ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বরিশালে গৃহবধূ সাথী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আত্মগোপনে


বরিশালে গৃহবধূ সাথী আক্তারের ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী-শাশুড়ি আত্মগোপনে

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সাথী আক্তার (২৩) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচর গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাথী আক্তার বরিশাল নগরীর মুখার্জিরপুল এলাকার জাহাঙ্গীর হোসেনের মেয়ে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন বছর আগে বাবুগঞ্জের বকশিরচর এলাকার শাহ আলম মৃধার ছেলে নাঈম মৃধার সঙ্গে তাঁর বিয়ে হয়। ঘটনার পর থেকে সাথীর স্বামী নাঈম ও শাশুড়ি ফাতেমা বেগম আত্মগোপনে রয়েছেন।

আরও পড়ুন: গোবিন্দগঞ্জে দোকানিকে অপহরণ করে চাঁদা আদায়ের অভিযোগ: দুই আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, রাজনৈতিক প্রতিহিংসার দাবি বিদ্যুতের

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সাথীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ যাওয়ার পর নাঈম ও ফাতেমা বাড়ি থেকে চলে যান। পরে পুলিশ সাথীর মরদেহ উদ্ধার করে।

সাথীর স্বজনদের অভিযোগ, তাঁকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহতের মা বলেন, ‘আমার মেয়েকে মেরে ঝুলিয়ে রাখা হয়েছে। ঘটনা রাতে হলেও সকালে পাশের এক ব্যক্তির ফোন পেয়ে আমরা খবর পাই। সেখানে গেলে আমার মেয়ের ঝুলন্ত মরদেহ দেখতে বাধা দেওয়া হয়।’

তিনি আরো বলেন, ‘১৫ দিন আগেও টাকার জন্য আমার মেয়েকে মারধর করা হয়েছিল। তখন আমরা গিয়ে বিষয়টি মীমাংসা করে দিয়েছিলাম। আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি এর বিচার চাই।’

এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার উপপরিদর্শক (এসআই) মো. নাঈম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন: ঈশ্বরদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে ভ্যান চালক সুমনকে কুপিয়ে পিটিয়ে হত্যা, ১৪ দিনেও আসামি ধরতে ব্যর্থ থানা পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

মো: সানি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


বাকেরগঞ্জে ভ্যান চালক সুমনকে কুপিয়ে পিটিয়ে হত্যা, ১৪ দিনেও আসামি ধরতে ব্যর্থ থানা পুলিশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কবাই ইউনিয়নে ভ্যান চালক সুমন সিকদারকে (৩৮) কুপিয়ে হত্যার, ১৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি থানা পুলিশ।
গত ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে কবাই ইউনিয়নের কালেরকাঠী গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটে। নিহত সুমন সিকদার ওই গ্রামের মৃত আদম আলী সিকদারের ছেলে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে ওইদিন সন্ধ্যায় বাড়ির সামনে রিগ্যান হাওলাদার, সুমন সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মনা তালুকদারসহ ৮-১০ জন ধারালো অস্ত্র দিয়ে সুমনকে এলোপাতাড়ি কুপিয়ে মৃত ভেবে পুকুরে ফেলে চলে যায়।
পরে বাকেরগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সত্যজিৎ দত্ত তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত রিগ্যান হাওলাদার কবাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং রফিক হাওলাদারের ছেলে। অন্য অভিযুক্তরা হলেন একই এলাকার বাবুল সিকদারের ছেলে সুমন সিকদার ও অবসরপ্রাপ্ত পুলিশ মনা তালুকদার।
এদিকে হত্যাকাণ্ডের, ১৪ দিন পেরিয়ে গেলেও আজ ২৪ সেপ্টেম্বর পর্যন্ত পুলিশ কোনো আসামি গ্রেফতার করতে না পারায় নিহতের স্বজনরা একাধিকবার মানববন্ধন ও বিক্ষোভ করলেও কোনো ফল আসেনি। এতে বাকেরগঞ্জ থানা পুলিশের ব্যর্থতা নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন বলেন, আসামিদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে।
নিহতের পরিবার দ্রুত আসামিদের গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিকরগাছা মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


ঝিকরগাছা মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন

ঝিকরগাছা মহিলা কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন অনুষ্ঠান বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ ইলিয়াস উদ্দীন।

শিক্ষক-ছাত্রী মিলনায়তনে নবীন ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন সহকারী অধ্যাপক খলিলুর রহমান, আমিনুর রহমান এবং আসাদুজ্জামান। নবাগত ছাত্রীদের মধ্যে ছিলেন ফাতেমা খাতুন রিমা, জান্নাতুল মাওয়া দিয়া, জান্নাতুল ফেরদাউস এবং শ্রাবনী খাতুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


কয়রার কপোতাক্ষ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠিত

কয়রা উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ কপোতাক্ষ মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর (২০২৬ -২৭ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের নবীন বরণ ও উদ্বোধনী ক্লাসের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০ টায় কলেজের সম্মেলন কক্ষে এই নবীন বরন অনুষ্ঠিত হয়।

কলেজের গর্ভনিং বডির সভাপতি মোল্যা আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ওলিউল্যাহ। সহকারি অধ্যাপক বিদেশ রঞ্জন মৃধার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল।

এছাড়া বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যাপক আ, ব, ম আঃ মালেক, কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ, মোঃ কামরুল ইসলাম, আনিছুর রহমান, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইসমাইল হোসেন, জাকারিয়া শিক্ষা নিকেতন প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারি বরুণ কুমার বৈরাগী, দক্ষিণ বেদকাশি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আনিসুর রহমান, জামায়াত নেতা আবুল কালাম আজাদ, শিক্ষার্থী মামুন বিল্লাহ, গালিব জাওয়াদ, নাহিদ হাসান, মুসলিমা আক্তার প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১১:৪৯ পি.এম


দাকোপে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও স্ব-সহায়ক দলের সমন্বয় সভা অনুষ্ঠিত

দাকোপের সুতারখালী ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (উগঈ) এবং স্ব-সহায়ক দলের (ঝঐএ) মধ্যে যোগাযোগ, সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা জোরদার করার উদ্দেশ্যে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় সুতারখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সভাটি অনুষ্ঠিত হয়, যার সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির।

সভায় বক্তৃতা প্রদান করেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আইয়ুব আলী ঢালী, ইউপি সদস্য মুরারী মোহন হালদার, রফিকুল ইসলাম খোকন, মিহির রায়, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের ডিআইও হাসান মাহমুদ, কমিউনিটি ফ্যাসিলিটেটর হাবিবুর রহমান, রিফাহ নানজিবা, অনুপ কুমার মন্ডল এবং উপকারভোগী প্রতিবন্ধি প্রতিনিধি মোঃ আরিফ প্রমুখ। সভাটি সঞ্চালনা করেন কারিতাসের কমিউনিটি ফ্যাসিলিটেটর বরুনা বিশ্বাস। সভায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি (উগঈ) ও স্ব-সহায়ক দলের (ঝঐএ) সদস্যরা অংশগ্রহণ করেন।

‘উরউজগ ঈধষষ চৎড়মৎধসসব’-এর আওতায় আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ের বিভিন্ন কমিটি এবং স্ব-সহায়ক দলের মধ্যে কার্যকর যোগাযোগ ও সমন্বয় বৃদ্ধি করা।

সভাটি আয়োজন ও বাস্তবায়নে অংশীদার হিসেবে ছিল ঈইগ এষড়নধষ উরংধনরষরঃু ওহপষঁংরড়হ এবং বাস্তবায়নকারী হিসেবে ঈধৎরঃধং ইধহমষধফবংয কযঁষহধ জবমরড়হ ও অপপবংং ইধহমষধফবংয ঋড়ঁহফধঃরড়হ। সভায় স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা এবং দুর্যোগকালীন কার্যকর ভূমিকা পালনে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%