ঢাকা শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২৩শে অক্টোবর, ২০২৬ইং ০৭ই কার্তিক, ১৪৩৩বাং
ফিফা বিশ্বকাপ ২০২৬

আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে মুখ খুললেন কেপ ভার্দের গোলরক্ষক


আর্জেন্টিনার বিপক্ষে লড়াই নিয়ে মুখ খুললেন কেপ ভার্দের গোলরক্ষক

কয়েক সপ্তাহ আগেও তাঁকে খুব বেশি মানুষ চিনতেন না। অথচ এখন কেপ ভার্ডের গোলরক্ষক ভোজিনিয়া বিশ্বকাপের অন্যতম আলোচিত নাম। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে তিনি প্রথমবার বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্ডেকে নকআউট পর্বে পৌঁছে দিয়েছেন। আর এই পথচলায় তিনি বিশ্বজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন।

স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে ড্র করে আফ্রিকার ছোট্ট দেশ কেপ ভার্ডের দল শেষ ৩২-এ জায়গা নিশ্চিত করেছে। এখন তাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে খেলতে নামা।

সৌদি আরবের বিপক্ষে ম্যাচ শেষে আর্জেন্টিনার সম্পর্কেও নিজের অনুভূতি ব্যক্ত করেছেন ভোজিনিয়া। তিনি বলেছেন, 'আর্জেন্টিনার বিপক্ষে খেলাটা আমাদের জন্য দারুণ একটা ঘটনা হবে। আর্জেন্টিনা ও লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামা যেকোনো খেলোয়াড়ের জন্যই স্বপ্ন।'

আরও পড়ুন: রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এসএএফএনের অনারারি সিনিয়র ফেলো নিযুক্ত

বিশ্বকাপের প্রথম ম্যাচে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ে তাঁর বড় ভূমিকা ছিল। সেই ম্যাচের পরই ভোজিনিয়া আলোচনায় উঠে আসেন। পরে জানা যায়, সময়মতো অর্থের ব্যবস্থা করতে না পারায় তাঁর মা বিশ্বকাপের ম্যাচ দেখতে যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। পরে অবশ্য তাঁর যাওয়ার ব্যবস্থা করা হয় এবং এখন মাঠে বসেই ভোজিনিয়ার সাফল্য দেখছেন তিনি।

মায়ের উপস্থিতিতেই সৌদি আরবের বিপক্ষে ড্র করে ইতিহাস গড়ে কেপ ভার্ডে। ম্যাচ শেষে ভোজিনিয়া বলেন, 'আমরা কেউই সম্ভবত কখনো এমন কিছু কল্পনা করিনি। কিন্তু আমরা জানতাম, দল হিসেবে আমরা ভালো। বিশ্বকাপে আসার সময় হয়তো অনেকেই ভেবেছিল, আমরা একটি ম্যাচও জিততে পারব না। কিন্তু আমাদের দলটা দুর্দান্ত, দলে সর্বোচ্চ পর্যায়ে খেলার মতো খেলোয়াড় আছে।'

মাত্র ৫ লাখ ৩০ হাজার মানুষের দেশ কেপ ভার্ডে। তারা বাছাইপর্বে ক্যামেরুনকে পেছনে ফেলে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে। আর এখন তারা শেষ ৩২-এ প্রবেশ করেছে।

নিজেদের এই সাফল্য নিয়ে ভোজিনিয়া মন্তব্য করেছেন, 'আমরা দেখাতে পেরেছি, দেশের প্রতি আমাদের ভালোবাসা কতটা গভীর। আমরা শুধু খেলোয়াড়দের প্রতিনিধিত্ব করছি না, বিশ্বের সব কেপ ভার্ডিয়ান মানুষের প্রতিনিধিত্ব করছি। আমরা হয়তো ছোট একটি দেশ, কিন্তু আমাদের হৃদয় বড়। আর আমরা লড়াই করতে জানি।'

আরও পড়ুন: ঢাকা মহানগরীতে ডিএমপির অভিযানে ৪৭৭ জন গ্রেফতার, ৩৪ মামলা দায়ের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ব্রাজিলের সম্ভাব্য পথচলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:১৪ এম


বিশ্বকাপের ফাইনাল পর্যন্ত ব্রাজিলের সম্ভাব্য পথচলা

গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে প্রতাপের সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের নকআউট পর্বের টিকিট কেটেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

শেষ ৩২-এর মঞ্চে কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে প্রথম বাধা এশিয়ান পরাশক্তি জাপান।

তবে হেক্সা বা ষষ্ঠ বিশ্বকাপ জয়ের অধরা স্বপ্ন পূরণ করতে হলে এর পরও সেলেসাওদের সামনে অপেক্ষা করছে একের পর এক কঠিন অগ্নিপরীক্ষা।

জাপান-বধ শেষ করতে পারলে শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে নরওয়ে। গোলমেশিন আরলিং হালান্ডের হাত ধরে দীর্ঘ ২৬ বছর পর (১৯৯৮ সালের পর) বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে এই ইউরোপীয় দলটি।

বিশ্বকাপে দুই দলের একমাত্র অতীত স্মৃতি অবশ্য ব্রাজিলের জন্য সুখকর নয়; ১৯৯৮ সালের গ্রুপ পর্বের সেই দেখায় ২-১ ব্যবধানে জিতেছিল নরওয়ে।

তবে শেষ ষোলোর মঞ্চে ব্রাজিলের রেকর্ড এককথায় অবিশ্বাস্য। এই পর্বে খেলা শেষ ১০ ম্যাচের ৯টিতেই জিতেছে তারা, যার মধ্যে টানা সর্বশেষ আটটি ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ওঠার অনন্য রেকর্ড রয়েছে সেলেসাওদের।

কোয়ার্টার ফাইনালের টিকিট পেলে ব্রাজিলের সামনে সবচেয়ে বড় পরীক্ষা হতে পারে ‘থ্রি লায়ন্স’ ইংল্যান্ড। অপটা সুপার কম্পিউটারের পূর্বাভাস অনুযায়ী, এবারের শিরোপার অন্যতম দাবিদার হ্যারি কেইন-জুড বেলিংহামদের ইংল্যান্ড।

তবে পরিসংখ্যান কিন্তু সেলেসাওদেরই অভয় দিচ্ছে। দুই দলের সর্বশেষ ১২ বারের মুখোমুখি লড়াইয়ে ব্রাজিল হেরেছে মাত্র একটিতে, পাঁচ জয়ের বিপরীতে ছয়টি ম্যাচ হয়েছে ড্র।

এমনকি বিশ্বকাপেও ইংলিশদের বিপক্ষে অপরাজেয় সাম্বা বয়েজরা। চারবারের দেখায় কখনো হারেনি তারা, বরং শেষ তিনটি ম্যাচেই এসেছে জয়। ফুটবলপ্রেমীদের এখনো চোখে ভাসে ২০০২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল, যেখানে রোনালদিনহোর সেই স্মরণীয় দূরপাল্লার ফ্রি-কিকের জাদুতে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছিল ব্রাজিল।

কোয়ার্টার ফাইনালের বৈতরণী পার হতে পারলে সেমিফাইনালে ফুটবলবিশ্ব দেখতে পারে শতাব্দীসেরা সুপার ক্লাসিকো! সেখানে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ও বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

বিশ্বকাপের নকআউট পর্বের সুদীর্ঘ ইতিহাসে দুই চিরবৈরীর এটি হবে মাত্র দ্বিতীয় সাক্ষাৎ। এর আগে ১৯৯০ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ক্লদিও ক্যানিজিয়ার গোলে ব্রাজিলকে ১-০ ব্যবধানে বিদায় করেছিল আলবিসেলেস্তেরা।

তবে বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের ইতিহাস দারুণ সমৃদ্ধ; শেষ সাতটি সেমিফাইনালের ছয়টিতেই জিতে ফাইনালে উঠেছে তারা। ২০১৪ সালে ঘরের মাঠে জার্মানির বিপক্ষে সেই ৭-১ গোলের দুঃস্বপ্ন পেছনে ফেলে এবার আর্জেন্টিনাকে কাঁদিয়ে ফাইনালে ওঠার স্বপ্ন বুনছেন নেইমার-ভিনিসিয়ুসদের সমর্থকেরা।

সব বাধা পেরিয়ে ফাইনালে পা রাখতে পারলে ট্রফির লড়াইয়ে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন। অপটা সুপার কম্পিউটারের গাণিতিক হিসাবে এবারের টুর্নামেন্টের সবচেয়ে বড় শিরোপাপ্রত্যাশী দল লুইস দে লা ফুয়েন্তের স্পেন।

যদিও বিশ্বকাপে স্প্যানিশদের সাম্প্রতিক পারফরম্যান্স খুব একটা আশাব্যঞ্জক নয়। তাছাড়া এই দলটির বিপক্ষেও ইতিহাস কথা বলছে ব্রাজিলের পক্ষেই। দুই দলের ১০ বারের দেখায় ব্রাজিলের পাঁচ জয়ের বিপরীতে স্পেনের জয় মাত্র দুটি। আর বিশ্বকাপে স্পেনের বিরুদ্ধে শেষ চার ম্যাচের তিনটিতে জিতে ও একটি ড্র করে অপরাজিত রয়েছে সেলেসাওরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাছাইপর্বের বাধা পেরিয়ে সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:১৬ এম


বাছাইপর্বের বাধা পেরিয়ে সরাসরি বিশ্বকাপে বাংলাদেশ

বাংলাদেশ দুর্দান্ত পারফরম্যান্সের জন্য বড়সড় পুরস্কার পেয়েছে মাঠের ক্রিকেটে। নিগার সুলতানা জ্যোতির দল কোনো রকম বাছাইপর্বের বৈতরণী পার হওয়ার ঝামেলা ছাড়াই সরাসরি ২০২৮ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে ফেলেছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এই সুখবরটি নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের দুই গ্রুপ থেকে সেরা চারটি করে মোট আটটি দল সরাসরি ২০২৮ সালের বিশ্বমঞ্চে খেলার ছাড়পত্র পেয়েছে।

বাংলাদেশ দল জায়গা করে নিয়েছে শক্তিশালী গ্রুপ-১ এর সেরা চারটির মধ্যে। এই গ্রুপ থেকে টাইগ্রেসরা ছাড়াও সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করেছে নারী ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া, ভারত ও দক্ষিণ আফ্রিকা।

টুর্নামেন্টে এখনও পর্যন্ত চারটি ম্যাচ খেলে আয়ারল্যান্ড ও পাকিস্তানকে হারিয়েছে বাংলাদেশ। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে আজ (রবিবার) দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে জ্যোতি-মারুফারা।

অন্যদিকে, টুর্নামেন্টের গ্রুপ-২ থেকে সরাসরি ২০২৮ বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। এছাড়া, আগামী বিশ্বকাপের স্বাগতিক দেশ হওয়ায় পাকিস্তানও কোনো সমীকরণ ছাড়াই সরাসরি খেলার সুযোগ পাচ্ছে।

বিশ্বকাপের বাকি তিনটি জায়গার মধ্যে একটি দল সুযোগ পাবে আগামী ৬ জুলাইয়ের মধ্যে আইসিসি র‍্যাঙ্কিংয়ের ভিত্তিতে। বর্তমানে সবার চেয়ে এগিয়ে রয়েছে আয়ারল্যান্ড। আর বাকি দুটি দল মূল পর্বে আসবে বাছাইপর্বের লড়াই পার করে।

বিশ্বকাপের টিকিটের পাশাপাশি আগামী বছর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিতব্য প্রথম চ্যাম্পিয়নস ট্রফির পথও চূড়ান্ত করেছে আইসিসি। স্বাগতিক শ্রীলঙ্কার সঙ্গে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচটি দল অংশ নেবে এই টুর্নামেন্টে।

বর্তমান আইসিসি র‍্যাঙ্কিং অনুযায়ী লঙ্কানদের সঙ্গী হওয়ার দৌড়ে সবার চেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছাড়ছেন সালমান, নতুন ঠিকানায় যাত্রা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:১৯ এম


৫২ বছরের স্মৃতিবিজড়িত ‘গ্যালাক্সি’ ছাড়ছেন সালমান, নতুন ঠিকানায় যাত্রা

দীর্ঘ কয়েক দশক ধরে ভারতের মুম্বাইয়ের যে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বলিউড সুপারস্টার সালমান খানের বাস, এবার হয়তো তা পরিবর্তন হতে যাচ্ছে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সমুদ্রের কোলঘেঁষে একটি নতুন ৬ তলা আবাসিক ভবন নির্মাণের অনুমতি পেয়েছেন এই অভিনেতা।

মহারাষ্ট্র কোস্টাল জোন ম্যানেজমেন্ট অথরিটি (এমসিজেএমএ) গত ১৬ জুন এই বহুতল ভবন নির্মাণের চূড়ান্ত অনুমতি দেয়, যা খান পরিবারের জন্য একটি নতুন ঠিকানার পথ খুলে দিয়েছে। তবে সালমান খান কি তার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট চিরতরে ছেড়ে এখানে চলে আসছেন, সেবিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিবৃতি পাওয়া যায়নি।

বান্দ্রার ছিম্বাই এলাকায় সালমান খানের বর্তমান বাসভবন থেকে কিছুটা দূরত্বে এই নতুন ভবনটি নির্মিত হবে। জানা গেছে, যে জমির ওপর এই বহুতল ভবনটি তৈরি হবে, সেটি সালমান খানের মা সালমা খানের নামে নিবন্ধিত। সেখানে ১৯৫৬ সালের আগে নির্মিত একটি পুরোনো দোতলা বাড়ি ছিল, যা সম্প্রতি ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ হয়ে পড়ায় ভেঙে ফেলা হয়েছে। নতুন অনুমোদিত নকশা অনুযায়ী, ভবনটিতে একটি গ্রাউন্ড ফ্লোর বা নিচতলা, স্টিল্ট পার্কিং সুবিধা এবং ওপরের দিকে ছয়টি তলা থাকবে। প্রায় ১,০১৪ বর্গমিটার জায়গাজুড়ে বিস্তৃত এই বিশাল আবাসন প্রকল্পটি নির্মাণ করবে ‘সাচ ডেভেলপার্স’। এর আগে গত ২০২৫ সালের অক্টোবরে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) থেকে এর প্রাথমিক অনুমতি মিলেছিল। পরিবেশগত শর্ত মেনে এই নির্মাণকাজে কোনো পুরোনো গাছ কাটা যাবে না এবং চারপাশে স্থানীয় প্রজাতির নতুন গাছ লাগাতে হবে।

এই নতুন আবাসন প্রকল্পের খবরটি এমন একসময়ে প্রকাশ পেল, যখন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে বিষ্ণোই গ্যাংয়ের সদস্যদের দ্বারা সংঘটিত গুলিবর্ষণের ঘটনাবলীর পর সালমান খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে রয়েছে। বর্তমানে এই অভিনেতাকে ওয়াই-প্লাস (Y+) ক্যাটাগরির কঠোর নিরাপত্তাবলয়ে রাখা হচ্ছে।

প্রধান সড়ক থেকে কিছুটা ভেতরে, একটি শান্ত ও নিরিবিলি গলিতে অবস্থিত এই নতুন সম্পত্তিটি খান পরিবারকে আগের তুলনায় অনেক বেশি গোপনীয়তা এবং উন্নত নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলে ধারণা করা হচ্ছে। ১৯৭৪ সাল থেকে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে বসবাস করা সালমান খানের এই সম্ভাব্য নতুন ঠিকানার খবরটি স্বাভাবিকভাবেই তার ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহলের জন্ম দিয়েছে।

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী পর্তুগালের পক্ষে, সমীকরণে এগিয়ে কলম্বিয়া

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৮শে জুন, ২০২৬ ইং

০২:২১ এম


সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী পর্তুগালের পক্ষে, সমীকরণে এগিয়ে কলম্বিয়া

বিশ্বকাপের গ্রুপ ‘কে’-এর শ্রেষ্ঠত্ব নির্ধারণী ম্যাচে আজ ইউরোপিয়ান জায়ান্ট পর্তুগাল ও লাতিন আমেরিকার লড়াকু দল কলম্বিয়া একে অপরের মুখোমুখি হতে যাচ্ছে। এই গুরুত্বপূর্ণ ম্যাচে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাওয়ার উদ্দেশ্যে একটি বাঁচা-মরার লড়াই চলছে। এই ম্যাচের আগে ফুটবল মহলে চুলচেরা বিশ্লেষণ চলছে। হাই-ভোল্টেজ এই ম্যাচের আগে বিখ্যাত অপ্টা সুপারকম্পিউটার নিজেদের ডিজিটাল বিশ্লেষণ ও জয়-পরাজয়ের সম্ভাবনা প্রকাশ করেছে।

অপ্টা অ্যানালিস্টের ডিজিটাল ডাটা অনুযায়ী, আজকের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালকেই স্পষ্ট ফেভারিট হিসেবে দেখা হচ্ছে। সুপারকম্পিউটারের অনুযায়ী, পর্তুগিজদের জয়ের সম্ভাবনা ৪৮.৯ শতাংশ। অন্যদিকে, কলম্বিয়ার জেতার সম্ভাবনা ২৬ শতাংশ এবং ড্র হওয়ার সম্ভাবনা ২১.১ শতাংশ।

এই ম্যাচটি কেবল মর্যাদার লড়াই নয়, বরং গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নক-আউটে সুবিধাজনক অবস্থানে যাওয়ার শেষ সুযোগ। বর্তমান সময়ে টানা দুই জয়ে শতভাগ রেকর্ড নিয়ে কলম্বিয়া গ্রুপের শীর্ষে রয়েছে। আজকের ম্যাচে পর্তুগালের বিপক্ষে স্রেফ একটি ড্র করতে পারলেই লাতিন আমেরিকার দলটি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নক-আউটে পা রাখবে।

অন্যদিকে, এক জয় ও এক ড্র নিয়ে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে পর্তুগাল অবস্থান করছে। রবার্তো মার্টিনেজের শিষ্যদের জন্য গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে হলে আজ মাঠে জয় ছাড়া অন্য কোনো পথ খোলা নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৯
মাগরিব ০৫:২৬
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%