১০:১৯ এম
প্রথম বিদেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভারত থেকে তার জন্য সফরের আমন্ত্রণ এসেছে। গত ফেব্রুয়ারিতে নির্বাচনের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে দিল্লিতে সফরের জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন। এছাড়াও, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পক্ষ থেকেও আমন্ত্রণ এসেছে। গতকালে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের কাছ থেকেও বেইজিং সফরের জন্য আমন্ত্রণপত্র এসেছে। তবে, ভারত বা চীনের পরিবর্তে, সরকারপ্রধান হিসেবে তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য মালয়েশিয়াকে নির্বাচিত করেছেন।
২১ ও ২২ জুন দুই দিনের রাষ্ট্রীয় সফরে প্রধানমন্ত্রী কুয়ালালামপুর যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা। তারা জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে সফরে যাচ্ছেন তারেক রহমান।
কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে যোগাযোগ করার পর জানা গেছে, মালয়েশিয়া সরকার সোমবার (১ জুন) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে একটি চিঠি পাঠিয়েছে। দুই দিনের সফরের দ্বিতীয় দিনে, অর্থাৎ ২২ জুন, দুই শীর্ষ নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক আয়োজনের বিষয়ে আলোচনা চলছে।
আরও পড়ুন: সৌদি আরব, মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই বাংলাদেশির বিষয়ে নতুন তথ্য দেয়নি
এই সফরের আলোচনা ও বিস্তারিত কর্মসূচি এখনও চূড়ান্ত হয়নি। ঢাকা ও কুয়ালালামপুরের কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, আগামী সপ্তাহের দিকে এগুলো চূড়ান্ত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন