প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বর্তমানে অভিনেত্রী পরীমনির একটি স্ট্যাটাস সামাজিক মাধ্যমে নতুন করে আলোচনা সৃষ্টি করেছে। ব্র্যান্ড প্রমোশন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর সম্পর্কিত অভিনেত্রী অপু বিশ্বাসের মন্তব্যের পর, দুই নায়িকার অবস্থান পরিবর্তন বিনোদন জগতে নেটিজেনদের মধ্যে নতুন বিতর্কের সূচনা করেছে। অপু বিশ্বাসের মন্তব্যের প্রতিক্রিয়ায় ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করেছেন পরীমনি।
সম্প্রতি, পরীমনি সামাজিক মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেছেন। ওই পোস্টে তিনি অপু বিশ্বাসকে লক্ষ্য করে বিভিন্ন মন্তব্য করেছেন। সেখানে অপুকে নিজের বক্তব্য পরিষ্কার করার পরামর্শ দেওয়ার পাশাপাশি ‘পরগাছার রানি’ বলেও খোঁচা দিয়েছেন পরীমনি।
কিছু দিন আগে, অপু বিশ্বাস সামাজিক মাধ্যমে একটি ভিডিওবার্তা পোস্ট করেছিলেন। ভিডিওতে তিনি বলেন, ‘লাইভে এসে ব্র্যান্ড প্রমোট করলেই কেউ কখনো ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পারেন না।’ তার এই মন্তব্যের পর নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। এবার সেই মন্তব্যের জবাব দিতে গিয়ে পরীমনি সামাজিক মাধ্যমে সক্রিয় হয়েছেন।
অভিনেত্রী বলেন, ‘ডিয়ার আপ্পাহ দি, আপনি আগে নিজের সাথে ক্লিয়ার হন কি বলতে চাচ্ছেন! আপনার ভাষ্যমতে— একজন লাইভ প্রমোটার কখনোই একজন অ্যাম্বাসেডর হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘সো বোরিং ভাবনা আপাদি। এভাবে নিজের মতো সবাইকে ব্যাঙাচি বলে নিজেকে অযোগ্য প্রমাণ করতে হয় না সৌয়াদি। সবাই এখন নিজেকে প্রমাণ করেই আপনার মতো পরগাছার কাছে রানি হয়ে বাঁচে। Get a life XD।'
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন