ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মাছের ঘাটতি পূরণে ১৬ নদীতে পোনা অবমুক্তের আহ্বান কুড়িগ্রামের ডিসির


মাছের ঘাটতি পূরণে ১৬ নদীতে পোনা অবমুক্তের আহ্বান কুড়িগ্রামের ডিসির

কুড়িগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ : জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ ১৬টি নদ-নদী ও উন্মুক্ত জলাশয়গুলোতে মাছের প্রাকৃতিক প্রজনন এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পোনা অবমুক্ত করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, নিয়মিত পোনা অবমুক্তকরণের পাশাপাশি অবৈধ জাল ব্যবহার বন্ধ করা এবং প্রজনন মৌসুমে মাছ ধরার রোধ করা হলে কুড়িগ্রাম মাছের ঘাটতি থেকে মুক্ত হয়ে একটি মৎস্য উদ্বৃত্ত জেলায় পরিণত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আজ রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বের হওয়া একটি বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয় এবং সুলতানা সরোবরে মাছের পোনা অবমুক্ত করার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে 'স্বপ্নকুঁড়ি'তে অনুষ্ঠিত সভায় তিনি এসব কথা বলেন।

ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারসহ জেলায় প্রবাহিত ১৬টি নদ-নদীতে নিয়মিতভাবে এবং ব্যাপকভাবে মাছের পোনা অবমুক্ত করতে পরিবেশবিদ ও মৎস্য বিশেষজ্ঞরা জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন: জিয়ানগরে ইউপি নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী আব্দুল জলিল শেখের সমর্থকদের নিয়ে জনসংযোগ ও পথসভা

আন্তর্জাতিক ও স্থানীয় মৎস্য সম্পদ সংরক্ষণের অংশ হিসেবে কুড়িগ্রামে পালিত জাতীয় মৎস্য পক্ষের আলোচনা সভায় এ আহ্বান জানানো হয়। সভায় জেলা মৎস্য খাতের সার্বিক পরিসংখ্যান এবং নদ-নদীর ভূমিকা তুলে ধরা হয়।

বিশেষজ্ঞদের মতে, কুড়িগ্রামের ১৬ হাজার হেক্টর আয়তনের নদ-নদীগুলো শুধুমাত্র পানির উৎস নয়, এগুলো দেশীয় মাছের মূল প্রজনন ক্ষেত্র হিসেবে কাজ করে। তবে, প্রাকৃতিক বিপর্যয়, নদী ভরাট এবং প্রজনন মৌসুমে অবাধে মা মাছ ও পোনা শিকারের কারণে অনেক দেশীয় প্রজাতি বিলুপ্তির পথে চলে যাচ্ছে।

সভায় বক্তারা উল্লেখ করেন যে, জেলার বর্তমানে বছরে ৪৯ হাজার ২০৬ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে, কিন্তু চাহিদা রয়েছে ৫১ হাজার মেট্রিক টনের। এর ফলে, বছরে প্রায় ১ হাজার ৭৯৮ মেট্রিক টন মাছের ঘাটতি রয়ে যাচ্ছে। বক্তাদের মতে, শুধুমাত্র আবদ্ধ পুকুর বা বরোপিটে চাষের ওপর নির্ভর না করে যদি ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমারের মতো প্রধান নদীগুলোতে সরকারি এবং বেসরকারি উদ্যোগে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা যায়, তবে এই ঘাটতি দ্রুত পূরণ সম্ভব হবে।

জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ রানা, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম সরকারি কলেজের উপাধ্যক্ষ ড. সাইফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আজাদুন্নবী শামীম এবং ছাত্রনেতা আব্দুল আজিজ নাহিদ।

আরও পড়ুন: চলতি বছরে ৯ মাসে ‘মব’ সহিংসতায় নিহত ১৮৭ জন

আলোচনা শেষে স্থানীয় মৎস্যজীবীদের नदी-নদীতে কারেন্ট জাল কিংবা চায়না দুয়ারী জালের মতো ক্ষতিকর উপকরণ ব্যবহার না করার এবং উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা পোনা মাছগুলোকে পরিণত হওয়ার সুযোগ দিতে আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১১ পি.এম


জাপানে ভারি বৃষ্টিতে ৮ জনের মৃত্যু, টোকিও বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

জাপানের রাজধানী টোকিওতে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের ফলে রাস্তাঘাট, রেললাইন ও বাড়িঘর প্লাবিত হয়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ হাজার যাত্রী আটকা পড়েছেন।

দ্য ইন্ডিপিন্ডেন্টের প্রতিবেদনে জানানো হয়েছে, টোকিওর সীমান্তবর্তী প্রিফেকচার চিবার কিছু এলাকায় ২৪ ঘণ্টায় ৩৬৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা ২০১৩ সালের অক্টোবরে হওয়া ৩০৯ মিলিমিটার বৃষ্টির রেকর্ডকে ছাড়িয়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেকসই ও সুশৃঙ্খল রহনপুর গড়ার লক্ষ্যে পৌরসভার মাস্টার প্ল্যান সভা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


টেকসই ও সুশৃঙ্খল রহনপুর গড়ার লক্ষ্যে পৌরসভার মাস্টার প্ল্যান সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি সুশৃঙ্খল বিকাশের জন্য মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নের লক্ষ্যে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রহনপুর পৌরসভা চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।

নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় প্রস্তুতকৃত এই মহাপরিকল্পনায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘ডাটা এক্সপার্টস লিমিটেড’, ‘ডেভ কনসালট্যান্টস লিমিটেড’ এবং ‘জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)’।

রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জরিপের সার্বিক ফলাফল ও প্রাথমিক দিকনির্দেশনা উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর।

সভায় উপস্থিত অংশীজন ও বক্তা’রাও অপরিকল্পিত নগরায়ণের ফলে ভবিষ্যৎ নাগরিক দুর্ভোগের আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা একটি টেকসই ও বাস্তবমুখী মহাপরিকল্পনা প্রণয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যার মধ্যে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, ভবিষ্যতের নগরায়ণ ও আবাসনের পরিকল্পনা, এবং নাগরিক সেবার সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।

সড়ক ও যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে বক্তারা যানজট নিরসন এবং সুসংহত যানবাহন চলাচল নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দেন। পরিস্থিতি মোকাবেলার জন্য তাঁরা পরিকল্পিত পানি নিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

ভবিষ্যতের নগরায়ণ ও আবাসনের দিক থেকে ক্রমবর্ধমান জনসংখ্যা ও বাসস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের উপরও fa গুরুত্বারোপ করেন। নাগরিক সেবার সম্প্রসারণের উদ্দেশ্যে, স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নযোগ্য নাগরিক সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

সভায় বক্তব্য রাখেন এলজিইডির আরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল, শিক্ষক প্রতিনিধি ইয়াসমিন সুলতানা, শাহনাজ বেগম, এবং সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।

বক্তারা জোর দিয়ে বলেন, স্থানীয়দের মতামতের ওপর ভিত্তি করে তৈরি বাস্তবসম্মত মাস্টার প্ল্যানই কেবল রহনপুরের সুষম ও পরিকল্পিত ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সভায় আশ্বাস দেন যে, তাদের প্রাপ্ত প্রতিটি গঠনমূলক প্রস্তাব ও সুপারিশ মহাপরিকল্পনা চূড়ান্তকরণে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১২ পি.এম


চট্টগ্রামে ‘গোপন বৈঠক’ থেকে আওয়ামী লীগের ১৫ নেতাকর্মী আটক

চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার এক বাসায় আয়োজিত ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায়  আলোচনা করার জন্য জড়ো হন। এমন তথ্য পেয়ে শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।

এছাড়া, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে।

এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ ইং

০৮:১৩ পি.এম


সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় রেজিস্টেন্স ও মদ জব্দ

রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ভারতীয় মদ ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করেছে বিজিবি। রবিবার (১৬ আগস্ট) ভোররাতে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব নয়। রবিবার বিকালে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজিবি জানায়, রবিবার ভোররাতে খানপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পাটক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা বস্তার মধ্যে থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে। একই ভোরে বিদিরপুর বিওপির আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে। পরে ভোর সাড়ে ৪টায় শাহাপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করে। জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স ও বাইসাইকেল রাজশাহী শুল্ক অফিস এবং ভারতীয় মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%