মোঃ শাহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৮:১২ পি.এম
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর পৌরসভার পরিকল্পিত ও দীর্ঘমেয়াদি সুশৃঙ্খল বিকাশের জন্য মাস্টার প্ল্যান (মহাপরিকল্পনা) প্রণয়নের লক্ষ্যে তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বেলা ১১টায় রহনপুর পৌরসভা চত্বরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও রহনপুর পৌরসভার যৌথ উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়।
নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইইউজিআইপি) আওতায় প্রস্তুতকৃত এই মহাপরিকল্পনায় পরামর্শক প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে ‘ডাটা এক্সপার্টস লিমিটেড’, ‘ডেভ কনসালট্যান্টস লিমিটেড’ এবং ‘জিও প্ল্যানিং ফর অ্যাডভান্সড ডেভেলপমেন্ট লিমিটেড (জিপিএডি)’।
রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জরিপের সার্বিক ফলাফল ও প্রাথমিক দিকনির্দেশনা উপস্থাপন করেন প্রকল্পের সিনিয়র নগর পরিকল্পনাবিদ ও ডেপুটি টিম লিডার শামাউন আল নূর।
সভায় উপস্থিত অংশীজন ও বক্তা’রাও অপরিকল্পিত নগরায়ণের ফলে ভবিষ্যৎ নাগরিক দুর্ভোগের আশঙ্কা প্রকাশ করেন। তাঁরা একটি টেকসই ও বাস্তবমুখী মহাপরিকল্পনা প্রণয়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, যার মধ্যে সড়ক ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পানি ও বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকীকরণ, ভবিষ্যতের নগরায়ণ ও আবাসনের পরিকল্পনা, এবং নাগরিক সেবার সম্প্রসারণ অন্তর্ভুক্ত রয়েছে।
সড়ক ও যোগাযোগব্যবস্থার ক্ষেত্রে বক্তারা যানজট নিরসন এবং সুসংহত যানবাহন চলাচল নিশ্চিতকরণের ওপর গুরুত্ব দেন। পরিস্থিতি মোকাবেলার জন্য তাঁরা পরিকল্পিত পানি নিষ্কাশন (ড্রেনেজ) ব্যবস্থা ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
ভবিষ্যতের নগরায়ণ ও আবাসনের দিক থেকে ক্রমবর্ধমান জনসংখ্যা ও বাসস্থানের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণের উপরও fa গুরুত্বারোপ করেন। নাগরিক সেবার সম্প্রসারণের উদ্দেশ্যে, স্থানীয় বাসিন্দাদের প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দিয়ে বাস্তবায়নযোগ্য নাগরিক সুবিধা বৃদ্ধির প্রয়োজনীয়তা উল্লেখ করেন।
সভায় বক্তব্য রাখেন এলজিইডির আরবান প্ল্যানার ফারহানা রহমান, রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক মজিবুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম, নাজিমুদ্দিন হীরা, ব্যবসায়ী নেতা নাজমুল হুদা খান রুবেল, শিক্ষক প্রতিনিধি ইয়াসমিন সুলতানা, শাহনাজ বেগম, এবং সাংবাদিক আতিকুল ইসলাম আজম ও নাহিদ ইসলামসহ বিভিন্ন ওয়ার্ডের প্রতিনিধিবৃন্দ।
বক্তারা জোর দিয়ে বলেন, স্থানীয়দের মতামতের ওপর ভিত্তি করে তৈরি বাস্তবসম্মত মাস্টার প্ল্যানই কেবল রহনপুরের সুষম ও পরিকল্পিত ভবিষ্যৎ নিশ্চিত করতে সক্ষম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সভায় আশ্বাস দেন যে, তাদের প্রাপ্ত প্রতিটি গঠনমূলক প্রস্তাব ও সুপারিশ মহাপরিকল্পনা চূড়ান্তকরণে গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১৬ আগস্ট, ২০২৬ : চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা এলাকার এক বাসায় আয়োজিত ‘গোপন বৈঠক’ থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৫ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সহকারী পুলিশ কমিশনার (সদর) আমিনুর রশিদ জানান, ১৫ আগস্ট উপলক্ষে অ্যাডভোকেট উম্মে হাবিবার নেতৃত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের ১৫ সদস্য মনসুরাবাদ ওয়াপদা কলোনি সংলগ্ন হাজী ফজলুল করিম চৌধুরী ‘রয়েল টাচ’ অ্যাপার্টমেন্টের পঞ্চম তলায় আলোচনা করার জন্য জড়ো হন। এমন তথ্য পেয়ে শনিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন- কৃষক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক সদস্য অ্যাডভোকেট উম্মে হাবিবা (৪৭), হালিশহর থানা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. ইস্কান্দার মির্জা, চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক শুভ আইচ, চন্দনাইশ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক কামেলা খানম রুপা, চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সদস্য ও ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সুজলা অন্তরা এবং চট্টগ্রাম মহানগর বঙ্গবন্ধু পরিষদের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক শারমিনা ইয়াসমিন নিশু।
এছাড়া, সঞ্জয় কান্তি নাথ, এস এম সালাউদ্দিন, আহসান আবিদ, সুলতান মাহমুদ জিদান, পার্থ প্রতিম নন্দী, যীশু রায় চৌধুরী, মশিউর রহমান আবীর, আয়েশা হেভেন ও মোহাম্মদ জাকির হোসেনকে আটক করা হয়েছে।
এ ঘটনায় ডবলমুরিং থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স, ভারতীয় মদ ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করেছে বিজিবি। রবিবার (১৬ আগস্ট) ভোররাতে পৃথক তিনটি স্থানে অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়। তবে ঘটনার সাথে জড়িত কোন চোরাকারবারিকে আটক করা সম্ভব নয়। রবিবার বিকালে ১বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, রবিবার ভোররাতে খানপুর বিওপির একটি আভিযানিক দল কাটাখালী থানার খানপুর হঠাৎপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি পাটক্ষেতের মধ্যে পরিত্যাক্ত অবস্থায় পড়ে থাকা বস্তার মধ্যে থেকে ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ করে। একই ভোরে বিদিরপুর বিওপির আভিযানিক দল গোদাগাড়ী থানার মাদ্রাসার মোড় নদীর ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪২ বোতল ভারতীয় ক্যাপ্টেন মদ জব্দ করে। পরে ভোর সাড়ে ৪টায় শাহাপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার শ্যামপুর বালুরঘাট এলাকায় অভিযান চালিয়ে পরিত্যাক্ত অবস্থায় ৫ হাজার পিস ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স ও একটি পুরাতন বাইসাইকেল জব্দ করে। জব্দ করা ইলেকট্রিক রেজিস্টেন্স ও বাইসাইকেল রাজশাহী শুল্ক অফিস এবং ভারতীয় মদ গোদাগাড়ী থানায় জমা দেওয়া হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে বিজিবি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার জেলা সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জানিয়েছেন যে, পাবনাকে যুক্ত করে একটি ‘ওয়াই সিস্টেম’ সেতু নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, দেশের প্রায় সাড়ে চার কোটি মানুষের জন্য যোগাযোগব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনতে পাবনার জেলা প্রশাসক একটি গোপন প্রতিবেদন পাঠিয়েছিলেন। এর ভিত্তিতেই এই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ খুলছে। রবিবার (১৬ আগস্ট) দুপুরে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিমুল বিশ্বাস আরও জানিয়েছেন, ‘শিগগিরই পাবনায় পুরোদমে ট্রেন চলাচল শুরু হবে এবং পাবনা বিমানবন্দরও চালু করা হবে। এর ফলে 'পকেট জেলা' হিসেবে পাবনার যে দীর্ঘদিনের সমালোচনা ও কষ্ট ছিল, তা ঘুচে যাবে।’ তিনি বলেন, প্রস্তাবিত ওয়াই সেতু এবং পদ্মা ব্যারেজ—এই দুটি বড় প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা জেলা পুরো দেশের মধ্যে অন্যতম শীর্ষস্থানে উন্নীত হবে। যোগাযোগব্যবস্থার এই পরিবর্তনের সুফল তুলে ধরে তিনি বলেন, ‘আল্লাহ তাআলা আমাদের ভাগ্য বদলের চূড়ান্ত সুযোগ তৈরি করে দিয়েছেন। এখন আমাদের প্রয়োজন জাতীয় ঐক্য ও সঠিক পরিকল্পনা। বিগত পাঁচশত বছরের বঞ্চনা আমরা এক দশকে বদলে দিতে পারব, ইনশাআল্লাহ। এই সুবর্ণ সুযোগ আমাদের ঐক্যবদ্ধভাবে কাজে লাগাতে হবে।’ পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলার পুলিশ সুপার আবু আশ্রাফ, জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান, এনএসআই পাবনার উপপরিচালক তৌফিক ইকবাল এবং পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশের ঐতিহাসিক জয়লাভের পরে দলটি উদযাপন করে। ছবিটি সংগৃহীত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে বাংলাদেশ বিশাল ঐতিহাসিক জয় অর্জন করেছে। এই অবিশ্বাস্য জয়লাভের মাধ্যমে শুধু সিরিজে এগিয়ে যায়নি টাইগাররা, বরং ভারতকে কঠিন বিপদে ফেলে দিয়েছে।
অস্ট্রেলিয়ার কাছে বাংলাদেশের করুণভাবে পরাজয়ের কারণে ভারত এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উত্তরণের সর্বাধিক গুরুত্বপূৰ্ণ সমীকরণে আরো কঠিন অবস্থায় আছে।
তবে, চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষস্থান এখনও অস্ট্রেলিয়া ধরে রেখেছে। ৯টি টেস্ট খেলে তাদের পয়েন্ট ৭৭.৭৮ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা, যারা চারটি টেস্ট খেলে পয়েন্ট ৭৫ শতাংশ অর্জন করেছে। তৃতীয় স্থানে নিউজিল্যান্ড রয়েছে, যারা ৬ টেস্ট খেলে ৭২.২২ শতাংশ পয়েন্ট নিয়ে আছে।
বাংলাদেশের ঐতিহাসিক জয় তাদের পয়েন্ট তালিকাতেও উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। যদিও তারা চার নম্বরে অবস্থান করছে, তবুও তাদের পয়েন্ট বৃদ্ধি পেয়েছে। পাঁচটি টেস্ট খেলে নাজমুল হোসেন শান্তদের পয়েন্ট ৬৬.৬৭ শতাংশে পৌঁছেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের আগে টাইগারদের পয়েন্ট ছিল ৫৮.৩৩ শতাংশ।
বাংলাদেশের সাফল্যের ফলে ভারতের ফাইনালে ওঠার যুদ্ধে উল্লেখযোগ্য প্রভাব পড়েছে। ভারত এখনও পঞ্চম স্থানে রয়েছে, যেখানে ৯টি টেস্ট খেলে তাদের পয়েন্ট ৪৮.১৫ শতাংশ।
অন্যদিকে, শ্রীলঙ্কা ষষ্ঠ স্থানে অবস্থান করছে। তারা ৬টি টেস্ট খেলে ৪১.৬৭ শতাংশ পয়েন্ট অর্জন করেছে। গলে শ্রীলঙ্কা এবং ভারতের টেস্টের প্রথম দিন থেকেই বৃষ্টির প্রভাবে পরিস্থিতি কঠিন হয়ে উঠেছে। ফলে, ম্যাচের ফলাফল হওয়ার সম্ভাবনা কমছে, এবং ভারতের উদ্বেগ বাড়ছে।
পয়েন্ট তালিকার সপ্তম স্থানে ইংল্যান্ডের অবস্থান। তারা ১৩টি টেস্ট খেলে পয়েন্ট অর্জন করেছে ২৪.৩৬ শতাংশ। ফাইনালে ওঠার লড়াইয়ে সবচেয়ে নিচের অবস্থানে রয়েছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তান ৬টি টেস্ট খেলে পয়েন্ট ২২.২২ শতাংশ অর্জন করেছে। এবং ওয়েস্ট ইন্ডিজ ১২টি টেস্ট খেলে ২০.৮৩ শতাংশ পয়েন্ট নিয়ে সবার শেষে রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ