ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

জামালপুরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ গ্রেপ্তার দলীয় পদ থেকে বহিষ্কার


জামালপুরে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি  ইয়াবাসহ গ্রেপ্তার দলীয় পদ থেকে  বহিষ্কার

জামালপুর সদর উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ফয়সাল আহম্মেদ (২৯) এবং মো: নাজমুল (২৭) নামের দুই যুবককে ৩০ পিচ ইয়াবাসহ গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। নাজমুল নান্দিনা বাদামবাড়ী গ্রামের মো: মুক্তার ছেলে ও ফয়সাল আহম্মেদ ফতেহপুর গ্রামের আ: ছামাদ এর ছেলে। এই দুই যুবকের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করার পর আদালতে তাদের প্রেরণ করা হয়েছে, রবিবার (১৯ জুলাই) দুপুর ১২ টায় জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এই তথ্য নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত শনিবার বিকাল সাড়ে চারটায় ডিবির অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম এর নির্দেশনায় এসআই মো: সোহাগ রানার নেতৃত্বে ডিবি পুলিশ সদস্যরা উপজেলার লক্ষ্মীরচর ঘাটের আব্দুল এর টং দোকানের সামনে মাদক উদ্ধারের উদ্দেশ্যে চেক পোস্ট স্থাপন করে। সেই সময় ডিবি পুলিশ সদস্যরা একটি মোটর সাইকেল থামাতে বললে ফয়সাল ও নাজমুল পালানোর চেষ্টা করে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করার পর, তাদের দেখানো মতে মোটর সাইকেলের ডান পার্শের কভার থেকে ৩০ পিচ ইয়াবা (৩ গ্রাম ওজন) উদ্ধার করে ডিবি পুলিশ। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৯ হাজার টাকা। পরে হিরো হাংক ১৫০ সিসি মোটর সাইকেলটি জব্দ করে, ফয়সাল ও নাজমুলকে গ্রেফতার করে ডিবি সদস্যরা।

এদিকে এই ঘটনার পরই শনিবার রাতে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিকের নির্দেশনায় দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদের স্বাক্ষরিত একটি চিঠিতে উক্ত দুই যুবককে বহিষ্কার করা হয়। চিঠিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জামালপুর জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে জামালপুর সদর উপজেলা পূর্ব শাখা ছাত্রদলের সদস্য ও জামালপুর সদরের শ্রীপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. ফয়সাল আহম্মেদকে উপজেলা ছাত্রদলের সদস্যসহ সকল সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। চিঠিতে দ্রুত অন্য ছাত্রদলের নেতাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনাও দেওয়া হয়েছে। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মীর সোহান আহমেদ জানান, সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক মহোদয়ের সিদ্ধান্ত মোতাবেক জেলা ছাত্রদল তাকে বহিষ্কার করেছে। তবে জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সুমিল ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক জানালেন, আমরা ঘটনার খবর পাওয়ার পরই বহিষ্কার করেছি। মাদকে কেউ অন‍্যভাবে যুক্ত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। মাদক আমাদের যুব ও ছাত্র সমাজের জন্য ক্ষতিকর এবং তাদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে। এটি আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

আরও পড়ুন: নলছিটি ফেরিঘাটের রাস্তা মেরামত, যাত্রীদের স্বস্তি ফিরেছে

এদিকে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল কাইয়ুম বলেন, ফয়সাল আহম্মেদের সঙ্গে নান্দিনা বাদামবাড়ি এলাকার মুক্তারের ছেলে নাজমুলকেও গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পরে আদালতে প্রেরণ করা হয়েছে।

অন্যদিকে জামালপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) ইয়াহিয়া আল মামুন জানান, মাদক নির্মূলে সরকার ও প্রশাসনের 'জিরো টলারেন্স' নীতি বা সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিনের দিক নির্দেশনায় জামালপুর জেলার প্রত্যেকটি থানার পুলিশ এবং ডিবি পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২০ পি.এম


মধুপুরে গোসল করতে গিয়ে আদিবাসী যুবকের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ি এলাকার হাওদা বিলে গোসল করতে গিয়ে ব্রীজ থেকে লাফ দেওয়ার পর অন্তর ম্রং (১৮) নামে এক আদিবাসী যুবক নিখোঁজ হয়েছেন। শনিবার (১৮ জুলাই) আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে, যখন তিনি পানিতে লাফ দেন। এর পর তিনি আর পানির ওপর ভেসে ওঠেননি।

রোববার সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ ব্রিজের নিচ থেকে উদ্ধার করে। নিখোঁজ অন্তর ম্রং গাছাবাড়ি গ্রামের সুকান্ত চিরানের ছেলে। স্থানীয়রা জানান, খবর পেয়ে উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন যোগ দেন।

এ ঘটনার পর, পরের দিন সকালে আটটার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধার করে। মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ,কে এম ফজলুল হক জানান, যুবকের মরদেহ ডুবুরি দলের সদস্যদের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। তিনি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করল ইরান

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের খুজেস্তান প্রদেশের আহভাজ শহরে এক অত্যন্ত উন্নত মানের মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করা হয়েছে।

দেশটির ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে যে, ইরাক সীমান্তবর্তী ওই এলাকায় ড্রোনটি শনাক্ত করার পর সেটিকে বাধা দিয়ে ধ্বংস করা হয়।

মার্কিন বিমান বাহিনীর তথ্য অনুযায়ী, এমকিউ-৯ একটি দূরনিয়ন্ত্রিত বড় আকারের ড্রোন, যা মূলত গোয়েন্দা নজরদারি, তথ্য সংগ্রহ, পর্যবেক্ষণ এবং নির্ভুল বিমান হামলার জন্য ব্যবহৃত হয়।

এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে যে, তারা টানা অষ্টম রাতের মতো ইরানে হামলা চালিয়েছে। এর আগে ওয়াশিংটন ঘোষণা দেয় যে, জর্ডানে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত হয়েছেন এবং আরও একজন নিখোঁজ রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী সিনহা

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া উপজেলা প্রতিনিধি

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


কুলাউড়ায় শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে বিসিএসের স্বপ্নে প্রিয়ন্তী সিনহা

শারীরিক প্রতিবন্ধকতা এবং আর্থিক সংকট নিয়ে এগিয়ে চলেছেন মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার উত্তর মাগুরা এলাকার দুই বোন সুপ্রিয়া সিনহা এবং প্রিয়ন্তী সিনহা। প্রতিকূলতার মধ্যেও ছোট বোন প্রিয়ন্তী সিনহা বিসিএস ক্যাডার হয়ে দেশের সেবায় আত্মনিয়োগ করার স্বপ্নকে লালন করছেন।

রবিবার (১৯ জুলাই ২০২৬) জানা যায়, সুরেন্দ্র কুমার সিনহা ও সুশীলা রাণী সিনহা দম্পতির দুই মেয়েই শারীরিক প্রতিবন্ধী। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে বড় বোন সুপ্রিয়া সিনহা নিজের পড়াশোনা কাঙ্ক্ষিত পর্যায়ে এগিয়ে নিতে পারেননি। তবে, তিনি প্রিয়ন্তীকে বিসিএস ক্যাডার হওয়ার জন্য উৎসাহ এবং অনুপ্রেরণা দিতে কখনোই ক্লান্ত হননি।

প্রিয়ন্তী সিনহা বর্তমানে মৌলভীবাজার সরকারি কলেজ থেকে অনার্স সম্পন্ন করেছেন এবং বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। যদিও, আর্থিক সংকটের কারণে তার এই স্বপ্নের বাস্তবায়ন অনিশ্চয়তা ও বিপত্তির মুখে পড়েছে।

এমন কঠিন পরিস্থিতিতে, টিম জার্নালিস্টের উদ্যোগে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে মাওলানা শাহ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন এবং মরহুম ডিআইজি জালাল আহমদের পরিবার। তাদের এই মানবিক সহায়তা প্রিয়ন্তীর স্বপ্নপূরণের পথে নতুন আশার প্রদীপ প্রজ্বালিত করেছে।

জানা যায়, তাদের বাবা একজন সাবেক ভূমি অফিস সহকারী। বর্তমানে, চার সদস্যের এই পরিবারটি চরম আর্থিক সংকট পাড়ি দিচ্ছে। নানা অভাব-অনটনের মধ্যেও দুই বোন শিক্ষা ও স্বপ্নের পথ থেকে কখনও পিছু হটেনি।

প্রিয়ন্তীর একমাত্র লক্ষ্য বিসিএসের শিক্ষা ক্যাডারে যোগ দিয়ে সমাজে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। তার এই স্বপ্ন বাস্তবায়নের জন্য পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা কামনা করেছেন।

শারীরিক প্রতিবন্ধকতা কখনোই মেধা, ইচ্ছাশক্তি এবং স্বপ্নকে থামিয়ে রাখতে পারে না। সুপ্রিয়া ও প্রিয়ন্তী সিনহার সংগ্রামী জীবন সেই সত্যেরই একটি অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাচোলে সাংবাদিকদের টার্গেট করে অপপ্রচার: অবশেষে 'ডিপজল আমেরিকা' আইডির বিরুদ্ধে আইনি অ্যাকশন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন , চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

০৪:২৬ পি.এম


নাচোলে সাংবাদিকদের টার্গেট করে অপপ্রচার: অবশেষে

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় দীর্ঘদিন ধরে ভুয়া ফেসবুক আইডি এবং এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির অপব্যবহার করে সাংবাদিক, ব্যবসায়ী এবং সাধারণ মানুষদের নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘ডিপজল আমেরিকা’ নামের একটি ফেসবুক ফেক আইডি। এই ধরনের অপপ্রচার স্থানীয়দের মাঝে তীব্র উদ্বেগ এবং আতঙ্ক সৃষ্টি করেছে।

সর্বশেষ এই চক্রের অপপ্রচারের শিকার হয়েছে মো. ফারুক হোসেন, যিনি নাচোল সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। তিনি গত ১৬ জুলাই ২০২৬ তারিখে নাচোল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন, যার নাম্বার হল ৭১৬ এবং ট্রাকিং নাম্বার BINYIF।

জিডি সূত্রে জানা যায়, জুলাই মাসের ১৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে কালইত এলাকায় ফারুক হোসেন তার ব্যক্তিগত মোবাইলের মাধ্যমে ফেসবুকে প্রবেশ করে ‘Dipjol America’ নামের একটি আইডিতে অজ্ঞাতনামা ব্যক্তিদের দ্বারা ছড়ানো বিভ্রান্তিকর পোস্ট দেখতে পান। সেখানে তার নিজের নাম ও নাচোল উপজেলার বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিকদের নামে অপপ্রচার, হুমকি এবং অশ্লীল গালাগাল করা হয়েছে। অন্তত বিভিন্নভাবে চেষ্টা করেও উক্ত আইডি পরিচালনাকারী অজ্ঞাতনামা ব্যক্তিকে শনাক্ত করতে না পারায়, ভবিষ্যতে তথ্য ও উপাত্তের ভিত্তিতে মামলার প্রস্তুতি হিসেবে আপাতত থানায় এই সাধারণ ডায়েরিটি করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, নাচোল ও আশপাশের অঞ্চলে একটি সংঘবদ্ধ চক্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলে মানহানিকর পোস্ট, বিভ্রান্তিকর তথ্য ও ভয়ভীতি ছড়াচ্ছে। এর পাশাপাশি উড়ো চিঠি ও মামলার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগও এই চক্রের বিরুদ্ধে রয়েছে। আধুনিক প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কণ্ঠস্বর নকল (ভয়েস ক্লোনিং) করে প্রতারণা চালানোর বিষয়টিও জানা গেছে।

নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকমল চন্দ্র দেবনাথ এই বিষয়ে নিশ্চিত করেন যে, অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আরও কিছু অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেছে। এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয় সচেতন মহল বলছে, প্রযুক্তির অপব্যবহার এখন নতুন ধরনের সামাজিক সন্ত্রাসে রূপ নিচ্ছে। বিশেষ করে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভয়েস ও মিথ্যা তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা অত্যন্ত উদ্বেগজনক।

এ বিষয়ে জ্যৈষ্ঠ সাংবাদিক আব্দুস সাত্তার মন্তব্য করেন, “মতপ্রকাশের স্বাধীনতার নামে কাউকে অপমান, ভয়ভীতি বা চাঁদাবাজির শিকার করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। প্রযুক্তিকে মানবকল্যাণে ব্যবহার করতে হবে, অপরাধে নয়।”

সিনিয়র সাংবাদিক মতিউর রহমান বলেন, “ভুয়া আইডি খুলে অপপ্রচার এবং ব্ল্যাকমেইল কোনো সাংবাদিকতা নয়। এটি স্পষ্ট সাইবার অপরাধ। দ্রুত পুরো চক্রকে আইনের আওতায় আনা প্রয়োজন।”

প্রবীণ সাংবাদিক কে. এম. জিলানী মন্তব্য করেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে ব্যক্তিগত প্রতিহিংসা ছড়ানোর প্রবণতা সমাজের জন্য বিপজ্জনক। দ্রুত বিচার নিশ্চিত করা এখন সময়ের দাবি।”

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ভুক্তভোগী জানান, এ ধরনের অপকর্মের পেছনে একটি সুনির্দিষ্ট সিন্ডিকেট জড়িত। এই সিন্ডিকেটের সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা অতি জরুরী হয়ে পড়েছে।

আইটি বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করা এবং সন্দেহজনক আইডি বা কনটেন্ট দেখলে দ্রুত রিপোর্ট করা এখন নাগরিক দায়িত্ব। পাশাপাশি প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর ওপরও জোর দেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%