প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গণতান্ত্রিক উত্তরণ নিশ্চিত করতে দেশের যুব সমাজের অধিকার ও মানবিক জীবন নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি এ সময় বলেন, ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অর্জন ধরে রাখতে যুবসমাজকে সতর্ক ও সক্রিয় থাকতে হবে।
দেশের কোটি কোটি যুবকের আকাঙ্ক্ষাকে ধারণ করে গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনে তাদের শক্তিকে কাজে লাগাতে সরকারের সমন্বিত পরিকল্পনা ও উদ্যোগ প্রয়োজন।
শুক্রবার (১৪ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচার সংহতি মিলনায়তনে বিপ্লবী যুব সংহতির ঢাকা উত্তরের সংগঠকদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এসব কথা বলেন।
সাইফুল হক আরো বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে মনোনীত করার সিদ্ধান্তটি দূরদর্শী ও প্রজ্ঞার পরিচয়। বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং দলের স্থায়ী কমিটি এ মনোনয়নের মাধ্যমে বিচক্ষণতার পরিচয় দিয়েছন।
রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদের গুরুত্ব, সম্মান ও মর্যাদা রক্ষা করবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।
প্রার্থী মনোনয়নের আগে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর সঙ্গে আলোচনা ও পরামর্শ করা হলে ভালো হতো বলে মন্তব্য করেন সাইফুল হক। তিনি আরও বলেন, যুগপৎ আন্দোলনের অধিকাংশ শরিক দলের জাতীয় সংসদে প্রতিনিধি না থাকলেও এ বিষয়ে তাদের সঙ্গে পরামর্শ করা তাৎপর্যপূর্ণ ছিল।
তিনি আরো বলেন, দেশের কোটি কোটি যুবকের আকাঙ্ক্ষা ও সম্ভাবনাকে কাজে লাগাতে হবে।
গণতান্ত্রিক ও অর্থনৈতিক পুনর্গঠনে যুবসমাজকে সম্পৃক্ত করতে সরকারকে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।
সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেত্রী বহ্নিশিখা জামালী বলেন, গণ-অভ্যুত্থানের অর্জন রক্ষা করতে যুব সমাজকে জেগে থাকতে হবে। যেকোনো অন্যায়, অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ অব্যাহত রাখতে হবে। এছাড়া, বেকার যুবকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়ারও দাবি জানান তিনি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন