকার আব্দুল মান্নানের ছেলে নাঈম আলী।

স্থানীয় সূত্রে জানা যায়, গুরুতর আহত অবস্থায় তিন মোটরসাইকেল আরোহীকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে রাজশাহী নেওয়ার পথে শিহাবের মৃত্যু ঘটে। দুর্ঘটনার পর পাওয়ার ট্রলির চালক পালিয়ে যান।

আরও পড়ুন: সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী শায়লা ফারজানাকে গ্রেফতার

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, রাত ৯টার দিকে কানসাট পল্লী বিদ্যুতের সামনে মোটরসাইকেল ও পাওয়ার টিলারের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেলের তিন আরোহী আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পাওয়ার টিলার জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে তিন নতুন এমডি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৩ পি.এম


তিতাস, বাপেক্স ও আরপিজিসিএলের চলতি দায়িত্বে তিন নতুন এমডি

পেট্রোবাংলা রাষ্ট্রায়ত্ত তিনটি কোম্পানি, তিতাস গ্যাস, বাপেক্স ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কম্পানি লিমিটেড (আরপিজিসিএল)-এর শীর্ষ পদে পরিবর্তন এনেছে। তিন এমডিকে পেট্রোবাংলায় বদলি করে তাদের স্থানে তিনজন মহাব্যবস্থাপককে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত মঙ্গলবার ও বৃহস্পতিবার পেট্রোবাংলার নিয়োগ, পদোন্নতি ও বদলি শাখা থেকে পৃথক অফিস আদেশ জারি করা হয়েছে। জনস্বার্থে জারি করা এসব আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আদেশ অনুযায়ী, তিতাস গ্যাসের এমডি শাহনেওয়াজ পারভেজকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন তিতাসের অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক কাজী সাইদুল হাসান।

বাপেক্সের এমডি ফজলুল হককেও পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তার জায়গায় বাপেক্সের দায়িত্ব পেয়েছেন উৎপাদন বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আহসানুল আমিন।

আরপিজিসিএলের এমডি আনোয়ারুল ইসলামকে পেট্রোবাংলায় বদলি করে চেয়ারম্যানের দপ্তরে ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে পরিচালক (পরিকল্পনা) পদের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন গ্যাস ট্রান্সমিশন কম্পানি লিমিটেডের (জিটিসিএল) ইঞ্জিনিয়ারিং সার্ভিসেস বিভাগের মহাব্যবস্থাপক আইনুল কবির।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে যুবদলের কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


চট্টগ্রামে যুবদলের কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৪

নগরীর পাহাড়তলীতে যুবদলের একটি ফুটবল টুর্নামেন্ট ও কনসার্টের সমাপ্তির পর গণহত্যার দায়ে ফাঁসির দণ্ডাদেশপ্রাপ্ত শেখ হাসিনার নামে স্লোগান দিয়ে একটি মিছিল বের করা হয়েছে। ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এই স্লোগান নিয়ে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতা-কর্মী। শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার পাহাড়তলী শাহজাহান মাঠ এলাকায় এই ঘটনা ঘটে। মিছিলের ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পরে স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে একটি কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষ হওয়ার পর লোকজন বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাঁদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। মিছিলটি কোন দিক দিয়ে গেছে কিংবা পরে তাঁরা কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেন, কনসার্ট শেষে একটি ছোট মিছিল নিষিদ্ধ সংগঠনের পক্ষে স্লোগান দেওয়ার চেষ্টা করেছিল। আমরা কয়েকজনকে ধরে থানায় সোপর্দ করেছি।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে বাকিদের শনাক্ত করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভূমিকম্পের সময় পাশে না থেকে দৌড়ে পালালেন স্বামী, রাগে ডিভোর্স দিলেন স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ পি.এম


ভূমিকম্পের সময় পাশে না থেকে দৌড়ে পালালেন স্বামী, রাগে ডিভোর্স দিলেন স্ত্রী

একটি ভূমিকম্পের কারণে এক নারীর দাম্পত্য জীবনের পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়ে যায়। বিপদের মুহূর্তে তার স্বামী তাকে পাশে রেখে না গিয়ে নিজের জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যান। এই ঘটনা তাকে বুঝতে সাহায্য করে যে, স্বামীর কাছে তার গুরুত্ব কতটা কম। এরপর তিনি বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানায়, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ইভান অ্যালেক্সিস অলিভার নামের এক নারী তার বিবাহবিচ্ছেদের পেছনের এই ঘটনার কথা তুলে ধরেন। তার প্রকাশিত ভিডিওটি ব্যাপক সাড়া ফেলেছে।

ওই নারী জানান, একদিন তারা একটি রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। হঠাৎ ভূমিকম্প শুরু হলে রেস্তোরাঁর অন্যান্য অতিথিরা নিজেদের সঙ্গীদের নিয়ে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন। কেউ টেবিলের নিচে আশ্রয় নেন, কেউ দরজার কাছে চলে যান। কিন্তু তার স্বামী তাকে কিছু না জানিয়ে টেবিল ছেড়ে রেস্তোরাঁর অন্য প্রান্তের একটি দরজার কাছে গিয়ে আশ্রয় নেন।

ভূমিকম্প থামার পর রেস্তোরাঁর একজন কর্মী ওই নারীর কাছে এসে তার খোঁজ নেন। একই সঙ্গে স্বামীর এভাবে তাকে ফেলে চলে যাওয়ার বিষয়টি অস্বাভাবিক বলে মন্তব্য করেন।

ওই নারী বলেন, ঘটনাটি তার জন্য অত্যন্ত বিব্রতকর ছিল। তবে তখনই তিনি উপলব্ধি করেন, বিপদের সময় স্বামী তাকে একবারও বিবেচনায় নেননি।

ভিডিওটি প্রকাশের পর প্রতিবেদনটি প্রকাশের সময় পর্যন্ত তা ১৩ লাখের বেশি বার দেখা হয়েছে। এতে প্রায় ২ লাখ ২ হাজার প্রতিক্রিয়া এবং প্রায় তিন হাজার মন্তব্য জমা পড়ে। অনেকেই নিজেদের দাম্পত্য জীবনের এমন তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।

এক নারী মন্তব্যে জানান, একবার কার্বন মনোক্সাইড শনাক্তকারী যন্ত্রে সতর্কসংকেত বাজলে তার সাবেক স্বামী তাকে পাশ কাটিয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে যান। পরে সেটি ভুল সতর্কসংকেত বলে জানা গেলেও ঘটনাটি তাকে সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে।

আরেকজন জানান, বিয়ের অনুষ্ঠানে নিজের ব্যাগ খুঁজে না পেয়ে স্বামীর সাহায্য চাইলে তিনি ব্যাগের অবস্থান দেখিয়ে দেন। পরে স্বামীকে বলতে শোনেন, এতে স্ত্রী ব্যস্ত থাকবেন।

নারীর এই অভিজ্ঞতার সঙ্গে ২০১৪ সালের সুইডিশ চলচ্চিত্র ‘ফোর্স মাজিউর’-এর গল্পেরও মিল খুঁজে পেয়েছেন অনেকে। ওই চলচ্চিত্রে তুষারধসের সময় এক ব্যক্তি নিজের জীবন বাঁচাতে স্ত্রী ও সন্তানদের ফেলে পালিয়ে যান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা, আ’লীগের নাশকতা ঠেকানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


শেরপুরে বিএনপির প্রস্তুতি সভা, আ’লীগের নাশকতা ঠেকানোর পরিকল্পনা

শেরপুর, ২৯ নভেম্বর, ২০২৬ : বিএনপির প্রস্তুতি সভা শেরপুরে অনুষ্ঠিত হয়েছে, যা দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য প্রতিরোধের উদ্দেশ্যে আয়োজন করা হয়।

গতকাল শনিবার রাত ৮টায় জেলা শহরের মাধবপুরে সংরক্ষিত নারী সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কার বাসভবনে এই সভার আয়োজন করা হয়।

সভাটি শেরপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী। সভায় ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও শেরপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

সভায় আগামী ৩০ নভেম্বরের বিক্ষোভ মিছিল সফলভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কর্মসূচি বাস্তবায়নের জন্য আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাতসহ সদর উপজেলার ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%