ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’-চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা


‘যুদ্ধে জড়ালে খুবই খারাপ হবে’-চীন-রাশিয়াকে ট্রাম্পের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চলমান ইরান যুদ্ধে চীন বা রাশিয়া সরাসরি অংশ নিচ্ছে বলে তিনি মনে করেন না। তবে তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, যদি তারা এতে জড়িয়ে পড়ে, তাহলে তা তাদের জন্য খুবই খারাপ হবে।

শুক্রবার, ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে লেখেন, “সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আমাকে আশ্বস্ত করেছেন যে, কোনও অবস্থাতে চীন বা চীনা কোম্পানিগুলো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে অস্ত্র দেবে না বা অস্ত্র বিক্রি করবে না।”

ট্রাম্প আরও জানান, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও তাকে বলেছিলেন যে, তিনি ইরানের কাছে অস্ত্র বিক্রি করবেন না। তাই ট্রাম্প বিশ্বাস করেন যে, রাশিয়া ও চীন ইরান যুদ্ধে অংশ নিচ্ছে না। কিন্তু তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যদি তারা (অংশগ্রহণ) করত, তাহলে সেটি তাদের জন্য খুব খারাপ হত। এটি নিশ্চিতভাবেই তাদের সর্বোত্তম স্বার্থে হত না।

আরও পড়ুন: এই দেশে আমার যতটা অধিকার, আপনাদেরও ততটুকু: প্রধানমন্ত্রী চট্টগ্রামের মণ্ডপে

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং ইরানের সর্বোচ্চ নেতাসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের হত্যা করে। এখনও যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধের মধ্য দিয়ে যাচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্য সম্পর্কে অবহিত চারজন জানিয়েছেন, যুদ্ধের শুরুর দিকে উপসাগরীয় অঞ্চলে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র স্থাপনায় ইরান হামলা চালিয়েছে। এরপর, এই হামলায় রাশিয়ার ভূমিকা আছে কিনা তা খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। তারা দেখছে রাশিয়া ইরানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার কারণে কিভাবে তেহরানকে সিআইএ- এর স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে সহায়তা করেছে, অথবা কোনও তথ্য বা ড্রোন প্রযুক্তি দিয়ে সহায়তা করেছে কিনা।

ক্রেমলিন বৃহস্পতিবার এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এদিকে, ইরানকে অস্ত্র কিনতে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্র ইতোমধ্যে রাশিয়া ও চীনের বেশ কয়েকজন ব্যক্তি ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

আরও পড়ুন: কম্বোডিয়ার বন্দিদশা থেকে মুক্ত ৩০ বাংলাদেশি দেশে ফিরেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদ নবী ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪২ এম


মোহাম্মদ নবী ছাড়া আয়ারল্যান্ড সফরে আফগানিস্তান

আগামী ৫ আগস্ট ব্রেডি ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। একই মাঠে ৭ আগস্ট দ্বিতীয় ম্যাচের পর উভয় দল বেলফাস্টে পাড়ি জমাবে। সেখানে ১০, ১২ এবং ১৫ আগস্ট সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইরিশ দলের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ইতিমধ্যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবী। গায়ানায় গ্লোবাল সুপার লিগে (জিএসএলে) অংশ নিতে তিনি দলে নেই। জিএসএলে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের হয়ে মাঠে নামবেন এই অলরাউন্ডার। গত মাসে ভারত সফরে যাওয়া দলের তালিকায় ছিলেন না ফরিদুল হক মালিক ও বিলাল সামি। আর চোটের কারণে দলে জায়গা পাননি স্পিনার মুজিব উর রহমান।

পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য দলে ফিরিয়ে নেওয়া হয়েছে ফজলহক ফারুকী, ইয়ামিন আহমদজাই এবং সেলিম শাফিকে। দীর্ঘদিনের পর দলে ফেরা ফারুকী ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে দারুণ ফর্মে রয়েছেন এই পেসার। ডাম্বুলা সিক্সার্সের হয়ে দুই ম্যাচে ৫ উইকেট শিকার করেছেন তিনি। আহমদজাই ২০২২ সালের নভেম্বরে আফগানিস্তানের হয়ে শেষ ওয়ানডে ম্যাচ খেলেছিলেন।

এই সিরিজের মাধ্যমে প্রথমবারের মতো আফগানিস্তান জাতীয় দলকে নেতৃত্ব দিতে যাচ্ছেন রহমত শাহ। সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন রহমানউল্লাহ গুরবাজ। ২০২১ সাল থেকে টেস্ট ও ওয়ানডেতে সহ-অধিনায়কের ভূমিকা পালন করে আসছেন রহমত শাহ। তিনি ওয়ানডেতে আফগানিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক (৩৫.২২ গড় অর্থাৎ ৪,১২১ রান)।

অধিনায়কত্ব ছাড়ার পর এই সিরিজে সাধারণ খেলোয়ার হিসেবে মাঠে নামছেন হাশমাতুল্লাহ শহীদি। ২০২২ সালের জানুয়ারি থেকে গত মাসে ভারতে অনুষ্ঠিত সিরিজ পর্যন্ত মোট ৫৫টি ওয়ানডেতে আফগানিস্তানকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

আফগানিস্তান স্কোয়াড: রহমত শাহ (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (সহ-অধিনায়ক ও উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, হাশমাতুল্লাহ শহীদি, দারউইশ রাসুলি, আজমতুল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটকিপার), নাঙ্গিয়াল খারোতি, রশিদ খান, এএম গজানফর, ইয়ামিন আহমদজাই, সেলিম শাফি, ফজলহক ফারুকী ও জিয়া উর রহমান শরিফী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৮:৪৯ এম


বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভা থেকে পদত্যাগ

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতৃত্বে মেডিকেল ভর্তি পরীক্ষা (নীট) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় চলমান আন্দোলনের মধ্যেই, দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন কেন্দ্রীয় রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী রবনীত সিং বিট্টু। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে যখন দেশজুড়ে শিক্ষার্থীদের আন্দোলন চলছে, ঠিক সেই সময় তার এই পদত্যাগ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন রবনীত সিং বিট্টু। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু জানিয়েছে, আগামী বছর পাঞ্জাবে অনুষ্ঠিতব্য বিধানসভা নির্বাচনকে সামনে রেখে, তিনি ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।

রাষ্ট্রপতি ভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে ভারতের রাষ্ট্রপতি সংবিধানের ৭৫ নম্বর অনুচ্ছেদের ২ নম্বর ধারা অনুযায়ী রবনীত সিং বিট্টুর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

এর আগে গত ২১ জুন রাজ্যসভার সদস্য হিসেবে বিট্টুর মেয়াদ শেষ হয়। একই কারণে আরেক কেন্দ্রীয় মন্ত্রী জর্জ কুরিয়ানও ২৩ জুন মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। তারও রাজ্যসভার মেয়াদ শেষ হয়েছিল এবং তাকে পুনরায় মনোনয়ন দেওয়া হয়নি।

তিনবারের লোকসভার সদস্য রবনীত সিং বিট্টু সম্প্রতি ইঙ্গিত দিয়েছিলেন, তিনি পাঞ্জাবে ফিরে গিয়ে রাজ্যের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করবেন।

দলীয় সূত্রের তথ্য অনুযায়ী, আগামী বিধানসভা নির্বাচনে তিনি লুধিয়ানা (সেন্ট্রাল) আসন থেকে নির্বাচনে অংশ নিতে পারেন। ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে পাঞ্জাবে দলীয় সংগঠন আরও শক্তিশালী করা এবং তৃণমূল পর্যায়ে দলের অবস্থান মজবুত করতেই তাকে সেখানে সক্রিয় করা হতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্যসভায় যাওয়ার আগে রবনীত সিং বিট্টু একবার আনন্দপুর সাহিব এবং দুইবার লুধিয়ানা লোকসভা আসনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রায় এক মাস ধরে ভারতের বিভিন্ন স্থানে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীদের নতুন সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। আন্দোলনকে কেন্দ্র করে দেশজুড়ে রাজনৈতিক উত্তেজনা অব্যহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যরাতে মোদির ভিডিও বার্তা আবারও, তিনি বলেছেন ‘বন্ধুরা, ধন্যবাদ’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ এম


মধ্যরাতে মোদির ভিডিও বার্তা আবারও, তিনি বলেছেন ‘বন্ধুরা, ধন্যবাদ’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আবার মধ্যরাতে ভিডিও বার্তা দেওয়ার সংবাদ প্রচার করলেন। তিনি সম্প্রতি মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে প্রকাশিত তার আগের ভিডিওতে সাড়া দেওয়ার জন্য দেশের তরুণদের ধন্যবাদ জানিয়েছেন। শুক্রবার (২৪ জুলাই) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি ভিডিও বার্তায় মোদি বলেন, শিক্ষার্থী ও তরুণরা যেভাবে ইতিবাচক মতামত এবং পরামর্শ দিয়েছেন, এতে তিনি আনন্দিত। ভিডিও বার্তায় মোদি আরও উল্লেখ করেন, বন্ধুরা, ধন্যবাদ। গত রাতে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছিল। আপনাদের द्वारा আমার ভিডিওটি দেখে যেভাবে ইতিবাচক মতামত এবং পরামর্শ দেওয়া হয়েছে, তার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। তিনি আশা প্রকাশ করেন, আপনাদের ভালোবাসা এবং সমর্থন যেন এভাবেই অব্যাহত থাকে এবং আমাদের সম্পর্ক আরও দৃঢ় ও সক্রিয় হয়ে উঠুক। ভিডিওটির সঙ্গে দেওয়া বার্তায় মোদি লেখেন, গতকালের (২৩ জুলাই) ভিডিওটি দেখে যারা অর্থবহ পরামর্শ পাঠিয়েছে, তাদের সকলকে ধন্যবাদ। এর একদিন আগে প্রশ্নপত্র ফাঁস রোধে আরও কঠোর আইন আনার ঘোষণা দেন মোদি। সাম্প্রতিক নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং দেশজুড়ে চলমান বিক্ষোভের প্রেক্ষাপটে তিনি এই উদ্যোগের কথা জানান। বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে দ্রুত বিচার নিশ্চিত করতে দ্রুত বিচার আদালত গঠন এবং কঠোর শাস্তির বিধান রেখে একটি খসড়া বিল মন্ত্রিসভায় তোলা হবে। তিনি জানান, এরপর আগামী সপ্তাহেই বিলটি সংসদে পাসের চেষ্টা করা হবে। এর আগে মোদি একই ভিডিও বার্তায় জানান, বন্ধুরা, আমি জানি প্রশ্নপত্র ফাঁস কোনো সাধারণ বিষয় নয়। লাখ লাখ শিক্ষার্থী এবং তাদের পরিবারগুলোর জন্য এটি অত্যন্ত কষ্টের। তিনি আরও জানান, গত আড়াই মাসে সরকার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে, প্রায় ২২ লাখ শিক্ষার্থী পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছে এবং ১৯ জুলাই তাদের ফল প্রকাশ করা হয়েছে। মোদি আরও জানান, সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত বিচার এবং কঠোর শাস্তির বিধান তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর সেই প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ এম


আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

বরিশালে কার্যক্রম নিষিদ্ধ মহিলা আওয়ামী লীগের একটি নেত্রী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে মুমূর্ষু অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিলা ইসলাম (৩৫) ছিলেন আগৈলঝাড়া উপজেলা মহিলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এবং গৈলা ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য। তার স্বামী শফিকুল ইসলাম মারুফ সেরনিয়াবাত একই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য। শিলা ইসলামের মারুফ তার দ্বিতীয় স্ত্রী ছিলেন।

শিলা ইসলামের বাবা, সেরাল গ্রামের আব্দুস সালাম হাওলাদার জানান, কারণ-অকারণে শিলার স্বামী মারুফ সেরনিয়াবাত প্রায়ই তার মেয়ে শিলাকে মারধর করতেন। শুক্রবার বিকেল তিনটার দিকে সেরাল গ্রামের ভাড়াটিয়া বাসায় বসে মারুফ, তার মেয়ে শিলাকে অমানুষিক নির্যাতন করেছে। নির্যাতন সহ্য করে না পেরে, ভাড়াটিয়া বাসার দরজা বন্ধ করে শিলা ইসলাম গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরবর্তীতে প্রতিবেশীরা দরজা ভেঙে শিলা ইসলামকে উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতাল ও পরে আশঙ্কাজনক অবস্থায় রাতে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল মামুন উল ইসলাম গণমাধ্যমকে জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%