ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, কেন্দ্র চবি ও রাবিতেও


কুবির ভর্তি পরীক্ষা শুরু ৫ ফেব্রুয়ারি, কেন্দ্র চবি ও রাবিতেও

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে। ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ নভেম্বর থেকে। ভর্তি পরীক্ষার কেন্দ্র হিসেবে কুমিল্লার সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থাকবে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমের সভাপতিত্বে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়, যা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, ২০২৭ সালের ৫ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৬ ফেব্রুয়ারি বিকেল ৩টায় ‘বি’ ইউনিটের (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) ভর্তি পরীক্ষা এবং ৭ ফেব্রুয়ারি সকাল ১১টায় ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ ভবন প্রাঙ্গণ পরিচ্ছন্নতা ও সংস্কার

এছাড়া, ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষা ও আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এবং অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রস্তুতি না নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীনতা-মার্ক কার্নি মার্কিন আগ্রাসনের ঝুঁকি সম্পর্কে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


প্রস্তুতি না নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীনতা-মার্ক কার্নি মার্কিন আগ্রাসনের ঝুঁকি সম্পর্কে

মার্কিন সামরিক অভিযানের ঝুঁকির ব্যাপারে কানাডার বিরুদ্ধে মার্কিন আগ্রাসনকে তিনি গুরুত্ব সহকারে নিয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন যে, তিনি চরম আকস্মিক ঝুঁকি খতিয়ে দেখেছেন।

কার্নি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, "আমি মনে করি এই ধরনের দায়িত্বে থাকলে চরম আকস্মিক ঝুঁকিগুলো খতিয়ে দেখার একটি দায়বদ্ধতা থাকে। এটি কেবলই ঝুঁকি ব্যবস্থাপনা। মার্কিন আগ্রাসনের বিষয়টি কোনো স্বাভাবিক পরিস্থিতি নয়। তবে এর জন্য প্রস্তুতি না নেওয়াটা হবে দায়িত্বজ্ঞানহীনতা।"

কানাডায় মার্কিন আগ্রাসন এবং কানাডাকে মার্কিন যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য বানানোর ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বারবার বলা বক্তব্যের প্রেক্ষিতে মার্ক কার্নি এই মন্তব্য করেন।

নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে, কার্নি মার্কিন যুক্তরাষ্ট্রের ওপর কানাডার অর্থনৈতিক ও কৌশলগত নির্ভরতা কমাতে অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক বহুমুখীকরণের বেশ কয়েকটি উপায় তুলে ধরেন। শুল্ক আরোপ এবং অন্যান্য বাণিজ্য পদক্ষেপের পরিপ্রেক্ষিতে, প্রধানমন্ত্রী ও কানাডার অন্যান্য রাজনীতিবিদরা বর্তমানে মার্কিন নির্ভরতাকে একটি ঝুঁকি হিসেবে দেখছেন।

একটি উদাহরণ হিসেবে, কার্নি বলেন, কানাডা ইলন মাস্কের স্পেসএক্স-এর দেওয়া স্যাটেলাইট ব্রডব্যান্ড সেবার ওপর নির্ভরতা কমানোর চেষ্টা করবে। তিনি উল্লেখ করেন, "স্টারলিংক থেকে আমরা আমাদের নির্ভরতা সরিয়ে অন্য বিকল্পের দিকে যাব, এতে কোনো সন্দেহ নেই।"

এছাড়া, এই সম্ভাব্য সম্পর্কচ্ছেদের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। কার্নি বলেন, একে অপরের সাথে সংযুক্ত অটোমোবাইল খাতকে ভেঙে ফেলার কোনো যৌক্তিকতা নেই। সাক্ষাৎকারে তিনি আরও বলেন যে, তিনি আশা করছেন বিশ্বজুড়ে মার্কিন ডলারের বিকল্পের চাহিদা বাড়বে। এর পেছনে আংশিক কারণ হলো বাণিজ্যিক অংশীদারদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের চাপ সৃষ্টির কৌশল।

প্রতিবেদন অনুযায়ী, কার্নি বলেন, "পুরোপুরি মার্কিন ডলারের ওপর নির্ভরশীল একটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থা টেকসই নয় এবং একাধিক রিজার্ভ কারেন্সি বা মুদ্রা সংবলিত একটি বহুমুখী ব্যবস্থা আরও বেশি নমনীয়তা দেবে।"

দুই মেয়াদে সাবেক কেন্দ্রীয় ব্যাংকারের দায়িত্ব পালন করা কার্নি সাক্ষাৎকারে বলেন, "এটি মূলত- একবার বোকা বানালে দোষ তোমার, দ্বিতীয়বার বোকা বানালে দোষ আমার"; এমন একটি বিষয়। তিনি বলেন, "আপনি যখন একবার এটি দেখে ফেলবেন, তখন থেকেই আপনি ভাবতে শুরু করবেন যে কীভাবে এই নির্ভরতা থেকে সরে আসা যায়?"

উত্তেজনাপূর্ণ সম্পর্ক থাকা সত্ত্বেও, কার্নি জানান যে, তিনি ট্রাম্পের সাথে ঘন ঘন কথা বলছেন। গত আগস্টে নাটকীয়ভাবে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর এবং উভয় পক্ষ নতুন করে শুল্ক আরোপ করার পর থেকে তাদের মধ্যে বেশ কয়েকবার কথা হয়েছে বলেও জানান কার্নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৯৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৯৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, যিনি মাছের পোনা অবমুক্ত করেন।

উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি পুকুরে মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস অন্তর্ভুক্ত রয়েছে। এসব পোনা উপজেলার সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, সমাজসেবক মো. ওয়াসিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, স্থানীয় সাংবাদিক, মৎস্যজীবী ও সরকারি কর্মকর্তারা।

এই কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাছের পোনা অবমুক্তের ফলে সংশ্লিষ্টরা আশা করছেন, এসব জলাশয়ে মাছের প্রাপ্যতা ও উৎপাদন বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জ মাদরাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


কালিগঞ্জ মাদরাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদরাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদরাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সবকও দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আশাশুনি জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাদরাসার সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসাইন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, আবু রাসেল আসকারী, অভিভাবক মাওলানা নাজমুল আমান, মো হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আছাদুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ মাদরাসার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিউনিটি পুলিশ কাবাডিতে নাগেশ্বরীর শিরোপা জয়

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


কমিউনিটি পুলিশ কাবাডিতে নাগেশ্বরীর শিরোপা জয়

 

কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নাগেশ্বরী থানা। ফাইনালে কচাকাটা থানাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে নাগেশ্বরী থানা নারী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করে।

নারী বিভাগের ফাইনালে কচাকাটা থানার বিপক্ষে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে নাগেশ্বরী থানা নারী দল। প্রতিপক্ষকে পরাজিত করে তারা প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে ভূরুঙ্গামারী থানাকে পরাজিত করে কুড়িগ্রাম থানা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজির হোসেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করা সম্ভব।

নাগেশ্বরী থানা নারী দলের এ শিরোপা জয়ে স্থানীয় পর্যায়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলা স্টেডিয়ামে খেলোয়াড়, পুলিশ সদস্য ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%