ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৯৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত


ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৯৪ কেজি বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত

ঝালকাঠি, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার, বেলা ১১টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।

উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন, যিনি মাছের পোনা অবমুক্ত করেন।

আরও পড়ুন: সিরাজদিখানে সার ডিলার নিয়োগ ঘিরে বিতর্ক: সরকারি তালিকায় নাম, গুদাম ও যোগ্যতা নিয়ে প্রশ্ন, ঘুষের অভিযোগ!

উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে, কাঁঠালিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ১২টি পুকুরে মোট ২৯৪ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

অবমুক্ত করা মাছের পোনার মধ্যে রুই, কাতলা, মৃগেল ও কালিবাউস অন্তর্ভুক্ত রয়েছে। এসব পোনা উপজেলার সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা নাহিদা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা ফাতিমা ইসলাম, সমাজসেবক মো. ওয়াসিম আহমেদ, উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন এবং সাধারণ সম্পাদক আক্তার হোসেন নিজাম মিরবহর, যুবদল সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষার, স্থানীয় সাংবাদিক, মৎস্যজীবী ও সরকারি কর্মকর্তারা।

এই কর্মসূচির মাধ্যমে উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। মাছের পোনা অবমুক্তের ফলে সংশ্লিষ্টরা আশা করছেন, এসব জলাশয়ে মাছের প্রাপ্যতা ও উৎপাদন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন: শেরপুরে দৈনিক কালবেলা পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালিগঞ্জ মাদরাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


কালিগঞ্জ মাদরাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীনবরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদরাসায় সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশারের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে মাদরাসার হলরুমে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সহকারী অধ্যাপক মো. জুবাইর ইসলাম ও সহকারী অধ্যাপক মিজানুর রহমানের যৌথ সঞ্চালনায় এবং মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহা. আনওয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য হাফেজ মুহাদ্দিস রবিউল বাশার।

তিনি আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সবকও দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, আশাশুনি জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, মাদরাসার সভাপতি ও রোকেয়া মুনসুর মহিলা কলেজের সহকারী অধ্যাপক চৌধুরী মোশাররফ হোসাইন, বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন, আবু রাসেল আসকারী, অভিভাবক মাওলানা নাজমুল আমান, মো হাফিজুর রহমান প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হওয়া মাদরাসার সহকারী শিক্ষক মো. আছাদুল্লাহকে সম্মাননা প্রদান করা হয়। একইসঙ্গে উপজেলা পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারকারী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, সাংবাদিক, অভিভাবকসহ মাদরাসার সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কমিউনিটি পুলিশ কাবাডিতে নাগেশ্বরীর শিরোপা জয়

আন্তর্জাতিক ডেস্ক

মাইদুল ইসলাম মামুন নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


কমিউনিটি পুলিশ কাবাডিতে নাগেশ্বরীর শিরোপা জয়

 

কুড়িগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে নাগেশ্বরী থানা। ফাইনালে কচাকাটা থানাকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে নাগেশ্বরী থানা নারী দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা পুলিশের আয়োজনে এ প্রতিযোগিতায় জেলার বিভিন্ন থানার পুরুষ ও নারী দল অংশগ্রহণ করে।

নারী বিভাগের ফাইনালে কচাকাটা থানার বিপক্ষে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে নাগেশ্বরী থানা নারী দল। প্রতিপক্ষকে পরাজিত করে তারা প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের নারী বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

অন্যদিকে পুরুষ বিভাগের ফাইনালে ভূরুঙ্গামারী থানাকে পরাজিত করে কুড়িগ্রাম থানা চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি (পিপিএম)। তিনি বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নাজির হোসেন, জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবুসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পুলিশ সুপার বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা, সহযোগিতা ও সম্প্রীতি আরও জোরদার করা সম্ভব।

নাগেশ্বরী থানা নারী দলের এ শিরোপা জয়ে স্থানীয় পর্যায়ে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। ফাইনাল খেলাকে কেন্দ্র করে জেলা স্টেডিয়ামে খেলোয়াড়, পুলিশ সদস্য ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিক্ষুকের ছদ্মবেশে দরজায় কড়া, খুলতেই বেরিয়ে এলো ‘আসল রূপ’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


ভিক্ষুকের ছদ্মবেশে দরজায় কড়া, খুলতেই বেরিয়ে এলো ‘আসল রূপ’

মানিকগঞ্জে ভিক্ষুকের ছদ্মবেশ ধারণ করে একটি ফ্ল্যাটে প্রবেশ করে হাজেরা বেগম (৭০) নামের এক নারীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। হামলাকারী হাতুড়ি দিয়ে আঘাত করে হাজেরা বেগমের গলায় থাকা সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে আহত অবস্থায় হাজেরা বেগমকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা এলাকার বায়তুল আমান ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এই ঘটনা ঘটে।

আহত হাজেরা বেগমের মেয়ে আলেয়া বেগম জানায়, আনুমানিক বেলা ১২টার দিকে বোরকা পরা এক ব্যক্তি বাসার গেটে এসে দরজায় কড়া নাড়েন। হাজেরা বেগম দরজা খুলে দিলে ওই ব্যক্তি তার মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এরপর তিনি হাজেরা বেগমের গলায় থাকা প্রায় দেড় ভরি ওজনের সোনার চেইন নিয়ে পালিয়ে যান। হামলাকারীর হাতে একটি চালের ব্যাগ ছিল।

আলেয়া বেগম আরও বলেন, তার মায়ের চিৎকার শুনে পাশের বাসার লোকজন এগিয়ে এসে হাজেরা বেগমকে ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে তিনি বাসায় ফিরে মাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, মানিকগঞ্জ শহরের পাশে উত্তর সেওতা এলাকায় একটি ফ্ল্যাটে ঢুকে এক নারীকে হাতুড়ি দিয়ে আঘাত করে সোনার চেইন ছিনিয়ে নেওয়ার খবর পাওয়া গেছে। খবর পেয়ে থানার সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বর্তমানে আহত হাজেরা বেগম মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাম উপসর্গে দেশে আরো ৫ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


হাম উপসর্গে দেশে আরো ৫ জনের মৃত্যু

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : সারাদেশে হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু ঘটেছে। ১৫ মার্চ থেকে বর্তমান সময় পর্যন্ত হাম ও হাম উপসর্গে মৃত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮১ জন।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের পক্ষ থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত হিসেবে সন্দেহভাজন রোগীর সংখ্যা ১ হাজার ১৮৩ জন এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত এই সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১০০ জন এবং ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।

১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় হাম আক্রান্ত সন্দেহে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত সন্দেহে মোট ৯৮০ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০১ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%