০৮:৩৬ পি.এম
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেছেন, ২০২৪ সালে গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে থাকা শেখ হাসিনাকে দেশে ফেরার জন্য অনুরোধ করছেন। শুক্রবার ১৪ আগস্ট সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন।
ভিডিওর ক্যাপশনে সোহেল তাজ লেখেন, “প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দয়া করে ফিরে আসুন। বাংলাদেশের জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।”
আরও পড়ুন: সিরাজগঞ্জে যুবক হত্যার অভিযোগে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
সোহেল তাজ রাজধানীর জুলাই ৩৬ জাদুঘরের (সাবেক গণভবন) সামনে গাড়িতে অবস্থান করার সময় ভিডিওটি প্রকাশ করেন।
তিনি বলেন, “আজকে ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার। এখানে প্রচুর মানুষ এসেছে জাদুঘরটি প্রদর্শন করার জন্য।”
সোহেল তাজ বলেন, বাংলাদেশের সব মানুষ প্রত্যক্ষদর্শী বা স্বচক্ষে যে গণহত্যা দেখেছিল, সেটি এখানে পরিচালনা করা হয়েছিল। তিনি উল্লেখ করেন, হাজার হাজার মানুষ যারা আহত হয়েছেন অথবা নিহত হয়েছেন, তাদের আত্মীয়স্বজন বা সাধারণ মানুষ এই জাদুঘর দেখতে এসেছেন।
তিনি ভিডিওতে জাদুঘরের সামনে দর্শনার্থীদের ভিড়ের কথা উল্লেখ করে বলেন, “আজকে আমরা দেখতে পাচ্ছি, শুক্রবারে প্রচণ্ড ভিড় এবং এখানে প্রতিদিন ভিড় থাকে।”
আরও পড়ুন: ফজলু হত্যার অভিযোগপত্র সাত মাসেও আদালতে পেশ হয়নি
শেখ হাসিনা দেশে ফেরার আলোচনার প্রসঙ্গে সোহেল তাজ বলেন, “আমরা শুনতে পাচ্ছি যে পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নাকি দলবল নিয়ে বাংলাদেশে ফেরত আসবে। আমি মনে করি এই জনগণ আপনার জন্য অপেক্ষা করছে।”
তিনি বলেন, “আপনি আসেন, বিচারের সম্মুখীন হন। আপনার সাজা যেটা হয়েছে, সেটার সম্মুখীন হন।”
সবশেষে শেখ হাসিনার উদ্দেশে সোহেল তাজ বলেন, “বাংলাদেশের মানুষ আপনার জন্য অপেক্ষা করছে।”
আরও পড়ুন: নিজ বাড়িতে মাদরাসা প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হলো না, গাছের নিচে পড়ে প্রাণ গেল ইমামের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন