ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ দেবে না: মাওলানা আবদুল হালিম


ফ্যাসিস্ট আ. লীগকে পুনর্বাসনের সুযোগ দেবে না: মাওলানা আবদুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম মন্তব্য করেছেন যে, সরকারি দলের চাঁদাবাজি ও নিয়োগ-বাণিজ্য ফ্যাসিস্টদের প্রকাশ্যে মাঠে নামার সুযোগ করে দিয়েছে। তিনি উল্লেখ করেন, ফ্যাসিস্টদের ফিরে আসার কোনো সুযোগ নেই, এটি তাদের আস্ফালন মাত্র। তিনি বলেন, "২০০৪ সালের মতো ট্রাম্প কার্ডের নানা ধোঁয়াশা তৈরি করে আওয়ামী লীগকে পুনর্বাসনের কোনো সুযোগ দেশের জনগণ দেবে না।"

মঙ্গলবার বিকেলে রংপুর নগরীর শাপলা চত্বর এলাকায় মহানগর জামায়াত কার্যালয়ে ২০২৭-২৮ সেশনের মহানগরী মজলিসে শূরার প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা আবদুল হালিম আরও বলেন, ফ্যাসিস্টরা নাশকতা চালিয়ে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে। কোথাও কোথাও তাদের প্রতি অনুকম্পাও দেখা যাচ্ছে। তিনি বলেন, "আওয়ামী লীগের নামে যারা এখন জ্বালাও-পোড়াও করছে, তারা একসময় বলেছিল, ‘যে হাত দিয়ে আগুন দেবে, সে হাত পুড়িয়ে দেওয়া হবে’।" সেই কথা এখন তাদের ক্ষেত্রেই প্রযোজ্য।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ, ১ ডিসেম্বর থেকে কার্যকর

শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের গুজব প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, তারা জানে, ফ্যাসিস্টরা ফিরে এলে রায় কার্যকর হবে। তিনি বলেন, "শেখ হাসিনার এত সাহস নেই যে তিনি ফাঁসির মঞ্চে যাওয়ার সাহস দেখাবেন।" ২০০৪ সালে যেভাবে ট্রাম্প কার্ডের রাজনীতির মাধ্যমে হুলস্থুল পরিস্থিতি তৈরি করা হয়েছিল, এখনো সেভাবে ধোঁয়াশা সৃষ্টি করা হচ্ছে। এ বিষয়ে দেশবাসীকে সজাগ থাকতে হবে।

অধিবেশনের অন্যতম গুরুত্বপূর্ণ পর্বে ২০২৭-২০২৮ কার্যকালের জন্য রংপুর মহানগর জামায়াতের নতুন নেতৃত্ব ও কর্মপরিষদ গঠন করা হয়। এতে মহানগর নায়েবে আমির হিসেবে কেএম আনোয়ারুল হক কাজল, সেক্রেটারি হিসেবে রায়হান সিরাজী এবং সহকারী সেক্রেটারি হিসেবে আলামিন হাসান ও অ্যাডভোকেট কাওছার আলী নির্বাচিত হন। পাশাপাশি ১৩ সদস্যের পুরুষ কর্মপরিষদ ও ১৩ সদস্যের নারী কর্মপরিষদ গঠন করা হয়। নবগঠিত নেতৃত্বের পাশাপাশি মজলিসে শূরার সদস্যদেরও শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খান নবনির্বাচিত দায়িত্বশীল, কর্মপরিষদ ও মজলিসে শূরার সদস্যদের শপথবাক্য পাঠ করান। এ সময় সংগঠনের নতুন কার্যকালের দায়িত্ব পালনে তাদের সাংগঠনিক অঙ্গীকার ও আনুগত্যের শপথ গ্রহণের মধ্য দিয়ে অধিবেশনের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

রংপুর মহানগর জামায়াতের আমির এটিএম আজম খানের সভাপতিত্বে অধিবেশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক মাওলানা মমতাজ উদ্দিন এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল। এ ছাড়া মহানগর জামায়াত ও মহিলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল এবং বিভিন্ন থানা সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণ

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৫ এম


গণতন্ত্র রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আইনজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।

গতকাল মঙ্গলবার বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতি এই আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।

এ সময় তাঁরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন, বিশেষ করে সুপ্রিম কোর্টের উভয় বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়া রাষ্ট্রপতির কাছে উপস্থাপন করেন।

রাষ্ট্রপতি বিষয়গুলো সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। সাক্ষাৎকালে আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানালে রাষ্ট্রপতি অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

রাষ্ট্রপতি তাঁর রাজনৈতিক জীবনে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের বিভিন্ন পর্যায়ে আইনজীবীদের সহযোগিতা ও হূদ্যতার কথা স্মরণ করেন।

জুলাই গণ-অভ্যুত্থানসহ গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মাধ্যমে দেশে মানবিক মূল্যবোধ বিকাশ, রাষ্ট্রপতি প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, আইনজীবীরা ইচ্ছা করলে অনেক কিছু পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারি ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তিনি তাঁদের প্রতি আহ্বান জানান।

হিংসা ও প্রতিশোধের বিপরীতে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে তিনি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%