ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের যুবক


সাবেক স্ত্রীর গোপন ছবি-ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে ঢাকায় গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ের যুবক

সাবেক স্ত্রীর ব্যক্তিগত ও গোপন ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মো. খালিদ পারভেজ (২৭) নামে এক যুবককে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এলিট ফোর্স স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল ৩টা ৪০ মিনিটে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তার খালিদ পারভেজ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার জনগাঁও এলাকার আমজাদ হোসেন ঝন্টুর ছেলে।

আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত

এসআরবির প্রেস বিজ্ঞপ্তি ও মামলার এজাহার সূত্রে জানা যায়, চলতি বছরের ১৫ মার্চ ওই নারীর সঙ্গে খালিদ পারভেজের বিয়ে হয়। বিয়ের পর তারা স্বামী-স্ত্রী হিসেবে বিভিন্ন স্থানে ঘোরাফেরা ও একান্ত সময় কাটান। পরে ১৬ জুন খালিদ পারভেজ ওই নারীকে তালাক দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, তালাকের পর খালিদ পারভেজ ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। এতে রাজি না হওয়ায় দাম্পত্য জীবনের ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের হুমকি দেন। একপর্যায়ে গত ১৯ জুন সকাল ১০টার দিকে নিজের ফেসবুক আইডি থেকে ওই নারীর ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেন বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী ঠাকুরগাঁও সদর থানায় পর্নোগ্রাফি আইনে একটি মামলা দায়ের করেন। মামলাটির নম্বর ০৮।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকেই আসামিকে গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩, রংপুর এবং সিপিসি-২, এসআরবি-৩, মগবাজারের একটি যৌথ আভিযানিক দল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অভিযান পরিচালনা করে। পরে বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিটে মামলার প্রধান আসামি খালিদ পারভেজকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নেত্রকোনায় নাশকতার অভিযোগে আ.লীগের ১৫ নেতা-কর্মী গ্রেফতার

গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি।

এসআরবি আরও জানায়, পর্নোগ্রাফি, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন গুরুতর সামাজিক অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৪ পি.এম


হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন এমপি মন্তব্য করেছেন যে, হাসিনা মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। তিনি দেশ থেকে পালিয়ে গিয়ে ফেরার হুংকার দিচ্ছেন এবং দেশে আগুন-সন্ত্রাস শুরু করেছেন। তবে, তার বিরুদ্ধে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ রয়েছে। তার ফেরার স্বপ্ন কখনো পূরণ হবে না।

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিবিরভিলা শান্তি বিহারে আয়োজিত কঠিন চীবর দান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, ধর্মচর্চা মানুষের মন-মানসিকতার পরিবর্তন ঘটায় এবং সৎ ও যোগ্য নাগরিক গঠনে সহায়তা করে। তিনি উল্লেখ করেন, দেশে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি আলহাজ শাহজাহান চৌধুরী বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সব ধর্ম-বর্ণের মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠায় কাজ করেছেন। তিনি সরকারি সহায়তা সমভাবে বণ্টনের চেষ্টা করেছেন এবং বিবিরভিলা শান্তি বিহারসহ আশপাশের এলাকার উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, বিএনপি নেতা আসহাব উদ্দিন চৌধুরী, নাজমুল মোস্তফা আমিন, অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, শ্রী বাবু রকি বড়ুয়া, সালাহউদ্দিন চৌধুরী সোহেল, ফয়জুল কবির ফজলু, মাওলানা শামসুদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে : শুভেন্দুর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


বাংলাদেশি অনুপ্রবেশকারীরা জামাই আদরে আছে :  শুভেন্দুর অভিযোগ

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রাজনৈতিকভাবে কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেসকে চিরতরে নিষ্ক্রিয় করার হুঁশিয়ারি দিয়েছেন। তিনি সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদরে রাখার অভিযোগও তুলেছেন।

শুভেন্দুর দাবি, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষেরা বহিরাগত হিসেবে চিহ্নিত হলেও বাংলাদেশি অনুপ্রবেশকারীরা পূর্ববর্তী সরকারের কাছ থেকে বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) হাওড়ার কাজীপাড়ায় ছটপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শুভেন্দু বলেন, তিনি পশ্চিমবঙ্গের মানুষের সংস্পর্শ থেকে নাস্তিক কমিউনিস্ট ও জামাতপন্থি তৃণমূলকে চিরতরে দূরে সরিয়ে রাখার জন্য কাজ করবেন। তিনি এই দলগুলো যাতে আর কখনো রাজ্যে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে বিষয়ে উদ্যোগী হওয়ার কথাও জানান।

বামফ্রন্টের ৩৪ বছরের শাসনের সমালোচনা করে শুভেন্দু বলেন, কমিউনিস্টরা বই বিক্রিতে দক্ষ হলেও ধর্মীয় পরিচয় ও হিন্দু সংস্কৃতির প্রসঙ্গ এলেই পিছিয়ে যান। তিনি অভিযোগ করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রামনবমীর মিছিলসহ বিভিন্ন হিন্দুধর্মীয় অনুষ্ঠানে বাধা দেওয়া হতো। তবে বর্তমানে এ ধরনের পরিস্থিতি আর নেই বলেও দাবি করেন তিনি।

বিজেপিকে অবাঙালিদের দল হিসেবে প্রচারের অভিযোগের জবাব দিতে গিয়ে শুভেন্দু বলেন, বিহার, গুজরাট, মহারাষ্ট্র ও উত্তর প্রদেশের মানুষদের বহিরাগত বলা হয়েছে। কিন্তু বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদর করে রাখা হয়েছে। তিনি গত ১৫ বছরে তৃণমূলের বিরুদ্ধে ২০ থেকে ৩০ হাজার কোটি রুপি বিদেশে পাচারের অভিযোগও তোলেন। তবে এই অভিযোগের পক্ষে অনুষ্ঠানে কোনো নথি বা বিস্তারিত প্রমাণ তুলে ধরেননি।

সংখ্যালঘুদের সমর্থন প্রসঙ্গে শুভেন্দু নন্দীগ্রামের উপনির্বাচন এবং মুর্শিদাবাদের রেজিনগরে বিজেপির জয়ের উদাহরণ দেন। তিনি বলেন, মুসলিম অধ্যুষিত এলাকাতেও বিজেপির প্রতি মানুষের সমর্থন রয়েছে।

এদিকে বাঁকুড়ার রায়পুরে অনুষ্ঠিত আরেকটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের উন্নয়ন নিয়ে বড় অঙ্কের বরাদ্দের ঘোষণা দেন। তিনি জানান, গত অর্থবছরে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মাধ্যমে মাত্র ছয় কোটি রুপি ব্যয় হয়েছে। চলতি অর্থবছরের বাকি আট মাসে জঙ্গলমহলের উন্নয়নে এই পর্ষদের মাধ্যমে ১ হাজার ২০০ কোটি রুপি ব্যয় করা হবে। এছাড়া বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় উন্নয়ন বোর্ডগুলোর বরাদ্দ ১০ কোটি থেকে বাড়িয়ে ৫০ কোটি রুপি করা হয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এসব বোর্ড গঠনের কাজ শেষ করার কথাও বলেন শুভেন্দু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক এম.আর রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


ভৈরবে সংঘর্ষের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক এম.আর রুবেল

কিশোরগঞ্জের ভৈরবে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে কমলপুর নয়াবাড়ি ও সাধু মিয়ার বাড়ির লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নয়াবাড়ির পক্ষের একযুবকে গুরুতর আহত অবস্থায় ঢাকা নিয়ে যাওয়া হয়েছে।

এদিকে সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দৈনিক আজকের পত্রিকার ভৈরব প্রতিনিধি এম.আর রুবেল। তাঁর অভিযোগ, নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে কয়েকজন তাঁর ওপর অতর্কিত হামলা চালিয়ে মারধর করেন এবং মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন।

১৩ নভেম্বর, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়েন।

হামলার শিকার সাংবাদিক এম.আর রুবেল বলেন, সংঘর্ষের খবর পেয়ে পেশাগত দায়িত্ব পালনের জন্য ঘটনাস্থলে যান তিনি। তখন সেখানে পুলিশ সদস্যদের উপস্থিতিতে দুই পক্ষকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই দিকে অবস্থান করতে দেখেন। ঘটনার বিষয়ে কয়েকজনের সঙ্গে কথা বলে নয়াবাড়ির লোকজনের পেছনে দাঁড়িয়ে মোবাইল ফোন বের করে প্রায় ১০ সেকেন্ডের একটি ভিডিও ধারণ করেন। এ সময় নয়াবাড়ির আরফাত মিয়ার নেতৃত্বে ১৫-২০জন যুবক তাঁর ওপর হামলা চালান। তাঁকে মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, এ সময় দুই যুবক তাঁকে রক্ষা করতে এগিয়ে এলে হামলাকারীরা দা ও বল্লম নিয়ে তাঁদের ওপরও হামলার চেষ্টা করেন। প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করেন তিনি। একপর্যায়ে জুতা ফেলে চলন্ত একটি রিকশায় উঠে ঘটনাস্থল থেকে চলে যান। পরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাতে ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে তা উত্তেজনায় রূপ নেয়। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় সালিশ-বৈঠকের কথা ছিল। তবে বৈঠকের আগেই বিকেলে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি।

সাংবাদিক এম.আর রুবেলের ওপর হামার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ ফেসবুক পোস্ট করছেন। এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্ত শাস্তির দাবির জানান।

এবিষয়ে ভৈরব থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, দু'পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, নতুন বিতর্কের জন্ম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


অপু বিশ্বাসকে পরীমনির খোঁচা, নতুন বিতর্কের জন্ম

বর্তমানে অভিনেত্রী পরীমনির একটি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কিত অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্যের পর, দুই নায়িকার অবস্থান পরিবর্তন বিনোদন জগতে নেটিজেনদের মধ্যে নতুন বিতর্কের সূচনা করেছে। অপু বিশ্বাসের মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন পরীমনি।

সম্প্রতি, পরীমনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে তিনি অপু বিশ্বাসকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেছেন। সেখানে অপুকে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দিয়েছেন পরীমনি।

কিছু দিন আগে, অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করেছিলেন। ভিডিওতে তিনি বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এবার সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে পরীমনি সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন।

অভিনেত্রী বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’

তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%