ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ রোগী


ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮ রোগী

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুর কারণে তিনজনের মৃত্যু হয়েছে। ফলে চলতি বছর পর্যন্ত মশাবাহিত রোগটিতে মোট ৪৩ জনের মৃত্যু ঘটেছে। এছাড়া গত এক দিনে নতুন করে ৪৫৮ জন রোগী ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার (২৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বিস্তারিত আসছে...

আরও পড়ুন: সারাদেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার গঠন করবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবনভিত্তিক অর্থনীতিতে যেতে চায় সরকার: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী

ফকির মাহবুব আনাম বলেছেন, সরকার বাংলাদেশকে শ্রমনির্ভর অর্থনীতি থেকে জ্ঞান ও উদ্ভাবন নির্ভর অর্থনীতিতে রূপান্তর করতে চায়। এই লক্ষ্য অর্জনের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা, উন্নত চিপ ডিজাইন, বায়ো-ইলেকট্রনিক্সসহ উচ্চপ্রযুক্তি খাতের উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।

তিনি জানান, বাংলাদেশ শুধুমাত্র প্রযুক্তি ব্যবহারকারী দেশ নয়, বরং আমাদের প্রযুক্তি উদ্ভাবন ও নির্মাতা দেশ হিসেবেও প্রতিষ্ঠিত হবে।

মন্ত্রী আজ ঢাকায় নভোথিয়েটারে দুই দিনব্যাপী ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম এন্ড বেয়ার সামিট ২০২৬ এর দ্বিতীয় দিনে ‘বাংলাদেশ ডিপ-টেক ফিউচার’ শীর্ষক আলোচনায় প্রধান অতিথি'র বক্তব্যে আরও বলেন, ভবিষ্যতে প্রযুক্তিপণ্য ও প্রযুক্তিসেবার উদ্ভাবন এবং রপ্তানিতে ‘মেইড ইন বাংলাদেশ’ ব্র্যান্ডকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন রয়েছে।

তিনি সেমিকন্ডাক্টর ও ডিপ-টেক খাতের বিকাশে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন এবং বলেন, দেশের তরুণরাই এই খাতের নেতৃত্ব দিতে সক্ষম। সরকার উদ্ভাবনী, গবেষণা ও নীতিগত সহায়তায় তরুণদের পাশে থাকবে।

মন্ত্রী ফকির মাহবুব আনাম উল্লেখ করেন, এই বিইএআর সামিট প্রমাণ করেছে যে, বাংলাদেশ একা নয়। শীর্ষস্থানীয় বৈশ্বিক প্রযুক্তি প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়, শিল্প খাতের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষজ্ঞরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। তাই এটি কেবল একটি সম্মেলন নয়; এটি একটি আন্দোলনের সূচনা।

অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ী নেতাদের উদ্দেশে মন্ত্রী আশ্বাস দেন, বর্তমান সরকার অত্যন্ত ব্যবসা-বান্ধব। যেকোনো প্রয়োজনে আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদের জন্য সুযোগ তৈরি করতে এবং দেশের প্রযুক্তিগত উন্নয়ন ত্বরান্বিত করতে আমরা প্রয়োজনীয় সবকিছুই করব।

এরপর বৈশ্বিক একাডেমিক প্লেনারি অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পারড্যু বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক দিমিত্রি পেরুলিস। অনুষ্ঠানে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন, নভোথিয়েটারের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৪ পি.এম


গাজীপুর সিটি করপোরেশনের ৫ হাজার ১০২ কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশন নতুন কোনো কর আরোপ ছাড়াই ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৫ হাজার ১০২ কোটি ৩৫ লাখ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেছে।

রবিবার (২৬ জুলাই) দুপুরে নগর ভবন মিলনায়তনে আয়োজিত বাজেট সভায় সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার এই বাজেট পেশ করেছেন।

একই সঙ্গে তিনি ২০২৫-২৬ অর্থবছরের ৩ হাজার ৪৬৩ কোটি ৬ লাখ ৯৭ হাজার টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করেন।

প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেয় সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ আল মামুন ও হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম কিবরিয়াসহ অন্যান্য অতিথিরা।

বাজেট বক্তব্যে প্রশাসক উল্লেখ করেন, প্রস্তাবিত বাজেটে প্রারম্ভিক স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৪৩৭ কোটি ২৬ লাখ ৩৩ হাজার টাকা। এছাড়া রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪৪৩ কোটি ৩৬ লাখ ৫০ হাজার টাকা, পানি সরবরাহ তহবিল থেকে ৭০ কোটি ৮০ লাখ ৭৫ হাজার টাকা, সরকারি উন্নয়ন খাতে ১৪০ কোটি টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্প থেকে ২ হাজার ১০ কোটি ৯১ লাখ ৫০ হাজার টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয় ধরা হয়েছে ২ হাজার ৪৮০ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা। এর মধ্যে রাজস্ব (সাধারণ তহবিল) খাতে ৪১৭ কোটি ৬৯ লাখ ৬০ হাজার টাকা, পানি সরবরাহ খাতে ৭৮ কোটি ৪ লাখ ৭০ হাজার টাকা, সরকারি অনুদানভিত্তিক উন্নয়ন খাতে ১৩৯ কোটি ৭৫ লাখ টাকা, নিজস্ব রাজস্বভিত্তিক উন্নয়ন প্রকল্পে ২৩৬ কোটি ২৫ লাখ টাকা এবং বৈদেশিক সহায়তাপুষ্ট ও ডিপিপিভিত্তিক প্রকল্পে ১ হাজার ৬০৮ কোটি ৭৩ লাখ ২০ হাজার টাকা ব্যয়ের প্রস্তাব রাখা হয়েছে।

বাজেটে সমাপনী স্থিতি ধরা হয়েছে ২ হাজার ৬২১ কোটি ৮৭ লাখ ৫৮ হাজার টাকা।

প্রশাসক মো. শওকত হোসেন সরকার বলেন, এবারের বাজেট জনকল্যাণমুখী।

নগরকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেটে অবকাঠামো নির্মাণ ও উন্নয়ন, অবকাঠামো মেরামত ও রক্ষণাবেক্ষণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রমে সর্বাধিক বরাদ্দ রাখা হয়েছে। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মশক নিধন কার্যক্রমেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


শিক্ষামন্ত্রীর দায়িত্ব নিয়ে যা বললেন প্রহ্লাদ যোশী

ভারতের নতুন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রহ্লাদ যোশী।

দায়িত্ব গ্রহণের পর তিনি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তিনি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি এসব কথা বলেন।

নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেন, ‘আজ আমি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, এ জন্য আমি তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।’

গভীর বিনয় ও দায়িত্ববোধ নিয়ে আমি এই দায়িত্ব গ্রহণ করছি উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশের শিক্ষা খাতের উন্নয়ন এবং সরকারের লক্ষ্য বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করব।’

এর আগে ভারতের মেডিক্যাল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁসকে কেন্দ্র করে আন্দোলনের মুখে ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর তার স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ যোশী। রাষ্ট্রপতির দপ্তর শনিবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানায়, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগপত্র গ্রহণের পর প্রহ্লাদ যোশীকে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বর্তমানে প্রহ্লাদ যোশী কেন্দ্রীয় খাদ্য ও ভোক্তা বিষয়কমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি ওই মন্ত্রণালয়ের কাজও চালিয়ে যাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ বলে ছক্কা হাঁকিয়ে এলপিএলে দারুণ সূচনা হৃদয়ের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৬শে জুলাই, ২০২৬ ইং

০৭:১৭ পি.এম


শেষ বলে ছক্কা হাঁকিয়ে এলপিএলে দারুণ সূচনা হৃদয়ের

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) নিজের প্রথম ম্যাচেই ব্যাট হাতে অসাধারণ প্রদর্শন করেন বাংলাদেশের ব্যাটার তাওহিদ হৃদয়। জাফনা কিংসের হয়ে ক্যান্ডি রয়্যালসের বিরুদ্ধে তিনি ২১ বলে অপরাজিত ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলেন, যার অসাধারণ শেষটি হয় একটি ছক্কায়।

রবিবারের ম্যাচে টস জিতে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহের দিকে এগিয়ে যায় জাফনা কিংস। শেষ ওভারে পেসার নুয়ান থুশারার ইয়র্কারের চেষ্টাটি ব্যর্থ হলে হৃদয় সেটি সীমানার বাইরে পাঠাতে সক্ষম হন। তিনি ডিপ মিডউইকেটের উপর দিয়ে একটি ছক্কা হাঁকান, যা দলকে ২০০ রানের খুব কাছে নিয়ে যায়।

নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৯৯ রান সংগ্রহ করে জাফনা। দলের বড় সংগ্রহের ভিত্তি স্থাপন করেন দুই ওপেনার কামিল মিশারা ও আভিশকা ফার্নান্দো। প্রথম উইকেটে তারা ৭৭ বল খেলে ১২৯ রান যোগ করেন।

মিশারা ১০টি চার ও ৪টি ছক্কা হাঁকিয়ে ৫৩ বলে ৭৮ রান গড়েন। অপরদিকে আভিশকা ১০টি চার ও ২টি ছক্কা নিয়ে ৩৬ বলে ৬৬ রান সংগ্রহ করেন।

১৩তম ওভারে আভিশকা বিদায় নেওয়ার পরে হৃদয় তিন নম্বরে ব্যাট করতে নামেন। শুরুতে ধীরে খেললেও পরে আক্রমণাত্মক হয়ে উঠেন তিনি। প্রথম ১৪ বলে তার সংগ্রহ ছিল ১৪ রান।

পরে ১৯তম ওভারে শাহিন শাহ আফ্রিদির লো ফুল টস বলে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ দিয়ে চার মারার মাধ্যমে হৃদয় প্রথম বাউন্ডারি অর্জন করেন। শেষ ওভারের প্রথম বলেই থুশারার বলে ফাইন লেগ দিয়ে আরেকটি চার মারেন তিনি। একই ওভারে তিনটি দুই রান নেয়ার পর, শেষ বলে ছক্কা হাঁকিয়ে ইনিংস শেষ করেন বাংলাদেশের এই ব্যাটার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%